সৌদি – ব্রেকিংবিডিনিউজ২৪

সৌদি প্রবাসী স্বামীর মৃত্যু , নাসিরের পরিবারে চলছে শোকের মাতম
প্রবাস ডেস্ক: সৌদি প্রবাসী স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না স্ত্রী সুইটি বেগম। ৭ বছরের কন্যাশিশু নিষাদ বাবার মৃত্যুর ঘটনাটি তেমন বুঝতে না পারলেও বারবার মূর্ছা যাচ্ছেন ৭ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী। বাড়ির সকলেও মিলেও রুখতে পারছেন না সুইটি বেগমকে। পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর পরেই আবার তার প্রশ্ন ‘আমি কিভাবে বেঁচে থাকবো, আমার পেটের সন্তান তার বাবার মুখ দেখবে না, বাবা বলে ডাকতে পারবে না’।

সুইটির আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে, নিকট জনেরা কোনো জবাব খুঁজে না পেয়ে হাউমাউ করে কেঁদে উঠছেন। পুত্র শোকে বাবা বদিয়ার মিয়া নির্বাক পাথর হয়ে গেছে। নাসিরের মৃত্যুর খবর শুনে ছুটে আসা স্বজন ও প্রতিবেশীদের দিকে শুধু তাকিয়ে চোখের পানিতে বুক ভাষাচ্ছেন। কথা বলছেন না কারো সাথেই।

সন্তান হারা মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে কদমতলার বাতাস। তিনি মূর্ছা যাওয়ার পাশাপাশি প্রলাপ বকতে শুরু করেছেন।

আজ শনিবার দুপরে কালিয়া উপজেলার কদমতলা গ্রামে বদিয়ার শেখের বাড়িতে গিয়ে হৃদয় বিদারক এই দৃশ্য চোখে পড়ে।

সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়ার মো. নাসির শেখ (৩০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল বাংলাদেশ সময় ৮টার দিকে (সৌদি সময় সকাল ৫টা) জিজান শহরে তার মৃত্যু হয়। সে কদমতলা গ্রামের বদিয়ার শেখের ছোট ছেলে।

সৌদি আরবে নাসিরের সাথে থাকা একই গ্রামের মহসিন শেখ জানায়, শনিবার সকালে বাসা থেকে কাজে যাবার উদ্দেশে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় মহসিন সৌদী আরবের দাম্মাম শহরে থাকা নিহতের ভাই ইমামুল কবিরকে জানান। ইমামুলের রুমমেট শরীয়তপুরের সুমন শেখ সকাল ৯টার দিক নাসিরের বাড়িতে মোবাইলে ঘটনাটি জানিয়ে দেয়।

চার ভাইবোনের মধ্যে নাসির সবার ছোট। নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরাতে বাবা, মা ও স্ত্রী সন্তানদের সুখের দিন গড়তে নাসির শেখ গত প্রায় দেড় বছর আগে পাড়ি জমায় সৌদী আরবে।

নিহতের বড় ভাই আরজুল্লা শেখ জানান, নাসির দেড় বছর আগে সৌদী আরব গেছে। গত ডিসেম্বর মাসে ১ মাসের ছুটি কাটিয়ে আবার ফিরে গেছে তার কর্মস্থল জিজান শহরে। তার ৭ বছরের একটি মেয়ে (নিষাদ) আছে এবং তার স্ত্রী সুইটি খানম ৭ মাসের অন্তঃসত্ত্বা।

The post সৌদি প্রবাসী স্বামীর মৃত্যু , নাসিরের পরিবারে চলছে শোকের মাতম appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সৌদি নিয়োগকর্তাদের অত্যাচার কবে বন্ধ হবে?
সৌদি আরবের সমাজ ও নৈতিকতা নিয়ে এ দেশের মানুষের মনে থাকা ধারণা এখন প্রতিদিনই ধাক্কা খাচ্ছে। সৌদিফেরত নারী গৃহকর্মীরা প্রায় নিয়মিত আমাদের বিমানবন্দরে নামছেন। তাঁদের শরীর-মন বইছে অকথ্য নিপীড়নের চিহ্ন। সৌদি আরবে তাঁদের ওপর চলা লোমহর্ষক নির্যাতনের বিবরণ গণমাধ্যমে আসছে।

