বিএনপি – ব্রেকিংবিডিনিউজ২৪

ভোটে যেতে বিএনপির প্রথম শর্ত খালেদার মুক্তি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বিএনপি। আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে’ আয়োজিত সমাবেশ দলটির নীতিনির্ধারকেরা এ কথা বলেন।

পাশাপাশি নির্বাচনে যেতে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া ও ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায় হওয়ার পর থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে দুপুর থেকেই বিএনপির নেতা–কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। তাঁরা দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন। সমাবেশ কয়েক হাজার নেতা–কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করা হয়। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন করতে হলে অবশ্যই ১ নম্বর শর্ত দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নেত্রীকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না।’ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না বলে উল্লেখ করেন। এ ছাড়া আটটি দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটকে স্বাগত জানিয়ে বলেন, আন্দোলন চালিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি বলেন, আজকে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। দেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকেও এ কথা বলা হচ্ছে। ফখরুল বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আইনের শাসন চায়, কিন্তু পাচ্ছে না। রাজনীতিবিদেরা কথা বলতে পারছেন না। এ ধরনের অবস্থা চলতে পারে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে বিদায় করতে হবে। ক্ষমতার জন্য নয়, বিএনপি আন্দোলন করছে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া, একাদশ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার—এক সুতায় গাঁথা। সোজা আঙুলে ঘি উঠবে না।’ সাবেক এই মন্ত্রী বলেন, কাল সরকারি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর জন্য জনসভার আয়োজন করেছেন আমলারা। পুলিশ যদি বিএনপিকে আগে সমাবেশের অনুমতি দিত, তাহলে কালকের সমাবেশের চেয়েও বেশি লোক বিএনপির সমাবেশে হতো।

বর্তমান প্রক্রিয়ায় খালেদাকে মুক্ত করা না গেলে রাজপথে আন্দোলনে নামার কথা বলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মওদদু আহমদ। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের পদত্যাগ চেয়ে বলেন, এ সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন নয়।

দেড় বছর পর বিএনপিকে ২৩টি শর্তে আজ এ সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। সর্বশেষ ২০১৬ সালের ৫ জানুয়ারি দলটি ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, জয়নুল আবদীন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

The post ভোটে যেতে বিএনপির প্রথম শর্ত খালেদার মুক্তি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সংসদ নির্বাচনে আসবে বিএনপি, আশা সিইসির
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তিনি বলেন, ‘আমি এখনো আশা করি, বিএনপি নির্বাচনে আসবে। সবাইকে নিয়ে নির্বাচন করা হবে। তবে খালেদা জিয়ার কারাগারে থাকার ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সিইসি এসব কথা করেন।

ভোটে সবার জন্য সমান সুযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে এবং তৈরি থাকবে।’

কে. এম. নুরুল হুদা বলেন, ‘বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছি। সভায় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি। তাদের কথাও শুনেছি। আমরা আশা করি, তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এবং তারা সকলেই আশা করি, তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে তিন সিটি নির্বাচন যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী তা করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মেনে চলবেন বলেও যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘অভিযোগ যাতে না আসে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন। আর অভিযোগ তো আসবেই। অভিযোগ এলেও সেটা কতখানি সত্য, সেটা তো তদন্তের বিষয়।’

The post সংসদ নির্বাচনে আসবে বিএনপি, আশা সিইসির appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ, আদেশ কাল
কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় লিভ টু আপিলের শুনানি আজ সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার তারিখ ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আদেশের ওই তারিখ ধার্য করে এ আদেশ দেন।

আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৮ মে কুমিল্লার নাশকতার দুই মামলায় ছয় মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেন এবং ৩১ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রাখেন এবং রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন। কিন্তু ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরো ২০ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।

এ ছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা হয়। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়াসহ ৩২ জনকে এ মামলায় আসামি করা হয়।

হত্যা মামলায় গতকাল শুনানি শেষে এর আদেশের জন্য আগামী ২ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আদালত। আর আজ বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে করা মামলার শুনানি শেষ হলো।

‘সরকারি এজেন্টরা কুমিল্লায় পেট্রলবোমা মেরেছে’

গতকাল শুনানি শেষে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় বাসে অগ্নিসংযোগের ঘটনা সত্যিই হয়েছে, সরকারি এজেন্টরা পেট্রলবোমা এনে জনগণকে মেরেছে। তিনি বলেন, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছে সরকার। আমরা দেখিয়ে দেবো যে, কারা এই ঘটনা ঘটিয়েছে। কারা পেট্রলবোমা মেরেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নসাৎ করতে সরকারের এজেন্টরা পেট্রোলবোমা মেরে নাশকতা করেছে। তার দায়দায়িত্ব বেগম খালেদা জিয়ার ওপর নয়।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল অহেতুক মামলা দীর্ঘায়িত করে বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করতে চান। অথচ খালেদা জিয়া একজন ৭৩ বছর বয়স্ক অসুস্থ মহিলা। তার জীবন ঝুঁকিতে রয়েছে। এ বিচার বিবেচনা করে তার জামিন আবেদন গ্রহণ করা উচিত।

