পুতিন – ব্রেকিংবিডিনিউজ২৪
বেশি বেশি দিচ্ছেন পুতিন!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেই এমন প্রাপ্তিযোগকে রাশিয়ার সবাই অবশ্য ভালোভাবে নিচ্ছেন না। রাশিয়ার সাবেক ভলিবল তারকা ইয়েকাতেরিনা গামোভা যেমন বলছেন, অল্প অর্জনেই বেশি প্রাপ্তিতে ভেসে যাচ্ছে ফুটবল দল
সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর প্রথমবার আর সব মিলিয়ে ৪৮ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল রাশিয়া। এই সাফল্যের নেপথ্য কারিগর মুণ্ডিত মস্তক ও পুরুষ্ট গোঁফের স্তানিস্লাভ চেরচেশভ রুশদের নয়নের মণিই হয়ে গেছেন। বিশ্বকাপ সাফল্যের পুরস্কার হিসেবে দিন কয়েক আগেই চেরচেশভের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে রুশ ফুটবল ফেডারেশন। এবার ভূষিত হলেন বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব নেভস্কি’তেও। সম্মাননা পেয়েছেন আকিনফিয়েভ-ইগনাশেভিচসহ দলের অন্য খেলোয়াড়েরাও।
স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলায় পর্যাপ্ত প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়াই লড়াইয়ে নামতে হয়েছিল রাশিয়াকে। বিশ্বকাপে নিজেদের দেশ নিয়েই আশাবাদী ছিলেন না অধিকাংশ রুশ। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ আটে উঠে যায় রাশিয়া। যে পথে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মতো দলকেও হারিয়ে দেয়। ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নযাত্রা থেমে গেলেও রুশদের আনন্দ হিল্লোলে ভাসতে ওইটুকুই যথেষ্ট ছিল।
তো বিশ্বকাপের সাফল্য উদ্‌যাপনের জন্য গত পরশু রাষ্ট্রীয় ভবন ক্রেমলিনে ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই ‘অর্ডার অব নেভস্কি’ তুলে দেওয়া হয় ৫৪ বছর বয়সী চেরচেশভের হাতে। অধিনায়ক ইগর আকিনফিয়েভকে দেওয়া হয়েছে ‘অর্ডার অব অনার’। এই একই পুরস্কার পেয়েছেন ৩৮ বছর বয়সী ডিফেন্ডার সের্গেই ইগনাশেভিচও। খালি হাতে ফেরেনি বাকি দলও। সবাই পেয়েছেন সম্মাননা সার্টিফিকেট। আর রাশিয়া বিশ্বকাপের দলকে ‘মাস্টার অব স্পোর্ট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেই এমন প্রাপ্তিযোগকে রাশিয়ার সবাই অবশ্য ভালোভাবে নিচ্ছেন না। রাশিয়ার সাবেক ভলিবল তারকা ইয়েকাতেরিনা গামোভা যেমন বলছেন, অল্প অর্জনেই বেশি প্রাপ্তিতে ভেসে যাচ্ছে ফুটবল দল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিকে দুটি রুপাজয়ী রুশ দলের সমস্যা গামোভা পরশু নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘অনেককে (রাষ্ট্রীয়) সম্মাননা পেতে বিশ্ব চ্যাম্পিয়ন বা অলিম্পিকে স্বর্ণ জিততে হয়। কিন্তু কিছু মানুষ কোয়ার্টার ফাইনালে উঠেই সম্মাননা পেয়ে গেল। পুরস্কারটার (মাস্টার অব স্পোর্ট) মান কমে যেতে দেখে লজ্জাই লাগছে।’
তা রাশিয়ার ফুটবলের মান-সংস্কৃতি মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাও তো ছোট অর্জন নয়। এ প্রশ্নের বিপরীতেও যুক্তি আছে গামোভার, ‘হ্যাঁ, খেলোয়াড়েরা দারুণ খেলেছে। পুরো দেশ আনন্দে মেতেছে, তাদের সমর্থন দিয়েছে। কিন্তু তারা তো বিশ্বসেরা হতে পারেনি…তারা একটু ভালো বোনাস পেলেই চলত।’
চেরচেশভ-আকিনফিয়েভদের অবশ্য নিন্দুকের কথা নিয়ে ভাবতে বয়েই গেছে। বিশ্বকাপ সাফল্যের পর পাওয়া দেশের মানুষের বাহবা আর সম্মাননা মিলিয়ে তাঁরা তো এখন সপ্তম স্বর্গে!
