মাদক – ব্রেকিংবিডিনিউজ২৪
ভাড়া হচ্ছে ‘পাকস্থলী’
জসিম উদ্দিন, নুরুল আফসার ও জহির উদ্দিন। এরা তিন বন্ধু। এরা নিজেদের পাকস্থলী ভাড়া দেয়। পাকস্থলীতে মাদক ঢুকিয়ে নিয়ে যায় নির্দিষ্ট স্থানে। বিনিময়ে তারা পায় মোটা অঙ্কের টাকা। এভাবেই পাকস্থলী ভাড়া দিয়ে চলছিল বেশ ভালোই। কিন্তু বিধি বাম। ধরা পড়ে যায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। তাদের এক্স-রে করা হয়। পাকস্থলীতে ইয়াবার আলামত দেখে পুলিশ ও চিকিৎসকরা হতবাক। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা চাপের মধ্যে রয়েছে। তবুও থেমে নেই মাদক পাচার। নানা কৌশলে আসছে মাদক। এর মধ্যে পাকস্থলীতে করে মাদক পাচারের ঘটনাটি অভিনব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত ১০ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে এই তিন বন্ধুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে আসে ঢাকায়। ডিবির জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ইয়াবা ব্যবসায়ী নয়। বহনকারী। এক চালান ইয়াবা টেকনাফ থেকে ঢাকায় পৌঁছে দিলে গাড়ি খরচ বাদে তারা ১৫ হাজার টাকা করে হাজিরা পায়। এক চালানে একজন সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দুই হাজার পিস ইয়াবা পেটে করে আনতে পারে। ইয়াবার প্যাকেট পানি দিয়ে গিলতে গেলে অনেক ক্ষেত্রে বমি হয়ে যায়। এ জন্য সাগর কলার মধ্যে প্যাকেট ঢুকিয়ে তা গিলে ফেলে। কক্সবাজারের ডিলার বদিউল আলমের ইয়াবা বহনে কাজ করে তারা। তাদের বাড়ি টেকনাফে। তারা মৃত্যুকে তোয়াক্কা না করেই পাকস্থলীতে করে ইয়াবা পাচার করে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, পাকস্থলীতে ইয়াবা বহন খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বহনকারীর মৃত্যু হতে পারে। তাদের মতে, পাকস্থলীতে ইয়াবা বহন করলে যেকোনো সময় নাড়ি ছিদ্র কিংবা পেঁচিয়ে যেতে পারে। পাকস্থলীতে ইয়াবা প্রবেশ করানোর পর তারা পায়ুপথ দিয়ে বের করে। যদি বের না হয়, তাহলে জরুরি অস্ত্রোপচার করা ছাড়া উপায় থাকবে না। এ ছাড়া বহনকারী যে পলিথিনে ভরে ইয়াবা গিলে ফেলে, সেই পলিথিন যদি পেটের ভেতরে ছিঁড়ে যায়, তাহলে ইয়াবার বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে। এতে হঠাৎ মৃত্যুও হতে পারে তার। মাদক নির্মূলে চলমান অভিযানের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় নিত্য নতুন কৌশলে পাচার হচ্ছে ইয়াবা। আইন প্রয়োগকারী সংস্থাকে রীতিমতো বোকা বানিয়ে সক্রিয় ইয়াবা কারবারিরা। নারকেলের ভিতর, আমের ভিতর, জুতার ভিতর, মাছের ভিতর, মোবাইলের ভিতর, পায়ুপথে করে ইয়াবা বড়ি পাচার হচ্ছে। মাদক ব্যবসায়ীরা অভাবী মানুষকে টার্গেট করে একের পর এক ইয়াবার চালান পৌঁছাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোটা পলিথিনে ৫০টি ইয়াবা ভরে একটি প্যাকেট করা হয়। এরপর ওই প্যাকেট স্কচটেপ দিয়ে মোড়ানো হয়। একেকজন সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৫০টি প্যাকেট কলার মধ্যে নিয়ে গিলে ফেলে। পায়ুপথ দিয়ে সেগুলো বের না করা পর্যন্ত কোনো খাবার খায় না তারা। টেকনাফ থেকে এভাবে পেটে করে ইয়াবা ঢাকায় এনে পায়ুপথ দিয়ে বের করে পৌঁছে দেয় পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কাছে। পাকস্থলীতে ইয়াবা বহনের সময় সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শুল্ক ও গোয়েন্দা সংস্থা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, কক্সবাজারে অবস্থানরত রেজওয়ান দীর্ঘদিন ধরে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পে অবস্থানরত অসহায় ও দরিদ্র রোহিঙ্গাদের টার্গেট করে অর্থের প্রলোভন দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাকস্থলীর মাধ্যমে ইয়াবা বহন করতে বাধ্য করে। মামুন শেখ এবং তার সহযোগী রেজোয়ান দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। গত ২৫ মে রাজধানীর আগারগাঁও থেকে নারিকেলের মধ্যে বিশেষ পন্থায় ঢুকানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, কারও