শিরোপা – ব্রেকিংবিডিনিউজ২৪

বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক ‘শিরোপা’
এশিয়া কাপ জিতেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। আজ টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়নও হয়েছেন বাংলাদেশের মেয়েরা—টানা তিনটি ‘শিরোপা’ জয়ের আনন্দের ঢেউ এখন মেয়েদের দলে। নিশ্চিত বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এর চেয়ে ভালো সময় আগে কখনো আসেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে জয়ের দিনে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন পান্না ঘোষ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং এখন তাঁরই।

ইউট্রেখটে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৪ ওভারের মধ্যেই ২৮ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। ব্যক্তিগত ১৬ রানে ও’ রেলির শিকার হয়ে ফিরে যান শামীমা। দ্বিতীয় উইকেটে ফারজানার সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন আয়েশা। বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আয়েশা। মেটকাফের বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৬ রান করেন আয়েশা। তাঁর ফেরার পরই ধস নামে বাংলাদেশ ইনিংসে। তিনি ছাড়া আরও ৭ বাংলাদেশি ব্যাটার ফেরেন ৮০ থেকে ১২০—এই ৪০ রানের মধ্যে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

১২৩ রানের লক্ষ্য তাড়ায় ২৭ রানেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে শিলিংটন ও ডেলানিকে ফেরান পান্না ঘোষ। একই ওভারে দুই উইকেট ম্যাচে আরও একবার নিয়েছেন পান্না। ১৬তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে রিচার্ডসন ও কাভানাগের উইকেট দুটি তুলে নেন তিনি। নিজের শেষ ওভারে ওয়ালড্রনের উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে পাঁচ উইকেট নেন পান্না। ১৬ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশের সেরা বোলিং এখন তাঁর। নাহিদা ও রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট। এই ত্রিমুখী আক্রমণে ৯৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ৯ নভেম্বর গায়ানায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে সালমার দল।

The post বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক ‘শিরোপা’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গোল্ডেন বুট নয়, শিরোপা নিতে এসেছি
হ্যারি কেইন। ইংল্যান্ডের অধিনায়ক। দলটার সফলতার  পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সুইডেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সামারা অ্যারিনার মিক্সডজোনে দাঁড়িয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বললেন নানান কথা।

বাংলাদেশ প্রতিদিন : দারুণ একটা জয়ের জন্য অভিনন্দন।

হ্যারি কেইন : ধন্যবাদ।

বাংলাদেশ প্রতিদিন : ইংল্যান্ড দল নিয়ে কিছু বলুন। এই দলটার সফল হওয়ার রহস্যটা কী?

হ্যারি কেইন : আমাদের সবচেয়ে ভালো দিক হলো, দলটার সবাই সবাইকে খুব ভালোভাবে বুঝতে পারে। সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে দারুণ। একটা দলের ভালো করার জন্য এই বিষয়টা খুব জরুরি। মাঠে আমাদের উপস্থিতিটা দেখুন। নিখুঁত পাসিং দেখুন। ম্যাচের ঠিক কোন সময়টাতে আমাদের কী করতে হবে, এটা সবাই একই সঙ্গে অনুধাবন করতে পারি। তাছাড়া আমাদের দলে দারুণ কিছু ফুটবলার আছে। ইয়াঙ, স্টারলিং, ডিলে আলি, লিনগার্ড, স্টোনসসহ আরও অনেকে। ওদের প্রত্যেকেই নিজেদের স্থানে অন্যতম সেরা। সবার মধ্যেই আছে দারুণ কিছু করার প্রেরণা।

বাংলাদেশ প্রতিদিন : বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে কেউ ফেবারিট ভাবেনি। অথচ আপনারা সেমিতে…

হ্যারি কেইন : দেখুন, বিশ্বকাপের ফেবারিট হিসেবে খেলতে নামা একটা বিরাট চাপের ব্যাপার। জার্মানির মতো দল এই চাপের কাছেই হেরে গেল। আমাদের কেউ ফেবারিট ভাবেনি, এটা ছিল আমাদের জন্য ভালো দিক। চাপমুক্ত হয়ে খেলতে পেরেছি আমরা।

বাংলাদেশ প্রতিদিন : ইংলিশ সমর্থকদের নিয়ে কিছু বলুন…

হ্যারি কেইন : ইংলিশ সমর্থকরা সব সময়ই দারুণ। তারা আমাদের অন্যতম প্রেরণা। মাঠে এবং মাঠের বাইরে সত্যিই তারা অসাধারণ। আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এভাবেই আমাদের সমর্থন করবে বলে আশা করি। সবাই মিলেই আমরা ভালো কিছু করতে চাই।

বাংলাদেশ প্রতিদিন : আপনারা এখন সেমিফাইনালে। বিশ্বকাপ শিরোপা জিতবেন বলে বিশ্বাস করেন?

