পাসপোর্ট – ব্রেকিংবিডিনিউজ২৪

গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক
গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে মো. জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। আটক জসিম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে গাজীপুরে আসে। তার বাবার নাম আক্কাছ আলী। মঙ্গলবার দুপুর একটার দিকে পাসপোর্ট করতে আসা ওই রোহিঙ্গাকে আটক করা হয়।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহ উদ্দিন জানান, গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন জসিম। পাসপোর্টের আবেদন ফরমে ওই রোহিঙ্গা জসিম গাজীপুরের টঙ্গীর মন্নু নগরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করে। তার স্থায়ী ঠিকানা মেহেরপুর সদরে বলে উল্লেখ করা হয়। যাছাই বাছাইয়ের এক পর্যায়ে তার কথাবার্তা ও আচার আচরণে অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন রোহিঙ্গা বলে দাবি করে। এছাড়া সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল এবং মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করে। এ সময় জয়দেবপুর থানায় খবর দেয়া হলে একদল পুলিশ এসে জসিমকে আটক করে নিয়ে যায়।

তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে উখিয়ার ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

The post গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

প্রযুক্তির সহায়তায় আসছে ই-পাসপোর্ট…… !!
দেশব্যাপী ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা টেলিকম লিমিটেড।

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তালমিলিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পাসপোর্ট সেবা দেওয়ার উদ্দেশ্যে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করেছে সরকার। প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে জার্মান প্রতিষ্ঠান ভেরিডোস এবং দেশীয় প্রতিষ্ঠান হিসেবে তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা খাতে প্রযুক্তি সহায়তা দেবে ফ্লোরা টেলিকম।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ই-পাসপোর্টের মূল ডাটা সেন্টারের দায়িত্ব থাকবে ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনায়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগকালীন তথ্য ব্যবস্থাপনা, আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহে প্রযুক্তির সমন্বয় করবে ফ্লোরার দক্ষকর্মী বাহিনী। দেশীয় অংশীদার হিসেবে পাসপোর্ট কার্যক্রম পরিচালনায় প্রাতিষ্ঠানিক এন্টারপ্রাইজ সার্ভার, স্টোরেজ এবং নিরাপত্তা সমাধান প্রদান করবে ফ্লোরা।

গত সপ্তাহে, জার্মান প্রতিষ্ঠান ভেরিডোসকে বাংলাদেশে বায়োমেট্রিক ভিত্তিক পাসপোর্ট সেবা পরিচালনার জন্য ৩৩ দশমিক ৪ বিলিয়ন টাকার কাজ অনুমোদন দেয় সরকার। জার্মান কোম্পানি ভেরিডোস ৩ কোটি ই-পাসপোর্ট বুকলেট সরবরাহ করবে বাংলাদেশকে। পাশাপাশি আগামী দশ বছর এই কার্যক্রমের দেখভালের দায়িত্বে থাকবে তারা।

এ ব্যাপারে ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, আমরা ই-পাসপোর্ট প্রকল্পে আইটি সল্যুশন দিতে পেরে গর্ববোধ করছি। পাশাপাশি জার্মান প্রতিষ্ঠান ভেরিডোসের অভিজ্ঞতা এবং ফ্লোরার কর্ম শক্তির সমন্বয়ে প্রকল্পটি এগিয়ে যাবে। সমন্বিত অভিজ্ঞতা বাস্তবায়নে পাসপোর্ট অধিদপ্তরের এই সুদূরপ্রসারী প্রকল্প সফল হবে বলে আশা করেন রফিকুল। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ই-পাসপোর্টের প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

৪ হাজার ৬৩৬ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি আগামী ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে পাসপোর্ট অধিদপ্তর।

The post প্রযুক্তির সহায়তায় আসছে ই-পাসপোর্ট…… !! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

৩৫ হাজার টাকায় পাসপোর্ট কিনছেন রোহিঙ্গারা
বরিশালে পাসপোর্ট করতে গিয়ে গত ১৫ জানুয়ারি পুলিশের হাতে ধরা পড়েন চার রোহিঙ্গা। সৌদি আরবে পাঠানোর জন্য পাসপোর্ট করাতে তাদের কক্সবাজার থেকে বরিশাল নিয়ে যান দালালেরা। নড়াইল পাসপোর্ট অফিস থেকে গত ১০ এপ্রিল এক দালাল ও দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ। ৩৫ হাজার টাকায় দালালের মাধ্যমে তারা পাসপোর্ট করতে চেয়েছিলেন। রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গত ৪ এপ্রিল এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়। ৪০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা তরুণীকে পাসপোর্ট করিয়ে দিতে চেয়েছিলেন দালালেরা।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রের বরাতে প্রথম আলোর এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের পাসপোর্ট করিয়ে দিতে দেশব্যাপী একটি চক্র গড়ে উঠেছে। এই চক্রে পাসপোর্ট অফিসের কিছু কর্মচারী-কর্মকর্তা, দালাল ও পুলিশের মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা রয়েছেন। তারা জনপ্রতি ৩০-৩৫ হাজার টাকা নিয়ে রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট ধরিয়ে দিচ্ছেন।

বিষয়টি স্বীকার করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রিজওয়ান বলেছেন, ‘ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা হরহামেশা পাসপোর্ট নিচ্ছে। এটা ঠেকানো যাচ্ছে না।’

