প্রেম – ব্রেকিংবিডিনিউজ২৪

‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ থেকে সরে দাঁড়ালেন কে !!
বেশ ঘটা করে মহরত হয়েছিল ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটির। নামটি অন্যরকম হওয়ায় অনেকটাই মনোযোগ কেড়ে নেয় চলচ্চিত্রপ্রেমীদের। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা হালের আলোচিত নায়িকা বুবলীর। কিন্তু ছবিটি তিনি করছেন না। শাপলা মিডিয়ার নির্মিতব্য এ ছবি থেকে স্বেচ্ছায় বুবলী সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

গত ২৬ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, পরিচালক শাহিন সুমনসহ অন্যান্য কলাকুশলী।

ছবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘দেখুন, আমি সবসময় কম কাজ করতে চাই। কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না।’

বুবলী আরও বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। ‘যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান তাই তাদের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই।

এদিকে, বুবলীর এ সরে দাঁড়ানোর বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। ছবিটি প্রযোজনা করেছিল শাপলা মিডিয়া। বর্তমানে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিং করছেন বুবলী। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে বুবলীর নায়ক শাকিব খান।

The post ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ থেকে সরে দাঁড়ালেন কে !! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

প্রেম হলেই বিয়ে করব
‘প্রেম-প্রণয়-বিয়ে সময় হলেই করব। লুকোচুরি করার ইচ্ছে নেই। সবার আগে আপনাদেরই জানাব। আপাতত কাজের মধ্যে ডুবে থাকতে চাই।’ মুখের কথা শেষ না হতেই ফের প্রশ্ন ছোড়া হলো, বিয়ে নিয়ে অন্তত কিছু একটা বলুন? এবার বললেন, ‘প্রেম হলেই বিয়ে করে ফেলব। আপাতত সেই প্রণয়ের অপেক্ষায় আছি।’ সুদূর অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে প্রেম-ভালোবাসা নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ববি। বর্তমানে সিডনিতে রয়েছেন এ অভিনেত্রী। আগামী সপ্তাহে সিডনিতে প্রদর্শিত হবে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ ছবিটি। এতে সুপার হিরোইন চরিত্রে অভিনয় করেছেন ববি। এ ছাড়া প্রথমবারের ছবিটির মাধ্যমে প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যান ববি। তিনি বলেন, ছবি প্রদর্শিত হওয়ার কয়েকদিন আগেই চলে এলাম। এখানে আমার বোন থাকে। বোনের দুই ছেলে আমাকে খুব পছন্দ করে, যেমনটা আমি করি তাদের। তাই এই সুযোগে তাদের সঙ্গেও বেশ ভালো একটা সময় কাটানো যাবে।

ববি আরও বলেন, সিডনিতে ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ছবিটি অন্যান্য দেশেও রিলিজ দেওয়া হবে। আমি চাই প্রবাসের সবাই ছবিটি দেখুক। এতে তারাও বুঝতে পারবেন আমাদের চলচ্চিত্র অনেক দূর এগিয়েছে। অন্যান্য ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, সম্প্রতি কলকাতার একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ‘রক্তমুখী নীলা’ নামে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। এতে আমার বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। আর সংগীত পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক রাকেশ রোশান। অস্ট্রেলিয়ার আসার প্রাক্কালে কলকাতায় গিয়ে ছবিটির প্রাথমিক কাজকর্ম সেরে এসেছি। অমলাদিত্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করব আমি।

এদিকে, সিডনি থেকে তার দেশে ফেরার পরপরই ‘নোলক’ এবং ‘বেপরোয়া’ ছবির বাকি লটের শুটিং শুরু হবে বলে জানালেন ববি। ইতিমধ্যে ছবি দুটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ‘নোলক’ এ শাকিব খানের বিপরীতে এবং ‘বেপরোয়া’য় রোশানের বিপরীতে দেখা যাবে ববিকে।

The post প্রেম হলেই বিয়ে করব appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

পিতার প্রেম নিয়ে মেয়ের প্রশ্ন?
‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর। নব্বইয়ের দশকের সেই সময়ের প্রেমের গল্পগুলো নাকি সহজ ছিল! এই সময়ে এসে তাই সেই প্রেমের গল্প নিয়ে প্রশ্ন তুলেছেন অনিল-কন্যা সোনম কাপুর। তাঁর ভাষায়, সত্যিকারের প্রেমের গল্প সহজ হয় না। তার মধ্যে কোনো নাটক তো থাকতেই হবে। না হলে প্রেমের অনুভূতি কী করে আসবে?