ভুক্তভোগী নারীদের মধ্যে কেউ বলছেন, তাঁদের আটকে রাখা হতো। কারও অভিযোগ, খাবার দেওয়া হতো না। কেউ মারধরে শিকার হয়েছেন। কারও শরীরে জখমের দাগ। আছেন অন্তঃসত্ত্বাও। সৌদিফেরত নারীদের মধ্যে সবাই যে ঠিকমতো কথা বলতে পারছেন, তা-ও নয়। কেউবা এসেছেন মানসিক ভারসাম্যহীন হয়ে।

সৌদিফেরত নারীরা কোনোমতে জান নিয়ে দেশে ফিরে বিমানবন্দরে পা রাখতেই আরেক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পরিবারের ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে এই নারীরা একদিন সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন। অথচ তাঁদের অনেকেই দেশে ফিরে এখন পরিবার পাশে পাচ্ছেন না। সমাজের দোহাই দিয়ে তাঁদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে পরিবার। যাঁরা বাড়িতে ফিরছেন, তাঁরাও কঠিন পারিবারিক ও সামাজিক চাপে ভঙ্গুর অবস্থায় আছেন। এমনকি সরকারি সংস্থাও তাঁদের পাশে নেই। বলতে গেলে অকূলপাথারে পড়ার মতো অবস্থা তাঁদের।

অবস্থা উদ্বেগজনক। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্য বলছে, চলতি বছরের সাত মাসে প্রায় দেড় হাজার নারী গৃহকর্মী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সে দেশে তাঁরা সবাই নির্যাতনের শিকার হয়েছেন।

গত তিন বছরে বাংলাদেশ থেকে দুই লাখের বেশি নারী গৃহকর্মী হিসেবে সৌদি আরব গেছেন। এ পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ছয় হাজার নারী কর্মী। যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের অভিজ্ঞতা ভয়াবহ হলেও আমাদের কর্তাব্যক্তিদের কথায় তা বোঝার উপায় নেই। ৯ জুলাই জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, সৌদি আরবে বাংলাদেশের নারী কর্মীরা বর্তমানে ভালো আছেন। সরকারের পদক্ষেপে অত্যাচার-নির্যাতন অনেক কমেছে। যাঁরা ফেরত এসেছেন, তাঁরা আবার যেতে চান।

মন্ত্রীর এমন দাবির পরও (৯ জুলাইয়ের পর) সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে অনেক নারী দেশে ফিরেছেন। ২১ জুলাই রাতে ৪৩ জন নারী সৌদি আরব থেকে দেশে ফেরেন। তাঁদের একজন জানান, কোমরে ইনজেকশন দেওয়ার পর তাঁর সঙ্গে কী করা হতো, তা তিনি জানতেন না। এই দলে আসা অন্তঃসত্ত্বা একজন নির্যাতনের কথা ভুলে এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কায়। তিনি জানেন না কোথায় যাবেন, কী করবেন! ২২ জুলাই ১৮ জন নারী সৌদি আরব থেকে দেশে ফেরেন। তাঁদের শরীরেও নির্যাতনের ক্ষত। ২৭ জুলাই ফিরেছেন আরও ৪২ জন নারী গৃহকর্মী। এই হচ্ছে সৌদি আরবে বাংলাদেশের নারী কর্মীদের ভালো থাকার নমুনা!

সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো, বাংলাদেশের নারী গৃহকর্মীদের নির্যাতনের ঘটনায় সৌদি নিয়োগকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির তেমন কোনো তথ্য আমরা পাই না। যদি মামলা না হয়, বিচার না হয়, শাস্তি না হয়, তাহলে সৌদি নিয়োগকর্তারা দুর্ধর্ষ তো হবেনই!

নারী গৃহকর্মীদের প্রতি সৌদি নিয়োগকর্তাদের বর্বর আচরণের খাসলত নতুন নয়। নির্যাতন-নিপীড়নের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশ সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেয়। বিপদে পড়ে তারা বাংলাদেশমুখী হয়। সব জেনেশুনেও সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে রাজি হয় বাংলাদেশ সরকার। চাপে পড়ে হোক, আর যা-ই হোক, সস্তা শ্রম ও দুর্বল সুরক্ষায় গৃহকর্মী হিসেবে দরিদ্র নারীদের পাঠানোর ‘ফল’ আমরা পেতে শুরু করেছি। সৌদি আরব থেকে রেমিট্যান্স আসছে। রেমিট্যান্সে আমরা ফুলে উঠছি। সগর্বে দিকে দিকে প্রচার করছি। কিন্তু এই রেমিট্যান্সের প্রবাহে মিশে আছে আমাদের মা-বোনদের ক্ষতবিক্ষত শরীর, হারানো ‘সম্ভ্রম’—এক বুক দীর্ঘশ্বাস।

