বিশ্বকাপ – ব্রেকিংবিডিনিউজ২৪

বিশ্বকাপে যৌন ব্যবসার ভয়াবহ বর্ণনা!
রাশিয়ায় কিভাবে নারীদের পাচার করে নিয়ে যৌন ব্যবসায় নামানো হয় তার ভয়াবহ এক বর্ণনা দিয়েছেন মস্কো ভিত্তিক দাসত্ব বিরোধী সংগঠন অলটারনেটিভা’র ইউলিয়া সিলুয়ানোভা। বিশেষ করে এবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে এমন যৌন ব্যবসায় রাশিয়াতে বিপুল সংখ্যক নারীকে নেয়া হয়েছে পাচার করে এমনটা বিশ্বাস করেন অধিকারকর্মীরা। তাদের কেউ কেউ পেশাদার দেহব্যবসায়ী। আবার কিছু আছেন ফাঁদে পড়ে পাচারের শিকার হয়েছেন। ইউলিয়া একজন নারীর দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই নারীকে তিন দিন আটকে রাখা হয়েছিল একটি বাথরুমে।

এ সময় তাকে কোনো খাবার বা পানি দেয়া হয় নি। এমন পরিণতির শিকার হয়ে অনেক নারী বাধ্য হয়ে যৌন ব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন। গত বছর রাশিয়ায় কনফেডারেশনস কাপ চলাকালীন নাইজেরিয়া থেকে অনেক নারীকে পাচার করে নেয়া হয়েছে রাশিয়ায়। এ বছরের শুরু থেকে এমন কমপক্ষে ২০ জন নারীকে মুক্ত করতে সহায়তা করেছে ইউলিয়ার সংগঠন অলাটারনেটিভা। এমনই একজন মুক্ত যুবতীর নাম প্রিসিয়াস। তিনি মস্কোর একটি স্থানীয় পত্রিকাকে বলেছেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি রাশিয়া গিয়েছেন। নাইজেরিয়ার রাজধানী লাগোসে একজন নারীর সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। তিনি তাকে বুদ্ধি দিয়েছিলেন। বলেছিলেন, যদি তুমি রাশিয়া যাও তাহলে কলেজ ডিগ্রিটা নিতে পারবে। সে জন্য তোমাকে ৬ মাসের জন্য পতিতাবৃত্তি করতে হবে। এ থেকে যে অর্থ আয় হবে তা দিয়ে তোমার সব খরচ মেটাতে পারবে। ব্যস ওই কথায় রাজি হয়ে যান প্রিসিয়াস।

তিনি কয়েক বছর আগে কলেজের পড়াশোনা বাদ দিয়েছিলেন। কারণ, তিনি তখন সিঙ্গেল মা। চার সন্তানের মা। ফলে তাকে আয়ের পথেও নামতে হয়েছিল। বর্তমানে তার বয়স ২৬ বছর। তিনি ভেবেছিলেন রাশিয়া গেলে কোনো একটা জ্যাকপট রাউন্ডে বিজয়ী হবেন। তিনি বলেন, আমি দ্রুত একটি ভাল সমাধানের জন্য উদগ্রীব ছিলাম। এখন আমি সব স্বীকার করি।

প্রিসিয়াস এখন দৃশ্যত অনেকটাই হতাশ। তিনি পিছনের দিনগুলোতে ফিরে যান। বলতে থাকেন কিভাবে মস্কো পৌঁছার পর তার পাসপোর্ট কেড়ে নেন ওই নারী, যিনি তাকে মস্কোতে নিয়ে গিয়েছেন। তার পাসপোর্ট কেড়ে নিয়ে ওই নারী প্রিসিয়াসকে নিয়ে যান একটি এপার্টমেন্টে। সেখানে আগে থেকেই ছিলেন ৬ জন নারী। সেখানে ঢুকিয়ে দেয়া হয় প্রিসিয়াসকে। তাকে বলা হয়, পাসপোর্ট ফেরত পেতে হলে তাকে ৪৫ হাজার ডলার উপার্জন করে দিতে হবে। তারপরই তাকে ফেরত দেয়া হবে পাসপোর্ট। এরপর তাকে যিনি রাশিয়া নিয়ে গিয়েছেন সেই নারী নিয়মিত তাকে প্রহার করতেন। প্রিসিয়াস বলেন, ওই সময় আমাকে বাধ্য করা হয় দেহ ব্যবসায়। ভয় হতো। ভয় হতো আরো বেশি খদ্দেরের মনোরঞ্জন করতে হবে হয়তো। মাঝে মাঝেই আমাকে প্রহার করা হতো। কনডম ছাড়া শারীরিক সম্পর্ক গড়তে রাজি না হলে খদ্দেররাই তাকে প্রহার করতো। তাকে যৌন নির্যাতন করতো। আবার এমনও আছে, তাদের মনোবাসনা পূরণ করার পর তারা তাদের দেয় অর্থ ফেরত নিয়ে নিতো। একবার প্রিসিয়াস প্রতিবাদ করার সাহস দেখান। এর জবাবে তার ওই খদ্দের তার সব পোশাক কেড়ে নেয়। তাকে শীতের ভিতরে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়।

