লিওনেল মেসি – ব্রেকিংবিডিনিউজ২৪

আর্জেন্টিনার জন্য আইসল্যান্ডকে হারাবেন মদরিচ
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে এর থেকেও বাজে সময় এসেছে। টানা তিন ফাইনাল হারার দুঃখ পেতে হয়েছে তাঁকে। অমন সময়েও তাঁর পাশে ছিলেন অনেকে, দিয়েছেন সান্ত্বনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারে আর্জেন্টিনার বিশ্বকাপই এখন শঙ্কার মুখে। তবে মেসি একটু হলেও সাহস পাবেন। তাঁদের যে সাহায্য করতে এগিয়ে আসছে ক্রোয়েশিয়া দল!

বিশাল এক সমীকরণের সামনে উপস্থিত লিওনেল মেসি আর তাঁর দল। অনেক ‘যদি, তবে ও কিন্তু’র মাঝে তাঁদের বিশ্বকাপ-স্বপ্ন আটকে আছে। বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য পরের ম্যাচে আর্জেন্টিনাকে জিততেই হবে। আজ শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার জয়ের পর সমীকরণ অনেকটাই পরিষ্কার। পরের ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আর ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে না হারলেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার।

ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে আর্জেন্টিনাকে ডুবিয়েছেন ম্যাচসেরা লুকা মদরিচ। সেই মদরিচ এখন মেসির সমব্যথী হয়ে কথা বলছেন, ‘মেসি অনন্যসাধারণ একজন ফুটবলার। কিন্তু ওর একার পক্ষে সব করা সম্ভব নয়। এখন ফুটবলে আপনি একা জিততে পারবেন না। সতীর্থদের সাহায্য আপনার লাগবেই।’

আর্জেন্টিনার এই দুঃসময়ে সবচেয়ে বড় সাহায্য দরকার ক্রোয়েশিয়ার কাছ থেকেই। ক্রোয়েশিয়ার জয় কিংবা ড্র তাদের দ্বিতীয় পর্বে নিয়ে যেতে পারবে। আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিতে নিজেদের সর্বোচ্চটাই করবেন মদরিচ, ‘আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আমি আশা করব, তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হবে। আমরা আইসল্যান্ডকে হারাব আর্জেন্টিনার জন্য।’

The post আর্জেন্টিনার জন্য আইসল্যান্ডকে হারাবেন মদরিচ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মেসির অবসর দেখতে চায় আর্জেন্টাইনরা
বিশ্বকাপের মঞ্চে আরও একবার ব্যর্থ লিওনেল মেসি। আরও একবার আর্জেন্টাইনদের হতাশায় ডুবিয়েছেন মূল ভরসা। ২০১৪ বিশ্বকাপে তবুও ফাইনাল অবধি পৌঁছেছিল দলটি, কিন্তু এবার তো একেবারে যাচ্ছেতাই অবস্থা। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট, গ্রুপ পর্বেই বাদ হওয়ার সম্ভাবনা। দলের এই পরিণতির কারণ কি শুধুই মেসি? মেসির দোষ থাকুক বা না থাকুক, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে আর দলে দেখতে চান না দেশটির অনেকেই!

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির সঙ্গে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হতাশায় নিজেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে সে অভিমান ধরে রাখতে পারেননি। দেশটির প্রেসিডেন্ট নিজেই মেসিকে ফেরার জন্য অনুরোধ করেছিলেন। তবে এবার কিন্তু ঘটনা একেবারে উল্টো। এবার বরং সবাই চাইছে মেসি যেন বিশ্বকাপের পরপরই অবসর নিয়ে নেন।

গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পর আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া না যাওয়া এখন পুরোটাই নির্ভর করছে গ্রুপের অন্য দলগুলোর ওপর। আর্জেন্টিনা সর্বশেষ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ২০০২ সালে। যদিও বাছাইপর্বে দুর্দান্ত খেলে আর্জেন্টিনা সেবার ছিল টপ ফেবারিট। ২০০২ সালের পর এবারও আর্জেন্টিনায় লেগেছে শনির দশা। এবার বাছাইপর্ব পেরোতেই নাকানি–চুবানি খেতে হয়েছে মেসিদের। তাই বলে গ্রুপ পর্বেও এমন হাল?

ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন ম্যাচের পর আর্জেন্টাইনরা তাই ভালোই চটেছেন। দেশটির জনপ্রিয় সাংবাদিকেরাও একেবারে ধুয়ে দিয়েছে আর্জেন্টিনা দলকে। তবে সবচেয়ে বেশি রোষানলে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কেন নয়? পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার পোস্টে মেসি শট নিয়েছেন কেবল একটি! মেসির নামের পাশে এ যে বড্ড বেশি বেমানান। তিনি যে শুধু কালকের ম্যাচেই নিষ্প্রভ ছিলেন তা নয়, প্রথম ম্যাচেও আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় নিশ্চিত জয় হাত থেকে ফসকে গেছে আর্জেন্টিনার।

দেশের জার্সি গায়ে মেসির এমন সব ভুল যেন আর সহ্যই হচ্ছে না আর্জেন্টাইনদের। তাই আর্জেন্টিনার অভিজ্ঞ সাংবাদিক ফার্নান্দো নিয়েম্ব্রো জানিয়েই দিয়েছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে মেসি যেমন খেলেন, তার কানাকড়িও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেন না। মেসির এখন অবসর নিয়ে নেওয়া উচিত। ওর দেশকে দেওয়ার মতো আর কিছু নেই।’

The post মেসির অবসর দেখতে চায় আর্জেন্টাইনরা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মেসির মায়েরও কষ্ট হয়
যেকোনো মায়েরই ছেলের সমালোচনা শুনলে কষ্ট হয়। লিওনেল মেসির মা সেলিয়া জানালেন সেই ভোগান্তির কথা

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচটাকে কি এখন দূর অতীতের স্মৃতি বলে ভ্রম হচ্ছে লিওনেল মেসির?

