সিইসি – ব্রেকিংবিডিনিউজ২৪
গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা: সিইসি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই নির্বাচনে সমন্বয় কমিটির বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসনের ভূমিকা ‘প্রশ্নবিদ্ধ’ ছিল- সাংবাদিকদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেন সিইসি।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সব পক্ষ মত প্রকাশ করেছেন সভায়। তাঁরা ২৬ জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল-সাংবাদিকদের এমন মন্তব্য প্রত্যাখ্যান করে সিইসি বলেন, ‘প্রশাসন নির্বাচন “স্টাফিং” (ভোট জালিয়াতি) করেছে-এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করি। প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে, নির্বাচন (গাজীপুর সিটি) সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে। কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে বা প্রশাসনের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
নির্বাচনের দিন ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত-এমন উদ্বেগ নাকচ করে দিয়ে সিইসি বলেন, ‘গাজীপুর এত বড় সিটি। তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এখানে (গাজীপুর) কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, নির্বাচনের দিনও পরিবেশ ভালো থাকবে, নির্বাচন সুষ্ঠু হবে’।
এই নির্বাচনে মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম। মেয়র পদ ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড মিলিয়ে ৭৬ কাউন্সিলর পদে নির্বাচন হবে। ১৮ জুন থেকে প্রার্থীরা সেখানে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এবার ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসি।
আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আচরণবিধি ভঙ্গের লাগাতার অভিযোগ জানিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিএনপি প্রার্থী কোন ক্ষেত্রে বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা সুনির্দিষ্ট করেননি। সেটি সুনির্দিষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বিকেল তিনটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনারদের মত বিনিময় শুরু হয়েছে।
এর আগে ইসির তফসিল অনুসারে ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুর সিটি নির্বাচনের তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে ১০ মে আপিল বিভাগ এই নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে এ নির্বাচন করতে বলেন। এরপর ১৩ মে ইসির এক সভায় ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
The post গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা: সিইসি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
বর্তমান ইসির সময়ে সব নির্বাচন আন্তর্জাতিক মানের হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাঁর কমিশনের সময় সব নির্বাচন আন্তর্জাতিক মানের হয়েছে। আজ শনিবার পটুয়াখালীর কলাপড়ায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মন্তব্য করেন।
সিইসি মুক্তিযুদ্ধের সময় কলাপাড়ায় সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ সেই স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তিনি। বিভিন্ন স্থান ঘুরে দেখার এক ফাঁকে বেলা আড়াইটার দিকে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সিইসি। এ সময় তিনি বলেন, খুলনায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা কিছু সামান্য ত্রুটিবিচ্যুতি পাওয়া গেছে, তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলো আন্তর্জাতিক মানের এবং গ্রহণযোগ্য হয়েছে।
কে এম নুরুল হুদা আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করাই হচ্ছে তাঁর কমিশনের প্রধান কাজ। নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে সে কাজ করে যাচ্ছে। তফসিল ঘোষিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করা হবে। এ ক্ষেত্রে শতভাগ এবং সুষ্ঠুভাবে সব নির্বাচন করার চেষ্টা তাঁর কমিশনের রয়েছে বলে তিনি মনে করেন। এ সময় সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন।
সিইসি আজ কলাপাড়ায় এসে প্রথমে উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নির্বাচন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এরপর তিনি কলাপাড়ার দৃষ্টিনন্দন শহীদ মিনার এলাকা পরিদর্শন ছাড়াও নবনির্মিত শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম ঘুরে দেখেন।
অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি মুক্তিযুদ্ধের সময়ে কলাপাড়া উপজেলায় সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতি রোমন্থন করেন। এ সময় মুক্তযুদ্ধকালীন একত্রে যুদ্ধ করা স্থানীয় কয়েকজন সহযোদ্ধাকে কাছে পেয়ে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।
এ সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মোস্তফা ফারুক, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, কলাপাড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ
The post বর্তমান ইসির সময়ে সব নির্বাচন আন্তর্জাতিক মানের হয়েছে: সিইসি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.