পরিবেশ – ব্রেকিংবিডিনিউজ২৪

যেসব দেশে কখনোই বেড়াতে যাবেন না, জেনে নিন কেন?
দেশের বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে কোন দেশ সম্পর্কে কি বলছেন ভ্রমণকারীরা। এসব বিষয় জানার পর কোন দেশে ঘুরতে যাবেন তা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের  সামজিক খবরের ওয়েবসাইট রেডিটের সদস্যরা (রেডিটর) কয়েকটি দেশ চিহ্নিত করেছেন, যেখানে তাঁরা আর কোনো দিন যেতে চান না। এ ব্যাপারে তাঁরা কয়েকটি  কারণও বলেছেন। দেশগুলো ভ্রমণ করতে গিয়ে নানা বৈষম্যের শিকার হয়েছেন তাঁরা।

গোগো জ্যাক নামের একজন সদস্য বলেন, ‘আমি বাহামা পছন্দ করি না। জায়গা সুন্দর ছিল এ ব্যাপারে সন্দেহ নেই। তবে সেখানে গিয়ে কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে।  স্থানীয়রা বলেছে, অর্থ ছাড়া এখানে আসার কোনো মানেই হয় না। ভ্রমণকারীদের সঙ্গে কথা বলতেও তাদের আপত্তি। আর অর্থ নেওয়ার জন্য হাত পেতেই থাকে।’

অপরাধ প্রবণতা, বৈষম্য, পরিবেশ, স্থানীয়দের আচরণের মতো  বিষয়গুলো বিবেচনা করে বেশ কয়েকটি দেশের নাম দেওয়া হয়েছে। আর দেশগুলোর পাশে প্রবণতা বা বৈশিষ্ট্য। আসুন জেনে নিই…

১. ভ্রমণকারীদের প্রতি অসহযোগিতার মনোভাব : আলবেনিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সলোমন আইল্যান্ড, থাইল্যান্ড, তিউনিসিয়া, ভিয়েতনাম, বাহামা।

২. ভিক্ষুক : মেক্সিকো, বেলিজ

৩. বিরক্তিকর : ফিনল্যান্ড, ফ্রান্স, স্লোভাকিয়া, লুক্সেমবার্গ

৪. বিপজ্জনক :  কোয়েশিয়া, হুন্ডুরাস, সোমালিয়া, ভেনিজুয়েলা

৫. নোংরা : কিউবা, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন

৬. ব্যয়বহুল : ডেনমার্ক, নরওয়ে, স্লোভেনিয়া

৭. উচ্চশব্দ : ইতালি

৮. অতি দরিদ্র্য : হাইতি, জ্যামাইকা, প্যারাগুয়ে

৯. বর্ণ বৈষম্য : যুক্তরাষ্ট্র

১০. অভদ্র : চেক রিপাবলিক, গ্রিস, লেবানন, রোমানিয়া, সৌদি আরব, সুইজারল্যান্ড, তুরস্ক

১১. যৌন নিগ্রহ : মিসর, মরক্কো, সোয়াজিল্যান্ড (বর্তমানে ইসোয়াতিনি)

১২. অসৎ : কম্বোডিয়া

১৩. শৌচাগার : চীন

১৪. শীত : কানাডা

১৫. যুদ্ধ : আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন

১৬. অদ্ভুত : জাপান, দক্ষিণ কোরিয়া

The post যেসব দেশে কখনোই বেড়াতে যাবেন না, জেনে নিন কেন? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মাছ খাচ্ছেন না প্লাস্টিক?
তেলতেলে চেহারা দেখে চোখ আটকে গিয়েছিল। কী আর করা! টাকার মায়া না করে কিনে ফেললেন চোখ-ধাঁধানো এক মাছ। বাসায় এনে মহা আয়োজনে হলো রান্না। তারপর গরম-গরম পাতে পরিবেশন। সুস্বাদু মাছের টুকরো মুখে পুরতেই বেরিয়ে এল একটি শব্দ—আহা!

