যদি একদিন – ব্রেকিংবিডিনিউজ২৪

তাহসান-তাসকিনে মুগ্ধ শ্রাবন্তী
যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে শাকিব খানের সঙ্গে অভিনয়ের পর এ দেশের মানুষের কাছে বেশি নজরে এসেছেন শ্রাবন্তী। ভারতের কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পুরোপুরি একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করলেন। ‘যদি একদিন’ শিরোনামের এই ছবিতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন বাংলাদেশের তাহসান ও তাসকিনকে। প্রথম ছবিতে কাজ করতে এসেই এই দুজনকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘যদি একদিন’ ছবির মিলনমেলা অনুষ্ঠানে তা সবার সামনে প্রকাশও করলেন।

তাহসান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক। অভিনয় দিয়েও তিনি অনেক দর্শকহৃদয়ে জায়গা করেছেন। ‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে ঢালিউডে ধূমকেতুর মতো আবির্ভাব তাসকিনের। খলচরিত্রে অভিনয় করে তাসকিন পেয়ে যান নায়কোচিত জনপ্রিয়তা। এ দুই নায়কের সঙ্গে কাজ করতে এসে মুগ্ধ ওপারের শ্রাবন্তীও।

মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবির শেষ পর্যায়ের শুটিং করতে ২০ জুন ঢাকায় আসেন শ্রাবন্তী। ঢাকায় এসেই চলে যান সমুদ্রসৈকত কক্সবাজারে। সেখানে গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করেন তাহসান ও শ্রাবন্তী।

শেষ তিন দিনের শুটিং ঢাকায় করবেন। এর আগে ২৬ জুন সন্ধ্যায় ছবির অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা, কলাকুশলীসহ পরিচালকের কাছের কিছু মানুষ নিয়ে ঢাকার তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে এক মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে শ্রাবন্তী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম ছবি, তাই ভালো লাগাটা ভীষণ। এই ছবিটি আমার অনেক কাছের, আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করেছি। রাজ কলকাতায় স্ক্রিপ্ট নিয়ে কথা বলল, ভালোও লেগে গেল। এত সুন্দর গল্প, গল্পটাই ছবির হিরো।’

শ্রাবন্তী কলকাতার অনেক নায়কের সঙ্গে অভিনয় করেছেন। যৌথ প্রযোজনার ছবি দিয়ে বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এবারই প্রথম তাহসানকে নায়ক হিসেবে পেলেন। তাহসানের অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ শ্রাবন্তী বললেন, ‘তাহসান ওয়ান্ডারফুল অ্যাক্টর। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করেছি। কক্সবাজারের শুটিং করেছি। অনেক সুন্দর শুটিং করেছি। তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি। সময়জ্ঞানে তাহসান তো অসাধারণ। মানুষ তো সব সময়ই শেখে, আমি অনেক কিছু তাঁর কাছে শিখেছি।’

ছবিতে শ্রাবন্তী বুধবার থেকে শুটিং করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিনের বিপরীতে। তাঁর কথা, কলকাতার নায়কদের কাছ থেকেও তাসকিনের প্রশংসার কথা শুনেছেন। শ্রাবন্তী বলেন, ‘আমি তাঁর অনেক নাম শুনেছি, অনেক ভালো অভিনেতা। কলকাতায় জিতের মুখে ওর প্রশংসা শুনেছি। শুনেছি, “ঢাকা অ্যাটাক” ছবিতেও ভীষণ ভালো করেছে। আরও দুদিন আমাদের শুটিং আছে, তাঁর সঙ্গে আমার দৃশ্য আছে। আমি একটু ভয়ে আছি তা নিয়ে। ছবিটি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন, প্লিজ।’

এত দিন কাজের সুবাদে ‘যদি একদিন’ ছবির পরিচালক রাজের সঙ্গে বন্ধু ও ভাইয়ের মতো সম্পর্ক তৈরি হয়েছে বলে জানালেন শ্রাবন্তী। বাংলাদেশে তাঁর অনেক যত্ন করেছেন বলেও জানান। ইলিশ মাছও নাকি খাইয়েছেন।

‘যদি একদিন’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

The post তাহসান-তাসকিনে মুগ্ধ শ্রাবন্তী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

তাহসান ও শ্রাবন্তী মিলে কক্সবাজারে এবার কি করছেন !!
একেবারে নীরবে ছবির শুটিং করছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান আর ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দুই দিন ধরেই ‘যদি একদিন’ ছবির শুটিং করছেন তাঁরা। পরিচালক মুহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন, ২৫ জুন পর্যন্ত সেখানে ছবিটির শুটিং হবে।