The post বিশ্বকাপে যৌন ব্যবসার ভয়াবহ বর্ণনা! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিশ্বকাপ বাড়িয়ে দিয়েছে যাঁদের বাজারদর
বিশ্বকাপ যেন খেলোয়াড় খোঁজার জায়গা। বিশ্বকাপে ভালো করে অনেক খেলোয়াড়ের দাম বৃদ্ধি পেয়েছে।

বিশ্বকাপ শেষ? রবিঠাকুরের ভাষায় বলাই যায়, বিশ্বকাপ শেষ হইয়াও হইল না শেষ! তার কারণ দলবদলের মৌসুম। বিশ্বকাপে ভালো করা খেলোয়াড়দের দিকে আলাদা নজর থাকে প্রতিটি দলের। আবার বিশ্বকাপ খেলোয়াড়দের ক্লাবগুলোর জন্য শাপে বরও হতে পারে। খেলোয়াড়েরা যেমন নিজেদের দাম বাড়িয়ে নেন, তেমনি বিশ্বকাপে ভালো করা খেলোয়াড়দের বেচে ক্লাবগুলো নিজেদের লাভও তুলে নিতে পারে। বিশ্বকাপের ভালো পারফরম্যান্স যেসব খেলোয়াড়ের দাম বাড়িয়ে দিয়েছে, আসুন, তাঁদের সমন্ধে জেনে নিই—

এডেন হ্যাজার্ড : রিয়াল মাদ্রিদে হ্যাজার্ডের পা রাখার আলোচনা কম সময় ধরে চলছে না। দর-কষাকষিতে চেলসির সঙ্গে একমত হতে পারছিল না রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলেছেন হ্যাজার্ড। নিজে করেছেন তিন গোল, দুই ‘অ্যাসিস্ট’। আর বিশ্বকাপে সবচেয়ে বেশি ‘ড্রিবল’। ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে এডেন হ্যাজার্ডকে বিবেচনা করছে রিয়াল। এদিকে হ্যাজার্ড বিশ্বকাপে দারুণ খেলে নিজের দামটা বাড়িয়ে নিয়েছেন অনেক।

থমাস মুনিয়ে : বিশ্বকাপের মাঠে থমার মুনিয়ে ছিল বেলজিয়ামের জন্য সবচেয়ে বড় টোটকা। ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে বেশি দরকার পড়েছে মুনিয়েকেই। এক গোল ও দুই ‘অ্যাসিস্ট’ করা মুনিয়েকে এখনই কিনতে চাইছে না বড় কোনো দল। তার কারণ বোধ হয় বিশ্বকাপে এই বেলজিয়ানের অসাধারণ পারফরম্যান্স। কারণ, এখন তাঁকে কিনতে হলে বড় অঙ্কের খরচ করতে হবে ক্লাবগুলোকে।

দেনিস চেরিশেভ : রাশিয়ার বিশ্বকাপ একাদশে তাঁর নিয়মিত হওয়ার কথা ছিল না। অথচ অ্যালান জাগোয়েভের ইনজুরি চেরিশেভের জায়গা পাকা করে দেয় দলে। চেরিশেভ এই সুযোগের সদ্ব্যবহার করেছেন বিশ্বকাপে চার গোল করে। এতে তাঁর দামও বেড়ে আকাশ ছুঁয়েছে! চেরিশেভ এখন ভিলারিয়ালের কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস। তাকে কিনতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে যেকোনো দলকে।

