শাকিব – ব্রেকিংবিডিনিউজ২৪

গভীর রাতে শাকিবের প্রবেশের ঘটনায় মুখ খুললেন মৌসুমী……
কেউ বলছেন, শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে ভোট গণনার কক্ষে পেছন দরজা দিয়ে ঢুকেছেন শাকিব। কেউবা বলছেন ভোট গণনা প্রভাবিত করতে তিনি সেখানে গেছেন। কেউ কেউ বলছেন আরও নানান কথা। আসলে কী হয়েছিল সেই রাতে? ভোট গণনার কক্ষে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়িকা মৌসুমী এ বিষয়ে মুখ খুললেন। ঘটনার দুদিন পর সোমবার এ বিষয়ে কথা বলেন তিনি।

মৌসুমী বলেন, ‘আমরা সবাই তখন ভোট গণনা রুমে বসা। এমন সময় হঠাৎ সেখানে শাকিবকে দেখতে পেলাম। চোখে ঘুম ঘুম ভাব। তার ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে গেল। এসেই সে বলল, “শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন, তাই পরিস্থিতি দেখতে এসেছি। আমি তো ঘুমিয়ে ছিলাম, ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে এলাম।” আমি বললাম, ওহ আচ্ছা।’

এরপর শাকিব আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশে কথা বলেন। মৌসুমী জানান, শাকিব ঢোকার আগ পর্যন্ত ভোট গণনা কক্ষে আপিল বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ছিলেন। এরপর সেখানে আসেন দিলু ভাই (নাসিরুদ্দীন দিলু)। শাকিব অভিযোগ করে বলতে লাগলেন, আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না। আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে। আপনাদের তো এখানে থাকার কথা না। আপনারা তখনই আসবেন, যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন।

মৌসুমী এ-ও জানান, শাকিবের মুখে কথা শোনার একপর্যায়ে খসরু ভাই রেগে যান। তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘তুমি বারবার খোঁচাচ্ছ কেন?’ তখন পাল্টা জবাবে শাকিব বলল, আমি এখনো সভাপতি, আসতেই পারি। অভিযোগ পেয়েছি, আমাকে দেখতে হবে না, জানতে হবে না। পরে তো শিল্পীরাই আমার কাছে এসব বিষয়ে জানতে চাইবেন। এরপর খসরু ভাই আরও চিল্লাচিল্লি করেন। অবস্থা এমন হয়ে যায়, আমি ভয় পেয়ে যাই। কেউ আর কথা বলতে চাচ্ছিল না।’

এ বিষয়ে আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরুর সঙ্গে আজ সন্ধ্যায় কথা হলে তিনি বলেন, ‘সভাপতি হিসেবে তিনি (শাকিব খান) আসতেই পারেন। তাঁকে আমরা স্বাগতও জানিয়েছি। কিন্তু তিনি তখন স্বাভাবিক ছিলেন না। তাই তাঁকে চলে যেতে অনুরোধ করেছি। আর মৌসুমী ম্যাডাম যেসব কথা বলেছেন তা সত্য নয়।’

আপিল বোর্ড সদস্যদের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে ভোট গণনা কক্ষের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান মৌসুমী। তিনি বলেন, ‘ভোট গণনা রুমে থাকা পুলিশ সদস্যরা তখন বলল, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে উনাকে (শাকিব খান) কেন এখানে বসতে দিচ্ছেন? উনার জন্যই তো চিল্লাচিল্লি হচ্ছে। উনাকে তাড়াতাড়ি গাড়িতে দিয়ে আসেন। তখন আমি বললাম, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, ও কি একা যাবে? মিশা তখন বলল, আমি দিয়ে আসি। নিশ্চিত হলাম। ভাবলাম, মিশা যেহেতু শাকিবকে দিয়ে আসতে যাচ্ছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরাও কাজে মন দিলাম।’

