বিড়ম্বনা – ব্রেকিংবিডিনিউজ২৪

সুপার স্টারের স্ত্রীর বিড়ম্বনা!
এফ এস নাঈম ও তিশাকে নিয়ে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন নাটক ‘সুপার স্টারের সুপার ওয়াইফ’। নাটকটিতে আরো অভিনয় করেছেন দোলন দে, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। নাটকটি আজ বৃহস্পতিবার ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নাঈম।

এনটিভি অনলাইন : ‘সুপার স্টারের সুপার ওয়াইফ’ নাটকে কী দেখতে পাবেন দর্শক?

এফ এস নাঈম :  নাটকের গল্পে দেখা যাবে, আমি  বাংলাদেশের সুপারস্টার। আমার স্ত্রীকে এ জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। অনেক সময় আমাকে না বলে সে পরিচালকদের শিডিউল দিয়ে দেয়। একসময় দেখা যায়, আমার স্ত্রীও আমার মতো সুপারস্টার হয়। সবাই তার সঙ্গে সেলফি তোলে। গল্পটা অনেক মজার।

এনটিভি অনলাইন : শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

এফ এস নাঈম : খুব ভালো। তিশা অনেক সাবলীল অভিনয় করেছে। আশা করছি, আমাদের রসায়ন দর্শকদের আনন্দ দেবে। নাটকটি নিয়ে আমি আশাবাদী। আমরা অনেক আউটডোর লোকেশনে শুটিং করেছিলাম। শুটিংয়ের সময় এমনিতেই অনেক ভিড় হয়েছিল, সেই দৃশ্যগুলো গল্পের প্রয়োজনে ধারণ করেছিলেন পরিচালক রাফাত। যদিও রাফাত শুটিংয়ের সময় অনেক অসুস্থ ছিল, তবে শুটিং সে অনেক ভালোভাবে করেছিল।

এনটিভি অনলাইন : বাস্তবে আপনি ও নাদিয়া আহমেদ তারকা দম্পতি। আপনাদের কখনো কি এই নাটকের গল্পের মতো বিড়ম্বনায় পড়তে হয়েছে?

এফ এস নাঈম : না। আমরা দুজনই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন। আমরা যা করি, পরিকল্পনা করেই করি। কখনো এমন হয় নাই যে নাদিয়া আমাকে না জানিয়ে কাউকে আমার শিডিউল দিয়েছে।

এনটিভি অনলাইন : এবার ঈদ কেমন কাটল আপনার?

এফ এস নাঈম : ঈদ ঢাকায় পরিবারের সঙ্গে কেটেছে। এবারের ঈদ খুব জাঁকজমকপূর্ণ। বিশ্বকাপের জন্য দর্শক এমনিতেও টেলিভিশন দেখছে। সবার ঈদের আনন্দ দ্বিগুণ ছিল।

এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আপনি তো গানও গাইছেন। সাড়া কেমন পাচ্ছেন?

এফ এস নাঈম : ‘তোমাকে’ ও ‘ভালোবাসার দাবি’ দুটো গান থেকেই ভালো সাড়া পাচ্ছি। ‘তোমাকে’ গানটির ভিডিও দর্শক ভালোভাবে গ্রহণ করেছিলেন। সব জায়গা থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছি। ‘ভালোবাসার দাবি’ গানটিরও ভিডিওর শুটিং করব শিগগির। অভিনয়ের পাশাপাশি গানটাও নিয়মিত করতে চাই। আসলাম, করলাম, গেলাম এ রকম  কিছু করতে চাই না।

সূত্র- এনটিভি

The post সুপার স্টারের স্ত্রীর বিড়ম্বনা! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.