সৌদি আরবে নারী গৃহকর্মীদের নির্যাতনের শিকার হওয়ার কারণ বুঝতে কথা হয় ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসানের সঙ্গে। সৌদি নিয়োগকর্তাদের মনস্তত্ত্বকেই প্রথমে দায়ী করেন তিনি। তাঁর কথার মর্মার্থ হলো—সৌদি নিয়োগকর্তাদের মধ্যে অনেকে নারী গৃহকর্মীদের কেনা দাস হিসেবে গণ্য করেন। সে অনুযায়ী তাঁরা নারী গৃহকর্মীদের সঙ্গে যা ইচ্ছা তা করেন। বর্তমান প্রেক্ষাপটে গৃহকর্মী হিসেবে নারীদের পাঠানোর যৌক্তিকতা নিয়েও তাঁর প্রশ্ন আছে। তা ছাড়া নারী কর্মীদের সুরক্ষা এবং প্রতিটি নির্যাতন-নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে আমাদের দুর্বলতাকেও বড় করে দেখছেন তিনি।

কাজের এত এত ক্ষেত্র থাকতে আমাদের দেশের নারীদের কেন গৃহকর্মীর কাজ করতে সৌদি আরবে পাঠাতে হবে, উদ্ভূত পরিস্থিতিতে তা পুনর্বিবেচনার দাবি রাখে। সৌদি নিয়োগকর্তাদের মানসিকতার পরিবর্তন না হলে আমাদের নারী কর্মীদের কুংফু শিখিয়েও সে দেশে পাঠালে নির্যাতন ঠোকানো যাবে না। আর নির্যাতনের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকেই শক্ত ভূমিকা নিতে হবে। তা না হলে নির্যাতনের গল্প শুনে শুনে আমাদের দীর্ঘশ্বাস ফেলতে হবে।

The post সৌদি নিয়োগকর্তাদের অত্যাচার কবে বন্ধ হবে? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সৌদি আরবে যাওয়ার পর হজযাত্রীদের জন্য পরামর্শ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে প্রতিদিনই যাচ্ছে হজ ফ্লাইট। সৌদি আরবে পৌঁছার পর বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে যেতে হবে হজযাত্রীদের। এসব জায়গায় ঝামেলামুক্ত থাকতে জেনে নিন কিছু পরামর্শ।

জেদ্দা বিমানবন্দর

বিমান থেকে নামার পর যেতে হবে জেদ্দা বিমানবন্দরের একটি হলঘরে। সেখানে হজযাত্রীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। এই হলঘরের পাশেই ইমিগ্রেশন কাউন্টার। অবতরণ কার্ড, হেলথ কার্ড, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র হাতে রাখলে ভালো। ইমিগ্রেশন পুলিশ ভিসা দেখে পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল দেবে। বিমানের বেল্ট থেকে মালামাল নিয়ে নিরাপত্তা-তল্লাশির জন্য তা দিতে হয়। তারপর মোয়াল্লেমের কাউন্টার। সেখান থেকে মিলিয়ে নিতে হবে কার অধীনে কোন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর থাকে।

হজ টার্মিনাল

হজযাত্রীদের জন্য ব্যবহৃত হয় হজ টার্মিনাল। শুধু জিলকদ, জিলহজ ও মহররম মাসে এটি চালু থাকে। এই টার্মিনালের স্থপতি ‘এফ আর খান’ নামে পরিচিত বাংলাদেশের ফজলুর রহমান খান। মোয়াল্লেম নির্ধারণ হওয়ার পর লাল-সবুজ পতাকা অনুসরণ করে ‘বাংলাদেশ প্লাজা’য় যেতে হবে। হজ টার্মিনালের ‘বাংলাদেশ প্লাজা’য় অপেক্ষা দীর্ঘ হতে পারে। সেখানে অজু ও নামাজের ব্যবস্থা আর বসার জন্য চেয়ার রয়েছে।

মোয়াল্লেমের বাস জেদ্দা থেকে মক্কায় নির্দিষ্ট বাড়িতে নামিয়ে দেবে। মোয়াল্লেমের নম্বর (আরবিতে লেখা) সংবলিত কবজি বেল্ট দেওয়া হলে তা হাতে পরে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র (পিলগ্রিম নম্বর, নাম, হজ এজেন্টের নাম ইত্যাদি) গলায় ঝোলানো জরুরি। জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে লাগে দুই ঘণ্টা। মক্কায় পৌঁছে ক্লান্ত থাকলে থাকার জায়গায় মালপত্র রেখে বিশ্রাম করুন। বিশ্রাম শেষে নিয়ত করে থাকলে দলবদ্ধভাবে ওমরাহ পালন করুন। নামাজের ওয়াক্তে নামাজ আদায় করতে হবে।

মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়া

মসজিদুল হারামে তথা কাবা শরিফে প্রবেশের অনেক ফটক আছে। সবই দেখতে প্রায় একইরকম। কিন্তু প্রতিটি প্রবেশপথে আরবি ও ইংরেজিতে ১, ২, ৩ নম্বর ও প্রবেশপথের নাম লেখা আছে। আগে থেকে ঠিক করতে হবে কোন প্রবেশপথ দিয়ে ঢুকবেন বা বের হবেন। সফরসঙ্গীকেও সেই স্থান চিনিয়ে দিন। সঙ্গী হারিয়ে গেলে নির্দিষ্ট নম্বরের ফটকের সামনে থাকতে হবে। ফলে ভেতরে ভিড়ে হারিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে এসে সঙ্গীকে খুঁজে পাওয়া যাবে।

কাবা শরিফ

কাবা শরিফে জুতা-স্যান্ডেল রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি। নির্দিষ্ট স্থানে জুতা রাখতে হবে। যেখানে-সেখানে জুতা রাখলে পরে খুঁজে পাওয়া কঠিন। জুতা রাখার প্রতিটি র‌্যাকে নম্বর আছে। এই নম্বর মনে রাখতে হবে। চাইলে জুতা বহনের ব্যাগও সঙ্গে রাখা যায়।

The post সৌদি আরবে যাওয়ার পর হজযাত্রীদের জন্য পরামর্শ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

শালিখায় আদম বেপারির খপ্পরে পড়ে সর্বস্বান্ত রেজাউল
শালিখায় এক আদম ব্যাপারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে রেজাউল নামক এক যুবক। সৌদি আরবে পাঠানোর দোহায় দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজ। প্রায় ১০ বছর ধরে পথে পথে ঘুরেও বিদেশে যাওয়া হয়নি রেজাউলের। অবশেষে রেজাউলের মামা শালিখার কুশখালী গ্রামের আবুতালেব বিশ্বাস মাগুরা কোর্টে একটি মামলা দায়ের করেছেন।

মামলা নং শালিখা সি.আর ৯৭/০৬। আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামুদারপুর গ্রামে। সে ওই গ্রামের সফিউল্লাহর ছেলে। এদিকে কুশখালী গ্রামের আবুতালেব বিশ্বাস এর ভাগনে রেজাউল ইসলাম হচ্ছে পাশর্^বর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ চাঁন্দপুর গ্রামের আয়ুব হোসেনের পুত্র। শালিখার কুশখালী গ্রামে আত্মীয় বাড়ি থাকায় সেখানে আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজ মাঝে মধ্যে বেড়াতে আসার সুবাদে পরিচয় সবার সঙ্গে। আদম ব্যাপারী সিরাজ জানায় বিদেশে চাকরি দিয়ে লোক পাঠানোর জন্য ট্রাভেলস এজেন্সির লাইসেন্স করেছি। এলাকায় শিক্ষিত বেকার যুবক থাকলে সৌদি আরবে পাঠাতে পারি। এক পর্যায়ে কুশখালী গ্রামের আবুতালেব বিশ্বাস এর ভাগনে রেজাউল ইসলামকে সৌদি আরবে পাঠানোর জন্য ৯০ হাজার টাকার চুক্তি হয়। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা স্বাক্ষীদের সামনে বুঝে দেন।

বাকি ৪০ হাজার টাকা বিগত ২১/০৯/৯৭ইং এরিয়ান ট্রাভেলস-ঢাকা এর মালিক আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজকে বুঝিয়া দেন। কথা হয় ৩ মাসের মধ্যে রেজাউল ইসলামকে সৌদি আরবে অবশ্যই পাঠিয়ে দেবে। যদি না পাঠাতে পারে তবে ক্ষতিপূরণসহ এক লাখ ১০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন। দীর্ঘ ১০ বছরের অধিক কাল পার হলেও বিদেশে যাওয়া হয়নি রেজাউলের। বিষয়টি নিয়ে এলাকায় অনেক দেন দরবার করেও কোন কাজ হয়নি। অবশেষে আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজ টাকা ফেরত দেবে না, যা খুশি তাই করতে পার বলে জানিয়ে দেয়। উপায়ান্ত না পেয়ে কুশখালী গ্রামের আবুতালেব বিশ্বাস কোর্টে মামলা দায়ের করেন।