সন্দেহ এড়াতে মোশাররফ নারিকেলের ছোবড়ার একটি অংশ কেটে নারিকেলের পানি ফেলে দিয়ে পলিথিনে ইয়াবা ট্যাবলেট পেঁচিয়ে তার ভিতরে ঢুকিয়েছিল। পরে ওই নারিকেলের কাটা সেই ছোবড়া আঠা (গাম) দিয়ে লাগিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। এর আগে ১৫ মে মোহাম্মদপুরের মুনসুরাবাদ হাউজিং থেকে প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে রাখা ৬৫ হাজার পিস ইয়াবা বড়িসহ ইকবাল ও গিয়াসউদ্দীনকে র‌্যাব-২ গ্রেফতার করে। গাড়িটি সিএনজি গ্যাসে চালিত হওয়ায় তেলের ট্যাংকি খুলে বিশেষ পন্থায় ইয়াবার প্যাকেটগুলো ভরে কক্সবাজার থেকে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে নির্বিঘ্নে ঢাকায় নিয়ে আসে ইয়াবার কারবারিরা। এর আগে গত ২০১৬ সালের ৩ জুন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মোস্তফা কামাল আপন নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে রেলওয়ে পুলিশ আমের মধ্যে লুকানো এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই যাত্রী চট্টগ্রাম থেকে ট্রেনে করে ঢাকায় এসেছিল। পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা বলেন, ইয়াবা যাতে দেশে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে। সন্দেহভাজনদের চেকপোস্টে তল্লাশি করা হয়। তবে পাকস্থলীর মধ্যে ইয়াবা বহন করলে তা ধরা একটু কঠিন। এরপরও সন্দেহভাজনদের এক্সরে করা হয়। স্বাস্থ্যঝুঁকি নিয়ে যারা পাকস্থলীতে ইয়াবা বহন করছে, তাদের সচেতন হতে হবে। ইয়াবা বহন করে যে টাকা তারা পাবে, তার চেয়ে ক্ষতি বেশি— এটা তাদের ভাবা দরকার।
The post ভাড়া হচ্ছে ‘পাকস্থলী’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
মাদকে পৃষ্ঠপোষকতার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী ও মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। এতে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হবে।
আজ বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ অনুযায়ী মাদক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে। তবে বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে/কর্তৃত্বে/অধিকারে মাদকদ্রব্য পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। এতে মাদক ব্যবসায় জড়িত মাস্টারমাইন্ডরা সহজেই পার পেয়ে যায়। মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী ও মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ প্রণয়ন করা হচ্ছে। সংশোধিত আইনে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হবে। তা ছাড়া এই আইনে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ব্যক্তি/প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনার জন্য মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধ তদন্তে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, মাদকদ্রব্য ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সরকার সব সময় কঠোর অবস্থানে রয়েছে। মাদকের আগ্রাসন প্রতিরোধে মাদক চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাদক-সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যানবাহন ও মাদক স্পটগুলোতে তল্লাশি অভিযান চলছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৮ মে থেকে এ পর্যন্ত চলমান মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ এবং এগুলো পরিবহনের বাহন উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ পর্যন্ত মাদকদ্রব্য সংশ্লিষ্ট ১৫ হাজার ৩৩৩টি মামলা করা হয়েছে। মোট ২০ হাজার ৭৬৭ জন আসামিকে গ্রেপ্তার করে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০-এর অধীনে সংঘটিত অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য পৃথক আদালত গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদক অপরাধীদের তাৎক্ষণিক সাজা দেওয়া হচ্ছে। মাদক অপরাধ-সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম আলাদা কোনো আদালতের মাধ্যমে পরিচালনার বিষয়টি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
