যানজট – ব্রেকিংবিডিনিউজ২৪

ঢাকায় যানজটের যত কারণ
প্রধান প্রধান রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো আর সড়ক-মহাসড়ক দখলবাজির কারণেই যানজটের অভিশাপ থেকে রেহাই মিলছে না। রাস্তার মাঝ বরাবর গাড়ি থামিয়ে শত শত গাড়ির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাতেও কঠোর কোনো শাস্তির নজির নেই। অহরহ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে করা হয় নামকাওয়াস্তে জরিমানা। এসব অপরাধে গাড়ি বা চালককে আটক রাখারও কোনো বিধান নেই। শাস্তিহীনতায় দিন দিনই চালকরা বেপরোয়া হয়ে উঠছেন। এসব কারণে সড়কগুলোতে সৃষ্ট জঞ্জালে লেগেই থাকে বিশৃঙ্খলা। ট্রাফিক বিভাগ সড়কে বিশৃঙ্খলা দূরীকরণের ব্যর্থতা ঢাকতে ‘যানজট’ দোহাই দিয়ে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিন বিভিন্ন সড়ক পরিদর্শনকালে দেখা যায়, যেসব পয়েন্টে ট্রাফিক ও সার্জেন্টরা ডিউটিতে ব্যস্ত সেখানেই যানজটের ভয়ঙ্কর দৃশ্যপট গড়ে ওঠে। এ ক্ষেত্রে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টার্গেটকৃত গাড়িগুলো থামিয়ে কাগজপত্র পরীক্ষার নামে বখড়াবাজি চালানোর নানা দৌরাত্ম্য লক্ষ্য করা গেছে। এসব বখড়াবাজির লেনদেন, দরকষাকষির ঘটনাতেই ট্রাফিক পয়েন্টসমূহে যানজটের সূত্রপাত ঘটে। বুধবার রাত সাড়ে ১০টায় ট্রাফিকশূন্য রামপুরা ব্রিজ এলাকায় অসংখ্য গাড়ির নির্বিঘ্ন চলাচল দেখতে পাওয়া যায়। কিন্তু রাত ১১টা ৪০ মিনিটে সেখানে একজন সার্জেন্ট ও দুজন ট্রাফিক সদস্য পৌঁছেই ব্যস্ত হয়ে পড়েন, তারা নিজেরাই ট্রাফিক পয়েন্টের ইলেকট্রিক্যাল সিগন্যাল অমান্য করে মনগড়াভাবে একদিকের রাস্তা ক্লিয়ার করতে থাকেন। পরপর তিন দফা এ সিগন্যাল অমান্য করতেই বিপরীতমুখী সড়কে শত শত গাড়ির দীর্ঘ লাইন জমে ওঠে। ওই সড়কে পেছনে আটকে পড়া গাড়িগুলো সামনের দিকে যাওয়ার জন্য ডানে-বাঁয়ে এলোপাতাড়ি ঢুকতে থাকে। ফলে ১০-১২ মিনিটের মধ্যেই গড়ে ওঠে ভয়ঙ্কর যানজট। পরবর্তী এক ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক সার্জেন্ট চেষ্টা করেও সে যানজটের সুরাহা করতে পারছিলেন না। এ ব্যাপারে রামপুরা ব্রিজের দক্ষিণ প্রান্তে দায়িত্বরত সার্জেন্ট জানান, বাড্ডার দিকের রাস্তাটি ক্লিয়ার না থাকায় হাতিরঝিলের মুখে কয়েকশ গাড়ির ভিড় জমে ওঠার খবর পাওয়া যায় ওয়াকিটকিতে। ফলে তিন সিগন্যাল পর্যন্ত একমুখী গাড়ি চলাচল নিশ্চিত করার চেষ্টাতেই বনশ্রী ও রামপুরার দিক থেকে শত শত গাড়ি আটকা পড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে রাজধানীতে মধ্যরাতেও ভয়াবহ যানজট সৃষ্টির নেপথ্য কাহিনী জানা গেছে। রাত ১০টার পর থেকেই ব্যস্ততম বিভিন্ন সড়কের সিংহভাগ অংশ বাস-মিনিবাসের পার্কিংস্থল হিসেবে ভাড়া দেওয়া হয়। ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ের মাস্তান-সন্ত্রাসীরা এসব সড়ক ভাড়া দিয়ে লাখ লাখ টাকা বখড়া হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত ৯টার পর মহাখালী টার্মিনাল থেকে মহাখালী মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে তিন সারিতে শত শত কোচ পার্ক করে রাখা হয়। ফাঁকা রাখা সামান্য একচিলতে রাস্তা দিয়ে প্রাইভেটকার-মাইক্রো যাতায়াতও কষ্টকর হয়ে দাঁড়ায়। অবৈধ পার্কিং বাণিজ্যের কারণে বঙ্গবাজারের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত ফুলবাড়িয়ার প্রশস্ত রাস্তাটি অনেক আগেই হারিয়ে গেছে। স্থানটি মানিকগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ, সাভার-ধামরাইসহ ৩০টি রুটের শত শত বাস-মিনিবাসের স্থায়ী টার্মিনালে পরিণত হয়েছে। ফলে গোটা সড়কটি টার্মিনাল, না স্ট্যান্ড, নাকি হাটবাজার তা ঠাহর করা মুশকিল। একইভাবে মিরপুর ১১ থেকে ১২ পর্যন্ত, কালশী সড়ক, মিরপুর মাজার রোড, চিড়িয়াখানা রোড, যাত্রাবাড়ী থেকে শনির আখড়া পর্যন্ত, মোহাম্মদপুর টাউন হল থেকে ধানমন্ডি আবাহনী মাঠ পর্যন্ত, আজিমপুর মোড়ের চারপাশের রোডগুলো, টিকাটুলী রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ ব্রিজ পর্যন্ত, রিং রোড থেকে মেরুল বাড্ডা পর্যন্ত, মালিবাগ বাজার মোড় থেকে খিলগাঁও ফ্লাইওভার, কমলাপুর স্টেশন থেকে পীরজঙ্গি মাজার পর্যন্ত এলাকা বিভিন্ন রুটের বাস-মিনিবাসের স্থায়ী টার্মিনালে পরিণত হয়েছে। রাস্তার ওপরই চলে গাড়ি ধোয়ামোছা ও মেরামতের কাজ। গুলিস্তানের সব রাস্তা-ফুটপাথই থাকে হকারদের দখলে। পুরান ঢাকার প্রধান সড়ক নর্থ-সাউথ রোডের অর্ধেকটা অনেক আগেই দখল করে নিয়েছে সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ওই সড়কের বেশির ভাগ অংশই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মালামাল রাখা ও লোড-আনলোডের পয়েন্টে পরিণত হয়ে আছে।