প্রায় ৯ বছর ধরে আবুতালেব বিশ্বাস তার স্বাক্ষীদের নিয়ে কোর্টে হাজিরা দিয়ে আসলেও আসামিপক্ষের ৪ জনের ১ জনও ১ দিনের জন্যও হাজিরা দেননি। ফলে মামলাটি ঝুলন্ত অবস্থায় রয়েই গেছে। এমতাবস্থায় সরল বিশ্বাসে গ্রামের আত্মীয়তার সুবাদে নগদ টাকা আদম ব্যাপারী সিরাজুল ইসলাম সিরাজকে বুঝে দিয়ে আজ অবধি ফেরত না পেয়ে আবু তালেব বিশ্বাস দিশেহারা হয়ে পড়েছেন। উঃস: thesangbad.net

The post শালিখায় আদম বেপারির খপ্পরে পড়ে সর্বস্বান্ত রেজাউল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সাবধান সৌদি প্রবাসীরা, না হয় গুনতে হবে ১৫ বছরের জেল!
দেশে থেকে প্রবাসে আসলে বা প্রবাস থেকে দেশে যাবার সময় অনেক পরিচিত জন তাদের পরিচিত আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন জিনিসপত্র পৌছে দেয়ার অনুরোধ করেন। এটাকে বলে চালানী। সোজা ভাবে বলরে নিজের জিনিসপত্রের পাশাপাশি অন্যের কিছু জিনিসপত্র নিয়ে পৌছে দেয়া। প্রায় সব প্রবাসী এই চালানীর সর্ম্পকে অবগত আছেন।

বেশ কিছু দিন আগের ঘটনা সৌদি আরবের রিয়াদে প্রবাসী এক যুবক বাংলাদেশ থেকে সৌদি আরবে ফিরছিলেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে তিনি ফিরছিলেন প্রবাসে।নতুন বিয়ে করেছেন, তাই স্ত্রীও ছিলো তার বিদায় বেলার সঙ্গী।সাথে নিজের একটি লাগেজ ছিলো।

নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি এক দূর সম্পর্কের আত্মীয় একটি প্যাকেট দেন সৌদি আরবে পৌছে দেয়ার জন্য। তিনি সরল বিশ্বাসে সেটি নেন। বাংলাদেশ ফেরিয়ে রিয়াদ বিমানবন্দরে পৌছার পর সেখানে নিয়মমাফিক চেকাপ করেন সৌদি ইমিগ্রেশান পুলিশ। সেই প্যাকেটে পাওয়া গেলো নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন।

এতো গেলো কয়েক মাস আগের ঘটনা। সম্প্রতি এক প্রবাসী এই চালানী ঘটনায় ফেঁসে এখন সৌদি আরবের জেলে বসে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। কারন অন্যের জিনিস আনতে গিয়ে তিনিও ভালোভাবে চেক করে আনেনী।

The post সাবধান সৌদি প্রবাসীরা, না হয় গুনতে হবে ১৫ বছরের জেল! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আমীর হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে

সোমবার(১৬ জুলাই) পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।

জানা গেছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

The post সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন
সৌদি আরবের সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন।

দেশটির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, তবে পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এ সুযোগ পাবেন।

আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আপত্তিকর অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রী!
ফরিদপুরের চরভদ্রাসনে স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে হত্যার চেষ্টা চালিয়েছে স্ত্রী ও তার প্রেমিক। এমন অভিযোগ পাওয়া গেছে। হত্যা চেষ্টার সময় স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই স্ত্রী ও প্রেমিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ওহাব খানের (৩৫) স্ত্রী ইতি বেগমের (২৬) সঙ্গে ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের লাল মিয়ার ছেলে দুই সন্তানের জনক আলমগীর হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সৌদি থেকে ওহাব খান বাড়িতে এসে মৌলভীরচর বাজারে জুতা স্যান্ডেলের ব্যবসা শুরু করেন।