এছাড়া গতকাল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় খালেদা জিয়াকে নির্দেশদাতা হিসেবে বর্ণনা করে আটজনের মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট, সুরতহাল রিপোর্ট পড়ে শুনিয়ে বলেন, এটা একটা জঘন্য হত্যাকাণ্ড। এর হোতা খালেদা জিয়া। টেলিফোনের কথপোকথনেই প্রমাণ হয়, খালেদা জিয়ার নির্দেশেই ওই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এতবড় নৃশংস ঘটনায় করা মামলার প্রধান ব্যক্তির যদি জামিন দেয়া হয়, তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারগুলোর কছে কী বার্তা যাবে? ফলে আমার আরজি হলো, হাইকোর্টের দেয়া জামিন বাতিল করা হোক।

The post খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ, আদেশ কাল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘খালেদা রাজি থাকলে কাল হাসপাতালে নেয়া হবে’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজি থাকলে আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

সোমবার দুপুরে কারা অধিদপ্তরে ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

গত রোববার কারাগারে বেগম খালেদা জিয়াকে দেখে এসে তার চিকিৎসকরা জানান, বিএনপি চেয়ারপারসন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি ৫-৭ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন।

অন্যদিকে গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‌খালেদা জিয়া অজ্ঞান হননি। তার সুগার কমে গিয়েছিল।

‘মাইল্ড স্ট্রোক’-এর অভিযোগের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য ১০ জুন রোববার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

১০ জুন রোববার সচিবালয়ে বিচারকদের মধ্যে প্রাইভেট কার ও মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানিয়েছিলেন তিনি। তারপরও দু’দিন পিছিয়ে গেল।

৯ জুন শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে তার চার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেন, গত ৫ জুন দুপুরে হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে অজ্ঞান হয়ে পড়ে যান এবং ৫-৭ মিনিট অচেতন ছিলেন খালেদা জিয়া।

এদিকে নিজের কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, খালেদা জিয়া অজ্ঞান হয়েছেন বলে যে কথা বলা হচ্ছে, সেটা ঠিক না। তিনি ঠিক দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছেন। তখন তাকে চকলেট খাইয়ে ঠিক করা হয়েছে।

তিনি বলেন, আমি আইজি প্রিজনের (কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন) সঙ্গে আলাপ করেছি। তিনি যে তথ্য দিয়েছেন সেটা হলো, গত ৫ তারিখ ইফতারের ঠিক আগে খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতেও কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তারা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন বিএনপি প্রধান। কারাগারে খালেদা জিয়াকে রাখার পর থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। এর মধ্যে একবার বিএসএমএমইউতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষাও করায় কারা কর্তৃপক্ষ।

শনিবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে চার চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী, নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মদ আল মামুন মাইল্ড স্ট্রোকের কথা জানান।

এদিকে খালেদা জিয়া কারাগারের ভেতরে মাথা ঘুরে পড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ১ হাজার ১০১ জন চিকিৎসক। শনিবার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতে তারা বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা শুক্রবার তার সঙ্গে দেখা করে জানতে পারেন যে- তিনি গত ৫ জুন মাথা ঘুরে পড়ে গিয়েছেন এবং দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন।

‘কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা নিয়ে পুরোপুরি উদাসীন। সরকার ও কারা কর্তৃপক্ষ তার সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। খালেদা জিয়ার একান্ত সচিব তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার বার চিঠি দিয়েও কোনো প্রতিকার পাননি।’

তারা বলেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। প্রতিরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। কাশি ও জ্বর নিয়ন্ত্রণে আসছে না। ডান চোখ লাল হয়ে ফুলে গেছে। সার্ভাইক্যাল স্পনডাইলোসিস রোগের ভয়াবহতার কারণে বাম হাত ধীরে ধীরে অবশ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোমরের সমস্যার কারণে শরীরের বাম পাশ ও বাম পায়ের তীব্র ব্যথা ধীরে ধীরে নিচের দিকে নামছে। তিনি হাঁটা-চলাও করতে পারছেন না।

তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তাকে সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসাপাতালে স্থানান্তরের জোর দাবি জানান।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ‘খালেদা রাজি থাকলে কাল হাসপাতালে নেয়া হবে’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিএনপিকে দিল্লির সাফ বার্তা জামায়াতের সঙ্গ ছাড়ুন
চার দিনের ভারত সফরের পর স্পষ্ট বার্তা নিয়েই ফিরতে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দলকে। তিন সদস্যের প্রতিনিধি দলটি মিলিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবর, জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং শাসক বিজেপি সমর্থক ‘শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের’ অধিকর্তা অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে। তবে এই সাক্ষাৎকারগুলো বিএনপি প্রতিনিধি দলের কেউ স্বীকার করেননি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর, রাহুল গান্ধীর সচিবালয় এবং বিজেপি দলের থেকে বৈঠকগুলোকে নিশ্চিত করা হয়েছে। ভারতের শাসক বিজেপি দল বাংলাদেশের বিএনপি প্রতিনিধিদের সঙ্গে বার্তালাপের দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রী গাঙ্গুলিকে। সভাপতি অমিত শাহই জানিয়ে দিয়েছিলেন দলীয় বার্তা বিএনপিকে পৌঁছে দিতে। বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় জনগণের আস্থা অর্জন করতে হলে বিএনপিকে বর্তমানে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সঙ্গ পরিত্যাগ করতে হবে এবং সাধারণ নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে। তবেই তাদের দলের গণতান্ত্রিক চরিত্র পরস্ফুিট হবে। এই স্পষ্ট বার্তা নিয়েই বিএনপির তিন নেতা স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব হুমায়ুন কবীর শনিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। এরা দিল্লির পাঁচতারা লে মেরিডিয়ান হোটেল থেকে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বার্তা পাঠিয়ে দিয়েছেন। বিএনপি নেতাদের কাছে আকস্মিক ছিল বিজেপি নেতৃত্বের প্রতিনিধি অনির্বাণ গাঙ্গুলির স্পষ্ট কথোপকথনে। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমানে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী মোর্চা গড়লে বিজেপির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বিজেপি পার্টির পক্ষে এমন কোনো পার্টির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়, যাদের সঙ্গে উগ্র মৌলবাদীদের সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংস্থার সঙ্গে জামায়াতের যোগসাজশ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট রয়েছে। এই তথ্য প্রতিনিধি দলকে সাবেক গোয়েন্দা প্রধানরা আইডিএসএ বৈঠকেও জানিয়েছিলেন। এ ছাড়া জামায়াত নিষিদ্ধ করার আবেদনে মামলা চলছে বাংলাদেশে। নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না সন্দেহ। তবে অন্য নামে নির্বাচন কমিশনে নাম নথিভুক্ত করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। প্রতিনিধি দলটি বিজেপি নেতাকে বোঝাবার চেষ্টা করেন, যেহেতু জামায়াতের প্রায় সাত শতাংশ ভোট রয়েছে তাই তারা নির্বাচনী কৌশলগত সমঝোতা করেন। আদর্শগতভাবে কোনো মিল নেই। অনির্বাণ পাল্টা যুক্তি দেন, নির্বাচনী কৌশল করলেও জামায়াতকে স্বীকৃতি দেওয়া হয়। ২০০১ সালে নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া জামায়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কৃষিমন্ত্রী এবং মহাসচিব আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে সমাজ কল্যাণ মন্ত্রীর পদ দিয়েছিলেন। তাতে বাংলাদেশের গ্রামে গ্রামে মৌলোবাদ প্রসারিত হয়। সবাই জানেন, এই নিজামি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সমর্থক আল বদরের নেতা এবং বহু মানুষ খুন করার অপরাধে তার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয় এবং মৃত্যুদণ্ড হয়। আলী আহসান একই রকমের যুদ্ধাপরাধী। তারও ফাঁসি হয়। তিনি ছিলেন আল বদরের সেকেন্ড ইন কমান্ড। এসব ব্যক্তিকে মন্ত্রিসভায় স্থান দিলে ভারতের কোনো রাজনৈতিক দলের পক্ষে সমর্থন করা সম্ভব নয়। এই কথাটি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও বুঝিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সাবেক ইউপিএ মন্ত্রী আনন্দ শর্মা। কিছুদিন আগে রাহুল গান্ধীর সভাপতি পদে অভিষেক সমারোহে আওয়ামী লীগের পক্ষ থেকে দীপু মনিসহ এক প্রতিনিধি দল এসেছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলটি বোঝানোর চেষ্টা করেন, অতীত ভুলে যান, সামনের দিকে তাকান। এই কথাটা বেগম জিয়া তাঁর সর্বশেষ ভারত সফরে এসে বলেছিলেন। কিন্তু তারপরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফর করেন তখন বেগম জিয়া জামায়াত হরতাল ডেকেছে বলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার চেয়েও দেখা করেননি। এটা ভারতের কোনো সরকার ভুলবেন না। এটাই তাঁদের বোঝানো হয়েছে। এই কারণে বিশ্বাস যোগ্যতার নিরিখে আওয়ামী লিগ অনেক নির্ভরযোগ্য। ভারতের প্রধানরাজনৈতিক দলগুলো কোনো দিনই এসব তথ্য ভুলবেন না। বাংলাদেশ প্রতিনিধি দলের একমাত্র সান্ত্বনা ভারতের পক্ষ থেকে আশ্বাস রয়েছে তারা চান অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। যেমনটা ভারতে হয়ে থাকে। তবে কোনোভাবেই ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করা সম্ভব নয়। বুদ্ধিজীবীরা বুঝিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেই বিএনপির উচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জামায়াতের সঙ্গে মোর্চা না করেই। জিততেই হবে এই ধারণা ত্যাগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই গণতান্ত্রিক মনোভাবের পরিচায়ক। বয়কট কোনো কারণেই গণতান্ত্রিক নয়। অনেকের প্রশ্ন নির্বাচনের প্রাক মুহূর্তে বিএনপি নেতাদের এমন সৌজন্য দেখানোর প্রয়োজন কি? উত্তর হলো—ভারত সবসময়েই প্রত্যেক দেশের গণতান্ত্রিক দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। কিন্তু বহুবার চেষ্টা করলেও কখনই জামায়াত নেতাদের সঙ্গে গোপনেও ভারত সরকারের কেউ বৈঠক করেন না। করবেনও না। ফলে বল এখন বিএনপির কোর্টে। নিজেদের গণতান্ত্রিক পরিচয় বজায় রাখতে হলে নির্বাচনে জামায়াত ব্যতীত লড়াই করা ভিন্ন অন্য কোনো পথ নেই।