আপনার এই তৃপ্তির ঢেকুরের আড়ালে শরীরে বাসা বাঁধতে পারে রোগব্যাধি। মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে স্বাস্থ্য। কারণ, আপনি যে মাছ খাচ্ছেন, ওতে ক্ষতিকর প্লাস্টিক থাকতে পারে।

সম্প্রতি সিএনএন অনলাইনে প্রকাশিত একটি ভিডিও নিউজ দেখলাম। রীতিমতো আঁতকে ওঠার মতো অবস্থা। মাছের মাধ্যমে আমরা কীভাবে প্লাস্টিক খাচ্ছি, তা দেখানো হয়েছে ভিডিওটিতে। এ নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিকও তথ্যচিত্র করেছে।

মাছে প্লাস্টিক থাকার তথ্য-প্রমাণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সপ্তাহ চারেক আগে থাইল্যান্ডে একটি মৃত পাইলট তিমির পেটে প্লাস্টিকের ৮০টি ব্যাগ পাওয়া যায়। পাকস্থলীতে বিপুল প্লাস্টিকই তার মৃত্যুর কারণ।

মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের শরীরে ঢুকছে। চিত্রটি টুইটার থেকে নেওয়া

মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের শরীরে ঢুকছে। চিত্রটি টুইটার থেকে নেওয়া

হংকংয়ে অনেক মাছ প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা খাচ্ছে। গবেষকেরা একটি মাছেই ৮০ টুকরো প্লাস্টিক পাওয়ার কথা জানিয়েছেন। এমন মাছ হরদম বাজারে যায়। কোরীয় উপদ্বীপে সামুদ্রিক মাছে প্লাস্টিক পাওয়া গেছে। সায়েন্টিফিক রিপোর্টার্স জার্নালের গবেষণা (২০১৫) আমাদের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাজারের প্রায় ২৫ শতাংশ মাছে প্লাস্টিক বা ফাইবার থাকার তথ্য এক ভয়ংকর বার্তা বহন করে।

‘মাছে-ভাতে বাঙালি’—প্রবাদটি আর খাটে কি না, তা নিয়ে তর্ক হতেই পারে। দুর্দিন সত্ত্বেও বাঙালির পাতে মাছ না উঠলে চলে! প্রাণিজ আমিষের জন্য মাছ এখনো আমাদের অন্যতম ভরসা। মাছের সুদিন ফেরানোর নানা উদ্যোগের মধ্যে এবার শুনুন এক দুঃসংবাদ। বাংলাদেশেও মাছে প্লাস্টিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এসডো) সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে গবেষণা করে। তারা তিন শহরের নদী-খাল-জলাশয়ের পানিতে প্লাস্টিক (মাইক্রোবিড) পেয়েছে। এসডো প্রায় ১০০ মাছের ওপর গবেষণা করে। সংস্থাটি মাছের পাকস্থলী, মুখ ও ডিমে মাইক্রোবিড পাওয়ার কথা জানায়। রুই ও পুঁটি মাছে প্লাস্টিকের উপস্থিতি বেশি।

প্লাস্টিক আমাদের জীবন সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু এই প্লাস্টিকই আমাদের গিলে খাচ্ছে। প্লাস্টিকে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বড় ধরনের হুমকির মুখে।

বিশ্বে প্রতি বছর ৩৩০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিবছর ৩৩০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়। ছবি: রয়টার্স

সিএনএন জানাচ্ছে, বিশ্বে প্রতিবছর ৩৩০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়। ইউএন এনভায়রনমেন্টের তথ্য অনুযায়ী, বছরে ৮ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক সমুদ্রে পড়ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে বলে চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। এসব তথ্য বলে দেয়, আমরা সত্যিই এক প্লাস্টিকের গ্রহ হতে যাচ্ছি।

প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারে বাংলাদেশও পিছিয়ে নেই। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার জানাচ্ছেন, দেশে ২০১৪ সালেই দিনে ২৭ হাজার টন প্লাস্টিক ব্যবহৃত হচ্ছিল। এই হার চললে ২০২৫ সালে তা ৫০ হাজার টনে পৌঁছাবে।

দেশে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্লাস্টিক বর্জ্য। এবারের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘বিট প্লাস্টিক পলিউশন’ শিরোনামের সেমিনারে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ চিত্র উঠে আসে। দেশে দিনে ১ হাজার ৭০০ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হচ্ছে। ঢাকায় তা ৩৮১ দশমিক ৩৬ টন। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি ইতিমধ্যেই গুরুতর।

প্লাস্টিকের দূষণে বাংলাদেশ যে মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, তা জানা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের সাম্প্রতিক প্রতিবেদনে। বিশ্বের শীর্ষ স্থানীয় প্লাস্টিক দূষণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দশম। প্লাস্টিকের লাগাম না টানলে আমাদের কপালে যে মহাদুর্ভোগ আছে, তা বলার অপেক্ষা রাখে না।

বছরে ৮ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক সমুদ্রে পড়ছে। ছবি: রয়টার্স

বছরে ৮ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক সমুদ্রে পড়ছে। ছবি: রয়টার্স