ট্রাফিক ক্রসিং পয়েন্টই বেহাল : ডিএমপি ট্রাফিক বিভাগ কোটি কোটি টাকা ব্যয়ে ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা গড়ে তুললেও ট্রাফিক কর্মকর্তারাই সেসব সিগন্যাল ব্যবস্থা অচল করে ফেলে রাখছেন। রাস্তায় দাঁড়ানো ট্রাফিক কর্মকর্তারা লাল-সবুজ সংকেতের ভ্রুক্ষেপও করেন না। তারা ইচ্ছামাফিক গাড়ি ছাড়েন, ইচ্ছামাফিক বন্ধ রাখেন। আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের ব্যস্ততম মোড়ে লাল-সবুজের ইলেকট্রিক্যাল সংকেত বাতির সঙ্গে ট্রাফিক পুলিশও লাঠি-বাঁশি হাতে সদা তৎপর থাকেন। এরপরও রশি টেনে রাস্তা পারাপারকারী পথচারীদের আটকে রাখার হাস্যকর ঘটনা ঘটিয়ে থাকেন তারা। এসব পয়েন্টে সংশ্লিষ্ট প্রতিটি সংযোগ সড়কে যানজটের হতশ্রী অবস্থা লক্ষণীয়। এগুলো হচ্ছে মগবাজার, বাংলামোটর, শাহবাগ, শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, বেইলি রোড, নীলক্ষেত, নিউমার্কেট, ধানমন্ডি ৩ নম্বর, কলাবাগান, গাউছিয়া মার্কেট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ব্রিজ, সায়েদাবাদ বাস টার্মিনাল, টয়েনবী সার্কুলার রোড, ফুলবাড়িয়া, ইংলিশ রোড, নয়াবাজার, সদরঘাট, নবাবপুর, মালিবাগ রেলগেট, খিলগাঁও রেলগেট, মুগদা, দৈনিক বাংলা মোড়, শ্যামলী, মোহাম্মদপুর বিআরটিসি টার্মিনাল, মিরপুর রোড, মিরপুর গোলচত্বর থেকে কচুক্ষেত, সোনারগাঁও রেলক্রসিং ও উত্তরা আবদুল্লাহপুর।

