স্ত্রী – ব্রেকিংবিডিনিউজ২৪

ধোনির স্ত্রীর পোশাক নিয়ে তীব্র সমালোচনা
বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পরে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির জীবনসঙ্গী সাক্ষী। তাঁর পোশাক নিয়ে তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে

তারকাদের মতো জীবন যাপন করতে কে না চায়! তবে তারকাদের জীবন কিন্তু সব সময় সুখ-জাগানিয়া নয়। সামাজিক মাধ্যমের এই যুগে তাঁদের বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয়। ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনসঙ্গী সাক্ষী ধোনির কথাই ধরুন। বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে মনীশ মালহোত্রার নকশা করা লেহেঙ্গা পরে গিয়েছিলেন সাক্ষী। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঝড় বইছে।

মেয়ে, স্বামীসহ বান্ধবী পূর্ণা প্যাটেলের বিয়েতে গিয়েছিলেন সাক্ষী। তাঁর পরনে ছিল রুপালি-গোলাপি রঙের লেহেঙ্গা। সাক্ষীর এই লেহেঙ্গা পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। যে পোশাক পরেছেন, তা ধোনির মতো কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের স্ত্রী হিসেবে মানায়নি বলেই মতামত সাক্ষীর অনুসারীদের। ইনস্টাগ্রামে একজনের মন্তব্য, ‘তোমার (সাক্ষী) কোনো পোশাক-জ্ঞান নেই, কথাটা মনে রেখো।’ আরেকজনের মন্তব্য, ‘সে একজন তারকার স্ত্রী। সে যদি এমন পোশাক পরে, তাহলে কি সেটি ভালো লাগবে…মনে রাখা উচিত আমাদের ভারতীয় ঐতিহ্যের কথা।’

ইনস্টাগ্রামে সাক্ষীর আরেক অনুসারী অবশ্য মনের কথাটা বুঝিয়ে বলেছেন, ‘ধোনি কীভাবে এমন পোশাক পরার অনুমতি দিলেন। কারণ তিনি ভদ্র ও নিপাট মানুষ। তাঁর স্ত্রীকেও এমন হতে হবে। নইলে বাকি নারীরাও এই পথে হাঁটবেন…যদিও এটা (পোশাক) আপনার সঙ্গে মানানসই নয় সাক্ষী ম্যাম। আপনি তো আর দশজন নারীর মতো সাধারণ নন, আপনাকে সম্মান করা হয়।’

সবাই যে সাক্ষীর সমালোচনা করেছেন তা নয়। ধোনির জীবনসঙ্গীর পক্ষেও অনেকে মন্তব্য করেছেন। সমালোচকদের উদ্দেশে এক ভক্তের জবাব, ‘স্ত্রী হওয়ার আগে তিনি কিন্তু একজন নারী। এই ছবিতে খারাপ কিছুই নেই। খারাপ হলো তোমাদের মানসিকতা। যাও দূরে গিয়ে মরো।’

The post ধোনির স্ত্রীর পোশাক নিয়ে তীব্র সমালোচনা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

নিজের স্ত্রী সম্পর্কে সবার সামনে ৯টি কথা কখনোই বলবেন না
মিতি ও রাসেলের বিয়ে হয়েছে পরিবারের সম্মতিতে। বিয়ের এক মাস পরেই মিতি আবিস্কার করলো রাসেল ভীষণ খুঁতখুঁতে। কেবল বাসাতেই নয়, বরং কোন আত্মীয় বা কলিগের বাসাতে গেলেও মিতির নানা দোষ নিয়ে আলোচনা করে ও সবার সামনেই। মিতির রান্না ভালো না, মিতি শুধু শপিং করে টাকা ওড়ায়, সারাক্ষণ ফোনে কথা বলে ইত্যাদি, এমনকি একদিন এক নারী কলিগের সামন এতো বলেই বসলো, “ইশ! আমার বউটা যদি আপনার মত সুন্দর হতো!”