প্রধানমন্ত্রী বলেন, মাদক সমস্যা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে নিয়মিত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ইয়াবা পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। প্রতিটি সভাতেই মিয়ানমারকে ইয়াবার উৎপাদন ও প্রবাহ বন্ধ করার জন্য এবং মিয়ানমার সীমান্তে ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। মিয়ানমারের সঙ্গে ডিসি-ডিএম পর্যায়ে সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার জেলায় ৯৪ জনবলের বিশেষ জোন স্থাপন ও বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
The post মাদকে পৃষ্ঠপোষকতার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে: প্রধানমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
‘মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে হবে’
মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুফাসসির সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী। তিনি বলেন, ‘পবিত্র কোরআনে মাদকের যে ভয়াবহতার কথা বলা হয়েছে তা যুব সমাজের কাছে তুলে ধরা জরুরি। যুব সমাজকে রক্ষায় তার পরিবারকেই বেশি ভূমিকা পালন করতে হবে। রমজানের শিক্ষা সর্বত্রই ছড়িয়ে দিতে হবে এবং সেই আলোকে জীবন গঠনে উৎসাহী করতে হবে।’
গতকাল ঢাকায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মুফাসসির সোসাইটি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম তালুকদার, মাওলানা ওসমান গনি সালেহী, মাওলানা আ স ম শিবলী হোসাইন সাঈদী, মাওলানা হাসান বিন সিদ্দিকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা মো. ওমর ফারুক বেলালী। এতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।
ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ
The post ‘মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে হবে’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
কাপড়ের বস্তায় এক লাখ ইয়াবা
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিনগত রাতে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকার নাফ নদী থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
তিনি বলেন, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এরই সূত্র ধরে হোয়াইক্যং সীমান্তচৌকির সুবেদার মো. আবদুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযানে যায়। পরে তিনজন লোককে নৌকায় বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে অপেক্ষা করতে থাকেন। নৌকাটি নাফ নদী জলসীমানা অতিক্রম করে তীরের কাছাকাছি এলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাসহ পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল স্পিডবোটে তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারিরা নৌকাটি ফুটো করে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমানায় চলে যায়। পরে টহল দল নদীতে ভেসে যাওয়া কাপড়ের ২৪টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। ওই কাপড়ের বস্তার ভেতর থেকে তিন কোটি টাকার এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই নৌকা থেকে ১ হাজার ১৬৩টি স্কার্ট, লুঙ্গি ৮৫৪টি, থামি ১ হাজার ৫১৪টি, ছেলেদের গেঞ্জি ২৬০টি, ওড়না ৯৮টি, শিশুদের জামা ৫৮টি, থানকাপড় ৩০০ গজসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা ইয়াবা বড়িগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে এবং অন্যান্য মালামাল টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ
The post কাপড়ের বস্তায় এক লাখ ইয়াবা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
মাদকে আসছে মৃত্যুদণ্ড