কনটেইনারবাহী ট্রেইলারের দখল : রাজধানীর সবুজবাগ বৌদ্ধমন্দির থেকে টিটিপাড়া বাস টার্মিনাল পর্যন্ত বিশ্বরোডের দুই পাশ দখল হয়ে গেছে। বড় আকারের কনটেইনারবাহী ট্রেইলারগুলো বিশ্বরোডে ঠায় দাঁড়িয়ে থাকায় প্রতিদিন ছোট-বড় সাত-আটটি দুর্ঘটনা ঘটছে। কমলাপুর শহীদ মোস্তফা স্টেডিয়ামের সামনে থেকে খিলগাঁও যাওয়ার বিশ্বরোডের প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, ২৫ ও ৪৫ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থের দুই ধরনের ট্রেইলার গাড়ি বিশ্বরোডের দুই পাশের অর্ধেক জায়গা দখল করে রেখেছে। এ রোডে চলাচল করা যানবাহনের চালকরা জানান, রাস্তা দখল করে বড় বড় ট্রেইলার গাড়ি রাখায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার জন্য গাড়ির চালকদের দায়ী করা হলেও যারা সড়ক দখল করে তাদের দোষ হয় না। পুলিশ ট্রেইলারপ্রতি প্রতি মাসে তিন হাজার টাকা মাসোহারা হাতিয়ে রোডের ওপর পার্ক করার সুযোগ দেয় বলে অভিযোগ রয়েছে।

শাখা রাস্তা সবই বেহাল : ঢাকায় যানবাহন চলাচলের প্রধান প্রধান রাস্তা ছেড়ে শাখা রাস্তাগুলোতে প্রবেশ করার কোনো উপায় নেই। সেসব রাস্তার প্রবেশমুখেই শত শত থ্রি হুইলার, নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, অটো, রিকশাভ্যানের গাদাগাদি আর দোকানপাটের পসরা ঠেলে, মানুষের ভিড় পেরিয়ে যেতে যে-কারোর নাভিশ্বাস ওঠে। চাঁদাবাজির নিমিত্তে রাজধানীর সর্বত্র চলাচল করছে লক্ষাধিক ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। নিয়ন্ত্রণহীন এসব গাড়ির বৈধতা বলতে কিছুই নেই। প্রতিটি শাখা রোডের মুখেই গাড়িগুলোর সীমাহীন জটলা থাকে। তা গলিয়ে গাড়ি নিয়ে কেউ ঢুকে পড়লে তার দুর্ভোগের আর অন্ত থাকে না। শাখা রোডগুলোর বিশৃঙ্খল-জট প্রায়ই প্রধান রাস্তাজুড়ে বিস্তৃতি লাভ করে। তখন শত শত যানবাহন আটকে পড়ে অনিশ্চয়তার বেড়াজালে।

আরেক জঞ্জাল প্রাইভেটকার : ঢাকায় অভিজাত শ্রেণির দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে অর্ধলক্ষাধিক প্রাইভেট গাড়ির আনাগোনায় গোটা রাজধানীর যানজট ভয়াবহ আকার ধারণ করে চলেছে। এসব গাড়ি শুধু শিক্ষার্থীকে স্কুলে পৌঁছে দেওয়া বা স্কুল থেকে নিয়ে যাওয়ার কাজে ব্যবহূত হয় না। বরং বেশির ভাগ গাড়ি দিনভর স্কুলের আশপাশের রাস্তায় কয়েক সারিতে পার্ক করে অপেক্ষমাণ থাকে। ধানমন্ডি, গুলশান, মতিঝিল, উত্তরা, মোহাম্মদপুরের বেশ কয়েকটি রোড শুধু স্কুলকেন্দ্রিক প্রাইভেটকারের জন্য অচল পড়ে থাকছে। এসব রাস্তায় যানবাহন চলাচল দূরের কথা, গাড়ির সারি পেরিয়ে পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর যানজটের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত প্রাইভেটকারের উপস্থিতি। রাস্তার যানবাহনের প্রায় ৮০ শতাংশই প্রাইভেটকার। কোনো কোনো পরিবারের তিন-চারটি প্রাইভেটকার রয়েছে। একটি রিপোর্টে দেখা যায়, রাজধানীর মোট রাস্তার ৫৪.২ শতাংশ জায়গা দখলে রাখে প্রাইভেটকার।