মিতির ভীষণ কষ্ট হয়। কিন্তু কাউকে বলতেও পারে না ও! ওর শুধু মনে হয়, রাসেল তো তার স্বামী, সবার সামনে এভাবে ওর দোষ নিয়ে আলোচনা না করে, ও কি পারতো না শুধু মিতিকে একা একটু বুঝিয়ে বলতে!আর এতে তো রাসেলকে নিয়েও আত্মীয়রা হাসাহাসি করে। সেটাও ভালো লাগে না মিতির। সম্পর্কটা এভাবেই দিন দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে।

পাঠক, রাসেল-মিতির ঘটনা একটা উদাহরণ মাত্র! কিন্তু এমনটা ঘটে প্রায়শই। তাই একটু খেয়াল রাখুন, নিজের স্ত্রী সম্পর্কে সবার সামনে কিছু বিষয় আলোচনা থেকে বিরত থাকুনঃ

আপনার রান্নার সাথে তো ওর রান্নার তুলনাই হয় নাঃ

কোথাও গেলেন, হতে পারে আত্মীয় বা কলিগের বাসায়। সেই ভদ্রমহিলা হয়তো অনেক ভালো রান্না করেন আর তা আপনার ভালোও লেগেছে। কিন্তু তাই বলে তার প্রশংসা করার জন্যে নিজের স্ত্রীর রান্নার সাথে তুলনা দিতে যাবেন না। আপনার স্ত্রীকে খাটো করে হয়তো আপনি অন্যের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন, কিন্তু আপনার জন্যে সব সময় ভালোবেসে খাবার তৈরী করার মানুষটি কি এতে কষ্ট পান না? যার প্রশংসা করছেন, তার প্রশংসাই করুন। অযথা নিজের স্ত্রীর সাথে তুলনা দিয়ে কেবল তাকে আপনি কষ্টই দেন না, বরং নিজেও নিজের অজান্তেই সামনের মানুষটির সামনে অনেকখানিই ছোট হয়ে যান!

ও ভীষণ ঝগড়াটেঃ

মান অভিমান হোক বা মনোমালিন্য, দাম্পত্যে সবারই এমনটা থাকে। একটু আধটু ঝগড়া ঝাঁটি বরং সম্পর্ককে মজবুত করতে ভূমিকা রাখে। কিন্তু এটি আপনার ও আপনার স্ত্রীর একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা সবার সামনে বলে স্ত্রীর ওপর দায় চাপাতে চান অনেকেই। যা আপনার সুন্দর মানসিকতার পরিচয় দেয় না।

ইশ! আমার স্ত্রী যদি আপনার মতন হতোঃ

অন্য কোন নারীর সামনে এ কথাটা বলছেন আপনি। এর ফলে প্রথমত আপনার স্ত্রী যে কী ভীষণ কষ্ট পান, তা কি আপনই জানেন? আর যাকে বলছেন, তিনিও আপনাকে একজন হীনমন্যতায় ভোগা অসুখী ব্যক্তি ভেবে করুণা ছাড়া আর কিছুই করবেন না।

ও আগে পারতো এখন আর পারে নাঃ

আপনার স্ত্রী হয়তো আগে গান গাইতেন, লেখালিখি বা নাচ করতেন। বিয়ের পর সাংসারিক ঝামেলায় হয়তো তার চর্চা নেই। কিন্তু তাই বলে সবার সামনে তার প্রতিভাকে ব্যর্থতায় ঢেকে দেবেন না। কেননা তিনি যা প্রতিভার অধিকারী তার চর্চা করলে আবারো পারবেন। তাই তার প্রতিভার সম্মান দিন।

আমার স্ত্রী তো আপনার স্ত্রীর মত সুন্দরী নাঃ

এটির মত নোংরা কথা জগতে দ্বিতীয়টি নেই। আপনার স্ত্রীর সামনেই যদি অন্য কোন নারীকে এ কথা বলার অভ্যাস থাকে। তবে এটি তো আপনার স্ত্রীকে কষ্ট দেয়ই আর সবার সামনে আপনাকে কিছুটা চারিত্রিক ত্রুটিসম্পন্ন হিসেবেও প্রমাণ করে।