তবে সোনম এ কথা বলেছেন তাঁর নতুন ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগাতে। ছবির টিজারেই পুরোনো প্রেম নিয়ে সোনমের এই মন্তব্য। টিজারে দেখা যায়, অনিল কাপুর ও মনীষা কৈরালা অভিনীত ১৯৪২: আ লাভ স্টোরি ছবির গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা গানের দৃশ্যে অনিল কাপুর ঠোঁট মেলাচ্ছেন। তারপরেই বলা হলো, তখন প্রেমের গল্পগুলো ছিল সরল। ঠিক পরেই দেখা যায়, পাঞ্জাবি কন্যা সুইটি চৌধুরীর (সোনম কাপুর) ২০১৮-তে এসে খটকা লাগে এই প্রেমে। তাঁর মনে হলো, তাই কী? সত্য প্রেমের গল্পে নাটক না থাকলে হয়? প্রেমের অনুভূতি বুঝতেই তো নাটক থাকা চাই।

সহজ প্রেমের গল্প নয়, নাটকে ভরা প্রেমের গল্প নিয়ে ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। অনিল-কন্যা সোনম কাপুর তাঁর এই ছবি নিয়ে হাজির হচ্ছেন খুব শিগগির। পিতার রোমান্টিক গানের কলি দিয়েই ছবির নাম। শুধু তা-ই নয়, বাপ-বেটিকেও প্রথমবারের মতো দেখা যাবে এই ছবিতে। থাকবে নব্বইয়ের দশকের মনীষা কৈরালা ও অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সেই গান এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার রিমেকও। সোনম কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা যাবে আরেক উদীয়মান তারকা রাজ কুমার রাওকে। অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে।

ছবিটির শুটিং হচ্ছে পাঞ্জাবের পাতিয়ালার একটি বাড়িতে। পাঞ্জাবের লোকজ সংস্কৃতির ছোঁয়া থাকবে ছবিজুড়ে। এখন জোর শুটিং চলছে। এমনটাই জানালেন ছবির পরিচালক শেলি চোপড়া ধর। ফক্স স্টার স্টুডিওর সহযোগিতায় ছবিটির প্রযোজক রাজকুমার হিরানি ফিল্মস ও বিনোদ চোপড়া ফিল্মস। মুক্তি পাবে ১২ অক্টোবর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

The post পিতার প্রেম নিয়ে মেয়ের প্রশ্ন? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

প্রথম প্রেম কেন ভোলা যায় না?
প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর জীবনে যত প্রেমই আসুক না কেন তা কখনই প্রথমের জায়গাটা নিতে পারে না। আগের সম্পর্ককে ভুলতে না পারা এবং বারবার সেই কথা মনে করে বর্তমান জীবন বিপর্যস্ত হওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসার মতো অনুভূতিগুলো প্রবলভাবে বিদ্যমান থাকে। তাছাড়াও দীর্ঘ সময় পরেও মানুষের জীবনের প্রথম প্রেমের প্রভাব রয়ে যায়। সেই প্রেম কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে শেষ হলেও সেই স্মৃতি মুছে যায় না। কিন্তু কেন?

কেন এসব স্মৃতি আমার মনে ও মস্তিষ্কে এত গভীরভাবে গেঁথে থাকে? অন্য স্মৃতির চেয়ে কেন সেগুলো উজ্জ্বল হয়। কেন প্রথম প্রেম ভোলা যায় না?

# প্রথম প্রেমের অনুভূতি অনেকটা প্রথমবার স্কাইডাইভিং বা বিমান থেকে প্যারাস্যুট নিয়ে লাফ দেওয়ার মতো। এরপর আপনি যতবারই লাফ দেন না কেনো, প্রথমবারের স্মৃতিটা সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকে।

# প্রথম প্রেমের সঙ্গে সেই সব অনুভূতিগুলো জড়িয়ে থাকে যেগুলোর স্বপ্ন নিয়ে আপনি বড় হয়েছেন। যে রোম্যান্টিক গানের সঙ্গে নিজের জীবনকে মেলাতে চাইতেন, প্রথম প্রেম সেগুলোকেই যেন সত্যি করে দেয়। জীবনে আসা সেই মানুষটির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আপনার কাছে চির মূল্যবান হয়ে থাকে। তার কাছ থেকে পাওয়া প্রথম প্রেম নিবেদন কি ভোলা যায়?

# নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক আর্ট অ্যারন বলেন, ‘যে কোনো বিষয়ে আপনার প্রথমবারের অভিজ্ঞতা অন্য সময়ের চেয়ে বেশি ভালো মনে থাকে। সম্ভবত প্রথমবার কোনো কাজ করার সময় কিছুটা ভীতি, কিছুটা উত্তেজনা কাজ করে সে জন্য। প্রেমে পড়ার বিষয়টিও অনেকটা এ রকম। কারণ প্রথম প্রেমের ক্ষেত্রে কখনো কখনো ভীতি থাকে, প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে। প্রত্যাশা পূরণ হবে কি না, সে নিয়ে সংশয় থাকে। উদ্বেগ হচ্ছে প্রেমের সবচেয়ে বড় অংশ। বিশেষ করে প্রথম প্রেমের ক্ষেত্রে।’ তাই সময়ে ঘটা সব কথায় স্মৃতিতে গেঁথে থাকে।

# প্রথম আর দ্বিতীয় প্রেমের মধ্যে প্রধান বাধা হলো তুলনা। জীবনের দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে সব সময়ই একটা প্রশ্ন মনে উঁকি মারে। তার প্রতিটা কথার পিছনেই কারণ খোঁজার চেষ্টা করেন। সব সময়ই প্রথমের সঙ্গে দ্বিতীয়ের তুলনা টেনে আনেন। সুস্থ সম্পর্কের জন্য যা খুবই ক্ষতিকর। তা ছাড়া দ্বিতীয়ের মধ্যে যদি প্রথমকে খুঁজে পেতে চেষ্টা করেন তাহলে তাকে ভুলবেন কী করে?

# অতীতকে ভোলা সম্ভব নয়, ভোলা উচিতও নয়। তাই বলে বর্তমানের উপরে অতীতের প্রভাব পড়তে দেবেন না। উপরন্তু প্রথম সম্পর্ক ভাঙার পিছনে নিজের গাফিলতিগুলো খুঁজে বের করুন আর নতুন সম্পর্ক নিয়ে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে এগিয়ে চলুন।

The post প্রথম প্রেম কেন ভোলা যায় না? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সত্যি সত্যিই প্রেম দরকার, জানতে দেখুন……
কলকাতা থেকে ঢাকায় ফিরে গতকাল মঙ্গলবার রাতে নতুন একটি ছবির মহরতে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবির নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরিচালক শাহীন সুমন। এই ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গে যে কয়টি প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পেয়েছে, ব্যবসায়িক দিক থেকে সালমান খানের ‘রেস থ্রি’র পরই জায়গা করে নিয়েছে তা। নতুন ছবির মহরত আর কলকাতায় নিজের ছবির সাফল্য নিয়ে আজ বুধবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন শাকিব খান।

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ কী ধরনের ছবির নাম?

ছবির পরিচালকের কাছে শোনার পর গল্পটা খুব মজার মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, সত্যি সত্যিই একটি প্রেম দরকার। কারণ, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচাতে, একটা প্রেম সত্যিই দরকার। ভালো ছবি নির্মাণের জন্য সত্যি সত্যিই প্রেম দরকার। যাঁরা ভালো ছবি বানাতে চান, সত্যিকার অর্থেই তাঁদের ভালোবাসা দরকার। তাহলে চলচ্চিত্রশিল্পের উন্নয়ন হবে। চলচ্চিত্রের উন্নয়নের জন্য সরকারের উচ্চপর্যায়ে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের বলছি, দয়া করে আপনারা চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটু প্রেম দেখান। চলচ্চিত্রের মানুষগুলো তাঁদের পুরোনো জীবন নতুন করে ফিরে পাক।

শাকিব খান। ছবি: প্রথম আলো

শাকিব খান। ছবি: প্রথম আলো

নতুন ছবির মহরত অনুষ্ঠানে আপনি নতুন নায়ক সিয়ামের জন্য শুভকামনা জানালেন।

আমি চাই সবাই কাজ করুক। কাজ নিয়েই ব্যস্ত থাকুক। খোঁজ নিয়ে জেনেছি, প্রথম ছবি ‘পোড়ামন ২’-তে সিয়াম খুব ভালো অভিনয় করেছেন। দর্শকের মন জয় করেছে, শুধু তা-ই নয়, ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্য পেয়েছে। বড় হিসেবে আমার দায়িত্ব নতুনদের উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা। তাই তো আমি সবার সামনে ওর জন্য শুভকামনা জানিয়েছি। আমি বিশ্বাস করি, সবাই মিলে আমরা একটা ইন্ডাস্ট্রি।

আপনি আপনার বড়দের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন?

