ভোট – ব্রেকিংবিডিনিউজ২৪

ভোটের বাতাসে বাড়ছে উত্তাপ
ভোট নিয়ে উত্তেজনা চলছে। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি অভিযোগ করছে তাদেরকে বিভিন্ন কৌশলে কোণঠাসা রাখছে সরকারি দল। অন্যদিকে সরকারি দল বলছে, বিএনপি এখন সাংগঠনিকভাবে বিপর্যয়ে রয়েছে। অকারণে তারা দোষ চাপাচ্ছে সরকারি দলের বিরুদ্ধে। তিন সিটি থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদকরা।

The post ভোটের বাতাসে বাড়ছে উত্তাপ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

জনগণ ভোট না দিলে দায় আপনাদেরই: প্রধানমন্ত্রী
শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়

দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন

বিভেদের কথা বললেন তৃণমূলের নেতারা

অনুপ্রবেশ না ঠেকালে বিপদের আশঙ্কা

এক হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভেদের কথা বললেন তৃণমূলের নেতারা, অনুপ্রবেশ না ঠেকালে বিপদের আশঙ্কা তাঁদের। এক হয়ে কাজ করার নির্দেশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জিং বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ জন্য দলের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ছাড়াও সারা দেশ থেকে ছয় হাজারের বেশি নেতা ও জনপ্রতিনিধিদের ডাকা হয়।

সরকারের উন্নয়নকাজ প্রচার করার আহ্বান জানিয়ে দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন করেছি তাতে মানুষ নৌকায় ভোট দেবে না, এটা হতে পারে না। যদি ভোট না দেয় সে জন্য আপনারাই দায়ী থাকবেন। কারণ, আপনারা সঠিকভাবে মানুষের কাছে যেতে পারেননি, তাদের কাছে সরকারের উন্নয়নের কথা বলতে পারেননি। তাদের বোঝাতে পারেননি।’ তাঁর প্রশ্ন, ‘আমরা যে কাজ করেছি তা অন্য দল করেনি। তাহলে কেন তারা ভোট পাবে?’

সভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘সামনে নির্বাচন। এই কথাটা সব সময় মনে রাখতে হবে, নির্বাচন মানেই এটা চ্যালেঞ্জিং হবে। এটা কিন্তু আমাদের একটানা তৃতীয়বার। এই তৃতীয়বারের নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে, যেন এই নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়লাভ করে সরকার গঠন করতে পারে।’ তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ ভোট দেবে। ভোট চুরি, ভোট ডাকাতি করে কেউ জিততে পারবে না। আওয়ামী লীগ এ বদনাম নেবে না।’

দলের অভ্যন্তরীণ বিভেদ পরিহারের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যাকে আমরা নৌকা মার্কা দেব, যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।’ আগামী নির্বাচনে জোট-মহাজোট গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জোট করেছি, মহাজোট করেছি। দলের স্বার্থে এটা করতে হয়েছে। আগামীতেও আমরা এটা করব। আমরা বন্ধু হারাব না। সবাইকে নিয়েই থাকতে চাই।’

সভার শুরুতে দলের দপ্তর সম্পাদক শোক প্রস্তাব পাঠ করার পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা করেন। এরপর প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আট বিভাগ থেকে আটজন নেতাকে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়।

দলের লোকের সমালোচনা নয়

প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ স্বপ্রণোদিত প্রার্থী হয়ে বিএনপির সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি বা জঙ্গিবাদ সৃষ্টি করা সম্পর্কে কিছু বলে না। তাদের বক্তব্য আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে। তিনি তাঁদের সাবধান করে বলেন, ‘কেউ যদি আমার দলের উন্নয়নের কথা না বলে কোথায়, কার কী দোষ আছে সেগুলো খুঁজে বের করে জনগণের কাছে গিয়ে বলেন, তাঁরা আওয়ামী লীগের নমিনেশন পাবেন না।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, যদি কেউ ৫ বছর, ১০ বছর সরকারে থাকার পর দলের বিরুদ্ধে বদনাম করে তাহলে জনগণ তো তাঁকেও ভোট দেবে না। আজকাল সব কথাই রেকর্ড হয় এবং চাইলে মোবাইলে সেগুলো তিনি শুনতেও পারেন। তাঁর মোবাইল ফোনে দিনে তিন-চার শ খুদে বার্তা আসে এবং সময় পেলেই তিনি প্রতিটি বার্তা পড়েন এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উদ্যোগ নেন।

