ফ্রান্স – ব্রেকিংবিডিনিউজ২৪

২০ বছরের মধ্যে তৃতীয়বার ফাইনালে ফ্রান্স
মঙ্গলবার বেলজিয়ামকে বিদায় করে রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। এদিন সেন্ট পিটার্সবার্গে ‘ডার্ক হর্স’ বেলজিয়ামকে ১-০ গোলে হারায় তারা। এনিয়ে ২০ বছরের মধ্যে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি। যা একটি রেকর্ড। প্রথমবার ফাইনাল খেলার পর এত কম সময়ের মধ্যে আর কোন দেশ ৩ বার ফাইনালে উঠতে পারেনি।

১

দিদিয়ে দেশম ফ্রান্সের ইতিহাসের প্রথম কোচ যিনি দুইটি বড় টুর্নামেন্টের (ইউরো ২০১৬, বিশ্বকাপ ২০১৮) ফাইনালে উঠেছেন।

৩

১৯৯৮ সালে প্রথমবার ফাইনালে খেলার পর সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স।

১৫

কিলিয়ান এমবাপে এদিন বেলজিয়ামের বিপক্ষে ১৫টি ড্রিবলিং করেছেন। যার মধ্যে ৭টিই ছিল সফল ড্রিবলিং। বিশ্বকাপে যা ফরাসি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

১৯৯৮

১৯৯৮ সালের পর এই প্রথম একই বিশ্বকাপে ৩ জন ফরাসি ডিফেন্ডার (বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি) গোল পেয়েছেন।

৫

চলতি বিশ্বকাপে আঁতোয়া গ্রিজমান দলের হয়ে ৫টি গোলে (৩ গোল, ২ অ্যাসিস্ট) অবদান রেখেছেন। টুর্নামেন্টে একমাত্র ইংলিশ অধিনায়ক হ্যারি কেন তার চেয়ে এগিয়ে আছেন। হ্যারি আসরে সর্বোচ্চ ৬ গোল করেছেন।

৪২৫

ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরু বিশ্বকাপে ৪২৫ মিনিট (৭ ঘণ্টা) খেলে গোল মুখে একটি শটও নিতে পারেননি।

১৯৮৬

বেলজিয়াম বিশ্বকাপে প্রথম সেমি ফাইনাল খেলেছিল ১৯৮৬ সালে। সেবার ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। রাশিয়ায় দ্বিতীয়বারের মতো সেমি ফাইনালে খেলেছে দলটি।

The post ২০ বছরের মধ্যে তৃতীয়বার ফাইনালে ফ্রান্স appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিশ্বকাপের যে ইতিহাস ভেঙে দিল ফ্রান্স
রোববার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ফ্রান্স। এদিন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারায় ফরাসিরা। এর মধ্য দিয়ে একাধিকবার বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়নদের এলিট ক্লাবে ঢুকে গেল তারা। সেইসাথে বিশ্বকাপের ধারাবাহিক একটি ইতিহাসও ভেঙ্গেছে লা ব্লুজরা।

এ নিয়ে বিশ্বকাপের ২১টি আসরে ঘুরে ফিরে ৮টি দেশই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে ব্রাজিল সর্বোচ্চ ৫ বার, ইতালি ও জার্মানি ৪ বার করে, ২ বার করে জিতেছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ফ্রান্স। আর ইংল্যান্ড ও স্পেন জিতেছে একবার করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি ২০ বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখেছে বিশ্ব। ১৯৩৮ সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারণে ১২ বছর অনুষ্ঠিত হয়নি বিশ্বকাপ ফুটবল। যুদ্ধ শেষে ১৯৫০ সালে অনুষ্ঠিত প্রথম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তারপর ১৯৫৮ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

মানে তৃতীয় আসরের ঠিক ২০ বছর পর সেবার নতুন চ্যাম্পিয়ন পায় বিশ্ব। তার ২০ বছর পর ১৯৭৮ সালে বিশ্ব দেখে আরেক নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এর ঠিক ২০ বছর পর ১৯৯৮ সালে ফরাসিরা নতুন চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বের বুকে আবির্ভূত হয়।