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে যুগোপযোগী করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রয়েছে মাদক ব্যবসায়ী ও বহনকারীদের তালিকা, যা প্রকাশ করা হবে মিডিয়ায়। আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে হালের সিসাকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে সিসা বারগুলোর বিরুদ্ধে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও সিসা বারের বিরুদ্ধে দেশব্যাপী চলবে যৌথ অভিযান। মাদককে নির্মূল করতেই সরকার এসব পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকেও পুনর্গঠন করা হচ্ছে। ইতিমধ্যে আইনের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের একটি সমন্বিত তালিকা তৈরি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, ডিজিএফআই ও এনএসআই পৃথকভাবে এ তালিকা তৈরি করেছে। এর মধ্যে কমপক্ষে তিনটি তালিকায় যাদের নাম থাকবে সেসব ব্যবসায়ীকে ‘এ’ ক্যাটাগরিতে ফেলা হবে। একইভাবে আরও দুটি তালিকা ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির মাদক ব্যবসায়ী ও বহনকারীর জন্য। ইতিমধ্যে এ তালিকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে পৌঁছেছে বলে জানা গেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় এমন তথ্যই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা রয়েছে মাদক ব্যবসায়ী ও বহনকারী যে বা যারাই হোক তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার। কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ কারণে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকের বিরুদ্ধে একেবারেই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায়ও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের।
শুধু তাই নয়, হালের সিসার বিরুদ্ধেও কঠোর অবস্থানে সরকার। সাম্প্রতিক বছরে রাজধানী ঢাকার অভিজাত এলাকাগুলোয়        যেসব সিসা বার গড়ে উঠেছে সেগুলোয় সন্ধ্যার পরই নেশায় বুঁদ হয়ে যায় অভিজাত পরিবারগুলোর তরুণ-তরুণীরা, যার বেশির ভাগই স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর সরকার এ ব্যাপারে নজরদারি বাড়িয়েছে। এমনকি অনেক স্থানে অভিযান চালিয়ে সিসা সেবনের উপকরণও জব্দ করা হয়েছে। এখন এই মাদককে সমূলে উৎপাটনে সরকার সিসাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এনে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিমধ্যেই এটি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মার্চজুড়ে এ প্রচার চালানো হবে দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে আরও যুগোপযোগী করতে প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর খসড়া তৈরি করেছে। আরও মতামতের জন্য সেটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকেও শক্তিশালী করা হচ্ছে। পুনর্গঠিত সাংগঠনিক কাঠামোর আওতায় খুব দ্রুতই জনবল নিয়োগ করা হবে। দেশের জেলাগুলোকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে প্রতি জেলায় ৪৬ জনবল দিয়ে নতুন ৮ হাজার ৫০৫টি পদ সৃজন করা, যানবাহন, অফিস সরঞ্জামাদি ও লজিস্টিক সহায়তা বৃদ্ধিকরণের প্রস্তাব এবং ‘ইয়াবা সীমান্ত’ হিসেবে পরিচিত হয়ে ওঠা কক্সবাজারের টেকনাফে বিশেষ জোন স্থাপনের জন্য একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য চেষ্টা করা হচ্ছে। অনুমোদন পেলেই জনবল নিয়োগসহ সব প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ
The post মাদকে আসছে মৃত্যুদণ্ড appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
ঢাকার তিন কাউন্সিলর তিন পুলিশ ইয়াবা গডফাদারের তালিকায়
চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে তিন ক্যাটাগরিতে দেড় শতাধিক মাদক গডফাদারের নাম রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ তালিকায় তিন ওয়ার্ড কাউন্সিলর, তিন পুলিশ সদস্য, দুই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা, এক আওয়ামী লীগ কর্মী ও ওয়ার্ড পর্যায়ের এক ছাত্রলীগ নেতার নাম রয়েছে বলে জানা গেছে। এদের অন্তত ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে মনির, শাহজাদা, আজিজ, সাজেদা, মোল্লা জালাল, মুকুল ও রুবেল। তাদের দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। যেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, সেসব স্থানগুলোই ওই গডফাদারদের ব্যবসায়িক জোন হিসেবে খ্যাত বলে জানা গেছে।