লন্ডনে তারেক-ফখরুল আজ এক অনুষ্ঠানে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে অবস্থান করছেন। আজ লন্ডন বিএনপির এক ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ওই অনুষ্ঠানে বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকক থেকে লন্ডনে যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখাও করেন তিনি। এ সময় দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা ও কারাগারে যাওয়ার প্রেক্ষাপটসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে কথাবার্তা হয়।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post বিএনপিকে দিল্লির সাফ বার্তা জামায়াতের সঙ্গ ছাড়ুন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘খালেদা জিয়া মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জুন কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। খালেদা জিয়ার আত্মীয়ের বরাত দিয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অবস্থায় বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে দলের পক্ষ থেকে আগামী ১০ জুন রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য দলের পক্ষ থেকে আহ্বানও জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার নিকটাত্মীয়রা তার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। সাক্ষাৎ শেষে তারা দেশনেত্রী সম্পর্কে যে বর্ণনা দেন তা শুধু মর্মস্পর্শীই নয়, হৃদয়বিদারক। সরকারের জিঘাংসার কশাঘাতের তীব্রতা যে কত ভয়াবহ সেটি বোঝা যাবে শুধুমাত্র তার প্রতি অমানবিক আচরণের মাত্রা দেখলেই।

তিনি আরও বলেন, নিকটাত্মীয়রা বলেছেন ৫ জুন খালেদা জিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তিনি তিন সপ্তাহ ধরে ভীষণ জ্বরে ভুগছেন, যা কোনোক্রমেই থামছে না। চিকিৎসাবিদ্যায় যেটিকে বলা হয় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক)। দেশনেত্রীর দুটো পা এখনও ফুলে আছে এবং তিনি শরীরের ভারসাম্য রাখতে পারছেন না।

রিজভী চ্যালেঞ্জ দিয়ে বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তা সম্পূর্ণরূপে সত্য। তার অসুস্থতা নিয়ে ইতিপূর্বেও যে কথাগুলো বলা হয়েছে তা নিয়ে ব্যবস্থা গ্রহণ হলে তার স্বাস্থ্যের এতটা অবনতি হতো না। সরকারের ইচ্ছাকৃত অবহেলা ও উদাসীনতার কারণে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে মনে হয় সরকার এবং সরকার প্রভাবিত প্রশাসনযন্ত্র দেশনেত্রীকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এদিকে, বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। বিকাল সোয়া ৪টার দিকে তারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে পৌঁনে ৬টার দিকে বের হন। এ সময়ে তারা কারও সঙ্গে কথা বলেননি। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তাদের দুই ছেলে অভিক এস্কান্দার, অরিক এস্কান্দার ও ভাগনে ডা. মামুন।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ‘খালেদা জিয়া মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.