The post বেশি বেশি দিচ্ছেন পুতিন! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
‘পুতিন হলেন রাশিয়ার রজনীকান্ত’
২০১৮ বিশ্বকাপ শেষ। চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া দেশে ফিরেছে। আয়োজনের জন্য সবার প্রশংসা কুড়িয়েছে রাশিয়া। আয়োজনের কোথাও ছিল না কোনো কমতি। জমকালো স্টেডিয়াম, স্টেডিয়ামে বিনা মূল্যে ট্রেনযাত্রার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতেই ধন্যবাদ পাওয়ার মতোই করেছে রাশিয়া। সেই ধন্যবাদের মধ্যেই একটি কারণে নেটিজেনদের ট্রলের শিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঘটনাটি রোববারের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে। সেখানে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। আরও যথার্থভাবে বললে বলা ভালো তাঁর ছাতা। পুরস্কার প্রদান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মস্কোয় শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। আবহাওয়ার কথা বিবেচনা করেই পুতিন প্রস্তুতি সেরেই এসেছিলেন। বৃষ্টি শুরু হতেই দেখা যায়, দেহরক্ষী বিশাল ছাতা মেলে ধরেছেন পুতিনের মাথায়। অথচ তখন পাশে দাঁড়িয়ে ভিজছেন তিন-তিনজন প্রেসিডেন্ট। ফিফার জিয়ান্নি ইনফান্তিনো, ফ্রান্সের ইমানুয়েল মাখোঁ ও ক্রোয়েশিয়ার কলিন্দা গ্রাবার-কিতারোভিচ। আর ঘটনা চোখ এড়াইনি অনেকেরই। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ, সমালোচনা। ব্যঙ্গ করে একজন বলেছেন, আমার ছাতা কেন অন্যদের দেব। কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। বলেছেন, এতেই প্রমাণিত হয় তিনিই আসলে বস। তিনি রাশিয়ান রজনীকান্ত।
এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান এমবাপ্পে, সেরা খেলোয়াড় কিংবা কলিন্দা গ্রাবারের প্রাণোচ্ছল উপস্থিতি নিয়ে আলোচনা না হয়ে এখন আলোচনার কেন্দ্রে পুতিনের ছাতা। বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে বাঁ পাশ থেকে প্রথমেই ছিলেন ইনফান্তিনো, পুতিন, ইমানুয়েল মাখোঁ ও কলিন্দা গ্রাবার। বৃষ্টির সম্ভাবনা দেখেই হয়তো প্রস্তুতি নিয়েই এসেছিলেন পুতিন। বৃষ্টি শুরু হতেই দেখা যায়, পুতিনের দেহরক্ষী বিশাল ছাতা খুলে ধরেছেন তাঁর মাথায়। দুই পাশে থাকা জিয়ান্নি ইনফান্তিনো, ইমানুয়েল মাখোঁ ও কলিন্দা গ্রাবার-কিতারোভিচ ভিজছেন। ছাতার নিচে পুতিনের মুখে অকৃত্রিম স্মিত হাসি। এই মুহূর্তটি নেটিজেনদের চোখ এড়ায়নি। তাই পুরস্কার বিতরণীর পর থেকে যাবতীয় বিষয় ছাপিয়ে চর্চা শুরু হয় পুতিনের ছাতা নিয়ে। ঠাট্টা-রসিকতার ঝড় বইছে। তবে কিছুক্ষণ পরই অবশ্য বাকি তিনজনের মাথায় ছাতা মেলে ধরা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলছেন, পুতিন দেখিয়ে দিলেন কেন তিনি পুতিন। কেউ বলছেন, ছাতা দিয়েই তিনি বাকি সবার আলো ঢেকে দিলেন। আবার পুতিনের ‘পাওয়ার স্ট্যান্স’ দেখে অনেকেই মনে করেছেন ‘গডফাদার’-এর কথা।
একজন নেটিজেন মজা করে লিখেছেন, পুতিন মাখোঁকে বলছেন, ‘আমার ছাতা আমারই। এটা তোমার নয়। ফ্রান্স ফ্রাই পানিতে ভিজে সিক্ত হয়ে যাও।’
একজনের মন্তব্য এমন, ‘স্যার, আমরা কয়টি ছাতা আনব? পুতিনের উত্তর, শুধু একটা। তারা আমাদের জিততে দেয়নি। তাদের ভিজতে দাও।’ ভারতের দক্ষিণের সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতার রজনিকান্তের সঙ্গে পুতিনের তুলনা করে একজন লিখেছেন, ‘পুতিন হলেন রাশিয়ান রজনীকান্ত।’