সাধারণত দেশের বাইরে থেকে কোনো নায়ক-নায়িকা শুটিংয়ে এলে বেশ ঢাকঢোল পেটানো হয়। সেদিক থেকে উল্টো পথের যাত্রী হলেন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর নতুন ছবি ‘যদি একদিন’-এর শুটিংয়ে ভারতের কলকাতা থেকে এসেছেন শ্রাবন্তী। দুই দিন ধরে কক্সবাজারে নীরবে তাহসান, শ্রাবন্তী আর আফরিনকে নিয়ে শুটিং করছেন, অথচ কাউকে জানতেও দিচ্ছেন না। অনেক অনুরোধের পর প্রথম আলোর কাছে শুটিংয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন। নীরবে শুটিংয়ের কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নতুন এই ছবি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। সেই পরিকল্পনামতো আমরা শুটিংয়ের কাজ শেষ করছি। ছবির শুটিং নিয়ে ঢাকঢোল পেটানোর কোনো কারণ দেখছি না।’

কক্সবাজারে ‘যদি একদিন’ ছবির শুটিংয়ে তাহসান ও শ্রাবন্তী। ছবি-সংগৃহীতকক্সবাজারে এবারের লটে দৃশ্যের পাশাপাশি গানের শুটিং করা হচ্ছে। আগামীকাল রোববার শুটিং করা হবে ‘যদি একদিন’ ছবির শিরোনাম গানের শুটিং। নাভেদ পারভেজের সুর ও সংগীতের এই গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল। ‘যদি একদিন’ শিরোনামের গানটির কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্রসৈকতে। সে সময় দৃশ্যধারণে অংশ নেন তাহসান।

নতুন লটের শুটিং কেমন হচ্ছে? তাহসান বলেন, ‘দারুণ! খুব চমৎকারভাবে কাজটি করা হচ্ছে। যতদূর জানতে পেরেছি, এবারের লটে শেষ হয়ে যাবে “যদি একদিন” ছবির শুটিং।’

ছবিটি সম্পর্কে তাহসানের বক্তব্য, ‘ছবিটি দেখে কেউ বলবে না, এটা তাহসানের সঙ্গে যায় না। মানুষ হয়তো ভাবতে পারে, এই ছবি শুধুই নাচগান, মারামারি—এসব নিয়েই। সবাইকে বলতে চাই, এটি এমন একটি ছবি, যা আমি চাই।’

কক্সবাজারে ‘যদি একদিন’ ছবির শুটিংয়ে তাহসান ও শ্রাবন্তী। ছবি: সংগৃহীতদেশে ও দেশের বাইরে সবার কাছে তাহসানের পরিচিতি গানের মানুষ হিসেবেই। পাশাপাশি নাটক আর টেলিছবিতে অভিনয় করার কারণে অনেক চলচ্চিত্র নির্মাতা তাঁকে কাস্টিং করে ছবি বানানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারায় ছবিতে কাজ করার পক্ষপাতী ছিলেন না। বললেন, ‘ছবিতে অভিনয়ের প্রস্তাব অনেক পেয়েছি, গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। ভালো মানের গল্প খুঁজছিলাম, যা আমার সঙ্গে মানানসই। এই ছবির গল্প অসাধারণ। আমরা যে ধরনের ছবি দেখে অন্যদের কাছে ভালো লাগার অনুভূতি প্রকাশ করি, এটি তেমনই। শুধু তা-ই নয়, আমার ভক্তরা যে ধরনের গল্পের ছবি দেখে অভ্যস্ত, এটি ঠিক তেমনই। অভিনয়ের পাশাপাশি ছবিতে আমার গাওয়া গানও থাকছে।’

এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারী’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন শ্রাবন্তী। এবার শুধুই বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করছেন। বললেন, ‘শুরুর দিকে পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমৎকারভাবে একটা গল্প শুনিয়েছেন। আশা করছি, দারুণ একটা কাজ হতে যাচ্ছে।’ শ্রাবন্তী আরও বলেন, ‘আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি আমার আলাদা টান কাজ করে। এখানে আবার কাজ করার সুযোগ পাওয়ার অনুভূতি দারুণ।’

কক্সবাজারে ‘যদি একদিন’ ছবির শুটিংয়ে তাহসান ও শ্রাবন্তী। ছবি: সংগৃহীতশ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘আমার এই ছবির অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার, শ্রাবন্তীর মধ্যে সেই গুণ আছে। এরপর অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাঁকে নির্বাচন করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে, আমি ভুল করিনি। আমার কথার সঙ্গে দর্শকেরাও একমত হবেন, ছবিটি মুক্তির পর।’

‘যদি একদিন’ রাজের পাঁচ নম্বর চলচ্চিত্র। এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন তাসকিন রহমান, সাবেরী আলম, আফরিন প্রমুখ। রাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম অভিনয় করেন। পরের ছবির মধ্যে ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’ ছবিতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

The post তাহসান ও শ্রাবন্তী মিলে কক্সবাজারে এবার কি করছেন !! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.