সঞ্জু – ব্রেকিংবিডিনিউজ২৪

সঞ্জয় ও মাধুরীর প্রেম থাকছে ‘সঞ্জু’তে?
২৯ জুন মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানী পরিচালিত ছবি ‘সঞ্জু’। বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। সঞ্জয় দত্তের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিটিকে ঘিরে সবার কৌতূহলের শেষ নেই। সঞ্জয় দত্তের রঙিন ও অন্ধকার জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন অনেকেই। তাঁদের মধ্য থেকে কোন কোন চরিত্র ‘সঞ্জু’ ছবিতে তুলে ধরা হয়েছে, তা জানা যাবে ছবিটি মুক্তির পর। তবে ছবিটি সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। এবার প্রশ্ন উঠেছে, বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘সঞ্জু’ ছবিতে কী থাকছে?

সঞ্জয় দত্ত নিজেই বলেছেন, তাঁর ৩০৮ জন প্রেমিকা ছিল। আর এই ৩০৮ জন প্রেমিকার মধ্যে একজন মাধুরী দীক্ষিত। গত শতকের নব্বই দশকে সঞ্জয় দত্ত আর মাধুরীর প্রেম বিটাউনে ঝড় তোলে। তবে ‘সঞ্জু’ ছবিতে মাধুরীর চরিত্রটি আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক রাজকুমার হিরানী কিছু চরিত্রের ওপর থেকে পর্দা সরিয়েছেন, কিন্তু মাধুরীর প্রসঙ্গ তিনি এড়িয়ে যান।

ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সবার আগ্রহ ছিল সঞ্জয় দত্ত আর মাধুরী দীক্ষিতের রোমান্সকে ঘিরে। এই গুরুত্বপূর্ণ ব্যাপার ছবিতে কীভাবে থাকছে? ছবির ট্রেলারে সোনম কাপুরকে রণবীর কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে। শোনা যাচ্ছে, ছবিতে মাধুরী দীক্ষিতের চরিত্রটি করেছেন কারিশমা তান্না। ছোট পর্দায় কাজ করছেন তিনি। তবে আলোচিত হন ‘বিগ বস’ শোতে অংশ নিয়ে।

এদিকে জানা গেছে, ছবিতে সঞ্জয়ের সঙ্গে তাঁর প্রেমের গল্প থাকুক, এটা নাকি চাননি মাধুরী দীক্ষিত। এ ব্যাপারে তিনি কথা বলেছেন ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানীর সঙ্গে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের সম্পর্ক নিয়ে ছবিতে গল্প থাকছে। আর তা থাকছে ১০ মিনিট। মাধুরীর চরিত্রে অভিনয়ের জন্য কারিশমা তান্নাকে নাকি প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে।

তবে ছবির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, মাধুরী নাকি রাজকুমার হিরানীকে অনুরোধ করে ছবি থেকে তাঁর দৃশ্যগুলো বাদ দিয়েছেন। মাধুরী দীক্ষিতের সঙ্গে সংশ্লিষ্ট দৃশ্যগুলো শুট করা হয়েছিল, কিন্তু ছবিতে তা দেখানো হবে না। ছবিতে একটা দৃশ্য ছিল, সেখানে গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় দত্ত একজন অভিনেত্রীকে ফোন করেন। কিন্তু ফোনটি অভিনেত্রীর মা ধরে বলেন, তাঁর মেয়ে সঞ্জয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। বাস্তবে এই অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

The post সঞ্জয় ও মাধুরীর প্রেম থাকছে ‘সঞ্জু’তে? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.