চলচ্চিত্রে একমাত্র রাজ্জাক সাহেবই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। সব সময় আমার খোঁজ রেখেছেন। আমার যেকোনো সমস্যায় সমর্থন দিয়েছেন। উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, সাহস জুগিয়েছেন। চলচ্চিত্রে যেকোনো সমস্যায় পড়লে আমিও তাঁর কাছেই ছুটে যেতাম। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে চলচ্চিত্রের নতুনদের কষ্ট কেমন, তা আমি বেশ ভালোভাবেই উপলব্ধি করি। আমি চাই, যে সমস্যায় আমি পড়েছি, তা যেন আমার পরে আর কাউকে মোকাবিলা করতে না হয়। বাইরে কাজ শুরুর পর ভারতের কলকাতা থেকে নায়ক-নায়িকা ও বড় অভিনয়শিল্পীরা আমাকে যেভাবে প্রশংসা করেছেন, নিজ দেশের বড় আর সমসাময়িকদের কাছে থেকে অতটা পাই। এ টি এম শামসুজ্জামান আংকেলকে শুনেছি আমাকে নিয়ে ইতিবাচক কথা বলতে।

শাকিব খান। ছবি: প্রথম আলো

শাকিব খান। ছবি: প্রথম আলো

আর অন্যদের কাছ থেকে?

আমাদের এখানে শিল্পী শিল্পী কেমন যেন শত্রুর মতো। আরে ভাই, প্রতিযোগিতা তো থাকবে কাজ দিয়ে, পর্দায়। আমরা বাইরের দিকে তাকালেই দেখি, সব তারকা একসঙ্গে চলেন, আড্ডা দেন। এখানে কেমন যেন একজন আরেকজনকে মেরে ওপরে উঠতে চায়। আমি জুনিয়রদের সঙ্গে সম্পর্কটা অন্য রকম করতে চাই। যখনই দেখা হয়, বুকে টেনে নিই, পরামর্শ দিই। ওরাও সবাই মনোযোগ দিয়ে আমার কথা শোনে। শ্রদ্ধা করে। আমি চাই, নতুন প্রজন্ম খোলামনের হয়ে বেড়ে উঠুক। তাদেরকে যেন হিংসা স্পর্শ না করে। সবার মধ্যে সম্পর্কটা যেন ভালো হয়। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়, রাস্তা তৈরি করতে হয়। আমার ওপর দিয়ে আজ হয়তো অনেক ঝড় যাচ্ছে, গায়ে কাদামাটি লাগছে—ব্যাপার না। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি আমার মতো কাজ করে যাব, নতুনদের হাঁটার পথ মসৃণ করে যাব।

কলকাতায় আপনার ‘ভাইজান এলো রে’ ছবির অবস্থান এখন সালমান খানের ‘রেস থ্রি’র পর। কেমন লাগছে?

নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক আনন্দের। তার চেয়েও বড় বিষয়, এটা কিন্তু পুরো বাংলাদেশের অর্জন। সালমান খান বিশ্বের কয়েকজন সুপারস্টারের একজন। সেখানে তো আমি একেবারেই নতুন। কলকাতায় আমার মাত্র চারটি ছবি মুক্তি পেয়েছে। সেখানে দর্শক আমাকে যে ভালোবাসা দিচ্ছে, তা বর্ণনাতীত। এর সব কৃতিত্ব আমার ভক্তদের। আমি অভিভূত। বাংলাদেশে আমার যেসব ভক্ত রয়েছেন, তাঁরা আমার ছবি নিয়ে এতটাই মেতে থাকেন, নতুন কাজ করার শক্তি বাড়িয়ে দেন। আমার ছবি ভারতে মুক্তি পেয়েছে অথচ বাংলাদেশের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রচারণার কমতি ছিল না। মনে হয়েছে, পারলে তাঁরা উড়ে গিয়ে ছবি দেখে। শুনেছি, কিছু ভক্ত ‘ভাইজান এলো রে’ দেখতে ভারতে চলে গেছেন। ঈদ আর পূজা ভারতের বড় উৎসব। এই সময় ছবিঘরগুলো বড় বাজেটের ছবি মুক্তি দেয়। সেখানে আমার ছবি দর্শক দেখছেন, ব্যবসায়িক সফলতা এনে দিয়েছে, অনেক জ্যেষ্ঠ শিল্পী ছবিটি নিয়ে টুইট করেছে।

এবার কত দিন বাংলাদেশে থাকছেন?