হ্যারি কেইন : বিশ্বকাপ জিতব বলেই তো খেলতে এসেছি। তবে একটা কথা মনে রাখতে হবে সব সময়। এখানে অন্য দলগুলোও কিন্তু বিশ্বকাপ জিততেই এসেছে। তাদের যোগ্যতাকে অস্বীকার করার উপায় নেই। তবে হ্যাঁ, সেমিফাইনালে উঠে আসার পর বিশ্বকাপ জয়ের সুযোগটা আমরা নিতে চাই। যদিও জানি, এখনো সম্ভাবনাটা ফিফটি-ফিফটি। এবারের বিশ্বকাপে দেখুন, কী দারুণ খেলল সবাই। ফেবারিটদের বিদায় করে দিল। বিশ্বকাপটা এবার ওপেন। এখানে কী যে হয়, বলা কঠিন।

বাংলাদেশ প্রতিদিন : আপনারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। দল ভিন্ন হলেও সবাই একই লিগে। এটা কী কোনো ভালো দিক বলে মনে করেন?

হ্যারি কেইন : এটা একটা ভালো প্রশ্ন করেছেন। একই লিগে খেলাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয়। কারণ, এখানে আমাদের প্রতিনিয়তই দেখা হচ্ছে। একে-অপরের বিপক্ষে খেলতে নামছি। পরস্পরের মধ্যে বুঝা-পড়াটা ভালো হচ্ছে। সারা বছরই বলতে গেলে আমরা একে-অপরের খুব কাছাকাছি থাকছি। এটা খুব বড় বিষয়। মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের অন্যতম শর্তই হলো, একে-অপরের কাছাকাছি থাকতে হবে। আমরা সেই সুযোগটা পাচ্ছি।

বাংলাদেশ প্রতিদিন : গ্যারেথ সাউথগেটকে আপনি কিভাবে দেখেন?

হ্যারি কেইন : তিনি অনেকটা পিতার মতো। আমরা ভুল করলে তিনি ধমক দেন। ভালো করলে আদর করেন। ঠিক সময়ে ঠিক পরামর্শটা দিতে পারেন। তার পরিকল্পনার ওপর আমাদের পূর্ণ আস্থা থাকে। নিশ্চিন্তে আমরা সেই পরিকল্পনা ধরে এগিয়ে যাই। দেখুন, তার দেখানো পথ কিন্তু সব সময়ই সঠিক বলে প্রমাণ হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন : গ্যারি লিনেকারের পর আপনিই বিশ্বকাপে ইংলিশম্যান হিসেবে গোল্ডেন বুট জিততে পারেন…

হ্যারি কেইন : লিনেকার আমাদের ফুটবল ইতিহাসে এক অন্যতম নাম। তিনি ‘লিভিং লিজেন্ড’। তার সঙ্গে আমার তুলনাটা ঠিক চলে না। আর এখনো তো বিশ্বকাপটা শেষ হয়নি। গোল্ডেন বুট জয়ের তালিকায় আরও কয়েকজন আছেন। সুতরাং তুলনা করার প্রশ্নই তো আসে না। তাছাড়া গোল্ডেন বুট নিয়ে ভাবছি না। লক্ষ্য আমার একটাই ইংল্যান্ডকে বিশ্বকাপ উপহার দেওয়া।

বাংলাদেশ প্রতিদিন : ইংল্যান্ড কি বিশ্বকাপ জিতবে?

হ্যারি কেইন : (কিছুক্ষণ ভেবে। মৃদু হেসে) আমি বিশ্বকাপ জয়ের ব্যাপারে খুবই আশাবাদী।

বাংলাদেশ প্রতিদিন : আপনাকে ধন্যবাদ।

হ্যারি কেইন : আপনাকেও ধন্যবাদ।

The post গোল্ডেন বুট নয়, শিরোপা নিতে এসেছি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.