আমার বাসার বাইরে বন্ধুদের সাথে সময় কাটাতেই ভালো লাগেঃ

এর মানে আপনি যাই দাঁড় করাতে চান না কেন, সবার সামনে এর একটাই মানে দাঁড়ায়, আপনি আপনার স্ত্রীর সাথে দাম্পত্যজীবনে সুখী নন। এ কথাটি আপনার মনেই রাখুন।

ওকে সব পোষাক মানায় নাঃ

আপনার স্ত্রী হয়তো অতিরিক্ত মোটা বা শুকনো। তাই বলে সবার সামনে তার ত্রুটি নিয়ে আলোচনা করা কি উচিত বলুন? আপনার স্ত্রীকে কোন বিশেষ পোষাক না মানালে তাকে সেটি ঘরেই বলুন। ব্যক্তিগত কথা সবার সামনে প্রচারের কোন মহিমা নেই।

ওর চেয়ে ভালো মেয়েকে বিয়ে করতে পারতাম আমিঃ

“পারতেন তো করেন নি কেন?” শুধু আপনার স্ত্রীই নয়। এমন কথায় হাসবে অনেকেই। এতে আপনার নিজের অসম্মান ছাড়া আপনার স্ত্রীর কোন অসম্মান নেই। এসব কথা বলে যতটা না আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন আত্র চেয়ে সবার সামন এহাসির পাত্রেই পরিণত হচ্ছেন আপনি।

ও তো অনেক খরচ করে, মিথ্যা বলেঃ

দয়া করে বাইরের মানুষকে নালিশ করা বন্ধ করুন। আপনার স্ত্রীকে ওরা পরিবর্তণ করতে পারবে না। পারলে আপনিই পারবেন। তাই খরচ কমাতে বাজেট করুন। মিথ্যা কমাতে আপনার উপর আস্থা তৈরীর চেষ্টা করুন।

স্বামী স্ত্রীর সম্পর্ক একান্তই ব্যক্তিগত। তাই নিজ স্ত্রীর সম্পর্কে সবার সামনে এমন কোন কথা বলবেন না, যা তাকে হেয় করে। তিনি হেয় হলে কিন্তু আপনারও ইমেজ কমে বৈ বাড়ে না। ভালো থাকুন।

The post নিজের স্ত্রী সম্পর্কে সবার সামনে ৯টি কথা কখনোই বলবেন না appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সে চলে যায়, ঘোর রেখে যায়
অভ্যস্ত জীবন, অভ্যস্ত মানুষ। প্রতিদিন একই চক্রে গণ্ডিবদ্ধ চলাফেরা। প্রতিদিন ১০টা-৫টা অফিস। অফিস শেষে বাসায় ফেরা, বউ বা সংসারের অন্য সব প্রিয় মানুষের সঙ্গে আলাপসালাপ। সব মিলিয়ে ‘এই বেশ ভালো আছি’র জীবন। হ্যাঁ, এই ভালো থাকার জীবনে আমার সঙ্গীর সঙ্গে নিশ্চিতভাবেই আমি সুখী। এখন যেমন বিশ্বকাপ ফুটবলের মৌসুমে আমরা দুজন মিলে প্রতি রাতে প্রিয় দলের খেলা দেখি, আমি আর্জেন্টিনা এবং আমার বউ জার্মানির সমর্থক হওয়ায় আজকাল আমাদের মধ্যে যে কিঞ্চিৎ মধুর উত্তেজনা হয় না তা নয়। সেদিনের ঘটনাটিই বলা যাক। জার্মানি বনাম সুইডেনের ম্যাচে টনি ক্রুসের অনবদ্য গোলে যখন জিতে গেল জার্মানি, অম্লমধুর খুনসুটি হলো বউয়ের সঙ্গে। এরপরই নিজের দলের জয়ের আনন্দে মধ্যরাতে নির্মলেন্দু গুণের ‘ক্যান্টনে নিরিবিলি’ নামের কবিতাটি পড়তে শুরু করল আমার বউ:

এইখানে এলে মনে হয় তুমি

সবচেয়ে বেশি নেই।

তোমাকে ক্ষণিক পাবার জন্য

এখানেই তবু আসি,

মুগ্ধ পরান যতদূর চায়

ততদূর ভালোবাসি।

সে রাতে স্ত্রীর কণ্ঠে কবিতা শুনতে শুনতে কেমন যেন উদাস হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর গোপনে বেজেছিল কার কথা? পুরোনো সেই তার কথা।

