সোনম কাপুর – ব্রেকিংবিডিনিউজ২৪

এমন মেয়েকে নিয়ে কী করেন তিনি !!
মাত্র কয়েক বছরের ক্যারিয়ার। এর মধ্যেই চমক। শুধু চমক নয়; বলা যায় চমকের পর চমক। অভিনয় আর ফ্যাশন সচেতনতা মিলিয়ে তাঁকে সেরা বললে ভুল হবে না। বলছি অনিল-তনয়া সোনম কাপুরের কথা।

অল্প সময়ের ব্যবধানে সোনমের অভিনয় নৈপুণ্য ও রুচিশীলতায় মুগ্ধ দর্শক। মুগ্ধ তাঁর বাবা শক্তিমান বলিউড অভিনেতা অনিল কাপুরও। ঝানু অভিনেতা তিনি। অভিনয়ের নাড়ি-নক্ষত্র তাঁর জানা। তাই হয়তো তাঁর কাছে মেয়ের অভিনয়শৈলী ধরা পড়ে চুলচেরা বিশ্লেষকের দৃষ্টিতে। এই তিনিই মেয়ের অভিনয়ে অভিভূত। সন্তানের সাফল্য নিয়ে গর্বিত তিনি।

এই তো গতকাল সোমবার ইনস্টাগ্রামে সোনমের সফল আটটি ছবির একটি কোলাজ দিয়েছেন অনিল কাপুর। সোনম অভিনীত সফল এই আট ছবির মধ্যে রয়েছে ‘খুবসুরত’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘রানঝানা’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘নিরজা’, ‘প্যাডম্যান’, ‘ভিরে দি ওয়েডিং’ ও ‘সঞ্জু’।

মেয়ে সোনমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন বলিউড তারকা এই বাবা। উচ্ছ্বসিত হয়ে মেয়ের উদ্দেশে ইনস্টাগ্রামে অনিল কাপুর লিখেছেন, ‘তোমার পছন্দ, সিদ্ধান্ত ও নিষ্ঠার প্রশংসা করি। তোমার বিচক্ষণতা তোমাকে সাফল্য এনে দিয়েছে। চিত্রনাট্য, পরিচালনা আর তোমার অভিনয়ে দারুণ কিছু হয়ে যায়। সব মিলিয়ে আমি ভীষণ আনন্দিত। তোমাকে নিয়ে গর্বিত।’

বাবা তো মেয়ের প্রশংসা করবেনই। কিন্তু সত্যিকার অর্থেই সোনম প্রশংসার দাবিদার। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সোনমের। তারপর নিজ গুণেই হু হু করে সামনে এগিয়ে গেছেন এই বলিউড ডিভা। অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের কাতারে। বাবার পরিচয়ে তিনি নিজেকে চেনাতে চাননি কখনো। তবে হ্যাঁ, অভিনেতা বাবার বদৌলতে বলিউডে সোনমের পথচলার শুরুটা অনেকের তুলনায় সহজ ছিল।

সোনম এখন মহাব্যস্ত তাঁর নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ নিয়ে। বাবা অনিল কাপুর অভিনীত নব্বই দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘নাইন্টিন ফোরটি টু: আ লাভ স্টোরি’র একটি গানের শিরোনামেই নামকরণ করা হয়েছে নতুন এই ছবির।

কাপুর পিতা ও তাঁর কন্যার ভক্তদের জন্য নতুন ছবিতে চমক আছে। এই ছবিতে প্রথমবার বাবা-মেয়েকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে সোনমের সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। আর অনিলের সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে। টাইমস অব ইন্ডিয়া

The post এমন মেয়েকে নিয়ে কী করেন তিনি !! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

পিতার প্রেম নিয়ে মেয়ের প্রশ্ন?
‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর। নব্বইয়ের দশকের সেই সময়ের প্রেমের গল্পগুলো নাকি সহজ ছিল! এই সময়ে এসে তাই সেই প্রেমের গল্প নিয়ে প্রশ্ন তুলেছেন অনিল-কন্যা সোনম কাপুর। তাঁর ভাষায়, সত্যিকারের প্রেমের গল্প সহজ হয় না। তার মধ্যে কোনো নাটক তো থাকতেই হবে। না হলে প্রেমের অনুভূতি কী করে আসবে?

তবে সোনম এ কথা বলেছেন তাঁর নতুন ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগাতে। ছবির টিজারেই পুরোনো প্রেম নিয়ে সোনমের এই মন্তব্য। টিজারে দেখা যায়, অনিল কাপুর ও মনীষা কৈরালা অভিনীত ১৯৪২: আ লাভ স্টোরি ছবির গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা গানের দৃশ্যে অনিল কাপুর ঠোঁট মেলাচ্ছেন। তারপরেই বলা হলো, তখন প্রেমের গল্পগুলো ছিল সরল। ঠিক পরেই দেখা যায়, পাঞ্জাবি কন্যা সুইটি চৌধুরীর (সোনম কাপুর) ২০১৮-তে এসে খটকা লাগে এই প্রেমে। তাঁর মনে হলো, তাই কী? সত্য প্রেমের গল্পে নাটক না থাকলে হয়? প্রেমের অনুভূতি বুঝতেই তো নাটক থাকা চাই।

সহজ প্রেমের গল্প নয়, নাটকে ভরা প্রেমের গল্প নিয়ে ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। অনিল-কন্যা সোনম কাপুর তাঁর এই ছবি নিয়ে হাজির হচ্ছেন খুব শিগগির। পিতার রোমান্টিক গানের কলি দিয়েই ছবির নাম। শুধু তা-ই নয়, বাপ-বেটিকেও প্রথমবারের মতো দেখা যাবে এই ছবিতে। থাকবে নব্বইয়ের দশকের মনীষা কৈরালা ও অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সেই গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার রিমেকও। সোনম কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা যাবে আরেক উদীয়মান তারকা রাজ কুমার রাওকে। অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে।

ছবিটির শুটিং হচ্ছে পাঞ্জাবের পাতিয়ালার একটি বাড়িতে। পাঞ্জাবের লোকজ সংস্কৃতির ছোঁয়া থাকবে ছবিজুড়ে। এখন জোর শুটিং চলছে। এমনটাই জানালেন ছবির পরিচালক শেলি চোপড়া ধর। ফক্স স্টার স্টুডিওর সহযোগিতায় ছবিটির প্রযোজক রাজকুমার হিরানি ফিল্মস ও বিনোদ চোপড়া ফিল্মস। মুক্তি পাবে ১২ অক্টোবর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

The post পিতার প্রেম নিয়ে মেয়ের প্রশ্ন? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.