আমরা এখন নিশ্চিন্তে প্লাস্টিকসামগ্রী ব্যবহার করছি। এথায়-সেথায় ফেলছি। কিন্তু আমরা ভাবতেও পারছি না, ঘুরে-ফিরে এই প্লাস্টিকই আমাদের পেটে যাচ্ছে।

প্লাস্টিক অপচ্য। এর আয়ুষ্কাল কমপক্ষে ৫০০ বছর। একপর্যায়ে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। প্লাস্টিকের এই ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রে প্রবেশ করে শেষ গন্তব্য হিসেবে মানুষের শরীরে ঢুকছে। বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

প্লাস্টিকের বিস্তার ও ব্যবহার আমাদের সাদামাটা ভাবনার চেয়ে বহুগুণ বেশি। পাত্র, আসবাব, পলিথিন—এসব সচরাচর সামগ্রীর বাইরে আরও অনেকে ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার লক্ষণীয়। সাবান, ডিটারজেন্ট, টুথপেস্টসহ বিভিন্ন ধরনের কসমেটিকসে মাইক্রোবিড নামের ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমেদ কামরুজ্জামানের নেতৃত্বাধীন গবেষণায় দেখা গেছে, দেশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ক্ষুদ্র কণা পুকুর-ডোবা, নদী-নালা, খাল-বিলসহ জলাশয়ে পড়ছে। এই প্লাস্টিক মাছ খাচ্ছে। আমরা আমাদের অজান্তে মাছের মাধ্যমে প্লাস্টিক খাচ্ছি।

প্লাস্টিকের দূষণ একক কোনো ক্ষেত্রে আটকে নেই। মাটি, পানি, বায়ু—সর্বত্রই প্লাস্টিকের দূষণ চলছে। প্লাস্টিকের বিস্তার কতটা প্রকট আকার ধারণ করেছে, তার প্রমাণ মেলে হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। আমরা যা-ই খাচ্ছি, তার সঙ্গে প্লাস্টিক থাকছে বলে গবেষকদের দাবি। এবার নিজেরাই চিন্তা করুন, আমাদের পেটে দিনে কতটা প্লাস্টিক যায়।

স্বাস্থ্যগত ঝুঁকি

প্লাস্টিকের সম্ভাব্য স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে বলে মনে করেন কিং’স কলেজ লন্ডনের এনভায়রনমেন্টাল রিসার্চ গ্রুপের পরিচালক ফ্রাঙ্ক কেলি ও ডাবলিনের গ্যালওয়ে-মায়ো ইনস্টিটিউট অব টেকনোলজির অ্যানি মেরি মাহন।

খাদ্যচক্রে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক ধীরে ধীরে মানবস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে—এমন মত কোরিয়া ইনস্টিটিউট অব ওশান সায়েন্স অ্যান্ড টেকনোলজির।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান বলছেন, থাইরয়েডের সমস্যা, ক্যানসার, চর্মরোগ, কিডনি রোগের জন্য পরোক্ষভাবে প্লাস্টিক দায়ী।

প্লাস্টিক তৈরিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়টি প্রমাণিত। এই রাসায়নিক ক্যানসারের কারণ হতে পারে। মানুষের স্নায়ুতন্ত্র, ফুসফুস ও প্রজনন অঙ্গের ক্ষতি করতে পারে প্লাস্টিকের রাসায়নিক। কোষ ধ্বংস করতে পারে প্লাস্টিক। প্লাস্টিকের সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়া মানুষের পেটে চলে যাওয়া অসম্ভব কিছু নয়।

মানবস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের প্রভাবের সীমা-পরিসীমা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যায় না। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে আরও বড় পরিসরের গবেষণার প্রয়োজন। তবে সবার আগে দরকার প্লাস্টিকের ‘পাগলা ঘোড়া’ থামানো।

The post মাছ খাচ্ছেন না প্লাস্টিক? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দেশে ৪০ হাজার পাখির বিচরণ কমেছে
সারা দেশে পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। গণনা করে বাংলাদেশ বার্ড ক্লাব পাখির যে মোট সংখ্যা পেয়েছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। গত বছরের তুলনায় এবার দেশে পাখির বিচরণ কমেছে প্রায় ৪০ হাজার।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএনের সঙ্গে যৌথভাবে করা ওই জরিপে দেখা গেছে, বিশেষ করে উপকূলীয় এলাকা ও সোনাদিয়া দ্বীপে পাখির বিচরণ আগের বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছ। গত ছয় বছরের মধ্যে এ বছর সবচেয়ে কম পাখি বিচরণ করতে দেখেছে সংগঠনটির জরিপকর্মীরা।