এভাবে বলতে পারলেন? আমাকে ছবির কাজে বাইরের দেশে থাকতে হয়। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমি এই দেশের সুনাম বাড়ানোর চেষ্টা করছি। যখন দেশের বাইরের ছবির কাজ করি, মনজুড়ে কিন্তু বাংলাদেশ থাকে। নিজ দেশকে ছবির মাধ্যমে আরও কতটা তুলে ধরা যায়, তা-ই ভাবি। তবে এবার বেশ কয়েক দিন থাকব।

কলকাতায় ‘মাস্ক’ ছবির কাজ করছিলেন।

কিছু কাজ বাকি ছিল, শেষ করে ফিরে এসেছি। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া এসকে মুভিজের সঙ্গে অনেকগুলো কাজের পরিকল্পনা চলছে। শামীম আহমেদ রনির পরিচালনায় নতুন একটি ছবিতে কাজ শুরু করব।

আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের ‘প্রিয়তমা’ ছবির খবর কী?

‘প্রিয়তমা’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ দ্রুত গতিতে চলছে। চেষ্টা করছি সবকিছুর সমন্বয় করে ভালোভাবে কাজটি করার। অনেকেই হয়তো জানেন না, ঠিক কতটা জটিলতার মধ্য দিয়ে আমাকে একটি প্রোজেক্ট সামনে এগিয়ে নিয়ে যেতে হয়। তবে আমি আশাবাদী।

The post সত্যি সত্যিই প্রেম দরকার, জানতে দেখুন…… appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

প্রেম-পরকীয়া-যৌনতায় সাবালক হয়ে আসছে ‘হ্যালো’
একের পর এক মুক্তি পাচ্ছে থ্রিলার। এবার বাংলা ওয়েব সিরিজেও আসছে এক নতুন থ্রিলার, ‘হ্যালো’। হইচই ওয়েবসাইটের এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকারকে।

সামনেই দুর্গাপুজো। আর এই ওয়েব সিরিজের প্রেক্ষাপটও উত্তর কলকাতার একটি বনেদি বাড়ির দুর্গাপুজো। সে বাড়ির বড় বউ নন্দিতা এই পুজোর সমস্ত দায়িত্ব একা হাতে সামলায়। কিন্তু হঠাৎই তাঁর মোবাইলে আসে একটা এমএমএস। আর এক লহমায় বদলে যায় তার জীবন। কারণ এই এমএমএস আসলে প্রেমিকার সঙ্গে তার স্বামীর সেক্স ভিডিও। নন্দিতার চরিত্রে এই প্রথম কোনও ওয়েব সিরিজে দেখা যাবে রাইমা সেনকে। জয় সেনগুপ্ত ও রাইমা সেন এই গল্পে স্বামী-স্ত্রী। জয় জড়িয়ে পড়েন এক পরকীয়া সম্পর্কে। তিনি বুঝতে পারেন কেউ তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে। যে গোয়েন্দা একদিকে যেমন তার পরকীয়ার কথা পৌঁছে দেয় তাঁর স্ত্রীর কাছে, অন্যদিকে তাঁর স্ত্রীকে এনে দেয় বেশ কিছু তথ্যও। কিন্তু এই গোয়েন্দাকে অ্যাপোয়েন্ট করলেন ক? সেই নিয়েই এই থ্রিলার।

অনির্বান মল্লিকের পরিচালনায় এই প্রথম বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার ও জয় সেনগুপ্তকে। হইচই ওয়েবসাইট লঞ্চ করবে পুজোর ঠিক আগে। আর সেই সাইটেই মুক্তি পাবে এই থ্রিলার। আর তার আগেই মুক্তি পেল ট্রেলার।

The post প্রেম-পরকীয়া-যৌনতায় সাবালক হয়ে আসছে ‘হ্যালো’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.