সে হিসাবে এবারও নতুন কোন দেশ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কথা। ফাইনাল পর্যন্ত সম্ভাবনাটা সেদিকেই গড়াচ্ছিল। কারণ ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। অপ্রতিরোধ্য ফুটবল খেলে যারা নজর কেড়েছে সবার। ক্রোয়েটরা কখনও বিশ্বকাপ জেতেনি। কিন্তু বিশ্বকাপের সেই ধারাবাহিকতা ভেঙে দিয়ে ফরাসিরাই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে।

The post বিশ্বকাপের যে ইতিহাস ভেঙে দিল ফ্রান্স appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

তারুণ্যের শক্তিতেই বিশ্বজয় ফ্রান্সের
রাশিয়ার বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলটি ছিল দুর্ধর্ষ। হার না মানা দলটি অপ্রতিরোধ্য গতিতেই পৌঁছে গিয়েছিল ফাইনালে। বিপরীতে তারুণ্য নির্ভর ফরাসি দল। ফেভারিট হিসাবেই গিয়েছে বিশ্বকাপে। বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ে দেশমের অভিভাবকত্বে। দারুণ উদ্দীপ্ত ক্রোয়েটরা হার মেনেছে তরুণ কিন্তু বিশ্বকাপ ঐতিহ্যে এগিয়ে থাকা ফ্রান্সে কাছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচেও ক্রোয়েশিয়া মূলত হেরেছে ফরাসিদের তারুণ্য, অভিজ্ঞতা ও কৌশলের কাছে।

পল পগবা, কিলিয়ান এমবাপে, এনগোলো কান্তে, আঁতোয়া গ্রিজমানে গড়া তারুণ্য নির্ভর দেশমের। ফ্রান্সের এই দলের গড় বয়স ২৬ বছর। যেখানে এমবাপের বয়স মাত্র ১৯ বছর। তুলনামূলক নতুন প্রতিভায় গড়া দলটিতে আছেন পরীক্ষিত ও উদীয়মান তারকারা। টগবগে এই তারুণ্যে ভর করেই দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরাসিরা।

এবারের আসরে ফরাসিদের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন এমবাপে। নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকাও। পিএসজির এই তারকার ক্ষিপ্রতার কাছে প্রায়শই অসহায় হয়ে পড়েছিল প্রতিপক্ষের ডিফেন্স। ফাইনালে টুর্নামেন্টের চতুর্থ গোল করে টগবগে এই তরুণ ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি পেলেকে।

২০১৬ সালের ইউরোর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ফ্রান্স। ফাইনালের আগে পগবা বলেই দিয়েছিলেন, ইউরোর মতো আর ভুল করবেন না তারা। পুরো টুর্নামেন্টে দারুণ খেলেও সেবার ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হারতে হয়েছিল তাদের।

অতিরিক্ত আত্মবিশ্বাসই তাদের ডুবিয়েছিল। তাই এবার বেশ সতর্কই ছিল দেশমের শিষ্যরা। ফাইনালে নিজেদের রক্ষণের নিরাপত্তা নিশ্চিত করেই তবে আক্রমণে গেছে ফ্রান্স। তার ফলও পেয়েছে তারা। ম্যাচের প্রথম আধঘণ্টা ক্রোয়েশিয়ার আক্রমণ সামলিয়েছে তারা। তারপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে।

ফরাসিদের বিশ্বজয়ের আরেকটি কারণ মিডফিল্ডের শক্তি। পল পগবার মতো প্লে-মেকারের সাথে কান্তের মতো পরিশ্রমী তরুণ—এই দুই জনের রসায়নে মিডফিল্ডে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিল ফ্রান্স। কান্তে প্রতিপক্ষের পা থেকে মোট ৫২ বার বল ছিনিয়ে নিয়েছেন। মিডফিল্ডে নিজের দায়িত্ব অত্যন্ত সফল ভাবে পালন করেছেন কান্তে।

ম্যাচের ১৮তম মিনিটে আত্মঘাতী গোলের কারণে মনোবলে চিড় ধরে ক্রোয়েশিয়ার। পরবর্তীতে ভিএরআর প্রযুক্তিতে পেনাল্টির সিদ্ধান্ত ক্রোয়েটদের অনেকটাই হতোদ্যম করে দেয়। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোয়েশিয়া। বিপরীতে আরো দুইটি গোল করে এদিন জয় নিশ্চিত করে ফ্রান্স।