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, দর্শনায় আটক হওয়া পাঁচ রোহিঙ্গার মধ্যে চারজন পুলিশের সুপারিশ ছাড়া এবং একজন সুপারিশের ভিত্তিতে পাসপোর্ট পেয়েছেন। তারা নিজেদের চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা দেখিয়ে পাসপোর্ট অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক কার্যালয় থেকে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। রোহিঙ্গাকে বাংলাদেশি হিসেবে দেখিয়ে পাসপোর্ট সংগ্রহের আবেদনের ফরমে সুপারিশ (স্বাক্ষর) রয়েছে ফেনী জেলার চার পুলিশ কর্মকর্তার। আর কোনো রকম ঠিকানা যাচাই-বাছাই ছাড়াই রোহিঙ্গাদের এমআরপি পাসপোর্ট দিয়েছেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক মহের উদ্দিন শেখ।

অন্যদিকে পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মহের উদ্দিন শেখ কুমিল্লা থেকে বদলি হয়ে এখন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে কর্মরত। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

বাংলাদেশি সেজে পাসপোর্ট পাওয়া রোহিঙ্গার আবেদন ফরমে সুপারিশ রয়েছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহীনুজ্জামানের। তবে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে। সেখানে রোহিঙ্গারা নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছে, বাংলাদেশিদের কাজের পরিবেশ নষ্ট করছে।

ঠিকানা যাচাই না করে পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কড়াকড়ি করলেই ভুয়া ঠিকানায় পাসপোর্ট করার প্রবণতা কমে যাবে বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। তিনি বলেন, ‘পাসপোর্ট নিয়ে যত দুর্নীতি হয়, তার মূলে থাকে পুলিশের ঠিকানা যাচাইয়ের ব্যাপারটি। তাই ঠিকানা যাচাইয়ে স্বচ্ছতা আনতে হবে।’

এদিকে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে ঠিকানা যাচাই ছাড়াই পাসপোর্ট দেওয়ার যে নিয়ম রয়েছে, রোহিঙ্গারা তার সুযোগ নিচ্ছে।

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া বেশির ভাগই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের ঠিকানা ব্যবহার করেছেন। তারা নিজেদের কক্সবাজারের টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী উপজেলার বাসিন্দা বলে দাবি করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘পাসপোর্ট করতে গেলে আঙুলের ছাপ নেওয়ার সময়ই রোহিঙ্গাদের ধরা পড়ে যাওয়ার কথা। প্রথম দিকে তারা অবাধে পাসপোর্ট পেলেও এখন আর পাচ্ছে না।’

The post ৩৫ হাজার টাকায় পাসপোর্ট কিনছেন রোহিঙ্গারা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘হিন্দু ধর্ম গ্রহণ না করলে পাসপোর্ট নবায়ন হবে না’
বিয়ের ১২ বছর পরে যে স্বামীর ধর্ম নিয়ে কোনো প্রশ্ন শুনতে হবে এটা কল্পনাও করতে পারেননি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা তন্বী শেঠ। তন্বী শেঠ টুইটারে অভিযোগ করেছেন যে, লখনৌয়ের পাসপোর্ট সেবা কেন্দ্রে কর্মরত এক অফিসার সকলের সামনে তাকে প্রশ্ন করেছেন যে, বিয়ের পরেও কেন নিজের পদবী পরিবর্তন করেননি তিনি। স্বামীকেও ডেকে বলা হয় যে, পাসপোর্ট নবায়ন করতে হলে তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করে পাঁচ ভাগে পোস্ট করা টুইটে শেঠ লিখেছেন, তিনি আনাস সিদ্দিকিকে ১২ বছর আগে বিয়ে করেছেন। তাদের বছর ছয়েকের এক সন্তানও আছে। কিন্তু ভারতের বেশীরভাগ নারীই যেমন বিয়ের পরে পদবী বদল করে স্বামীর পদবী রাখেন সেটা তিনি করেননি।

শেঠ বলেন, একজন মুসলিমকে বিয়ে করেও কেন পদবী বদল করিনি সেই প্রশ্ন তুলে আমার পাসপোর্টের নবায়ন আটকে দেন বিকাশ মিশ্র নামের ওই অফিসার। সবার সামনে আমাকে অপমান তো করাই হয়, এমনকি আমার স্বামীকে ডেকে পাঠিয়ে বলা হয় যে, ‘হিন্দু ধর্ম গ্রহণ করলে তবেই পাসপোর্ট নবায়ন করা হবে।’

সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে তন্বী শেঠ লিখেছেন, বিচারের প্রতি এবং আপনার প্রতি আমার গভীর আস্থা নিয়ে একই সঙ্গে মনে প্রচণ্ড রাগ আর অনিশ্চয়তার মধ্যে এই টুইট করতে হচ্ছে আমাকে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, লখনৌয়ের রিজিওনাল পাসপোর্ট অফিসার পীযুষ ভার্মা বুধবারই সংবাদমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। বৃহস্পতিবার সকালে ওই দম্পতিকে নিজের দপ্তরে ডেকে তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়েছেন তিনি।

ভার্মা জানিয়েছেন, পাসপোর্ট নবায়নের জন্য যে সব নথি তারা জমা দিয়েছিলেন তাতে কোনো অসঙ্গতি নেই। তাই নতুন পাসপোর্ট দিয়ে দেয়া হয়েছে। আর যে অফিসার ওই দুর্ব্যবহার করেছিলেন তাকে বদলি করে দেওয়া হয়েছে, সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

The post ‘হিন্দু ধর্ম গ্রহণ না করলে পাসপোর্ট নবায়ন হবে না’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.