বিশ্বকাপ ফুটবল ২০১৮ – ব্রেকিংবিডিনিউজ২৪

জার্মানিতে একটি অনন্য রাত
শনিবার সকাল থেকেই জার্মান জুড়ে ছিল অন্য রকম পরিবেশ। একটা উত্তেজনা—কী ঘটতে যাচ্ছে সন্ধ্যায়। বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নরা কি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাবে! প্রকৃতিও যেন সেই কথাই বলছিল। আকাশটা ছিল কালো মেঘে ঢাকা।

খেলাটা ছিল জার্মান ফুটবল দলের খাদের কিনার থেকে উঠে আসা। নব্বই মিনিট পর্যন্ত অমিমাংসিত ম্যাচ, বাড়তি সময়ে টনি ক্রুসের চোখ ধাঁধানো গোল। এ যেন ৩৬ বছর আগের পুনরাবৃত্তি। ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মান ফুটবল দল আলজেরিয়ার কাছে প্রথম খেলাতে হেরে গিয়েও শেষ পর্যন্ত ফাইনাল অবধি পৌঁছে। সেবার তারা ইতালির কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

জার্মানিতে ঋতুর খাতায় গ্রীষ্মকাল। তবু মেঘ বৃষ্টি আর একটু ঠান্ডার মাঝেই হ্যানোভারের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রের খোলা পাবলিক ভিউ চত্বরে হাজির হয়েছি। খেলা শুরুর এক ঘণ্টা আগেই লোকে লোকারণ্য, তিল ধারণের ঠাঁই নেই। নব্বই মিনিট পর্যন্ত হাজার খানেক মানুষ সবাই নিশ্চুপ-বিমর্ষ। কিন্তু পরক্ষণেই পাল্টে গেল দৃশ্যপট। অতিরিক্ত পাঁচ মিনিটের খেলায় টনি ক্রসের অসাধারণ গোল ভেঙে দেয় জার্মান সমর্থকদের নীরবতা। ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। হাজার খানেক মানুষ সবাই সবাইকে জড়িয়ে ধরে উল্লাস করে। চিৎকার, নাচানাচি আর ভুভুজেলার আওয়াজ—এ এক অভূতপূর্ব দৃশ্য!

গভীর রাত। বড় পর্দায় খেলা দেখে ঘরে ফিরছি। কিন্তু তখনো রাস্তায় হাজারো মানুষের ঢল। দুই পাশ দিয়ে অসংখ্য গাড়ি কালো লাল সোনালি পতাকা দুলিয়ে, ভেঁপু বাজিয়ে ছুটছে। হয়তো জার্মানরা এটাই বলতে চাচ্ছেন—অত সহজে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পাত্র তারা নয়।

The post জার্মানিতে একটি অনন্য রাত appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

এবার কি পারবেন মেসি
মেসিকে ঘিরে প্রত্যাশাটা বেশি বলেই মাঠে চাপে থাকেন এই তারকা ফুটবলার। মেসি অবশ্য বললেন, রাশিয়া বিশ্বকাপে চাপমুক্ত হয়ে খেলতে পারব। কোচ ব্যালেন্সড দল গড়েছেন। কোনো পজিশনে ঘাটতি দেখছি না। সাইড বেঞ্চে যারা থাকবেন তারও নির্ভরযোগ্য। সবাই মিলে ৩২ বছর পর দেশকে আবার উত্সবে ভাসাতে পারব।

তবে শুরুতে আমাদের গতিময় খেলা খেলতে হবে। আইসল্যান্ডকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। যোগ্যতা দেখিয়ে ওরা বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সুতরাং ওরা আমাদের যোগ্য প্রতিপক্ষ। প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে হবে। শুরুতে ভালো করা মানে আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়া।

The post এবার কি পারবেন মেসি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মেসিরা তৈরি হচ্ছেন গহিন অরণ্যে
মেসি, মেসি আর মেসি। মস্কোর একাডেমিসেস্কায়া মেট্রো স্টেশন থেকে কোতেলনিকি স্টেশনে আসতে ট্রেন বদলাতে হলো দুবার। সেখান থেকে ১ ঘণ্টার বাস যাত্রার পর পাওয়া গেল ব্রোনিৎসি শহর। আর ওখান থেকে আরও ১৫ মিনিট হেঁটে পাওয়া তবেই আর্জেন্টিনা দলের ডেরা। আর্জেন্টিনা দল না বলে মেসিদের ডেরাই বলা ভালো।