হ্যারি ম্যাগুইয়ার : ইংল্যান্ডে এখন হ্যারি ম্যাগুইয়ারের মাথার দাম কত হবে বলতে পারেন? হেডে গোল দিয়ে ইংল্যান্ডকে সেমি পর্যন্ত টেনে নিয়েছেন দলকে। এই ডিফেন্ডারের জন্য লেস্টার সিটিকে দিতে হয়েছিল মাত্র ১৭ মিলিয়ন। তার দাম এই মৌসুমে যে ৫০ মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

ইয়েরি মিনা : ম্যাগুইয়ারের মতো সেট পিস থেকে এক আতঙ্কের নাম ছিলেন ইয়েরি মিনা। ৩ গোল করে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের দৌড়ে রেখেছিলেন। বার্সেলোনা থেকে তাঁকে এখন যেকোনো দলকে বড় অঙ্কের চেক লিখতে হবে।

বেঞ্জামিন পাভার : দুই বছর আগেও তাঁকে ইউরো দেখতে হয়েছে গ্যালারিতে কিংবা টিভি সেটের সামনে। কিন্তু সেই বেঞ্জামিন পাভার এখন বিশ্বকাপজয়ী! এমনকি প্রতিটি ম্যাচ খেলেই জিতেছেন। আর্জেন্টিনার বিপক্ষে তাঁর গোলটা বিশ্বকাপের সেরা গোল হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিশ্বকাপের পর পাভারকে কোনো দল কিনতে চাইলে বিশাল অঙ্কের অর্থই খরচ করতে হবে।

দোমায়গ ভিদা : বিশ্বকাপের আগে অনেকটা বাতিল মাল হিসেবেই গণ্য ছিলেন। কোনো দাম ছাড়াই ছিলেন বেসিকতাসে। এরপর বিশ্বকাপে টানা ৩ ম্যাচে ১২০ মিনিট খেলেছেন ভিদা। ক্রোয়াট রক্ষণকে জমাটও রেখেছেন তিনি। সব মিলিয়ে তাঁর ভালো পারফরম্যান্স দাম বাড়িয়ে দিয়েছে। এতে বেসিকতাসের লাভও হচ্ছে প্রচুর। ফ্রিতে কেনা কোনো খেলোয়াড়কে এত দামে বিক্রি করতে পারাও কম না!

সিমে ভরসালিয়োকো : নিজের ক্লাবেই তাঁর জায়গা নিশ্চিত ছিল না। কিন্তু ক্রোয়েশিয়ার জার্সিতে অসাধারণ পারফরম্যান্স তাঁর দামকে আকাশচুম্বী করতে সময় নেয়নি। ডান পাশ দিয়ে প্রতিটি আক্রমণে অংশ নেওয়ার সঙ্গে অসাধারণ ‘স্ট্যামিনা’ আর ‘ওয়ার্ক রেট’—সব মিলিয়ে বড় দলের চোখে পড়তে ভরসালিয়োকোর সময় লাগবে না। আর সে রকম কিছু হলে ভরসালিয়োকোর দাম বেড়ে আকাশছোঁয়া হওয়া শুধুই সময়ের ব্যাপার।

ইভান পেরিসিচ : ক্রোয়েশিয়া আক্রমণভাগে বিস্ময়ের নাম ছিল পেরিসিচ। নিয়মিত খেলা না দেখলে তাঁকে চেনার কথা না অনেকেরই। তবে পেরিসিচ কিন্তু গত ৩ মৌসুমেই ধারাবাহিক। ইন্টার মিলান থেকে তাঁকে কেনার গুঞ্জনে বড় দল বলতে ম্যানচেস্টারের ইউনাইটেডের কথাই আলোচিত হচ্ছে। আর বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের জোরে দামটাও বেড়ে যাবে তা বলাই বাহুল্য।

The post বিশ্বকাপ বাড়িয়ে দিয়েছে যাঁদের বাজারদর appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিশ্বকাপের যে ইতিহাস ভেঙে দিল ফ্রান্স
রোববার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ফ্রান্স। এদিন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারায় ফরাসিরা। এর মধ্য দিয়ে একাধিকবার বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়নদের এলিট ক্লাবে ঢুকে গেল তারা। সেইসাথে বিশ্বকাপের ধারাবাহিক একটি ইতিহাসও ভেঙ্গেছে লা ব্লুজরা।

