মেঘনা – ব্রেকিংবিডিনিউজ২৪

মেঘনার তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে আবারো ধ্বস দেখা দিয়েছে। ভেঙে গেছে বাঁধের দক্ষিণ অংশ। হুমকির মুখে রয়েছে পুরো বাঁধ। বর্ষার শুরুতেই বাঁধে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। দ্রুত সংস্কার ও ভাঙন রোধে পর্যাপ্ত বাঁধ নির্মাণ না হলে নির্মাণাধীন বাঁধসহ বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কার্যকরী উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

উপজেলার মাতাব্বর হাট এলাকায় নির্মাণাধীন মেঘনা তীর রক্ষা বাঁধে ধ্বস নামে। এতে নদীতে ভেঙে পড়েছে ব্লক বাঁধের প্রায় দুইশ’ মিটার। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু না হওয়ায় বাঁধের দুই পাশের এলাকায় অব্যাহতভাবে ভাঙছে। আশপাশের এলাকায় ভাঙনের কারণে বাঁধ ধসে পড়েছে। গত বর্ষা মৌসুমেও ওই বাঁধে পাঁচ বার ধ্বস নামে। অনিয়মের মধ্য দিয়ে নিন্মমানের কাজ করায় বারা-বার বাঁধে ধস নামছে বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।

রোববার বিকেলে তীর রক্ষা বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, এক কিলোমিটার নির্মাণাধীন বাঁধের দুই পাশে মেঘনা অব্যাহতভাবে ভাঙছে। ভাঙন বাঁধের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এতে করে বাঁধ দুর্বল হয়ে পড়েছে।

যে কারণে বাঁধে ধ্বস নামছে। ধ্বস ঠেকাতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বালু ভর্তি কিছু জিও ব্যাগ ডাম্পিং করতে দেখা গেছে।

এদিকে বর্ষার শুরুতেই নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আতঙ্কিত বাসিন্দারা জানান, কমলনগরে নদী ভাঙন রোধে মাত্র এক কিলোমিটার বাঁধ নির্মাণ হয়েছে। এই উপজেলা রক্ষায় তা যথেষ্ট নয়। প্রয়োজন আরও ৮ কিলোমিটার বাঁধ। যেটুকু বাঁধ হয়েছে তাতেও নানা অনিয়ম হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধের ভেতরে (নদীতে) ৪৫ মিটার জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ও ব্লক যথাযথভাবে ডাম্পিং না করেই বাঁধ নির্মাণ করে। এতে ব্যবহার করা হয়েছে নিম্মমানের বালু ও জিও ব্যাগ। এসব কারণে গত বছর বাঁধে ৫ বার ধস নামে। এছাড়াও অন্যত্র থেকে মাটি সংগ্রহ করে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও নদীর তীর থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় বার-বার বাঁধে ধস নামছে। এবার বর্ষার শুরুতেই ফের ধস দেখা দেয়।

ঘটনাস্থলে দাঁড়িয়ে আক্ষেপ করে স্থানীয় লোকজন বলেন, পাশের রামগতি উপজেলা সদর আলেকজান্ডারে সেনা বাহিনীর মাধ্যমে সাড়ে তিন কিলোমিটার বাঁধ সফলভাবে নির্মাণ হয়েছে। এতে রক্ষা পেয়েছে উপজেলা সদরসহ বিস্তীর্ণ জনপদ। কিন্তু কমলনগর মাত্র এক কিলোমিটার বরাদ্দ হয়েছে। তা সেনাবাহিনীকে দিয়ে না করিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে। যে কারণেই বাঁধে বার বার ধস নামছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এজিএম মাসুদ রানা বলেন, কমলনগরের মেঘনার ভাঙন প্রতিরোধে মাত্র এক কিলোমিটার বাঁধ যথেষ্ট নয়। তীর রক্ষা বাঁধের দুই পাশেই ভাঙন অব্যাহত রয়েছে। এতে করে নির্মাণাধীন বাঁধের ওপর প্রভাব পড়েছে। এছাড়াও নদীতে জোয়ার ও পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এসব পরিস্থিতির কারণে বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক সংস্কার শুরু করেছি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা বলেন, বাঁধ ধসের খবর পেয়েছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রেরণ করা হয়েছে। কিন্তু তা অনুমোদন না হওয়ায় কাজ হচ্ছে না।