ইউলুপেই কমবে ২৫ শতাংশ যানজট : তেজগাঁও সাতরাস্তা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যে ১২টি সড়কের মোড়ে সরাসরি রাইট টার্ন ক্রসিং রয়েছে, সেগুলোই শুধু ইউলুপে পরিণত করা হলে ২৫ ভাগ যানজট কমবে। রাজধানীর যানজট নিয়ে মাসব্যাপী জরিপ শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সরাসরি রাইট ক্রসিংগুলো সব ইউলুপে পরিণত করা হলে এবং রেলক্রসিংসমূহে ছোট ছোট ওভারব্রিজ বা আন্ডারপাস করা হলে ঢাকার যানজট অর্ধেকে নেমে আসবে। কিন্তু এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে মধ্যবাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু দুই বছরেও ইউলুপের কাজ শেষ হয়নি। বরং নির্মাণকাজ চলায় ওই পয়েন্টে যানজট আরও তীব্র হয়েছে। এতে ভোগান্তি বাড়ছে নগরবাসীর।

যানজট নিরসনে নতুন সড়ক : রাজধানীর যানজট নিরসনে ঢাকার পূর্বপাশ দিয়ে ১১ হাজার ২৭৭ কোটি টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজধানী ঘিরে বৃত্তাকার ৯১ কিলোমিটারের সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। রাজধানী ঢাকায় প্রবেশ না করে যে কোনো যানবাহন সড়কপথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারবে। আশা করা হচ্ছে, এতে রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে। এ ব্যাপারে পানি নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধের সঙ্গে ইস্টার্ন বাইপাস বহুমুখী সড়ক-সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। সরকারের অনুমোদন পেলেই প্রকল্পটি শুরু হবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। ঢাকাকে ঘিরে বৃত্তাকার নৌরুট থাকলেও পূর্ণাঙ্গ কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তবে বৃত্তাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ব্যাপক সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ২৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের ফলে উভয় পাশের সংযুক্তিতে বৃত্তাকারে তা মোট ৯১ কিলোমিটারে পরিণত হবে। আবদুল্লাহপুর থেকে তেরমুখ, তেরমুখ থেকে পূর্বাচল হয়ে ডেমরা, ডেমরা থেকে শিমরাইল দিয়ে সাইনবোর্ড হয়ে বিশ্বরোড-চাষাঢ়া, চাষাঢ়া থেকে ফতুল্লা হয়ে শ্যামপুর-সদরঘাট, সদরঘাট-বাবুবাজার হয়ে গাবতলী, গাবতলী থেকে বিরুলিয়া-ধউর হয়ে আবদুল্লাহপুর।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ঢাকায় যানজটের যত কারণ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ঈদে সড়কে সংকট হলে নিজেই গিয়ে দাঁড়াবেন বলে জানালেন কাদের
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সড়কে কোনো দুর্ভোগ হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সড়কপথে রাস্তার কারণে কোনো দুর্ভোগ হবে না। আমি আশ্বস্ত করে বলছি, সংকট হলে আমি নিজেই গিয়ে দাঁড়াব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তর ঢাকার তেজগাঁওয়ের এলেনবাড়ীতে আজ শনিবার ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে সড়কের চিন্তায় আমার রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে।’

সেতুমন্ত্রী বলেন, ভারী বৃষ্টি হলে যান চলাচলে ধীরগতি হতে পারে, তবে থমকে যাবে না। নিয়মিত তদারকি করা হচ্ছে ও এবার সড়কের অবস্থা ভালো থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা ভালো বলে মন্তব্য করেন মন্ত্রী। ঢাকা-এলেঙ্গা সড়কে চার লেনের কাজের জন্য খোঁড়াখুঁড়ি ঈদ উপলক্ষে কারণে বন্ধ থাকবে বলেও জানান।

চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় চালকেরা মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। মোবাইল ফোনে কথা বলতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে, সেদিকে পরিবহন মালিকপক্ষের খেয়াল রাখতে হবে। কিছু কিছু বিষয়ে মানসিকতার পরিবর্তন না হলে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন বলে মন্তব ৵ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে সড়কপথেযাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোয় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। উল্টো পথে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উল্টো পথে যেন কোনো ভিআইপি যাতায়াত করতে না পারেন, সে জন্য সজাগ থাকতে হবে। উল্টো পথে কোনো ভিআইপিকে যেতে দেওয়া হবে না। ১০ জন ভিআইপির জন্য লাখো মানুষের সমস্যা মেনে নেওয়া হবে না। সবার মানসিকতার পরিবর্তন করে উল্টো পথে না গিয়ে সঠিক পথে যাতায়াত করতে হবে। উল্টো পথে কোনো গাড়ি চলবে না।

ব্যাটারিচালিত যানবাহনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদে ব্যাটারিচালিত কোনো যানবাহন মহাসড়কে চলবে না। ভারী যানবাহনও ঈদের তিন দিন বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ি হাইওয়েতে চলবে না। এগুলোর কারণে সড়কে প্রাণ ঝরছে।