এ নিয়ে বিশ্বকাপের ২১টি আসরে ঘুরে ফিরে ৮টি দেশই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে ব্রাজিল সর্বোচ্চ ৫ বার, ইতালি ও জার্মানি ৪ বার করে, ২ বার করে জিতেছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ফ্রান্স। আর ইংল্যান্ড ও স্পেন জিতেছে একবার করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি ২০ বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখেছে বিশ্ব। ১৯৩৮ সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারণে ১২ বছর অনুষ্ঠিত হয়নি বিশ্বকাপ ফুটবল। যুদ্ধ শেষে ১৯৫০ সালে অনুষ্ঠিত প্রথম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তারপর ১৯৫৮ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

মানে তৃতীয় আসরের ঠিক ২০ বছর পর সেবার নতুন চ্যাম্পিয়ন পায় বিশ্ব। তার ২০ বছর পর ১৯৭৮ সালে বিশ্ব দেখে আরেক নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এর ঠিক ২০ বছর পর ১৯৯৮ সালে ফরাসিরা নতুন চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বের বুকে আবির্ভূত হয়।

সে হিসাবে এবারও নতুন কোন দেশ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কথা। ফাইনাল পর্যন্ত সম্ভাবনাটা সেদিকেই গড়াচ্ছিল। কারণ ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। অপ্রতিরোধ্য ফুটবল খেলে যারা নজর কেড়েছে সবার। ক্রোয়েটরা কখনও বিশ্বকাপ জেতেনি। কিন্তু বিশ্বকাপের সেই ধারাবাহিকতা ভেঙে দিয়ে ফরাসিরাই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে।

The post বিশ্বকাপের যে ইতিহাস ভেঙে দিল ফ্রান্স appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিশ্বকাপের ফাইনাল কখন কোন চ্যানেলে
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আসুন, দেখে নিই, কখন কোন টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া টিভি পর্দায় আজ যে খেলাগুলো দেখতে পাবেন:

বিশ্বকাপ: ফাইনাল

বিটিভি, মাছরাঙা ও নাগরিক

ফ্রান্স-ক্রোয়েশিয়া

রাত ৯টা

The post বিশ্বকাপের ফাইনাল কখন কোন চ্যানেলে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট?
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আগামীকাল ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায়। কে হবে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন? সেটা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ইতোমধ্যে পুরো বিশ্ব দুই গ্রুপে ভাগ হয়ে গেছে। তবে বাংলাদেশি দর্শকদের বেশির ভাগ সমর্থন ক্রোয়েশিয়ার প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢু’ মারলেই অন্তত তেমনটাই মনে হচ্ছে। তবে এক্ষেত্রে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচের গ্যালারিতে সরব উপস্থিতি ক্রোটদের পক্ষে সমর্থনের একটা কারণ বড় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো সমর্থন জানিয়েছে ক্রোট ফুটবলারদের ছবি না দিয়ে প্রেসিডেন্টের ছবি পোস্ট করছেন। তা ম্যাচটি নিয়ে জ্যোতিষীরা কি বলছেন?

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাহীন নামের একটি উট। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে ভুল প্রমাণিত হলেও দুটি সেমিফাইনালেই সত্য হয়েছে তার ভবিষ্যদ্বাণী। ফাইনাল ম্যাচটি নিয়ে সেই উটের দাবি, ম্যাচটি জিতে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাবে ক্রোয়েশিয়া। এদিন, উটের সামনে দুটি পতাকা রাখা হয়। প্রথমদিকে তার নিশানা ফ্রান্সের পতাকার দিকে থাকলেও পরে দিক পরিবর্তন করে ক্রোয়েশিয়ার পতাকাকে বেছে নেয় উট।

The post ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মাঠের সেই ‘অভিনয়’ নিয়ে রেহাই নেই নেইমারের
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও রেহাই পাচ্ছেন না তিনি। এখনও নেইমার জুনিয়রের মাঠের সেই অভিনয় নিয়ে আলোচনার শেষ নেই। এবার সেই আলোচনায় জড়িয়ে গেল হলিউড অভিনেতা উইল স্মিথের নাম।

বিশ্বকাপের অফিসিয়াল ‘থিম সং-এ দেখা গেছে স্মিথকে। বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানেও হাজির থাকবেন জনপ্রিয় এই অভিনেতা। স্মিথ সরাসরি জানালেন, ‘‌নেইমার আমার খুব পছন্দের একজন ফুটবলার।’‌