প্রসঙ্গত, ২০১৪ সালে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বরাদ্দকৃত টাকায় কমলনগরে এক কিলোমিটার, রামগতির আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার ও রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাধ নির্মাণ হওয়ার কথা। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৯ ইঞ্জিনিয়ারি কনস্ট্রাকশন ব্যাটালিয়ন আলেকজান্ডার এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ শুরু করে সাড়ে তিন কিলোমিটার সফলভাবে বাস্তবায়ন করে।

এদিকে ওই বরাদ্দের ৪৮ কোটি টাকায় কমলনগরে এক কিলোমিটার কাজ পায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লি.। অর্থ বরাদ্দের দুই বছর পর ২০১৬ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দিয়ে কাজ শুরু করে।

ওই বছর নিম্মমানের বালু ও জিও ব্যাগ দিয়ে কাজ শুরু করায় স্থানীয়দের চাপের মুখে কাজ বন্ধ হয়ে যায়। অনিয়মের প্রতিবাদে ও যথাযথভাবে কাজ করার দাবিতে ওই সময় মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে একই বছরের ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

The post মেঘনার তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে লক্ষাধিক মানুষ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ নটরডেমের দুই শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বিকেলে তাঁরা নিখোঁজ হন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ইসরাফুল মেহরাব (২২) ও ছাত্রী প্রাপ্তি (২১)।

নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলভী জানান, ঢাকা থেকে আজ সকালে নটরডেম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ও দুইজন ছাত্রী আশুগঞ্জ সার কারখানায় দেখতে আসেন। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে তাঁরা আশুগঞ্জের মেঘনা নদীর চর সোনারামপুরে গোসল করতে নামেন। বিকেল ৫টার দিকে নদীর স্রোতে ইসরাফুল ও প্রাপ্তি তলিয়ে যান।

এ সময় সহপাঠীরা স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার চেষ্টা করেন। এরপর তাঁরা ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভৈরব ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আজিজ বলেন, ‘খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু দুই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।’

কর্মকর্তা আরো বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি আনা হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। আব্হাওয়া প্রতিকূলে থাকলে আগামীকাল রোববার সকালে উদ্ধার অভিযান চালানো হবে।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।’

The post মেঘনায় গোসলে নেমে নিখোঁজ নটরডেমের দুই শিক্ষার্থী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপার
বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সঙ্গে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের একমাত্র যোগাযোগ মাধ্যম দুটি সি-ট্রাক অচল হয়ে পড়েছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পারাপার হচ্ছেন যাত্রীরা। এ সব ট্রলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকলেও অতিরিক্ত যাত্রী, মাল পরিবহন ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

হাতিয়ার চর চেঙ্গা থেকে চেয়ারম্যান ঘটে চলাচলকারী এসসি শহীদ আবদুর রব সেরনিয়াবাদ নামের সি-ট্রাকটি এক বছর ধরে বিকল। মেরামতের জন্য এটি চট্টগ্রামে ডকইয়ার্ডে নেওয়ার পর থেকে সেখানে পড়ে আছে। এরপর নলচিরা-চেয়ারম্যান ঘাটের মধ্যে চলাচলকারী এসসি শহীদ শেখ ফজলুল হক মনি নামে অপর সি-ট্রাকে যাত্রী পারাপার চলছিল। গত ১৫ এপ্রিল থেকে সেটিও বন্ধ হয় যায়। নিরূপায় হয়ে ইঞ্চিলচালিত নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা পার হচ্ছে দুই পাড়ের লোকজন। ত্রুটিপুর্ণ এ সব নৌযানে ধারণক্ষমতার কয়েক গুণ যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এসসি শহীদ শেখ ফজলুল হক মনির মাস্টার আফজাল হোসেন জানান, ফিটনেস না থাকায় সি-ট্রাকটি চেয়ারম্যান ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। জেলা প্রশাসক মাহবুব আলম জানান, সি-ট্রাক দুটি যান্ত্রিক ক্রটির কারণে ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে। এদিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট লঞ্চঘাটে নানা সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন দখিনের যাত্রীরা। চাহিদার তুলনায় লঞ্চ সার্ভিস কম থাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন তারা। সি-ট্রাকে ধারণ ক্ষমতার তিন গুণ বেশি যাত্রী পারাপার করা হচ্ছে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে দ্রুত এ সব সমস্যার সমাধানে দাবি জানিয়েছের ভুক্তভোগীরা।

The post উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপার appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.