এবার মহাড়কে অতিরিক্ত পুলিশ থাকবে বলে জানান মন্ত্রী।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ঈদে সড়কে সংকট হলে নিজেই গিয়ে দাঁড়াবেন বলে জানালেন কাদের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা
দেখতে দেখতে পবিত্র মাহে রমযানের অর্ধেক চলে গেছে। ঈদুল ফিতরের আর বেশি বাকী নেই। এ মাসের মাঝামাঝি উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশে ছুটবে মানুষ। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হবে চলতি সপ্তাহের শেষ দিক থেকে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবারও চরম ভোগান্তিতে পড়তে হতে পারে ঘরমুখো মানুষকে। রাজধানীর বাইরে বিভিন্ন গন্তব্যে যেতে সড়কে এখনই যানজটের যে খবর পাওয়া যাচ্ছে ঈদের আগে পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়ে প্রবল শঙ্কা।

সূত্র মতে, সারা দেশের সড়ক-মহাসড়কের অবস্থা ভালো নয়। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ সড়ক। ফলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজটে আটকে পড়ে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা। কোথাও রাস্তা ভাঙা, কোথাও জলাবদ্ধতা। কোথাও চলছে সংস্কার কাজ। এদিকে দেখা যাচ্ছে, ঈদ সামনে রেখে জোড়াতালি দিয়ে চলছে সড়ক-মহাসড়কের সংস্কার কাজ। এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ।

সম্প্রতি সংবাদমাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ জরিপের তথ্য উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সড়ক ও মহাসড়কের ২ হাজার ৬শ’ কিলোমিটারের বেশি সড়ক ভাঙাচোরা। এর মধ্যে ১ হাজার ৫৪৩ কিলোমিটার সড়কের অবস্থা খুব খারাপ। বাকি ১ হাজার ৭৩ কিলোমিটার সড়কের অবস্থাও নাজুক। ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনাসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়কের দুরবস্থার কারণে যানজট প্রকট আকার ধারণ করে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে যান চলাচল স্বাভাবিকভাবেই বেশি হবে। আর তখন সমস্যা হবে আরো বেশি। ঈদে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে বিশেষ সার্ভিস চালু হয়। এ সময় আঞ্চলিক রুটের অনেক যানবাহনও চলে আসে মহাসড়কে। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী তোলা কিংবা নামানো হচ্ছে। এতে যানবাহনের লম্বা লাইন পড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ হাটবাজার। এ কারণে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে না। চালকদের ধীর গতিতে গাড়ি চালাতে হয়। ফলে দূরপাল্লার যানবাহনগুলোকে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে তিন থেকে ছয় ঘণ্টা সময় বেশি লেগে যায়। কোনো কোনো স্থানে পৌঁছাতে আরও বেশি সময় লাগে। ঈদের আগে এ সমস্যা আরো প্রকট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ঘরমুখী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হতে পারে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব সড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে হবে।

কয়েকদিন আগে গাজীপুরের চন্দ্রায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে, তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না, এটা আমি শুনব না। তিনি আগামী ৮ জুনের সারা দেশের রাস্তা মেরামত করে যেকোনো মূল্যে রাস্তাকে সচল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মন্ত্রীর এ বক্তব্য শেষ হতে মাত্র দুই দিন বাকি। কিন্তু দেশের কোথাও সেভাবে সড়ক মহাসড়ক গুলোর মেরামত হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সড়ক-মহাসড়কের ভয়াবহ অবস্থা বন্যা বা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়।  মূল কারণ মেরামতের কাজে সরকারের অনাগ্রহ এবং উদাসিনতা। বাস্তবে দেশের কোনো এলাকার সড়ক-মহাসড়কের মেরামতের কাজই এখনো শুরু হয়নি। ফলে এবারের প্রবল বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত সকল সড়ক-মহাসড়কই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদজনক হয়ে উঠেছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, সবচেয়ে বেশি খারাপ এখন টাঙ্গাইল হয়ে উত্তরাঞ্চল অভিমুখীন প্রতিটি সড়ক-মহাসড়ক। এসব সড়ক সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা ও এলাকা পর্যন্ত গেছে। কিন্তু সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে, দু’-তিন ঘণ্টার দূরত্ব পার হতেও আজকাল সাত-আট ঘণ্টা, এমনকি ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। ক্লান্ত যাত্রীরা বিরক্ত তো হচ্ছেনই, বিপন্ন হচ্ছেন বিশেষ করে অসুস্থ রোগীরা। বিশেষ করে শিশু ও নারীদেও অবস্থা খুবই করুণ। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেরও। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফেনীর ফতেহপুরে একটি ওভার ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে গত কয়েকমাস ধরে এই অঞ্চলের মানুষ দারুণ ভোগান্তিতে পড়েছে। মাত্র ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ছয় থেকে সাত ঘন্টা। ফলে ঢাকা থেকে ফেনী যেতে লাগে প্রায় ৮/৯ ঘন্টা।

