সরকার – ব্রেকিংবিডিনিউজ২৪

‘সরকারের কাছে বলো, আমাকে যেন আর না মারে’
‘তোমরা একটা সংবাদ সম্মেলন করে সরকারের কাছে বলো, আমাকে যেন আর না মারে। আমি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করিনি। সাধারণ ছাত্রদের সঙ্গে থেকে চাকরির আন্দোলন করেছি। আমাকে যেন সরকার মুক্তি দেয়।’

গতকাল মঙ্গলবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানের সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা হয় তাঁর মা সালেহা বেগমের। তখন রাশেদ তাঁর মাকে এসব কথা বলেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালেহা।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে সালেহা বেগম জানান, গতকাল মঙ্গলবার ‘কয়েক মিনিটে’র জন্য রাশেদের সঙ্গে তাঁর দেখা হয়।

রাশেদ খাঁন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। গত ১ জুলাই শাহবাগ থানায় রাশেদ খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান জয়। ওইদিনই মিরপুরের ভাষানটেক এলাকা থেকে রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৮ জুলাই দুই মামলায় রাশেদকে ১০ দিনের রিমান্ড দেন আদালত। আইসিটি মামলা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রাশেদকে।

সংবাদ সম্মেলনে সালেহা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে ছেলেকে পাঠাইছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়তে। বড় আশা ছিল লেখাপড়া শেষ করে আমার মনি (রাশেদ) ভালো চাকরি করব। কিন্তু এখন কী হইল? আমার মনিরে হাতকড়া পরাইল। রিমান্ডে নিল। আমি এখন চাকরি চাই না, আমার মনির (রাশেদ) মুক্তি চাই।’

সালেহা বেগম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি তো মা। সন্তানরা মায়ের কাছে চাকরির দাবি জানিয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। আমার ছেলে কোনো রাজনীতি করে না। দয়া করে তাকে মুক্তি দেন।’

এ সময় রাশেদের স্ত্রী রাবেয়া আলো বলেন, ‘ডিবি অফিসে রাশেদকে দেখে মনে হয়েছে তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। দীর্ঘ রিমান্ডে সে  শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে তার মুক্তি চাই। মুক্তি পেলে আমরা পরিবারের পক্ষ থেকে আর আন্দোলনে যেতে দেব না।’

রাশেদের বোন সোনিয়া খাতুন বলেন, ‘ভাইয়ার কষ্টে আমার মায়ের অবস্থা খুবই খারাপ। তাঁর যেকোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছি। আমার ভাইয়া কোনো রাজনীতি করে না। টিউশনি করে রোজগার করেন। তাঁকে মুক্তি দিন।’

The post ‘সরকারের কাছে বলো, আমাকে যেন আর না মারে’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দেশের গণতন্ত্র এখন সুরক্ষিত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন সুরক্ষিত এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশ সক্ষমতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং গণতন্ত্র সুরক্ষিত। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার মতো জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে সক্ষম হয়েছি।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে উন্নত। জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং তাদের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্য হারে উন্নত হয়েছে। তিনি বলেন, শিক্ষার হার ও জনগণের গড় আয়ু বেড়েছে এবং সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রধানমন্ত্রী দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এই সাফল্য অর্জন করতে দেশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আমরা এখন যেকোনো দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করবে। তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা দেশকে সেই পথে এগিয়ে নিয়ে যাব। ইনশা আল্লাহ বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের একপর্যায়ে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশের জনগণ তাদের সারাটি জীবন একটি আনন্দমুখর পরিবেশে কাটাবে এবং আমি চাই তারা সুন্দরভাবে বেঁচে থাকবে।’ তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ মুক্তিযোদ্ধা ও দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে ঈদের নামাজ শেষে সর্বস্তরের মানুষ এসে ভিড় করলে সকাল নয়টায় সাধারণের জন্য গণভবনের গেট খুলে দেওয়া হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং ভিক্ষুক ও ছিন্নমূল মানুষসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মুহম্মদ ফারুক খান, আবদুর রাজ্জাক ও সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা মোজাফ্ফর হোসেন, জাহাঙ্গীর কবির নানক, অসীম কুমার উকিল, খালিদ মাহমুদ চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরে গণভবনে সুপ্রিম কোর্টের বিচারপতি, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং তিন বাহিনী প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

The post দেশের গণতন্ত্র এখন সুরক্ষিত: প্রধানমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ঈদে সড়কে সংকট হলে নিজেই গিয়ে দাঁড়াবেন বলে জানালেন কাদের
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সড়কে কোনো দুর্ভোগ হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সড়কপথে রাস্তার কারণে কোনো দুর্ভোগ হবে না। আমি আশ্বস্ত করে বলছি, সংকট হলে আমি নিজেই গিয়ে দাঁড়াব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তর ঢাকার তেজগাঁওয়ের এলেনবাড়ীতে আজ শনিবার ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে সড়কের চিন্তায় আমার রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে।’

সেতুমন্ত্রী বলেন, ভারী বৃষ্টি হলে যান চলাচলে ধীরগতি হতে পারে, তবে থমকে যাবে না। নিয়মিত তদারকি করা হচ্ছে ও এবার সড়কের অবস্থা ভালো থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা ভালো বলে মন্তব্য করেন মন্ত্রী। ঢাকা-এলেঙ্গা সড়কে চার লেনের কাজের জন্য খোঁড়াখুঁড়ি ঈদ উপলক্ষে কারণে বন্ধ থাকবে বলেও জানান।

চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় চালকেরা মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। মোবাইল ফোনে কথা বলতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে, সেদিকে পরিবহন মালিকপক্ষের খেয়াল রাখতে হবে। কিছু কিছু বিষয়ে মানসিকতার পরিবর্তন না হলে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন বলে মন্তব ৵ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে সড়কপথেযাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোয় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। উল্টো পথে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উল্টো পথে যেন কোনো ভিআইপি যাতায়াত করতে না পারেন, সে জন্য সজাগ থাকতে হবে। উল্টো পথে কোনো ভিআইপিকে যেতে দেওয়া হবে না। ১০ জন ভিআইপির জন্য লাখো মানুষের সমস্যা মেনে নেওয়া হবে না। সবার মানসিকতার পরিবর্তন করে উল্টো পথে না গিয়ে সঠিক পথে যাতায়াত করতে হবে। উল্টো পথে কোনো গাড়ি চলবে না।

ব্যাটারিচালিত যানবাহনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদে ব্যাটারিচালিত কোনো যানবাহন মহাসড়কে চলবে না। ভারী যানবাহনও ঈদের তিন দিন বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ি হাইওয়েতে চলবে না। এগুলোর কারণে সড়কে প্রাণ ঝরছে।

এবার মহাড়কে অতিরিক্ত পুলিশ থাকবে বলে জানান মন্ত্রী।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ঈদে সড়কে সংকট হলে নিজেই গিয়ে দাঁড়াবেন বলে জানালেন কাদের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.