শনিবার দুপুরে স্বামী ওহাব খান বাইরে থেকে বাড়িতে এসে তার স্ত্রী ইতি বেগমকে নির্দিষ্ট কক্ষে না পেয়ে অন্য কক্ষগুলো খুঁজতে গিয়ে আপত্তিকর অবস্থায় তার সঙ্গে আলমগীর হোসেনকে দেখতে পায়। ঘটনা ফাঁস হওয়ার শঙ্কায় স্ত্রী ও প্রেমিক আলমগীর স্বামী ওহাবকে খাটের উপর ফেলে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় ওহাবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং স্ত্রী ইতি বেগম ও প্রেমিক আলমগীরকে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে আলমগীরকে পুলিশে সোপর্দ করা হয়।

আহত ব্যবসায়ীর ভাই আমান উল্লাহ জানান, স্ত্রীকে বাড়িতে রেখে আমার ভাই দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে চাকরি করেছেন। এর ফাঁকে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, আহত ওহাব খানের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এখন সে ভালো আছে।

চরভদ্রাসন থানা পুলিশের এসআই শাহীনুজ্জামান জানান, স্ত্রী ইতি বেগম ও প্রেমিক আলমগীরকে থানায় আনা হয়েছে। স্বামী ওহাব খানের থানায় আসার কথা রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

The post আপত্তিকর অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রী! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ইসলামে রাজনীতি চান না যুবরাজ বিন সালমান?
নারীদের গাড়িচালকের আসনে বসিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে শুধু এর মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকছেন না। নিজের ক্ষমতাকে পোক্ত করতে ইসলাম ধর্মের বিরাজনীতিকরণের চেষ্টাও চালাচ্ছেন। তাঁর পূর্বসূরিরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন। যুবরাজ সেটাই খারিজ করতে গিয়ে ইরানকে প্রতিপক্ষ বানাচ্ছেন।

গত বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ হিসেবে অধিষ্ঠিত হওয়ার এক বছর পূরণ করেছেন মোহাম্মদ বিন সালমান। এর দুদিন পর পূর্ণতা পেল নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া সরকারি সিদ্ধান্ত। বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে, এই এক বছরে যুবরাজ এমন সব পদক্ষেপ নিয়েছেন, যা রক্ষণশীল সৌদি আরবকে স্রেফ ঝাঁকুনি দিয়েছে। তাঁর হাত ধরেই পরিবর্তনের পথে হাঁটছে দেশটি।

কিন্তু এই পরিবর্তন আসলে কী রকম? ওয়াশিংটন পোস্ট বলছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একমাত্র লক্ষ্য হলো নিজের আধিপত্য টিকিয়ে রাখা। এ জন্যই তিনি ধর্মীয়ভাবে গোঁড়া ও প্রগতিশীল—এই দুই পক্ষকেই চাপে রাখছেন।

এত দিন সৌদি শাসকেরা দেশটিতে কড়া ধর্মীয় অনুশাসন জারি রাখার পক্ষে ছিলেন। কিন্তু মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকেই এই নীতিতে আমূল পরিবর্তন আনছেন। তাঁর নেওয়া বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হলো কট্টর ধর্মীয় নেতাদের কোণঠাসা করা। এ জন্য তাঁদের জেলেও পোরা হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, ইসলাম ধর্মকে রাজনীতিমুক্ত করতে চাইছেন যুবরাজ বিন সালমান। এর মাধ্যমে কট্টর নেতাদের প্রভাব দূর করা সহজ হবে বলে মনে করছেন তিনি। আর সেটি সম্ভব হলে আখেরে লাভই হবে তাঁর। কারণ যে অনুপাতে ধর্মীয় নেতাদের প্রভাব খর্ব হবে, ঠিক একই অনুপাতে তাঁর ক্ষমতার ভিত্তি শক্ত হবে।

বাদশাহ সালমান গত বছর রাজকীয় ফরমান জারি করে তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে উত্তরসূরি মনোনীত করেন। যুবরাজ এরপর ঘোষণা করেন ভিশন ২০৩০। এই পরিকল্পনার আওতায় সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার কার্যক্রমের সূচনা হয়। যুবরাজ বলছেন, তরুণ সম্প্রদায়ের কথা মাথায় রেখেই এত পরিবর্তন। রাতারাতি দেশটিতে খুলে গেল সিনেমা হল, শুরু হলো কনসার্ট।

নারীদের গাড়িচালকের আসনে বসিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতীকী ছবি

নারীদের গাড়িচালকের আসনে বসিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতীকী ছবি