মৌসুমী বলেন, ‘পরে শুনলাম, বাইরে তাঁকে (শাকিব) মেরেছে। লাঞ্ছিত করেছে। সবকিছু মিলে আমি ইনসিকিউরড ফিল করতে থাকলাম। আমি জানি, আমার স্বামী ওমর সানী এফডিসির পরিচালক সমিতিতে বসে আছেন, সন্তান আমাকে নিতে এসেছে।’

মৌসুমী বলেন, শাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে, তা শিল্পী সমাজের জন্য অপমান। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী। জাতীয় সম্পদ। তাঁর গায়ে হাত তোলার মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। এরপর তো কেউ এফডিসিতে ঢুকতেই সাহস পাবেন না বলেও জানান মৌসুমী।

The post গভীর রাতে শাকিবের প্রবেশের ঘটনায় মুখ খুললেন মৌসুমী…… appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

শাকিব যাচ্ছেন ওমরায়
অপু আর ববি এবার কলকাতা মিশনে নেমেছেন। আর শাকিব যাচ্ছেন ওমরাহ পালনে। বিষয়টি এ সময়ে চলচ্চিত্রপাড়া ও এই তারকা ভক্তদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে। সবাই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অপু বিশ্বাস এতদিন বলে আসছিলেন তিনি কলকাতা বা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন না। হুট করে তিনি তার সিদ্ধান্ত পাল্টালেন। ওপার বাংলার একটি ছবিতে অভিনয় করতে গত ৪ জুন অনেকটা গোপনেই চলে গেলেন কলকাতা। আর ববি এর আগে অনেকবার বলেছেন তিনি কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এতদিন তা আর হয়ে না উঠলেও সম্প্রতি কলকাতার একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগস্ট মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। এদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন ব্যস্ত দুই বাংলায়। বর্তমানে তিনি কলকাতার ‘মাস্ক’ ছবির শুটিংয়ে সেখানে রয়েছেন। একটানা কাজ করতে গিয়ে বেশ ক্লান্ত শাকিব জানান ঈদের পর পরই পবিত্র ওমরাহ পালনে যাবেন তিনি। অপু বিশ্বাস কাজ করছেন কলকাতার ছবি ‘শর্টকার্ট’ এ। ওপার বাংলার জনপ্রিয় সংগীতকার নচিকেতার গল্প ও সংগীতায়োজনে নির্মাণাধীন এই ছবিতে তিনি একজন মুসলিম তরুণীর ভূমিকায় অভিনয় করছেন। তার চরিত্রের নাম নূরজাহান। ৫ জুন থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে এই ছবির শুটিং। অপু বলেন, ‘চমৎকার একটি গল্পের ছবিতে কাজ করছি। নচিকেতা দাদা অনেক আগেই এই ছবির গল্পটি আমাকে শুনিয়েছেন এবং আমাকে ছবিটিতে কাজ করার জন্য অনুরোধ করেন।’ এ ধরনের গল্প পেলে কলকাতার ছবিতেও নিয়মিত অভিনয় করতে চাই। অপু বলেন, ছবির গল্পে দেখানো হয়েছে ‘কলকাতাকে আমরা যেভাবে দেখি শহরটি ঠিক তাই নয়, এর বাইরে একটি গভীর স্তর রয়েছে। সবার মধ্যে একটি শর্টকার্ট প্রবণতা দেখা যায়। এতে কেউ ব্যর্থ আর কেউবা সফল হয়। এ সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। ছবিটির প্রথম লটের কাজ শেষ করে ঈদের দুদিন আগে ঢাকা ফিরবেন অপু বিশ্বাস। ঢাকায় ফিরে ঈদের পর দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করবেন অপু। অন্যদিকে ববি প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির শিরোনাম ‘রক্তমুখী নীলা’। এর আগে অবশ্য তিনি জাজ ও এসকে মুভিজের যৌথ আয়োজনের ‘বেপরোয়া’ ছবিতে কাজ করেন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। আর ‘রক্তমুখী নীলা’র পরিচালক হলেন সব্যসাচী মিশ্রা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ববির কথায় এমন ভালো গল্প আর মুখ্য চরিত্র পেলে কলকাতা বা যৌথ আয়োজনের ছবিতে নিয়মিত অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। এই দুই ছবি ছাড়াও ববি সম্প্রতি কাজ শেষ করলেন রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবিতে। এতে তার নায়ক হলেন শাকিব খান।