বাঁচা-মরার সেই শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করেছিলেন, তার আগে তো বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টাইনরা। ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিকের পর সারা দেশে মেসি-বন্দনা। আর্জেন্টিনার মানুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। হয়ে উঠেছিল একান্ত আপনজন।

কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের পর সেই আগের অবস্থা। আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ—সবার দিকেই সমালোচনার তির ছুটছে। তবে সেই তিরে সবচেয়ে বিদ্ধ হচ্ছেন মেসিই। হওয়ারই কথা! পেনাল্টি মিস করেছেন, ছড়াতে পারেননি আলোও। ‘ছেলেটা ঠিক আর্জেন্টিনার নয়’—এমন সমালোচনাও তাই আবার ফিরে আসছে।

মেসির কেমন লাগছে, কে জানে! তবে এসব সমালোচনা শুধু যে আর্জেন্টাইন অধিনায়ককেই আক্রান্ত করে তা নয়, আক্রান্ত করে তাঁর পরিবারকেও। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার টিভি চ্যানেল এল ত্রেসের একটা অনুষ্ঠানে মেসির মা সেলিয়া মেসির কণ্ঠে ফুটে উঠল সেই ভোগান্তির কথা। পাশাপাশি তাঁর প্রত্যাশা, ছেলের প্রতি মায়ের উপদেশ, তাঁর অনুযোগ…থাকল সবই।

‘এল দিয়ারিও দো মারিয়ানা’ নামের সেই অনুষ্ঠানে গত পরশু শুধু মেসির মা নন; এসেছিলেন সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়াসহ অনেকের মায়েরাও। তবে সবচেয়ে বেশি জোরালো হয়ে বাজছে সেলিয়া মেসির কথাগুলোই, ‘লিওকে যে সমালোচনা সইতে হয়, তা আমাদেরও আঘাত করে। সবাই যে বলে, ‘‘ও জাতীয় দলের জার্সিটা ঠিক হৃদয় দিয়ে অনুভব করে না’’, বা ‘‘শুধু দায়িত্বের কারণেই ও জাতীয় দলে খেলছে’’…এসব একেবারেই সত্যি নয়। আমরা যা দেখি, সেটা যদি ওরাও দেখত! ওর (মেসি) ভোগান্তি, কান্না…এসব খুব ব্যথা দেয়।’

সে ব্যথায় মেসিদের ভুগতে হচ্ছে গত বিশ্বকাপের পর থেকেই। ২০১৪ বিশ্বকাপের পর টানা দুই বছরে দুটি কোপা আমেরিকা, সর্বশেষ তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেই ফাইনালে খেলেছে মেসির আর্জেন্টিনা। কিন্তু শিরোপার ঘরটা শূন্যই। আর্জেন্টিনার মতো সাফল্যবুভুক্ষু দেশে রানার্সআপের ট্রফির তো মূল্যই নেই। সেই অভিজ্ঞতা থেকে পরশু অনুষ্ঠানে বিগলিয়ার মা কাঁদতে কাঁদতে বলেছেন, ‘ওদের যা করতে হবে তা হলো, চ্যাম্পিয়ন হতেই হবে। আশা করি, এই বছরটা ওদের হবে।’

সেই আশা কি আর মেসিদের নেই? আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য এখন বিশ্বকাপ জেতা এখন অনেকটাই জীবন-মরণের প্রশ্ন। ব্যাপারটা যেন ১৯৮৬ বিশ্বকাপের পর ৩২ বছর ধরে বাড়তে বাড়তে অসহ্য হয়ে ওঠা চাপটা সরানোর মিশনও! আর মেসির জন্য আরেকটু বেশি কিছু। নিজের ক্যারিয়ারে পূর্ণতা আনা। আর্জেন্টিনার জার্সিতে কিছু করে দেখানো। মেসির মা সেটিই বলছিলেন, ‘সবার প্রথমে যদি কেউ বিশ্বকাপটা জিততে চায়, তবে সেটি ও-ই। ও কাপটা দেশে আনতে চায়। বিশ্বকাপটাকে নিজের করতে ও যেকোনো কিছুই করতে প্রস্তুত। এই ইচ্ছাটাই এখন ওর সবচেয়ে বড় ইচ্ছা।’

ইচ্ছাপূরণে কী করতে হবে, ছেলেকে সেই উপদেশও দিয়ে রেখেছেন সেলিয়া মেসি, ‘ওকে দেখে অনেক শান্ত, নির্ভার মনে হয়েছে। আমি ওকে বলেছি ঠিকঠাকভাবে নিজের যত্ন নিতে। আর ও যেটা জানে সেটাই করতে। খেলাটা উপভোগ করতে। আর চাই একেবারে ছোট্টটি থাকার সময় গ্রন্দোলিতে (মেসির শৈশবে বাড়ির পাশের অপেশাদার ক্লাব) যেভাবে খেলত, সেভাবেই যেন খেলে।’

তাতে আরেকবার ইকুয়েডর ম্যাচের স্মৃতিটা ফেরাতে পারবেন মেসি? আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাও যে আর্জেন্টিনার বাঁচা-মরারই। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ।

মেসি তা করতে পারলে হয়তো চোখের কোণ চিকচিক করে উঠবে সেলিয়া মেসিরও। তবে এবার সেটার কারণে ভোগান্তি হবে না।

The post মেসির মায়েরও কষ্ট হয় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.