সূত্র মতে, এবারের দেড় মাসের বৃষ্টিতেই প্রায় সকল এলাকার সড়ক-মহাসড়কগুলো বহুস্থানে ভেঙে পড়েছে। সৃষ্টি হয়েছে শত শত ছোট-বড় গর্ত ও খানা-খন্দকের। ইট-বালু-সিমেন্ট সরে যাওয়ায় এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে প্রতিটি সড়ক-মহাসড়ক। এই অবস্থায় সামনে যদি বন্যা হয় তাহলে এইসব সড়কে যানবাহনই চলাচল করবেনা। গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে, সব মিলিয়ে দেশের ৪৫ হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর প্রতিটিই বিপদজনকও হয়ে উঠেছে।

সড়ক ও জনপথ বিভাগের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রায় ৪৫ হাজার কিলোমিটার সড়ক-মহাসড়কের মধ্যে মাত্র ৩৯ শতাংশ ভালো তথা চলাচলের উপযোগী অবস্থায় থাকলেও ৩৭ শতাংশই ভাঙাচোরা ও খানা-খন্দকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মোটামোটি চলাচল করা যাচ্ছে মাত্র ২৪ শতাংশ সড়ক-মহাসড়ক দিয়ে। তবে এগুলোরও সংস্কার করা দরকার। তাছাড়া অনেক স্থানেই বেশ কিছু ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কিছুও রয়েছে, যেগুলো নতুন করে নির্মাণ না করা হলে ওই সব সড়ক-মহাসড়ক দিয়ে কোনো যানবাহনই চলাচল করতে পারবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের স্বাভাবিক যাতায়াতের স্বার্থে তো বটেই, জাতীয় অর্থনীতির সুষ্ঠু বিকাশের জন্যও অনতিবিলম্বে প্রতিটি সড়ক-মহাসড়কের সংস্কার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নির্মাণ কাজ শুরু করা দরকার। না হলে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পণ্যের পরিবহনও ভীষণভাবে বাধাগ্রস্ত হবে। যার কুফল শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

ঢাকা-রংপুর রুটে চলাচলকারী বাস সার্ভিস আগমনী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী জানান, ঢাকা থেকে সড়কপথে রংপুর যেতে এখন সময় লাগে অন্তত ১০ ঘণ্টা। অথচ এক যুগ আগেও ৩৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাড়ি দেওয়া যেত মাত্র ৫ ঘণ্টায়। কিন্তু এবার ঈদযাত্রায় এই সড়ক পাড়ি দিতে আরও বেশি সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের প্রায় পৌনে চার হাজার কিলোমিটার জাতীয় মহাসড়কের ৮শ কিলোমিটারই ভাঙাচোরা। ২৩৯ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। আঞ্চলিক মহাসড়কের ৯২০ কিলোমিটারও কমবেশি ভাঙাচোরা এবং ২৯৪ কিলোমিটার চলাচলের অযোগ্য। প্রায় তিন হাজার কিলোমিটার জেলা সড়কও খানাখন্দে ভরা।  সরকারি পর্যবেক্ষণ মোতাবেক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতটি, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের চারটি এবং ঢাকা-ময়মনসিংহের তিনটি স্থান যানজটপ্রবণ। ভাঙা রাস্তা, চলমান নির্মাণ কাজ এবং অব্যবস্থাপনাকে যানজটের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঈদুল ফিতর সামনে রেখে পরিস্থিতি সামাল দিতে গত মাসে বিস্তারিত পরিকল্পনা হাতে নেয় সড়ক পরিবহন বিভাগ। ঈদের আগেই মহাসড়কে চলমান নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করার সিদ্ধান্তও গৃহীত হয়। কিন্তু পরিকল্পনার অধিকাংশই এখনও বাস্তবায়ন না হওয়ায় যানজট থেকে রেহাই মেলেনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামছুল হকের মতে, ঈদের আগে মহাসড়ক মেরামতের এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। প্রতি বছর ঈদের আগে কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামতের ধুম পড়ে। কিন্তু এসব সাময়িক সংস্কার টেকসই হয় না। এ খাতের পুরো ব্যয়ই মূলত জলে যায়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চৌরাস্তা অংশে নিত্যদিনই দীর্ঘ যানজট হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভায় জানানো হয়, গাজীপুরের তারগাছ এলাকায় বর্তমানে গাড়ির গতি ঘণ্টায় এক কিলোমিটারও নয়। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় মহাসড়কের দুই পাশে ড্রেন খোঁড়ায় যান চলাচলের জায়গা সরু হয়েছে। এতে যানজট হচ্ছে। সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মাত্র ১২ কিলোমিটার পাড়ি দিতে এখনই তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। ঈদ মৌসুমে ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।  ঢাকা-সিলেট মহাসড়কে বৃষ্টির কারণে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