তবে বিশ্বকাপ আয়োজন করে কিন্তু সন্তুষ্ট রুশ প্রেসিডেন্ট। নিজেদের আয়োজনকে এক শতে এক শ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এ রকম একটি সফল বিশ্বকাপ আয়োজন করতে পেরে তিনি গর্বিত। অবশ্য বিশ্বকাপ আয়োজনের সাফল্যের প্রথম সার্টিফিকেটটাই কিন্তু পুতিনকে দিয়েছেন বিশ্বের আরেক ‘পাওয়ারফুল’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টিওআই, সাউথ চায়না মর্নিং পোস্ট।
The post ‘পুতিন হলেন রাশিয়ার রজনীকান্ত’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
বিশ্বকাপে পোয়াবারো পুতিনের!
গ্রুপ পর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে রাশিয়ার। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনেরও। নিজের দেশের ফুটবল দলের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে এক অর্থে ঘোল খাইয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাঁর আক্রমণাত্মক খেলায় নাকানি-চুবানি খেয়েছে পশ্চিমা দেশগুলো। মাঠে রাশিয়া জিতুক বা হারুক, পুতিনের জয় কেউ ঠেকাতে পারছে না।
বিশ্লেষকেরা বলছেন, চলমান বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে গুটিকয়েক দেশ বাদে বেশির ভাগ বিশ্বনেতা রাশিয়ায় জড়ো হচ্ছেন। এতে বিশ্বমঞ্চে রাশিয়া আর অপাঙ্‌ক্তেয় হয়ে থাকছে না। দেশটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। এতে ভূরাজনৈতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান পোক্ত করছে মস্কো।
পাঠক, তিষ্ঠ ক্ষণকাল। উদাহরণ দিচ্ছি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রুশ প্রেসিডেন্টের দহরম-মহরম চোখ এড়ানোর কথা নয়। টেলিভিশনের পর্দায় বারবারই দেখা গেছে এই দুই নেতাকে। সংবাদমাধ্যম সিএনএনের খবরে প্রকাশ, শুধু খেলা দেখা নয়, পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বিশ্বব্যাপী তেলের দাম নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গিয়েছেন রাশিয়া। গ্রুপ পর্বে পর্তুগাল-মরক্কোর ম্যাচ উপভোগ করেছেন তিনি, দেখা করেছেন পুতিনের সঙ্গেও। রাশিয়ায় যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তিন দিনের সফরে পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ও আলোচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রোস্তভ শহরে কোরিয়া-মেক্সিকো ম্যাচ দেখার কথা আছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ফুটবলপ্রেমী এখন রাশিয়ায়। আয়োজক এই দেশে ফুটবল-ভক্তদের বর্ণবাদসহ বিভিন্ন অপরাধের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। ছবি: রয়টার্সসুতরাং বোঝাই যাচ্ছে, খেলার মাঠ এখন রাজনৈতিক হিসাব-নিকাশের উর্বর জমিন হয়ে দাঁড়িয়েছে। খেলার পাশাপাশি চলছে কূটনীতি। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সৌজন্যে পাওয়া সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে কূটনীতির জালে লাগাতার গোল দিয়ে যাচ্ছেন পুতিন।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ক্রিমিয়া সংকট সত্ত্বেও ২০১৪ সালে সোচিতে আয়োজিত শীতকালীন অলিম্পিকে সফল হয়েছিলেন পুতিন। বিশ্বমঞ্চে রাশিয়াকে ইতিবাচক ভাবমূর্তি এনে দিয়েছিল ওই অলিম্পিক আয়োজন। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে আগের অর্জনকে ছাড়িয়ে যেতে চাইছেন রুশ প্রেসিডেন্ট। তবে এবার প্রতিবন্ধকতাও বেশি। টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে ডোপ কেলেঙ্কারিতে জর্জরিত হয় পুরো রুশ ক্রীড়াঙ্গন। বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া নিয়েও বিতর্ক আছে। আলোচনায় আছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর এবং যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচরের ওপর বিষপ্রয়োগের অভিযোগ। এর ওপর আবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে বাশার আল-আসাদকে সমর্থন দেওয়া নিয়ে বাহাস তো আছেই। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক রাজনীতিতে জেরবার অবস্থায় ছিল পুতিনের রাশিয়া।