স্মিথকে অবশ্য প্রশ্ন করা হয়েছিল, গোটা বিশ্বকাপ জুড়ে যেভাবে নেইমারের ডাইভিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে তার মত কী?‌ স্মিথ সরাসরি সেই প্রশ্নের উত্তর দেননি। তবে বলেছেন, ‘‌মাঠের মধ্যে কী ঘটছে, সেটা মাঠে না থাকলে বাইরে থেকে অনুমান করার চেষ্টাটাই বোকামি। তবে নেইমার একজন অত্যন্ত প্রতিভাবান ফুটবলার। তার খেলা আমার ভাল লাগে।’‌

আর ব্রাজিলের বিদায়?‌ সেই সম্পর্কে স্মিথের জবাব, ‘এ সম্পর্কে আমার কিছুই বলার নেই।’‌‌

The post মাঠের সেই ‘অভিনয়’ নিয়ে রেহাই নেই নেইমারের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে আশ্চর্য প্রতিশ্রুতি ক্রোয়েট মডেলের!
বিশ্বকাপ জয় মানে আনন্দ, সেই সঙ্গে বাঁধ ভাঙ্গা উন্মাদনাও। রাশিয়া বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে ক্রোয়েশিয়া হারাতে পারবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। আজ রাতেই মাঠে আগুন জ্বলবে। সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ক্রোয়েশিয়ার মডেল নাইভস সেলসিয়াস খাটো পোশাক পরে চলতি বছরের জন্য শেষবার আগুন জ্বালাবেন বলে জানিয়েছেন।

তবে চলতি বছরে এটাই হতে পারে অর্ধনগ্ন সেলসিয়াসের শেষ পোস্ট। কেননা, ক্রোয়েশিয়া জিতলে অন্য রূপে ধরা দেবেন সেলসিয়াস। আর পাঁচ-ছয় মাস তিনি খাটো পোশাকে সামনে আসবেন না। বড় পোশাক পরবেন। ভদ্র হয়ে যাবেন এই সুন্দরী মডেল।

সেলসিয়াসের এমন শপথের কথা শুনে স্তম্ভিত হওয়ার জোগাড় তার ভক্তদের। সেলসিয়াস জানিয়েছেন, রাশিয়া থেকে ক্রোয়েশিয়া বিশ্বকাপ নিয়ে গেলেই, তিনি অর্ধনগ্ন সেলফি পোস্ট করা ছেড়ে দেবেন। যিনি একদা বলেছিলেন, অর্ধনগ্ন থাকতেই তিনি নাকি পছন্দ করেন, সেই কন্যার মুখেই এমন কথা!

তবে ফাইনালের আগে শেষবারের মতো পারদ চড়াতে চান সেলসিয়াস। ভক্তদেরও নিরাশ করতে চান না তিনি। জানিয়ে দিয়েছেন, ফাইনালের আগে খাটো পোশাকে ছবি তুলবেন তিনি। এমন ছোটখাটো পোশাক পরে এর আগে তিনি ছবি তোলেননি। নিজের অভ্যাস বদলে দেওয়া প্রসঙ্গে সেলসিয়াস জানিয়েছেন, ‘‘ক্রোয়েশিয়া যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে খাটো পোশাক পরা পাঁচ মাসের জন্য ছেড়ে দেব।’

The post ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে আশ্চর্য প্রতিশ্রুতি ক্রোয়েট মডেলের! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বদলে গেল ফুটবল বিশ্বের ইতিহাস
বিশ্বকাপ ফাইনালে পৌঁছার উৎসব কীভাবে করতে হয়, ওদের ঠিক জানা নেই। বার বার ফাইনাল খেলে অভ্যস্ত জার্মান, ব্রাজিলীয় কিংবা ইতালিয়ানরা হলে কথা ছিল। উৎসবটা কীভাবে শুরু করতে হয় আর কীভাবে শেষ, ওদের খুব ভালো করেই জানা। কিন্তু ৪১ লাখ মানুষের ছোট্ট এক দেশ ক্রোয়েশিয়া! ফুটবলের উঠুনে নিজ নামে যাদের পদচারণা দুই দশকও ঠিকভাবে পার হয়নি।