সবশেষে অভিজ্ঞতা বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। বড় কোন টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই ক্রোয়েশিয়ার। বিপরীতে ফরাসিরা ফুটবলের ঐতিহ্যবাহী দল। দিদিয়ে দেশ নিজের ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় ফ্রান্সের তরুণ দলটি ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে। সব মিলিয়ে সেই অভিজ্ঞতাও ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

The post তারুণ্যের শক্তিতেই বিশ্বজয় ফ্রান্সের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট?
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আগামীকাল ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায়। কে হবে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন? সেটা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ইতোমধ্যে পুরো বিশ্ব দুই গ্রুপে ভাগ হয়ে গেছে। তবে বাংলাদেশি দর্শকদের বেশির ভাগ সমর্থন ক্রোয়েশিয়ার প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢু’ মারলেই অন্তত তেমনটাই মনে হচ্ছে। তবে এক্ষেত্রে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচের গ্যালারিতে সরব উপস্থিতি ক্রোটদের পক্ষে সমর্থনের একটা কারণ বড় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো সমর্থন জানিয়েছে ক্রোট ফুটবলারদের ছবি না দিয়ে প্রেসিডেন্টের ছবি পোস্ট করছেন। তা ম্যাচটি নিয়ে জ্যোতিষীরা কি বলছেন?

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাহীন নামের একটি উট। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে ভুল প্রমাণিত হলেও দুটি সেমিফাইনালেই সত্য হয়েছে তার ভবিষ্যদ্বাণী। ফাইনাল ম্যাচটি নিয়ে সেই উটের দাবি, ম্যাচটি জিতে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাবে ক্রোয়েশিয়া। এদিন, উটের সামনে দুটি পতাকা রাখা হয়। প্রথমদিকে তার নিশানা ফ্রান্সের পতাকার দিকে থাকলেও পরে দিক পরিবর্তন করে ক্রোয়েশিয়ার পতাকাকে বেছে নেয় উট।

The post ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

স্বপ্নের ফাইনালে ফ্রান্স
এ এক অনন্য গল্প, একদল বীর ফুটবল সৈনিকদের নিয়ে। এ গল্প, একদল নির্ভীক, সৎ ও সাহসী যোদ্ধাদের নিয়ে। যাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। যাদের আছে নিজেদের প্রতি পরম আস্থা। এ কারণেই, সেমিফাইনালের মতো চরম উত্তেজনাপূর্ণ ম্যাচেও প্রথম ৬২ মিনিট কোনো কার্ড দেখাতে হলো না উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহাকে। ৬৩তম মিনিটে তিনি প্রথম হলুদ কার্ড দেখান বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ডকে। ম্যাচের শুরুর দিকের এই সম্প্রীতি অবশ্য শেষদিকে ছিল না। দুই দলের ফুটবলাররাই জড়িয়ে পড়েন ভয়ঙ্কর যুদ্ধে। এই ফুটবল যুদ্ধে ১-০ গোলের জয় পেয়ে যায় ফরাসিরাই। ২০০৬ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এলো ১৯৯৮-এর শিরোপাজয়ী ফ্রান্স।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটছে, যেখানে সেমিফাইনালে নেই ব্রাজিল, আর্জেন্টিনা অথবা জার্মানি। গত ২০টি আসরের সবকটিতেই এই ‘বিগ থ্রি’-এর কোনোটা ছিল। ‘বিগ থ্রি’র যুগ শেষ করে দিল নতুন নতুন ফুটবল পরাশক্তি। বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দলগুলো ফুটবলের নতুন বিজ্ঞাপন হয়ে উঠল রাশিয়া বিশ্বকাপে। আর গতকালের সেমিফাইনাল ম্যাচ হয়ে থাকল আধুনিক ফুটবলের একটি অপূর্ব নিদর্শন।

বেলজিয়ামের স্প্যানিশ কোচ দারুণ এক কৌশল এঁটেছিলেন। ফেল্লিনিকে বিশ্বকাপের বেশিরভাগ সময়ই তিনি খেলিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তার দায়িত্ব ছিল, হ্যাজার্ড-ডি ব্রুইনদের বল সাপ্লাই দেওয়া।