সিএনএন বলছে, ওপরের ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতারা বিশ্বকাপে এখনো দেখা দেননি। কিন্তু তাই বলে বয়েই গেল পুরো বিশ্বের। খোদ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিট বিক্রির দিক থেকে সর্বোচ্চ ১০টি দেশের মধ্যে আছে যুক্তরাজ্য। এসব দেশের সরকারপ্রধানেরা রাশিয়ায় না গেলেও সাধারণ জনগণ ঠিকই নেচে-গেয়ে মাতাচ্ছে স্টেডিয়াম। বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে রাশিয়া একটি পরিষ্কার বার্তা দিয়েছে। তা হলো, পুরো বিশ্বকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে রাশিয়া এবং এটি কোনো বিচ্ছিন্ন দেশ নয়।
২০১৪ সালে ব্রাজিলে বসেছিল বিশ্বকাপ ফুটবলের আসর। সেখানে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট দিলমা রোসেফের কাছ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে যায় বিশ্বকাপ আয়োজনের ব্যাটন। তখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ ব্ল্যাটার। ছবি: এএফপিজার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ টুর্নামেন্টে মোট খরচ হচ্ছে ১১ বিলিয়ন ডলার। বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে রাশিয়ার ১১টি শহরে। আর এসব শহরে নতুন নতুন স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণে ১৩ বিলিয়ন ডলার খরচ করেছে রুশ সরকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ টুর্নামেন্টের মোট ব্যয়ের তুলনায় এই অঙ্ক চার গুণ বেশি। অবশ্য বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি বলছে, এত ব্যয়ের পরও তা রুশ অর্থনীতিতে কমই প্রভাব রাখবে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণের মূল বক্তব্যও একই।
খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে কোনো দেশই অর্থনৈতিক লাভ-ক্ষতির হিসাবের ধার ধারে না। এটি অনেক বড় একটি সম্মান। একই সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের জাহির করার সুযোগও। রাশিয়ার বেলায় এর সঙ্গে যুক্ত হয়েছে কূটনৈতিক বিভিন্ন চাল। বিশ্লেষকদের ধারণা, এ বিষয়েই বেশি মনোযোগ ভ্লাদিমির পুতিনের।
গ্রুপ পর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে রাশিয়ার। সেই সঙ্গে ভ্লাদিমির পুতিনেরও। ছবি: এএফপিঘরের আগুনও নিভু নিভু
বিশ্বকাপের ডামাডোলের মধ্যে অভ্যন্তরীণ কিছু সংস্কার কার্যক্রম চালাচ্ছে রুশ সরকার। সিএনএন জানিয়েছে, সম্প্রতি পেনশন ব্যবস্থায় বদল এনে চাকরি থেকে অবসরের সময়সীমা নারীদের জন্য ৬৩ থেকে ৫৫ বছরে নামিয়ে আনা হয়েছে। পুরুষদের জন্য এটি এখন ৬০ বছর, যা আগে ছিল ৬৫। এ নিয়ে দেশটিতে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ক্ষোভের আগুন দাবানল হচ্ছে না বিশ্বকাপের কারণেই।
ব্লুমবার্গ বলছে, রাশিয়ার মাত্র ২৮ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের হাতে পাসপোর্ট আছে। অর্থাৎ বেশির ভাগ রুশ নাগরিক বিদেশে যাওয়ার সুযোগই পান না। এমন অবস্থায় পুরো বিশ্বের নানা প্রান্তের মানুষ হাজির হয়েছেন তাদের সামনে। একদিক দিয়ে এটি রুশদের জন্য বিশ্বদর্শনের সুযোগ। তার ওপর আবার আছে ফুটবল-জ্বর। এই হুলুস্থুলের মধ্যেই চুপিচুপি কাজ সারছে পুতিনের সরকার।
নিজের দেশের ফুটবল দলের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে এক অর্থে ঘোল খাইয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ আসরের চূড়ান্ত বিজয়ী পুতিন। ছবি: এএফপিজয় শুধুই পুতিনের?