The post সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মির্জাপুরের ধেরুয়ায় যাবে এবার চন্দ্রার যানজট
ঢাকা-রংপুর মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং এলাকায় উড়ালসেতু নির্মাণ করা হচ্ছে। উড়ালসেতুর জন্য মহাসড়কের দক্ষিণ পাশে যান চলাচলের বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। সেখান দিয়ে প্রতিনিয়ত থেমে থেমে চলছে যানবাহন ।

যানজটের কারণে পরিচিতি পেয়েছে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড়। তবে এবারের ঈদযাত্রায় সেখানে তেমন ভোগান্তি নাও হতে পারে। কারণ, চন্দ্রা ছাড়িয়ে টাঙ্গাইলের বেশির ভাগ অংশে চার লেনের কাজ শেষ হয়েছে। তবে চন্দ্রার যানজট উপলব্ধি হতে পারে টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়ায়।

ঢাকা-রংপুর মহাসড়কে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে ঈদে ঘরমুখো মানুষের। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকা, সিরাজগঞ্জের শেষ অংশে বগুড়া সীমানার দিকে তিন কিলোমিটার, বগুড়ায় বনানী লিচুতলা থেকে মাটিডালি বিমানমোড় পর্যন্ত ১৬ কিলোমিটার এবং গাইবান্ধায় কোমরপুর থেকে পলাশবাড়ীর রাইগ্রাম মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার।

গাজীপুর

গাজীপুরে চন্দ্রা ত্রিমোড়ের আশপাশে বিভিন্ন স্থানে অবৈধ বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা স্ট্যান্ড এবং টিকিট কাউন্টার রয়েছে। এসব স্থানে এসে যানবাহনের গতি কমে যাচ্ছে। চন্দ্রা থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।

চন্দ্রা এলাকায় বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, সড়কের ওপর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করায় দূরপাল্লার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। এ কারণে থেমে থেমে যানজট বেঁধে যাচ্ছে। কখনো কখনো তা চরম আকার ধারণ করছে।

চন্দ্রার আগে কোনাবাড়ী এলাকায় রাস্তা ভাঙাচোরা আছে। এ এলাকায় এক কিলোমিটার রাস্তা পার হতে এক ঘণ্টার বেশি লেগে যাচ্ছে। চন্দ্রার পরে গোয়ালবাথান, সাহেববাজার, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় চার লেনের কাজ চলছে ধীর গতিতে। চার লেনের কারণে বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং তুলে ফেলা হয়েছে।

জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উপসহকারী ব্যবস্থাপক মো. রুকনুজ্জামান বলেন, ‘বৃষ্টির কারণে কাজ করার সুযোগ পাচ্ছি না। তারপরও ঈদ সামনে রেখে চার লেনের কাজ চলমান রেখে সড়ক মেরামতের কাজ করে যাচ্ছি।’

টাঙ্গাইল

টাঙ্গাইল অংশে চার লেনের সড়কের প্রায় পুরোটাই যান চলাচলের উপযোগী করা হয়েছে। বাকি অংশে পুরোদমে কাজ চলছে। চার লেন প্রকল্পের ব্যবস্থাপক জিকরুল হাসান বলেন, ২০ রোজার মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। এ ছাড়া গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ২৩টিদুই লেনের সেতুর পাশ দিয়ে নতুন দুই লেনের সেতু হয়েছে। এই সেতুগুলো ঈদের আগেই চালু করে দেওয়া হবে। ফলে পুরো মহাসড়কেই যানবাহন চার লেনের সুবিধা নিয়ে চলতে পারবে।

তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মির্জাপুরের ধেরুয়ায় রেলক্রসিংয়ের ওপর নির্মাণাধীন উড়ালসড়ক এবং টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় নির্মাণাধীন আন্ডারপাস। দুটি স্থানেই দুই লেন আটকে নির্মাণকাজ চলছে। ফলে যানবাহনকে চলতে হচ্ছে দুই লেনে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, যেসব স্থানে যানজটের আশঙ্কা রয়েছে, সেসব স্থানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হবে।