এই দলটার জন্য বিশ্বকাপ ফাইনাল নিশ্চয়ই অনেক বড় ব্যাপার। কতটা যে বড়, তা প্রথমটায় নিজেরাও বুঝেনি! উৎসবের মাত্রাটা কেমন হওয়া উচিত, এটা ঠিক করতেও তাই ওদের সময় লাগল অনেকটা। বুকে-বুক মেলানো, হাতে হাত। লুঝনিকির সবুজ জমিনে সবাই মিলে গড়াগড়ি যাওয়া। ভেউ ভেউ করে কেঁদে উঠা। আবেগের রাশটা কোনোভাবেই সামাল দিতে পারল না ক্রোয়েশিয়া। ধাতস্থ হয়ে ঠিকভাবে উৎসব করতে তাই সময় লাগল।

তারপর হাতে হাত ধরে দলটা চলে এল সমর্থকগোষ্ঠীর সামনে। ওরা নাচতে লাগল। দর্শকরা গাইতে লাগলেন। ক্রোয়েট ফুটবলারদের নাচ রূপ নিল বুনো উল্লাসের। হিংস্র কোনো বুনো প্রাণী যেন প্রিয় শিকার ধরে আনন্দ প্রকাশ করতে নেমেছে! অনেকটা সময় পেরিয়ে গেল এভাবেই।

কিন্তু মাঠ ছাড়ার নাম নেই ক্রোয়েটদের। ফুটবলার আর সমর্থকরা বাঁধন-হারা উল্লাসে মেতে উঠল। অবশেষে অনেক ডাকা-ডাকি করে নিয়ে যেতে হলো তাদের। ১২০ মিনিটের দীর্ঘ লড়াই শেষে ক্লান্ত সৈনিকের দলটা নাচতে নাচতেই মাঠ ছাড়ল।  পেছনের খাতায় লিখে গেল একটা নতুন ইতিহাস। রেখে গেল একটা নতুন মাইলফলক।

ইঙ্গিত দিয়ে গেল, বিশ্ব ফুটবলে আসছে নতুন দিন! এবার রাশিয়াতেই প্রমাণ মিলল বদলে যাচ্ছে বিশ্ব ফুটবল। নতুন শক্তির দেখা মিলছে। ফুটবলে ‘অতঃপর দিন শেষে জার্মানদের জয়’ প্রবাদটার মৃত্যু হয়েছে রাশিয়া বিশ্বকাপে। জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, উরুগুয়ে এরপর ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের মাতব্বর হিসেবে পরিচিত দলগুলো এবার কেমন মলিন হয়ে গেল। জার্মানি হেরে গেল মেক্সিকোর কাছে। হারল দক্ষিণ কোরিয়ার কাছেও।

আর্জেন্টিনা হেরে গেল ক্রোয়েশিয়ার কাছে। বেলজিয়ামের কাছে হারল ব্রাজিল। স্পেন হারল রাশিয়ার কাছে। ইতালি তো বিশ্বকাপটাই খেলতে পারল না। ফুটবলে এই ঘটনাগুলো কী নতুন কোনো ইঙ্গিত দিল! এবার থেকে আর কোনো ‘মোড়লগিরি’ চলবে না ফুটবল মাঠে! আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মতো ফেবারিট দলগুলোকে টপকে ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া ফুটবলে ‘মোড়লিপনা’ অনেকটাই শেষ করে দিল। পুরনো শক্তিগুলোর মধ্যে এখনো টিকে আছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েটরা এই বাধাটা পাড়ি দিতে পারলেই শেষ হবে পুরনো যুগ। নতুন যুগের শুভ সূচনা হোক ক্রোয়েশিয়ার হাত ধরেই। এমন আকাঙ্খা এখন অনেকেরই।

গত কয়েকটা দিন ইংলিশ মিডিয়ায় ক্রোয়েশিয়াকে নিয়ে কম ব্যঙ্গ করা হয়নি। ক্রোয়েশিয়ান কোচ দালিচ কখনো বিশ্বকাপটাই খেলেননি। ১৯৯৮ বিশ্বকাপে তিনি ছিলেন দর্শকের সারিতে। এই কোচ নিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলবে ক্রোয়েটরা! দালিচ বিশ্বকাপই কেবল নয়, খেলেননি ক্রোয়েশিয়ার জাতীয় দলেও। কিন্তু ভালো কোচ হতে হলে ভালো খেলোয়াড় হতে হবে আগে, আছে কি এমন কোনো শর্ত? না, নেই। দালিচ তো তাই প্রমাণ করছেন। প্রফেশনাল ফুটবল খুব বেশিদিন খেলেননি তিনি।