কারণ মেসি ছাড়া ফুটবলের একটা বড় পৃথিবী যেমন কিছু বোঝেনা। এখানে এই গহিন অরণ্যের কাছাকাছি ব্রোনিৎসি এলাকার লোকজন মেসি ছাড়া কিছু বোঝে না। জায়গাটা একেবারে নিসর্গ। চারদিকে প্রাকৃতিক হ্রদ, সবুজ বনানী। একটি নিশুতি পরিবেশ। রাস্তা দিয়ে হাঁটতে গিয়েই বোঝা গেল ব্রোনিৎসির পরিবেশ মেসিময় হয়ে উঠেছে। থেকে থেকেই জনতার হাঁক উঠছে—মেসি, মেসি।

পাঁচটি নিরাপত্তা চৌকি পেরিয়ে তবেই পা রাখা গেল ব্রোনিৎসির সাইজুইয়েস্কিন স্পোর্টস স্কুলের মাঠে। তৃতীয় নিরাপত্তা চৌকির সামনে এক দঙ্গল আর্জেন্টাইন সমর্থক আকাশি-নীল জার্সি গায়ে মেসি মেসি বলে চিৎকার করছে। পুলিশ কিছুতেই তাদের ঢুকতে দেবে না, কারণ টিকিট নেই। এই অনুশীলন সেশন দেখার জন্যও টিকিট ছেড়েছে স্থানীয় আয়োজক কমিটি।

বিকেল সাড়ে পাঁচটায় অনুশীলন শুরু। ১০ মিনিট আগে আগুয়েরো ও বিগলিয়াকে নিয়ে মাঠে ঢুকলেন মাচেরানো। সবার শেষে মেসি, তাঁর সঙ্গে রোহো ও ডি মারিয়া।

দাঁড়ি নতুন করে ছেটে, চুলে নতুন ছাট দিয়ে মেসি মাঠে নামতেই হাজার তিনেক ফুটবল জনতার হর্ষধ্বনি: মেসি, মেসি। সেই ধ্বনি প্রতিধ্বনিত হলো কাছের সবুজ বনে।

কোচ হোর্হে সাম্পাওলি দূরে দাঁড়িয়ে স্প্রাইট (পানীয়র বোতলটা সবুজ) খাচ্ছেন। মাঠে দেখা গেল মেসি নির্দেশদাতা কিংবা পর্যবেক্ষক। খুব একটা গা লাগিয়ে খেলতে তাঁকে দেখা গেল না। মাঝে মাঝেই দুহাত থাকল কোমর পেঁচিয়ে। তবে যে দুএকবার নড়াচড়া করলেন তাতেই নিখুঁত পাস। আর তা থেকে প্রথমে গোল করলেন দিবালা। পরে আগুয়েরো। কয়েকটা বল উড়িয়ে মারলেন হিগুয়েইন। এসে পড়ল গ্যালারিতে। একদম শেষ পর্বে তিন গোলকিপারকে নিয়ে শুটিং পর্বেও মেসি শান্ত-সমাহিত থাকলেন। সবকিছু দেখছেন ধ্যানস্থ ঋষির মতো।

দলটি আর্জেন্টিনার, দলটি সাম্পাওলির। তবে ব্রোনিৎসু কাল ( সোমবার) দেখল দলটি আসলে মেসির। মেসিই সবকিছু চালাবেন।

বিশ্বকাপে একাদশটা কী হবে তা কিন্তু এই অনুশীলনে বোঝা গেল না। খোদ আর্জেন্টাইন সাংবাদিকেরাই মাথা চুলকে বেড়াচ্ছেন। যেমন লা ন্যাসিওনের প্রতিনিধি আন্দ্রেস এসেকুয়েল এলিসেসেও রয়েছেন ধন্দে। তবে একটি বিষয় নাকি তাঁর কাছে পরিষ্কার ঠেকেছে, কাবায়েরোই হবেন গোলবারের নিচে রোমেরোর বিকল্প।

