মিয়ানমার – ব্রেকিংবিডিনিউজ২৪

কাঠগড়ার বাইরে থাকছে মিয়ানমার
রোহিঙ্গা প্রত্যাবাসন এগোচ্ছে না

সোমবার নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক।

চীন, রাশিয়া মিয়ানমারের পক্ষে থাকায় কোনো প্রস্তাব নিতে পারছে না জাতিসংঘ।

বিশ্ব সম্প্রদায় তাগিদ দিচ্ছে, আলোচনার পর আলোচনা চলছে; কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ ব্যক্তিদের বিচারের বিষয়টিও ঝুলে আছে। এমন এক প্রেক্ষাপটে আগামী সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক উদ্যোগের এমন এক আবহে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ৮ আগস্ট মিয়ানমার যাচ্ছেন। গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গা সমস্যার শুরুর পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রীকে রাখাইন রাজ্যে আমন্ত্রণ জানিয়েছে মিয়ানমার।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি সুইডেন সোমবারের বৈঠকটি ডেকেছে। ওই বৈঠকে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন বার্গনার রোহিঙ্গাদের নিয়ে মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরবেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধিরও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।’

জুন মাসে মিয়ানমার এবং চলতি মাসে বাংলাদেশ সফর করেন ক্রিস্টিন বার্গনার। সেপ্টেম্বরে তিনি আবার মিয়ানমার যাচ্ছেন।

নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ফেব্রুয়ারির পর প্রায় পাঁচ মাসের বিরতিতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হলেও এ নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই। কারণ মিয়ানমারের বিরুদ্ধে এখনই কোনো ধরনের প্রস্তাব গ্রহণ করতে পারছে না নিরাপত্তা পরিষদ। কারণ শুরু থেকে পরিষদের স্থায়ী সদস্য চীন আর রাশিয়া যেভাবে মিয়ানমারকে আগলে রেখেছে, দেশ দুটির সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য একমত না হলে মিয়ানমার নিয়ে জাতিসংঘ কোনো কঠোর অবস্থানে যেতে পারবে না।

আবার রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা বিষয়ে তদন্ত শুরুর আগে দুই দফা চিঠি দিয়ে মিয়ানমারের পর্যবেক্ষণ চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের রাখাইন থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে আইসিসিতে পর্যবেক্ষণ পাঠাবে না তারা। যেহেতু মিয়ানমার আইসিসির সদস্য নয়, তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় তারা।

মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মহাপরিচালক জ তে সম্প্রতি সে দেশের রাজধানী নেপিডোতে বলেছেন, মিয়ানমারের মতো একই ধরনের পরিস্থিতি সিরিয়া আর কেনিয়ার ক্ষেত্রেও হয়েছিল। সিরিয়া আর কেনিয়ার ক্ষেত্রেও কি পর্যবেক্ষণ জমা পড়েছিল? পড়েনি। শুধু সদস্যদেশের ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া যায়। মিয়ানমারও সিরিয়া-কেনিয়ার মতো আইসিসির সদস্য নয়, আর সনদে স্বাক্ষরকারী দেশও নয়। কাজেই মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

এমন এক পরিস্থিতিতে আইসিসি স্বতঃস্ফূর্তভাবে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে কি না-জানতে চাইলে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদের জোরালো অবস্থান ছাড়া এখনই আইসিসির পক্ষে কোনো অবস্থান নেওয়া সম্ভব নয়। তার মানে নিরাপত্তা পরিষদ যদি মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করে, সে ক্ষেত্রেই কেবল আইসিসি কিছুটা উদ্যোগী হয়ে তদন্ত শুরু করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রীর সফর

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আগস্টের সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মূলত রাখাইনে রোহিঙ্গাদের আবাসন, চলাফেরার সুযোগ আর জীবনযাত্রার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা দেখবেন। আলোচনা করবেন দেশটির নেতাদের সঙ্গে।

গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং সফর করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ওই সময় বেইজিংয়ে তাঁর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে। তখন মাহমুদ আলীকে রাখাইন সফরের আমন্ত্রণ জানান টিন্ট সোয়ে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গত বছরের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি সই করে। এরপর থেকেই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে চীন। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসনকে চীন ‘অত্যন্ত জরুরি’ মনে করছে।

চীনের পাশাপাশি জাপানও সাম্প্রতিক মাসগুলোতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিয়ে আসছে। গত মে মাসে টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এবং মাহমুদ আলীর আলোচনায় রোহিঙ্গা সমস্যাটি গুরুত্ব পায়। তারো কোনো দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান করে প্রত্যাবাসনে জোর দেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য আগামী মাসে ঢাকায় আসছেন তারো কোনো।

তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদে দ্বিধাবিভক্তির পরও বসে নেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ জাতিসংঘের প্রভাবশালী দেশগুলো। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য আগামী আগস্টে নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত আলোচনা আয়োজনের চেষ্টা করছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ মনে করেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। আবার মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপও অব্যাহত রাখার প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে। খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা আশা করা ঠিক হবে না। কারণ, রাখাইনে সুষ্ঠু পরিবেশ ফিরে না এলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো অমানবিক হবে এবং প্রত্যাবাসন টেকসই হবে না।

The post কাঠগড়ার বাইরে থাকছে মিয়ানমার appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সীমান্তে মাইন ব্যবহারের অভিযোগ অস্বীকার মিয়ানমারের
সীমান্তসংলগ্ন এলাকায় গোপনে মাইন বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসানোর অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান বলেন, ‘মিয়ানমার সিকিউরিটি ফোর্স কখনই সীমান্ত এলাকায় ল্যান্ড মাইন ও আইইডির ব্যবহার করে না বলে জানিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান। তারপরও কোথাও এ ধরনের জিনিস দেখা গেলে তাৎক্ষণিক উভয় পক্ষ যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৯ থেকে ১২ জুলাই ঢাকায় দুই দেশের মধ্যে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

যৌথ সম্মেলনে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, দুদেশের সম্পর্ক উন্নয়নে কোনো চ্যালেঞ্জ নেই।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সীমান্তে আন্তর্জাতিক রীতিনীতির বিষয় উল্লেখপূর্বক সম্প্রতি মিয়ানমারের নাগরিকদের সীমান্ত অতিক্রমসহ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে মিয়ানমার পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পক্ষ হতে জানানো হয় যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

The post সীমান্তে মাইন ব্যবহারের অভিযোগ অস্বীকার মিয়ানমারের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ইয়াবা পাচার রোধে মিয়ানমার সহযোগিতা করছে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ইয়াবা পাচার রোধে গোয়েন্দা তথ্য বিনিময়ে মিয়ানমার বাংলাদেশকে কোনো সহযোগিতা করছে না। মিয়ানমারের সদিচ্ছার অভাবে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইয়াবা পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মিয়ানমারকে ইয়াবার উৎপাদন ও প্রবাহ বন্ধে ব্যবস্থা নেওয়াসহ মিয়ানমার সীমান্তে অবস্থিত ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

মাদক বিষয়ে সরকারি দলের আরেক সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে/কর্তৃত্বে/অধিকারে মাদক পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। ফলে মাদক ব্যবসায় জড়িত ‘মাস্টারমাইন্ড’রা (মূল পরিকল্পনাকারীরা) সহজেই পার পেয়ে যায়। মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী, মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এতে মাদক ব্যবসার পৃষ্ঠপোষক, মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৭ সালে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি মামলা করা হয়েছে। এ সময়ে ৪ কোটি ৭৯ হাজার ৪৪৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ২৭ হাজার ৩৪০টি মামলায় ৩৫ হাজার ১১২ জনকে গ্রেপ্তার এবং ৩ কোটি ২৮ লাখ ৬১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংরক্ষিত আসনের ওয়ার্কার্স পার্টির সাংসদ হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর ১২ হাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ৫ হাজার ৯৯১টি মামলা করা হয়েছে। ৬ হাজার ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৭ লাখ ৩ হাজার ৭৬০ টাকা অর্থদণ্ড ও ৬ হাজার ৫৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এ বছর মে মাস পর্যন্ত ৪ হাজার ৭৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৪১৬টি মামলা করা হয়েছে। এ সময় ২ হাজার ৪৪৮ জনকে গ্রেপ্তার, ১৭ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড ও ২ হাজার ৬৫৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

৪ কোটি ৫৮ লাখ মানুষ অর্থনৈতিক কর্মে জড়িত নয়

সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে লেবার ফোর্স সার্ভের উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন—দেশে এমন জনশক্তির সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ। দেশের মোট জনসংখ্যার মধ্যে ৬ কোটি ৮ লাখ কর্মে নিয়োজিত এবং ২ কোটি ৭০ লাখ বেকার।

পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের মোট জনসংখ্যার মধ্যে ১৫ বছরের কম বয়সী জনসংখ্যার হার ৩০ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ১৫ থেকে ৬৪ বছর বয়স পর্যন্ত ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ বছর বা তার বেশি ৪ দশমিক ৬ শতাংশ জনসংখ্যা রয়েছে।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ইয়াবা পাচার রোধে মিয়ানমার সহযোগিতা করছে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.