সফলতাও তেমন একটা নেই। কিন্তু কোচ হিসেবে তার সাফল্য যে কোনো কোচের জন্যই ঈর্ষণীয়। দালিচের হাত ধরেই নতুন একটা ইতিহাস লিখতে বদ্ধপরিকর ক্রোয়েশিয়া। সামনে যে ফরাসিরা ওত পেতে অপেক্ষায় আছে, তাতে কোনো ভয় নেই ক্রোয়েটদের। টানা তিনটা ম্যাচ ১২০ মিনিট করে খেলল ক্রোয়েশিয়া।

তেত্রিশের লুকা মডরিচ, বত্রিশের মারিও মানজুকিচ, ত্রিশের রাকিটিচরা যে শক্তি ও সাহস দেখিয়েছেন বিশ্বকাপ জুড়ে, ফরাসি বিপ্লবের ঢেউ তাদের থামাতে পারবে কি না বলা কঠিন। এমন সাহস, এমন দৃঢ়তা দেখিয়েছিল স্পেন। আট বছর আগে স্প্যানিশ আর্মাডার সামনে মুখ থুবড়ে পড়েছিল জার্মানি। হার স্বীকার করেছিল নেদারল্যান্ডস। ঠিক একইভাবে এবারেও ক্রোয়েটদের কাছে হার মানছে বিশ্ব ফুটবলের রাঘববোয়ালরা। ফাইনালটা জিতলেই কেবল ‘বৃত্তপূরণ’ হবে ক্রোয়েশিয়ার।

একই বিশ্বকাপে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো ফুটবলের মহাশক্তিধরদের হারিয়ে বিশ্বকাপ জেতার পর কেউ আর ক্রোয়েশিয়ার দিকে আঙ্গুল উঁচিয়ে বলতে পারবে না, তোমরা বিশ্বকাপটা হঠাৎ করেই কুড়িয়ে পেয়েছ!  বিশ্ব ফুটবলে পালা বদলের ডাক দিয়ে গেল ক্রোয়েশিয়া। এবার হয়ত আরও অনেক দলই বিশ্বকাপের দাবিদার হয়ে উঠবে। পরবর্তী প্রজন্ম হয়ত দেখবে, ফুটবলে কোনো ফেবারিটই নেই। ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হলে পরের আসরগুলোতে কেউ আর ফেবারিট দল নিয়ে মাতামাতি করবে না বিশ্বকাপের আগেই। তখন বিশ্বকাপের ৩২টি (হয়ত ৪৮টি!) দলই থাকবে ফেবারিট।

The post বদলে গেল ফুটবল বিশ্বের ইতিহাস appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ফিফার ফেসবুক পেজে বাংলাদেশ
বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের পর ফাইনালের মধ্য দিয়ে ১৫ জুলাই পর্দা নামছে ইউরোপে হওয়া এই বিশ্বকাপের। বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে এশীয়ান মানুষদের মোটামুটি জানা।

তবে এবার শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করলো ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।

ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’

The post ফিফার ফেসবুক পেজে বাংলাদেশ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আর্জেন্টিনা ম্যাচের আগে অপহৃত হন নাইজেরীয় অধিনায়কের বাবা
বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়ক জন মিকেল ওবির বাবা। তবে তিনি তখন সেই তথ্য কাউকে জানাননি।

২৬ জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে নাইজেরিয়া আর্জেন্টিনার কাছে হেরে যায় ২-১ গোলে। ম্যাচটির চার ঘণ্টা আগে বন্দুকের মুখে জন মাইকেল ওবির বাবা ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। সেই খবর জেনেও খেলতে নামেন জন মিকেল ওবি। সোমবার তার বাবাকে মুক্তি দেয়া হয়।

২০১১ সালেও অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়কের বাবা। দেশের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় অধিনায়ক বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাবাকে হারানোর ভয় আমাকে ঝেঁকে ধরেছিল। আজ আমার বাবাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আগামীকাল হয়তো অন্য কাউকে অপহরণ করা হবে। এটা খুবই ভয়ানক।’

The post আর্জেন্টিনা ম্যাচের আগে অপহৃত হন নাইজেরীয় অধিনায়কের বাবা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.