আবার দুর্নীতিবিরোধী অভিযানও শুরু করেছেন বাদশাহ সালমানের ছেলে। রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলকে বানানো হয়েছে অভিজাত বন্দিশালা। সেখানে থাকতে হচ্ছে রাজপরিবারের অনেক প্রভাবশালী সদস্য থেকে শুরু করে মন্ত্রী ও ধনী ব্যবসায়ীদের। নিন্দুকেরা বলছেন, কেউ যেন যুবরাজের বিরুদ্ধাচরণ করতে না পারেন—সেই জন্যই এ ব্যবস্থা। ধরপাকড় থেকে রেহাই পাচ্ছেন না মানবাধিকার ও নারী অধিকারকর্মীরাও।

তবে সংস্কারের কথা বলে সামাজিক যেসব বিধিনিষেধে পরিবর্তন আনছেন সৌদি যুবরাজ, সেগুলো আনকোরা নয়। এগুলো সৌদি আরবে আগেও ছিল। সুনির্দিষ্টভাবে বললে, ১৯৭৯ সালের আগে ওই দেশে সিনেমা প্রদর্শন বা কনসার্ট উপভোগে কোনো বাধা ছিল না। নিষিদ্ধ ছিল না আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল সৌদের শাসনামলেও। কিন্তু ১৯৭৯ সালে মক্কায় সুন্নি কট্টরপন্থীদের জোরালো বিক্ষোভের মুখোমুখি হয়ে সৌদি রাজপরিবারের নীতিতে আসে আমূল পরিবর্তন। ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে সুন্নি বা শিয়াদেরও ছাড়িয়ে যান তাঁরা!

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, বর্তমানে যে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে, তার লক্ষ্য হলো আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। এ বিষয়ে মুসলিম ওয়ার্ল্ড লিগ নামের একটি সংস্থার প্রধান শেখ মোহাম্মদ আলিসা বলেন, ‘নিজের মতো করে ইসলাম বরাবরই উদার। মৌলবাদ এই ধর্মকে ছিনতাই করেছে—এটি সত্যিই দুর্ভাগ্যের।’

ফ্রান্সের সায়েন্সেস-পো ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক স্টেফানে ল্যাঁখোয়া বলছেন, মিথ তৈরির চেষ্টা করছেন সৌদি যুবরাজ। ইকোনমিস্টকে তিনি বলেন, ১৯৭৯ সালের পরে আয়াতুল্লাহ খোমেইনি ইরানে শাসনক্ষমতায় আসেন। তিনি ক্ষমতাসীন হওয়ার আগেও সৌদি শাসকেরা কট্টর ছিলেন। পার্থক্য হলো ওই বছর থেকে সৌদি আরবের শাসনকাঠামোয় কট্টরপন্থী ধর্মীয় নেতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বৈশ্বিকভাবে জিহাদি কর্মসূচি শুরু হওয়ার পর আল-কায়েদা, তালেবান বা ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা মিথ্যা প্রমাণ করতে সৌদি শাসকদের বেশ কষ্ট হয়েছে। তবে এসব সন্ত্রাসী গোষ্ঠী যেসব অনুশাসন মেনে চলে বা চলতে বলে, তার সঙ্গে সৌদি কট্টরপন্থীদের খুব একটা পার্থক্য নেই। তফাত শুধু রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি শাসকেরা এখন বলছেন, ওয়াহাবিবাদ বলতে কিছু নেই। যদিও কিছুদিন আগে পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের ওয়াহাবিবাদের প্রচারের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করত সৌদি আরব। সালাফিদের ঠেকাতে বলা হচ্ছে, সত্যিকারের সালাফিবাদে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয়, বরং শাসকদের নির্দেশ মেনে চলাই এর মূল বক্তব্য।

বর্তমানে সৌদি শাসকদের চক্ষুশূল হলো মুসলিম ব্রাদারহুড। এই সংগঠনটি সালাফিদের তুলনায় ধর্মীয় বিশুদ্ধবাদের চর্চা কম করে। একই সঙ্গে অধার্মিক শাসকদের বিরুদ্ধে রাজনৈতিক বিদ্রোহের বিষয়টিও সমর্থন করে। আর এ কারণেই সংগঠনটিকে ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে দেখে সৌদি ও পারস্য উপসাগর অঞ্চলের শাসকেরা। ২০১১ সালে আরব বসন্তের পর থেকে এই ভীতি আরও বেড়েছে। তবে আগে ভয়ের জায়গায় ছিল প্রীতি! তখন শাসকেরা ভাবতেন, একমাত্র মুসলিম ব্রাদারহুডকে দিয়েই জাতীয়তাবাদী ও বামপন্থীদের ঠেকানো যাবে। ১৯৯০ সালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন কুয়েতে আগ্রাসন চালানোর পর এই মোহ ভেঙে যায়। কারণ, ওই সময় সাদ্দামকে সমর্থন জানিয়েছিল মুসলিম ব্রাদারহুড। তখনই সংগঠনটির রাজনৈতিক চরিত্র প্রকাশিত হয়ে পড়ে।