দলের বদনাম করা সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সময় কিন্তু আর বেশি নেই। কেউ দলীয় মনোনয়ন পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে এলাকায় কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন আর দলের নেতা-কর্মীদের কীভাবে মূল্যায়ন করছেন তার ওপর।’

সাংসদের দুর্নীতির বিষয়ে সতর্কতা

প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের ত্যাগী কর্মীদের মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের যাঁরা সাংসদ আছেন তাঁদেরও আমি বলব, একটা কথা মনে রাখবেন। জনগণ কিন্তু খুব হিসেবি। কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখবে। সেটা কিন্তু তারা ভুলে যায় না। কাজ করতে গিয়ে টাকা নিলে পরে ভোট চাইতে গেলে তারা বলবে টাকা দিয়ে কাজ নিয়েছি ভোট দেব কেন?’

অতীতে দলের নানা ঝড়-ঝাপটার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুঃসময়ে যারা মাঠে থাকে, দলের ভার বয়ে রাখে, সেই কর্মীরা যেন অবহেলিত না হয়।

সুবিধাবাদীদের দলে ভেড়াবেন না

দল ক্ষমতায় থাকলে সুবিধাভোগী শ্রেণি অন্য দল থেকে দলে এসে ভিড়লেও অসময়ে তাদের পাওয়া যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যেহেতু আমরা ক্ষমতায়, বিভিন্ন দল থেকে অনেকেই ছুটে আসবে। গ্রুপিং করার জন্য বাছবিচার ছাড়াই অনেকে যাকে পাচ্ছে তাকে নিয়ে নিজের শক্তি দেখাতে চায়। এরা আসে মধু খেতে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা ভাবে এখানে (আওয়ামী লীগ) এলে মামলা থেকে বাঁচতে পারবে। ক্ষমতার সঙ্গে থাকলে পয়সা বানাতে পারবে।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং বাঁচার জন্য দলে এসেছে তাদের তালিকা আছে। কেউ তাদের প্রশ্রয় দিয়ে থাকলে বিদায় করার আহ্বান জানান তিনি।

বিএনপি গঠনতান্ত্রিক দুর্নীতিবাজ

বিএনপির রাজনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের দলে রাখার জন্য দলের গঠনতন্ত্র পরিবর্তন করে বিএনপি নিজেদের দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণ করেছে। এতিমের অর্থ আত্মসাৎ করে আজ তাদের নেত্রী জেলে। আবার জেলে যাওয়ায় তার অবর্তমানে এমন একজনকে চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হলো, যে দুটি মামলায় সাজাপ্রাপ্ত।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যারা জুয়া খেলে অর্থ উপার্জন করে, মাদকসেবী, এতিমের অর্থ আত্মসাৎকারী, সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতির সঙ্গে জড়িত—তারা কেন ভোট পাবে?

কোন্দল ও অনুপ্রবেশ প্রসঙ্গ

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ বলেন, ‘নতুন করে অনেকে নৌকায় ওঠার কারণে আমাদের কাপড় ভিজে গেছে। জিয়া আর মোশতাকের প্রেতাত্মারা নৌকার ওপর ভর করেছে। এটা অব্যাহত থাকলে নৌকার সলিলসমাধি হবে।’

দলের কোন্দলের কথা তুলে ধরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, ভোটের মাঠে আওয়ামী লীগের সমস্যা আছে বলে মনে হয় না। সমস্যা হচ্ছে কোন্দল। দলের নেতারা কেউ কারও সঙ্গে কথা বলেন না। চেহারাও দেখতে চান না। আওয়ামী লীগকে হারানোর জন্য আওয়ামী লীগই যথেষ্ট।

খুলনা জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মৌলভীবাজার জেলা সভাপতি নেছার আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল বিভাগ থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, রংপুর বিভাগের আবু বকর সিদ্দিক প্রমুখ এ সময় বক্তৃতা করেন।

নেতাদের বক্তব্য শোনার পর শেখ হাসিনা জানান, সংসদের বাজেট অধিবেশনের পর ইউনিয়ন পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধিদের গণভবনে ডাকা হবে।