আমার স্ত্রী বর্তমানে আমার সুখ-দুঃখের সঙ্গী। তাঁর প্রতি আমি বিশ্বস্তও শতভাগ। তবু বিশেষ কোনো পরিস্থিতিতে মনের মধ্যে কাতরতা জাগিয়ে কেন মনে হয় ‘তুমি সবচেয়ে বেশি নেই’। কারণ, আমার বর্তমানের এই সুখী জীবনের ভেতরে অতীতকাল এবং অতীতের সঙ্গীর স্মৃতিঘেরা আরেক ‘পলাতক জীবন’ আছে, কোনো এক ঘোরে, চকিত মুহূর্তে এই জীবনের মধ্যে সেই জীবন হানা দেয় কখনো-সখনো।

কেবল আমার ভেতরে নয়, আপনার মধ্যেও আছে সাবেক সম্পর্কের স্মৃতিবাহী ‘পলাতক জীবন’। ধরা যাক, আমার মতো আপনিও আপনার বর্তমান সঙ্গীর সঙ্গে ভীষণ সুখী। কিন্তু আপনি কি হলফ করে বলতে পারেন, আপনার পুরোনো প্রেমিক বা প্রেমিকা অথবা সাবেক সঙ্গীর কথা আপনার কখনো মনেই পড়ে না? হয়তো কোনো এক পরিস্থিতিতে আপনি তাকে ছেড়ে এসেছিলেন, হতে পারে তিনিই ছেড়ে গিয়েছিলেন আপনাকে। তারপর থেকে আপনাদের ভেতরে যৌথ লেনদেন চুকেবুকে গেলেও এবং সম্পর্কটি যদি খুব তিক্ততার মাধ্যমে শেষ না হয় তবে ‘মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে / যার চোখ তাকে আর মনে পড়ে না’র মতো করে হলেও তাকে—আপনার সেই পুরোনোকে মনে পড়বে। কেননা, স্মৃতি তো আর মুছে ফেলা যায় না। আর কে না জানে, একজীবনে একই ধরনের ঘটনা অনেকবারই ঘটতে পারে, ক্ষেত্রবিশেষে মানুষ ভিন্ন হয়ে যায় হয়তো।

না, নিজের গল্প আর নয়। চেনাজানা দু-একজন দম্পতির জীবনের গল্প বলি বরং। এখানে পাত্রপাত্রীর নাম-পরিচয় বদলে দেওয়া হলেও ঘটনাগুলো কিন্তু শতভাগ সত্য:

মিশু খুব আলুভর্তা দিয়ে ঘি-ভাত খেতে চাইছে। সাধারণত ঘি সে খায় না। আজ চাইছে। রান্নাঘরে সেদ্ধ আলু ছিলতে ছিলতে মোনার হাতে খানিকটা আঁচ লাগল। আলু সেদ্ধ দিয়ে ঘি-ভাত ভীষণ পছন্দ করত পাভেল। পাভেল মোনার সাবেক স্বামী। শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি—এই দুই পরিবারের মধ্য বনিবনা না হওয়ায় পাভেলের সংসার ছাড়তে হয়েছিল মোনাকে। তখন তার সহায় ছিল মিশু। তাকে আঁকড়ে ধরেই মোনার আবার নতুন করে বাঁচা। এখন মিশুর সংসারে সে সুখীও বটে, তবু কোনো কোনো পল–মুহূর্তে কেন যেন এখনো মোনার মনে হয়, পাভেলকে একটু ঘি-ভাত করে দিতে পারলে খুব খারাপ লাগত না!