মুসলিম ব্রাদারহুড সম্পর্কে লন্ডন স্কুল অব ইকোনমিকসের গবেষণা কর্মকর্তা কোর্টনি ফ্রিয়ার বলেন, এই সংগঠনটি পারস্য অঞ্চলের অর্থনীতির দিকে দৃষ্টি দিয়েছে। যেখানে ব্রাদারহুডের বিরোধী পক্ষগুলো ধর্মীয় অনুশাসন কঠোরভাবে পালনকেই একমাত্র কাজ বলে মনে করে।

ইকোনমিস্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতের মূল শাসক মোহাম্মদ বিন জায়েদ মুসলিম ব্রাদারহুডকে ‘বিপদ’ বলে মনে করেন। এখন তাঁর পাশে দাঁড়িয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব বিশ্বে ব্রাদারহুডের প্রধান পৃষ্ঠপোষক বলে মনে করা হয় কাতারকে। ঠিক এ কারণেই তিন মিত্রকে সঙ্গে নিয়ে সৌদি আরব কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। দেশটির ওপর আরোপ করা হয়েছে অবরোধ। বিশ্লেষকেরা বলছেন, বিন সালমানের এখন তিন শত্রু—ইরান, ইসলামিক স্টেট ও মুসলিম ব্রাদারহুড।

‘উদারবাদী ইসলাম’ প্রতিষ্ঠার আওয়াজ তুলছে সৌদি আরব। এটি আরব বিশ্বে পরস্পরবিরোধী কিছু ভাবনার জন্ম দিয়েছে। শিয়ারা এখন আশা করছে, এর ফলে ওই অঞ্চলে ওয়াহাবি কট্টরপন্থীদের শিয়াবিরোধী কর্মকাণ্ড কমে আসবে। পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে শিয়ারা। নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করে তারা। আরব বসন্তের সময় স্বাধীনভাবে জীবননির্বাহের দাবিতে রাস্তায় নেমেছিল শিয়ারা। তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিয়াদের সহিংসভাবে দমন করা হয়েছিল। আবার যদি শিয়াদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়, তবে তা পুরো অঞ্চলেই অস্থিরতা সৃষ্টি করবে। এ ক্ষেত্রে অর্থনৈতিক বিপর্যয় সবচেয়ে বড় সমস্যা হিসেবে আবির্ভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আর এই সবকিছুর আশঙ্কা থেকেই ইরানকে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে বিবেচনা করছেন মোহাম্মদ বিন সালমান। দেশ ও দেশের বাইরের সব সমস্যায় ইরানকে দোষী করছেন তিনি। কারণ আরব অঞ্চলে সৌদি প্রভাব টিকিয়ে রাখতে এর বিকল্প নেই। আর দোষ চাপানোর এই খেলায় সৌদি যুবরাজের সঙ্গী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

ধর্মের রাজনৈতিক রূপ খারিজ করার মাধ্যমে নিজের দেশের রাজনীতিতে সর্বেসর্বা হতে চাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওপরে ওপরে কট্টরপন্থা থেকে সরে আসার কথা বললেও সত্যিকার অর্থেই সৌদি মানসিকতায় পরিবর্তন আসবে কি না, সময়ই তার উত্তর দেবে।

The post ইসলামে রাজনীতি চান না যুবরাজ বিন সালমান? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সৌদি যুবরাজ সালমানের নতুন ছবি প্রকাশ
গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হওয়ার খবর রটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।

এসব খবরের মধ্যেই বাহরাইনে যুবরাজ হামাদ বিন ইসা আল খলিফা সৌদি আরব সফরে যান। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন।

ছবিতে দেখা যায়, বাহরাইনের সিংহাসনের উত্তরসূরি সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফাকে (মাঝে) শুক্রবার রাজপ্রাসাদে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে তার সমকক্ষ মোহাম্মদ বিন সালমান।

অন্য ছবিতে রাজকীয় প্রাসাদে বাহরাইনে তার সমকক্ষ সালমান বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান।

The post সৌদি যুবরাজ সালমানের নতুন ছবি প্রকাশ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.