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ফুটবলপ্রেমী এখন রাশিয়ায়। আয়োজক এই দেশে ফুটবল-ভক্তদের বর্ণবাদসহ বিভিন্ন অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা জানিয়েছে ব্লুমবার্গ। এর সঙ্গে বিশ্বরাজনীতি নিয়ে বিভিন্ন খোঁচা তো আছেই। সুতরাং বিচ্ছিন্ন সহিংসতার শঙ্কা হেলায় উড়িয়ে দেওয়া যাবে না।
কারণ, রুশদের জাত্যভিমান প্রশ্নাতীত। সম্প্রতি এক রুশ আইনপ্রণেতা তো বলেই দিয়েছেন, জাতিগত বিশুদ্ধতা রক্ষা করতে বিদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে রুশ নারীদের যৌন সংসর্গ করা উচিত হবে না। আবার খেলার প্রসঙ্গ যখন আসে, তখন এর সঙ্গে জাতীয়তাবাদী ধারণাও মিশে যায়।
সংবাদমাধ্যম কোয়ার্টজে লেখা কলামে যুক্তরাষ্ট্রের ওয়েসলিয়ান ইউনিভার্সিটির সরকার বিভাগের অধ্যাপক পিটার রুটল্যান্ড বলেছেন, বিশ্বকাপে মাঠ বা মাঠের বাইরে ঝামেলা হোক বা না হোক, জয়ী পক্ষের নামে কোনো পরিবর্তন আসবে না। সেই নাম হলো ভ্লাদিমির পুতিন। তিনিই এই আয়োজনের চূড়ান্ত বিজয়ী।
কথায় আছে, সব ভালো যার, শেষ ভালো তার। বিশ্বকাপ টুর্নামেন্টের শুরুতে টানা জয় পেয়ে আকাশে উড়ছে রাশিয়ার ফুটবল দল। উড়ছেন পুতিনও। এবার শেষটা ভালো করার পালা!
The post বিশ্বকাপে পোয়াবারো পুতিনের! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
ট্রাম্পের মুখোমুখি হতে রাজি পুতিন, তবে…!
ওয়াশিংটন প্রস্তুত থাকলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি কানাডার কুইবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার সুপারিশের জন্য ট্রাম্পকে স্বাগত জানান তিনি।
গত রবিবার চীনের কিংদোও শহরে সম্মেলনের এক ফাঁকে পুতিন সাংবাদিকদের জানান, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশ ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করতে চেয়েছে।
এ সময় পুতিন আরও জানান, ‘আমেরিকার প্রেসিডেন্ট অনেকবার বলেছেন যে এ ধরনের বৈঠক হতে পারে। অবশ্যই আমার কাজের সূচি অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হবে।’
আমেরিকার গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, ২০১৬ সালে আমেরিকার নির্বাচনে পুতিন ট্রাম্পকে সাহায্য করেছেন। আমেরিকার সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও কয়েকবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করতেও চেয়েছেন।
জি-৭ সম্মেলনে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, রাশিয়ার আবার যোগদান করলে জি-৭ থেকে ফের জি-৮ এ রূপান্তরিত হবে। এদিকে, বহিষ্কৃত রাশিয়াকে আবারো অন্তর্ভুক্তির ব্যাপারে ট্রাম্পের প্রস্তাবে জি-৭ এর অন্যান্য সদস্য দেশগুলো আপত্তি তুলেছে।
এর আগে হোয়াইট হাউসে বৈঠকের জন্য পুতিনকে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। ফোনেই পুতিনকে আমন্ত্রণ করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে বলেন, রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফরে গেলে তিনি খুশি হবেন এবং এই সফরের পর তিনি সফরে রাশিয়া যেতে পারলেও খুশি হবেন।
ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ
The post ট্রাম্পের মুখোমুখি হতে রাজি পুতিন, তবে…! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.