গতকাল তৃণমূল নেতাদের দুটি করে সিডি দেওয়া হয়। এতে বিএনপি-জামায়াতের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র রয়েছে। এটা প্রচারের নির্দেশ দেন দলীয় প্রধান।

The post জনগণ ভোট না দিলে দায় আপনাদেরই: প্রধানমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

উত্তাপ বাড়ছে গাজীপুরে
আগামী ২৬ জুন গাজীপুর সিটিতে ভোট উৎসব। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, উত্তাপ বাড়ছে গাজীপুর সিটিতে। নাওয়া-খাওয়া ভুলে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সেই সঙ্গে প্রার্থীরাও অভিযোগ, পাল্টা অভিযোগ করছেন নির্বাচন কমিশনে। দেশের সর্ববৃহৎ এই সিটির নগরপিতা কে হবেন—তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। গতকাল দলীয় নেতা-কর্মীদের প্রশাসনিক হয়রানি করার অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন, তারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে পেরেছেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, গাজীপুরে ভোটের উত্তেজনার কাছে বিশ্বকাপ ফুলবলের উত্তেজনাও যেন হার মেনেছে। প্রার্থীদের পাশাপাশি ভোট নিয়ে উত্তেজনা চলছে ভোটারদের মধ্যেও। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা করেছেন সবাই।

প্রচারণায় কর্মী বেশি আওয়ামী লীগের : দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী কেউ বসে নেই। তবে ভোটের প্রচারণায় ক্ষমতাসীন দলের কর্মীদের বেশি মাঠে দেখা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ডুয়েট ফটকের সামনে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। দুুুপুরে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড হাড়িনাল এলাকার পথসভায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যেক প্রার্থীরই ভোটারের ওপর শ্রদ্ধাশীল হওয়া উচিত, সম্মান থাকা উচিত। গাজীপুরে সবসময় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। গাজীপুর মডেলে নির্বাচন চাই। ভোটারদের বিশ্বাস করি। মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। তিনি ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

পথসভায় খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক বক্তব্য দেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ওপর আস্থা রেখে খুলনার মানুষ বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করেছে। গাজীপুরেও নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। এ ছাড়া তিনি বিএডিসি, পূর্ব ভুরুলিয়া, ২৪ নম্বর ওয়ার্ডের শিমুলতলী, চতর বাজার, ভানুয়া, ফাওকাল, চাপুলিয়া, ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর ছায়াবিথী শ্মশান মোড়, টাংকিরপাড় মোড়, জোড় পুকুরপাড়, বরুদা, হাড়িনাল, লেবু বাগান, দক্ষিণ ছায়াবিথী মোড়, মাধবাড়ি মোড়, রথখোলা, ২৬ নম্বর ওয়ার্ডের বিলাশপুর মসজিদের সামনে, মাড়িয়ালী, নিয়ামত সড়ক, শহীদ স্মৃতি স্কুল, ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ের সামনে, তালুকদারের পুকুর পাড়, কৃষি গবেষণা শ্রমিক ক্লাব, কাজীবাড়ি, পূর্ব চান্দনা, ভোড়া কুমারপাড়া, ৩১ নম্বর ওয়ার্ডে ভাড়ারুল জামতলা, চৌরাস্তা, ধীরাশ্রম, পুবাইল কলেজ গেট, ৪২ নম্বর ওয়ার্ডে সাবেক ইউনিয়ন পরিষদ, ৪০ নম্বর ওয়ার্ডে মাঝুখান বাজার, ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারাবাদ মাদ্রাসার সামনে পথসভা এবং গণসংযোগ করেন।

ইউকে এবং ইউএসএ ডিপ্লোমেটদের সঙ্গে বৈঠক : আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম দুপুরে চান্দনা উচ্চ বিদ্যালয়ে ইউকে এবং ইউএসএ ডেভেলপমেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের সদস্যরা এ সময় নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কেন্দ্রীয় নেতাদের প্রচারণা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে মহানগরীর ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের কাশিমপুর এলাকায় গতকাল দিনভর গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহানগর আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আসকরসহ স্থানীয় নেতারা। এদিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তাছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এলাকায় কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, এস এম কামাল প্রমুখ নেতারা মতবিনিময় এবং গণসংযোগ করেন।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে চান্দনা চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন সেন্টারে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ প্রমুখ। এদিকে সকালে সিটির চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হল রুমে ১৪ দলীয় জোটের নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় আহ্বায়ক মো. রেজাউর রশীদ খান, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।

নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ বিএনপির : গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি তথা ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার ও হুমকি-ধমকি বন্ধে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের কাছে লিখিত আবেদন করেছেন। গতকাল সকালে তিনি এ আবেদনটি রিটার্নিং কর্মকর্তার হাতে তার কার্যালয়ে জমা দেন। জানা গেছে, বিএনপি প্রার্থীর সমর্থকদেরকে ভোট অনুষ্ঠান থেকে দূরে রাখতে পুলিশ দিয়ে গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। গত বুধবার রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ৯ জনকে বিনা কারণে পুলিশ গ্রেফতার করেছে বলে হাসান সরকার দাবি করেছেন। ওই আবেদনে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের তালিকা ধরে পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সমুন্নত রাখা হয়েছে।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল সকালে তার টঙ্গীর বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে বৈঠক করেন।

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেন ডেলিগেট ও বিএনপির প্রার্থী। মতবিনিময় শেষে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, নির্বাচনী মাঠ সুষ্ঠু না হলে এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের ছেড়ে না দেওয়া হলে, এমনকি নির্বাচন কমিশন বুধবার যে মতবিনিময় সভা করেছেন সেখানে সবাই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে দলীয়ভাবে বা আমি এককভাবে কঠোর সিদ্ধান্ত নেব। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন।

গতকাল দুপুর সাড়ে ১২টায় কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মধ্য দিয়ে হাসান সরকার গণসংযোগ শুরু করেন। পরে কাশিমপুর এলাকায় পথসভায় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, বুধবার নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছিলাম। কিন্তু ইসির দেখানো এই স্বপ্ন মাত্র ৬ ঘণ্টার মধ্যেই যে দুঃস্বপ্নে পরিণত হবে তা গাজীপুরের জনগণ কল্পনাও করেনি। তিনি বলেন, সব ধরনের ভয়ভীতি ও গ্রেফতার বন্ধ করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় গাজীপুরের জনগণ এই নির্বাচন মেনে নেবে না এবং এর খেসারত নির্বাচন কমিশন ও সরকারকেই দিতে হবে।

২০-দলীয় জোটের ৫৭ টিম : বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নগরীর ৫৭টি ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় ৫৭টি টিম নির্বাচনী প্রচারণায় নেমেছে। এসব টিম তাদের নির্ধারিত ওয়ার্ডে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চান্দনা চৌরাস্তা এলাকায়, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালনা এলাকায় গণসংযোগ করেন।

The post উত্তাপ বাড়ছে গাজীপুরে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

খুলনার মতো ভোট ৩০০ আসনে সম্ভব নয় : এ্যানী
খুলনার মতো ভোট ডাকাতি জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে ন্যক্কারজনকভাবে ভোট ডাকাতি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের যোগসাজশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ অপকর্ম করেছে। কিন্তু জাতীয় নির্বাচনে তা সম্ভব নয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তিনি বলেন, ‘এখন আমাদের প্রথম ও প্রধান টার্গেট হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আমরা তার নেতৃত্বেই জাতীয় নির্বাচনে যেতে চাই।

প্রয়োজনে তাকে মুক্ত করতে রাজপথে শক্ত কর্মসূচি দেওয়া হবে। বেগম জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি। তাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’ এ্যানী বলেন, ‘এখন সারা দেশে আমাদের সাংগঠনিক কাজ চলছে। অসম্পূর্ণ কমিটিগুলো হচ্ছে। দল ও অঙ্গসংগঠন গুছিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন জোরদার করা হবে। আন্দোলনের মাধ্যমেই সুষ্ঠু ভোটের দাবি আদায় করা হবে।’ তিনি বলেন, ‘দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। ফ্যাসিবাদী সরকার দেশ চালাচ্ছে। জনগণের আজ জিম্মিদশা। তাদের এ দশা থেকে মুক্ত করতে হবে। এ লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।’

The post খুলনার মতো ভোট ৩০০ আসনে সম্ভব নয় : এ্যানী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.