এলিসেসে আর কী বলবেন, এই বিশ্বকাপ তো জেনে বসেই আছে, এই দলটি মেসিরই দল।

সোমবারের অনুশীলন সেসনে সেটির প্রমাণ মিলল আরেকবার। আর্জেন্টিনা দলটি মেসিময়। বিশ্বকাপটা মেসিময় হবে কি না সেই প্রশ্নের উত্তর অবশ্য জানে ভবিষ্যৎ।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post মেসিরা তৈরি হচ্ছেন গহিন অরণ্যে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

কোনো ম্যাচ না হেরেও বাদ ব্রাজিল!
বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৭ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘৭’ সংখ্যাটি নিয়ে

বিশ্বকাপ মানেই ব্রাজিল। ‘সেলেসাও’দের ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না। সেটা অবশ্য তাঁদের চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য। সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী। প্রতিটি টুর্নামেন্টের চূড়ান্তপর্বে খেলা একমাত্র দল। বিশ্বকাপে সর্বোচ্চসংখ্যক ম্যাচ জেতা (৭০) দলটাও ব্রাজিল। আবার সবচেয়ে বেশিসংখ্যক টুর্নামেন্টে অপরাজিত থাকার গৌরবটাও লাতিন আমেরিকান দেশটির।

সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল ব্রাজিল। চিলিতে পরের বিশ্বকাপেও অব্যাহত ছিল অপরাজিত থাকার সেই ধারা। এরপর মেক্সিকোয় ১৯৭০ ; সেখানেও কোনো ম্যাচ না হেরে জুলেরিমে ট্রফি চিরতরে জিতে নেন পেলে-টোস্টাওরা। মজার ব্যাপার, ব্রাজিল কিন্তু অপরাজিত থাকার পরও বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে!

১৯৭৮ বিশ্বকাপ। সেবার আর্জেন্টিনা বিশ্বকাপের সংস্করণ ছিল ’৭৪ বিশ্বকাপের মতোই। প্রথমে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। এরপর পয়েন্ট ও গোল গড়ের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের আটটি দলকে ভাগ করে দেওয়া হয় দুই গ্রুপ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই গ্রুপের শীর্ষ দুই দল। ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপ থেকে ব্রাজিলকে টপকে শীর্ষস্থান দখল করে আর্জেন্টিনা। ব্রাজিল তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বির সমান ম্যাচ জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নেয়।

মেক্সিকোয় ’৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিলেন জিকো-সক্রেটিসরা। কিন্তু টাইব্রেকারে বাদ পড়তে হয়। এরপর ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে তো অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। সব মিলিয়ে ব্রাজিল এ পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থেকেছে ৭টি টুর্নামেন্টে। এর মধ্যে ২০০২ বিশ্বকাপ জয়ের পথে তাঁরা অপরাজিত ছিল ৭ ম্যাচ।

বিশ্বকাপে সবচেয়ে বেশিসংখ্যকবার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যেও রয়েছে ব্রাজিল। ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৭৮, ১৯৯০ ও ১৯৯৪ (দুবার) বিশ্বকাপে তাঁরা সুইডেনের মুখোমুখি হয়েছে। এ ছাড়া আর্জেন্টিনা-জার্মানি এবং জার্মানি-সাবেক যুগোশ্লোভিয়াও বিশ্বকাপে সবচেয়ে বেশিসংখ্যকবার মুখোমুখি হওয়া তিন দল। ব্রাজিল-সুইডেন, আর্জেন্টিনা-জার্মানি ও জার্মানি-সাবেক যুগোশ্লোভিয়া দ্বৈরথগুলো এ পর্যন্ত ৭বার মাঠে গড়িয়েছে।

বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ গোলের খাতায়ও রয়েছে ব্রাজিল। সেই যে ১৯৫৮ বিশ্বকাপ ফাইনাল। স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। ফাইনালে দুই দল মিলে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে এক ম্যাচে কোনো দলের সর্বোচ্চসংখ্যক খেলোয়াড়দের গোলের রেকর্ডে ব্রাজিল নেই। ১৯৭৪ বিশ্বকাপে জায়ারের মুখোমুখি হয়েছিল সাবেক যুগোশ্লাভিয়া। এই ম্যাচে জায়ারের জালে সাবেক যুগোশ্লাভিয়ার ৭ খেলোয়াড় গোল করেছিলেন।

The post কোনো ম্যাচ না হেরেও বাদ ব্রাজিল! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.