এদিকে শাকিব খান এখন দুই বাংলার প্রায় অর্ধডজন ছবির কাজ নিয়ে দেশ-বিদেশে চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। গত সপ্তাহে কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির টানা শুটিং করে বুধবার উড়াল দেন কলকাতায়। সেখানে এখন তিনি ‘মাস্ক’ ছবির শুটিং করছেন। ঈদের আগে ফিরবেন ঢাকায়। দীর্ঘদিন একটানা কাজ করতে গিয়ে ক্লান্ত শাকিব বলেন, ইচ্ছা আছে ঢাকায় পুত্র জয়ের সঙ্গে ঈদ কাটিয়ে ঈদের পর পরই ওমরাহ পালনে সৌদি আরব যাব। সেখান থেকে এসে হাতে থাকা বাকি কাজগুলো সেরে ক্লান্তি দূর করতে ঈদুল আজহার পর চলে যাব আমেরিকা ও কানাডায়। সেখানে দীর্ঘ অবকাশ যাপন করব। শাকিব বলেন, শুধু কাজ আর অর্থের পেছনে ছুটলে চলবে না। মনকে আনন্দ আর শরীরকে বিশ্রাম দেওয়াটাও জরুরি। তাই এবার ঈদুল আজহার পর বিদেশ গিয়ে ক্লান্তি ঝেড়ে একটু ফুরফুরে হতে চাই। সেখান থেকে ফিরে এ বছরের মধ্যে কাজের একটি নতুন ছক তৈরি করব। আগামী বছর হবে নিজেকে গোছানোর সময়। নিজের প্রযোজনা সংস্থা থেকে নিয়মিত প্রযোজনা ও অভিনয় করব আর বাইরের কাজের পরিমাণ কমিয়ে দেব। আগামী বছর পুরোদমে সংসারী হতে চাই।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post শাকিব যাচ্ছেন ওমরায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

এবার শাকিব-বুবলী জুটির ‘কমান্ডার’
আরও একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির এ সময়ের তারকা জুটি শাকিব খান ও বুবলী। নাম কমান্ডার। গত মঙ্গলবার রাতে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সেলিম খান।

কমান্ডার ছবির প্রযোজক বলেন, ‘শাকিব ও বুবলী দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। আমার ইচ্ছা শাকিব খান ও বুবলীকে নিয়ে বছরে তিনটি করে ছবি করব।’

নতুন ছবিতে কাজের বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব ও বুবলীও। কলকাতার ভেঙ্কটেশ প্রযোজিত মাস্ক ছবির শুটিং শেষ করতে গতকাল বুধবার বিকেলে দেশ ছেড়েছেন শাকিব খান। যাওয়ার আগে এই নায়ক বলেন, ‘কমান্ডার ছবিতে কাজ করব। চুক্তিবদ্ধ হয়েছি।’ বুবলী জানান, এটি হবে শাকিব খানের সঙ্গে তাঁর নবম ছবি। ঢালিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমার আর শাকিব খানের জুটি দর্শক গ্রহণ করেছেন। সবার ভালোবাসা নিয়ে আরও বেশি বেশি কাজ করতে চাই।’

কমান্ডার পরিচালনা করবেন শাহিন সুমন। শাকিবকে নিয়ে এটি হবে এই পরিচালকের ২১ তম ছবি। পরিচালক বলেন, ‘চিত্রনাট্য প্রস্তুত। শিল্পী-কলাকুশলীও মোটামুটি ঠিকঠাক। আশা করছি ঈদের পরপরই শুটিং শুরু করতে পারব।’ ছবিতে আরও অভিনয় করবেন মৌসুমী, অমিত হাসান, শিবা সানু, সুব্রত প্রমুখ।

The post এবার শাকিব-বুবলী জুটির ‘কমান্ডার’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.