আটক শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মাদকের টাকার অংশ থানার কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিছু কর্মকর্তাকে নিয়মিত দিতেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাগ না দিয়ে মাদক ব্যবসা করা তাদের পক্ষে সম্ভব হতো না। রাজধানীর অনেক পুলিশ সদস্যের বাসা ভাড়ার টাকা মাদক ব্যবসায়ীরা বহন করতেন। শুধু তা-ই নয়, পুলিশের বিভিন্ন অনুষ্ঠানের ব্যয়ভার মাদক ব্যবসায়ীরা বহন করে এসেছেন।
২৩ মে ডিএমপির হেডকোয়ার্টারসে অনুষ্ঠিত এক সভায় ৪৫ জন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীকে নিয়ে আলোচনা হয়। এর মধ্যে তিন ওয়ার্ড কাউন্সিলর, তিন পুলিশ সদস্য, দুই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা, এক আওয়ামী লীগ কর্মী ও ওয়ার্ড পর্যায়ের এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার কথা বেরিয়ে আসে। ওই বৈঠক সূত্র জানায়, এ তালিকা ধরে দলবল বিবেচনা না করে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পুলিশের মহানগরীর আটটি বিভাগের উপকমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রত্যেকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহেরও নির্দেশ দেন তিনি। এ ছাড়া ওই সভায় আরও ১০০ জন মাদক ব্যবসায়ীর তথ্য তুলে ধরা হয়, যাদের প্রত্যেকের নামে থানায় চারটির বেশি মাদক মামলা চলমান বলে জানা গেছে।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য এ প্রতিবেদককে বলেন, ‘আমরা এরই মধ্যে তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রায় দেড়শ জনের একটি তালিকা প্রস্তুত করেছি। অভিযানের আগেই যেন ওই গডফাদাররা পালিয়ে যেতে না পারে সে জন্য নাম প্রকাশ করা হয়নি। তালিকায় শীর্ষ, দ্বিতীয় ও তৃতীয় সারির মাদক ব্যবসায়ীদের রাখা হয়েছে। মূলত তাদের হাত ধরেই রাজধানীতে মাদকের বিস্তার ঘটত।’
জানা গেছে, প্রথমে রাজধানীতে এক হাজার ৩৮৪ জন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হয়। ৪৯টি থানা এলাকায় নিজস্ব জোন ভাগ করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এসব মাদক ব্যবসায়ীর কাছে টেকনাফ, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকের বড় বড় চালান চলে আসত। সড়কপথের পাশাপাশি নৌপথ দিয়েও রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে মাদক পৌঁছাত। তবে রাজধানীতে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত উেকাচ নিতেন কিছু রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা। এ কারণে এসব ব্যবসায়ী বরাবরই থাকে ধরাছোঁয়ার বাইরে। এসব ব্যবসায়ীর কারণে রাজধানীর অলিগলি, পাড়া-মহল্লায় অবাধে পাওয়া যেত ইয়াবাসহ বিভিন্ন মাদক। রাজনীতিক, প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় থাকায় রাজধানীর ক্ষমতাশালী মাদক ব্যবসায়ীদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নগরীর ছয় শতাধিক স্পটে মাদক কেনাবেচা নিয়মিতভাবে চলে আসছিল। এসব স্পটে প্রতিদিন কয়েক কোটি টাকার বাণিজ্য হতো। স্পটগুলো হলো রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, কালশী, জেনেভা ক্যাম্প, কমলাপুর রেলস্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, চানখাঁরপুল, গ্লোরিয়া, টিটিপাড়া, খিলগাঁও, পুরানা পল্টন, বাড্ডা, ভাটারা, বনানী, গুলশান, মতিঝিল, আরামবাগ, যাত্রাবাড়ী, দক্ষিণ বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, তেজগাঁও রেলবস্তি, উত্তরা, গাবতলী, কারওয়ান বাজার রেলবস্তি, রূপনগর, শাহ আলী, বংশাল, চকবাজারসহ বিভিন্ন এলাকা।
The post ঢাকার তিন কাউন্সিলর তিন পুলিশ ইয়াবা গডফাদারের তালিকায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.