সিরাজগঞ্জ

মহাসড়কের ৩৭ কিলোমিটার পড়েছে সিরাজগঞ্জে। বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত। গোলচত্বর থেকে নলকা সেতু পর্যন্ত ১৬ কিলোমিটার ও নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত চার কিলোমিটার মূল সড়কটি ভালো। তবে উভয় পাশের তিন ফুট চওড়া সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এ সড়কে যান চলাচল কঠিন হয়ে পড়ে।

হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৭ কিলোমিটারে সংস্কারকাজ চলছে। এর মধ্যে সাড়ে তিন কিলোমিটার এখনো বেহাল। চান্দাইকোনার বগুড়া বাজার থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে দুই কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গেছে। ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় দুটি স্থানে ৪০০ মিটার, রয়হাটি সেতু থেকে উত্তর দিকে ১ কিলোমিটার, ঘুরকা বাসস্ট্যান্ড এলাকায় দুটি স্থানে ২০ মিটারে কার্পেটিং উঠে গেছে। ছোট–বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলছে মন্থর গতিতে।

সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আহাদ উল্লাহ বলেন, বৃষ্টির কারণে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবে যেসব স্থানে সংস্কারকাজ বাকি রয়েছে, অতি দ্রুতই তা সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।

বগুড়া

চান্দাইকোনা থেকে বগুড়া শহরতলির বনানী পর্যন্ত সড়কের জায়গায় জায়গায় খারাপ। এ অংশের মধ্যে শেরপুরের ধরমোকাম এলাকায় মহাসড়কে বৃষ্টির পানি জমে যায়। শাজাহানপুরের বি ব্লক থেকে দশমাইল পর্যন্ত কিছু অংশে গর্ত হয়ে আছে। সওজ এই অংশে অর্ধকোটি টাকার সংস্কারকাজ করছে।

বনানী থেকে বগুড়া শহরতলির মাটিডালি বিমানমোড় পর্যন্ত দুটি বাইপাস সড়কের অবস্থাই খারাপ। এর মধ্যে বেশি দুর্ভোগের আশঙ্কা রয়েছেদ্বিতীয় বাইপাস সড়কে। এই বাইপাসের ১৬ কিলোমিটারের পুরোটাই বেহাল। এই অংশের পুরোনো কার্পেটিং ও খোয়া তুলে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। বনানী থেকে তিনমাথা রেলগেট হয়ে চারমাথা বাস টার্মিনাল হয়ে বাইপাসের ১০ কিলোমিটারে অল্পস্বল্প খারাপ। আর বগুড়া শহরের সাতমাথা হয়ে ১০ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার বেহাল।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ১৯৯০ সালে নির্মিত এ মহাসড়কের জীবনকাল ২০১০ সালেই শেষ হয়েছে। এখন সংস্কারকাজের মাধ্যমে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে।

গাইবান্ধা

মহাসড়কের ৩২ কিলোমিটার গাইবান্ধায় পড়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর থেকে পলাশবাড়ীর রাইগ্রাম মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও গর্তে ইট বিছানো হয়েছে। কোথাও মহাসড়ক দেবে গেছে।

গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকার ব্যবসায়ী মিলন মিয়া বলেন, গর্ত থাকায় যানবাহন চলে লাফিয়ে লাফিয়ে। তখন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ট্রাকচালক উত্তম কুমার বলেন, এই রাস্তায় চলতে গিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। অল্প দিনেই টায়ার নষ্ট হয়ে যাচ্ছে।

গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে মহাসড়কে সংস্কারকাজ চলছে। আসন্ন ঈদে যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক থাকবে।

রংপুর

রংপুরের পীরগঞ্জের ধাপেরহাট এলাকা থেকে রংপুর শহরের মডার্ন মোড় পর্যন্ত পর্যন্ত ৪৪ কিলোমিটার এলাকার মধ্যে ২৫ কিলোমিটার মহাসড়কজুড়ে খানাখন্দ ছিল। পুরোটাই সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। বাকি ১৯ কিলোমিটারের মধ্যে সাতটি স্থানে সড়ক উঁচু-নিচু রয়েছে। স্থানগুলো হচ্ছে জায়গিরহাট, ধর্মদাস, গড়েরমঠ, বলদিপুকুর, বৈরীগঞ্জ, কলাবাড়ি ও লালদিঘি। এগুলো ঠিক করতেও সংস্কারকাজ চলছে।

The post মির্জাপুরের ধেরুয়ায় যাবে এবার চন্দ্রার যানজট appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.