মিশু-মোনা-পাভেলের গল্প থেকে বেরিয়ে চলুন এবার ঢুকে পড়ি আতিফ-পিয়া ও মঞ্জুরের গল্পে:

পিয়া এক ছেলের মা। তার স্বামী আতিফ ব্যাংকার। আতিফের সঙ্গে বিয়ের আগের দিন পর্যন্ত মঞ্জুরের জন্য কেঁদেকেটে বুক ভাসিয়েছিল পিয়া। তাঁর পরিবার থেকে মেনে নেয়নি এই প্রেম, মঞ্জুরও এগিয়ে আসেনি সাহস করে। ফলে মনের কষ্ট মনে রেখে সংসারি হতে হয়েছে পিয়াকে। আতিফ অবশ্য অযত্ন করেনি পিয়ার। তাঁর ভালোবাসায় খাদও পায়নি পিয়া। কিন্তু আজ এত বছর পরও কোনো ছেলেকে ফুচকা খেতে দেখলে মঞ্জুরের কথা মনে হয় পিয়ার। মঞ্জুর ছিল খুব ফুচকাপ্রেমী, অথচ পিয়া সে সময় মুখেই তুলতে পারত না ফুচকা। পিয়ার এখন মাঝেমধ্যেই মনে হয়, আজকাল সে হরহামেশা ফুচকা খায়, মঞ্জুর এটা জানতে পারলে খুব অবাক হবে তাই না?

বর্তমানকে নিয়ে সুখী হওয়ার পরও ছোট্ট ছোট্ট পুরোনো স্মৃতি দমকা হাওয়ার মতো দোলা দিয়ে যায় আমাদের। এই যে সুখ-শান্তির এক জীবনের মধ্যে পলাতক আরেক জীবন নিয়ে চলা, এটি কি অসততা? নিজের সঙ্গীর প্রতি অবিশ্বস্ততা? প্রশ্ন আসে, দ্বিধা জাগে মনে। মানুষের মনের গলিঘুপচি ঘেঁটে মনোবিজ্ঞান বলে, দৈনন্দিন জীবনের পথচলায় বিশেষ বিশেষ পরিস্থিতিতে আমাদের আবেগাশ্রয়ী স্মৃতিগুলো জেগে ওঠে—এটি খুব স্বাভাবিক ব্যাপার। তাই কি এভাবে মনে পড়া, প্রিয় প্রাক্তনদের এভাবে ঘোরের মধ্যে উঁকি দিয়ে যাওয়া? হয়তোবা।

অতীত চলে যায়। তবু থেকে যায় স্মৃতি। স্মৃতির সেই ক্ষত পোড়ায় না বটে তবে হঠাৎ করেই মনে করিয়ে দেয় পুরোনোকে।

বছর দুয়েক আগে মুক্তি পাওয়া কলকাতার প্রাক্তনচলচ্চিত্রের পুরোটাই তো ধারণ করে আছে প্রেমের পুরোনো দাগ। ছবিতে প্রাক্তন স্বামী উজানকে (প্রসেনজিৎ) মালিনীর (অপরাজিতা আঢ্য) সঙ্গে ‘সুন্দর সংসার’ করতে দেখে আনচান করে উঠেছিল প্রথম স্ত্রী সুদীপার (ঋতুপর্ণা সেনগুপ্ত) মন। অথচ দেখা যায়, সুদীপাও তখন অন্য আরেকজনের ঘরনি, অন্য কারও ছন্দে বঁাধা গানের মতো।

এ কথা সত্যি যে নানা রকম সামাজিক বিধিনিষেধ আর কড়িবর্গা ডিঙিয়ে বেশির ভাগ সময়ই পুরোনো সম্পর্কের গল্পগুলো উচ্চারণ করা যায় না বর্তমানে। সেটি আমরা করতেও চাই না। কিন্তু মন বড় নচ্ছার, সব সময় সে কি আমাদের নিয়ন্ত্রণ মানে। তাই তো এ ক্ষেত্রেও বাঙালির সহায় ওই রবীন্দ্রনাথ ঠাকুর। দারুণভাবে বর্তমানে অভ্যস্ত আমাদের বাস্তব জীবনে কোনো নাটকীয়তা না থাকলে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হওয়ার ঘটনা সাধারণত ঘটে না। তবু ‘হঠাৎ দেখা’ কবিতার মতো আমাদের মনের অন্দরে আছে এক অদৃশ্য রেলগাড়ির কামরা। সেখানে বসেই আমরা বলি যে, ‘রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে।

The post সে চলে যায়, ঘোর রেখে যায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.