সেই ফেল্লিনিকেই ফ্রান্সের বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করেন মার্টিনেজ। অনেকটা ফল্স নম্বর নাইনের মতো! তাছাড়া সাধারণত লেফ্ট উইংয়ে খেলা নাসের চ্যাডলিকে ডান প্রান্তে খেলিয়েও ফরাসিদের বিভ্রান্তিতে ফেলতে চেয়েছিলেন বেলজিয়াম কোচ। ফ্রান্সের ফরমেশনটা বরাবরের মতোই ছিল। পল পগবা খেলছিলেন অনেকটা নিচ থেকে। কেবল গ্রিজম্যানই ঘন ঘন স্থান বদলে দিকভ্রান্ত করার চেষ্টা করছিলেন বেলজিয়ামের ডিফেন্ডারদের। ডিফেন্সে দুটি দলই এত শক্তিশালী, কোনো পক্ষই যুতসই আক্রমণে যেতে পারছিল না।

ইডেন হ্যাজার্ড আর ডি ব্রুইনরা যেমন বার বারই উমতিতি-ভারানেদের বাধার মুখে পড়ছিল, ঠিক তেমনি এমবাপ্পে-গ্রিজম্যানদেরও রুখে দিচ্ছিলেন কম্পানি-ভারটঙ্ঘেনরা। ১৬তম মিনিটে বাম প্রান্ত থেকে হ্যাজার্ডের সেকেন্ড বারে নেওয়া শটটাই ছিল প্রথম শক্তিশালী আক্রমণ। ফরাসিরা বেশ ভয় পেয়ে গিয়েছিল!

তবে গোলবারের বাইরে দিয়ে বল চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তারা। এরপর বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। কর্টয়েসকে ফাঁকি দিয়েও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ম্যাচের ৫১তম মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের কর্নার কিক থেকে বল পেয়ে হেডারে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সঙ্গে সঙ্গেই ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনকে অভিনন্দন জানান ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো এবং বেলজিয়ামের রাজা ফিলিপ। এরপরই শুরু হয় ফরাসি সমর্থকদের সমস্বরে কোরাস। ‘আ-লে, আ-লে, আলে, আলে, ব্লু (গো, গো, গো, গো ব্লু)।’ চমৎকার এই কোরাস শুনতে শুনতে ফরাসিদের ফাইনাল খেলার ক্ষুধা বাড়তেই থাকে। ম্যাচের শেষদিকে অনেকটাই ডিফেন্সিভ হয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। কিন্তু একটা বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য কিছুটা ডিফেন্সিভ হলেই বা ক্ষতি কী! বেলজিয়াম দারুণ ফুটবল খেলেছে। ওদের ড্রিবলিং, ওদের পাসিং, বল ধরে রাখার ক্ষমতার কাছে ম্লান ছিল ফ্রান্স। কিন্তু দিনশেষে জয়টা ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ল ১৯৯৮-এর চ্যাম্পিয়নরা। থিয়েরি অঁরি ম্যাচের আগেই তার জাতীয় দলের অধিনায়ক দিদিয়ের দেশমকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

ম্যাচটা হেরে যাওয়ার পর আবেগকে লুকিয়ে রেখে তিনি প্রথম কর্তব্যটাই পালন করলেন। বেলজিয়ামের ফুটবলারদের সান্ত্বনা দিলেন। তারপর এগিয়ে গেলেন ফরাসিদের দিকে। ১৯৯৮-এর বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি স্বদেশিদের পরম আবেগে বুকে জড়িয়ে ধরলেন। ফাইনালে উঠার জন্য অভিনন্দন জানালেন। দিদিয়ের দেশমকে ফাইনালের জন্য শুভকামনা জানালেন। আর ফরাসি তারকারা মাঠটা চক্কর দিয়ে পৌঁছে গেল সমর্থকদের দিকে। যারা ম্যাচজুড়ে দলকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বেলজিয়ামের বিদায়ে একটা সম্ভাব্য ইতিহাস আর গড়া হলো না। প্রথম ভিনদেশি কোচ হিসেবে বিশ্বকাপ জিততে পারতেন মার্টিনেজ। তার বিদায়ে নিশ্চিত হয়ে গেল, আরও একবার স্বদেশি কোচেরাই বিশ্বকাপ জিতবে। ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া, তিন দলেরই রয়েছে স্বদেশি কোচ।

The post স্বপ্নের ফাইনালে ফ্রান্স appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.