১৯৯৪ সালে দেশের সর্বপ্রথম পাখি জরিপে পাখি পাওয়া গিয়েছিল প্রায় ৮ লাখ। ২০১৭ সালে পাখি দেখা গেছে ২ লাখ ৩৩ হাজার ৩২টি, যা ২০১৮ সালে নেমে এসেছে ১ লাখ ৬৩ হাজার ২১টিতে। বার্ড ক্লাবের সদস্য ও দেশের পাখি বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন এবং পাখিদের বিচরণ এলাকায় মানুষের নানা তৎপরতার কারণে পাখিরা অন্যত্র চলে যাচ্ছে। এর আগেও নানা কারণে পাখিরা স্থান বদল করেছে। তাই এক জায়গায় পাখি কমলে অন্য জায়গায় তাদের বেশি পরিমাণে পাওয়া গেছে। কিন্তু এবার পাখিরা বিকল্প জায়গাতেও সুবিধা করতে পারছে না। এর ফলে সব মিলিয়ে পাখির পরিমাণ কমতে দেখা গেছে।

কেন কমছে

দেশের বেশির ভাগ পাখি জলাভূমি ও কাদামাটির চরগুলোতে বিচরণ করে। গাছে বসবাস করে অনেক পাখি। দেশের হাওর, নদী ও উপকূলীয় চরগুলোসহ পাখির বসবাস ও বিচরণের ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমন হাওরগুলোতে ধান চাষ করতে গিয়ে পানি শুকিয়ে ফেলা হচ্ছে। সার দেওয়ার ফলে পাখির খাবার পোকামাকড় মারা যাচ্ছে। চরগুলোতে মানুষের বসতি বেড়ে যাওয়ায় তাতে পাখি আসা কমিয়ে দিয়েছে। আর নদীগুলোতে দূষণ বেড়ে যাওয়ায় পাখি সেখানে থাকতে পারছে না।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক প্রথম আলোকে বলেন, দেশে যেসব পাখি দেখা যায় তার বেশির ভাগই পরিযায়ী। সুদূর সাইবেরিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত বিশ্বের ২০টি দেশে তারা বিভিন্ন ঋতুতে যায়, থাকে। যে দেশে তাদের বসবাসের অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যাবে, সেই দেশ থেকে তারা অন্য দেশে চলে যাবে। বাংলাদেশে ৩৪ বছর ধরে পাখি জরিপের তথ্য উল্লেখ করে এই পাখি বিশেষজ্ঞ বলেন, দেশে পাখির সংখ্যা ধারাবাহিকভাবে কমছে, যা দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও বৈশিষ্ট্য নষ্ট হওয়ার ইঙ্গিত করে।

কোথায় কোন শুমারিতে কী পাওয়া গেল

বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসের বিভিন্ন সময়ে পাখি বেশি থাকে দেশের এমন পাঁচটি এলাকায় শুমারিটি করেছেন। ১৯৯৪ সাল থেকে প্রতিবছর একই সময়ে তাঁরা জরিপটি করে থাকেন। এ বছর দেশের উপকূলীয় এলাকার ভোলা ও নোয়াখালীর চর সোনাদিয়া দ্বীপ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, সিলেট ও মৌলভীবাজারের হাকালুকি হাওর ও বাইক্কার বিলে জরিপটি করা হয়। শীতের এই সময়টাতে ওই এলাকাগুলোতে পাখি বেশি থাকে বলে জরিপটি করা হয়।

শুমারির ফলাফল অনুযায়ী টাঙ্গুয়ার হাওরে পাখির সংখ্যা গত এক বছরে ৯১ হাজার ২৩৬টি থেকে কমে ৫৯ হাজার ৫৪২টিতে নেমে এসেছে। হাকালুকিতে ৫৮ হাজার ২৮৯টি থেকে কমে ৪৫ হাজার ১০০টি, বাইক্কার বিলে ১০ হাজার ৭৩৬টি থেকে কমে ১০ হাজার ২৫৪টি এবং উপকূলে ৪১ হাজার ৪৫টি থেকে কমে ২৬ হাজার ৫২৫টি হয়েছে। তবে সোনাদিয়ার পাখির সংখ্যা অপরিবর্তিত আছে।

এ ব্যাপারে বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান প্রথম আলোকে বলেন, দেশের উপকূলীয় চরগুলোতে কৃষি কাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যাচ্ছে। কাদামাটির চরগুলো শক্ত হয়ে যাচ্ছে, গাছ কেটে নানা ধরনের উন্নয়নকাজ হচ্ছে। উপকূলের কিছু চরকে পাখিদের বসবাসের জন্য ছেড়ে না দিলে একদিন হয়তো আমরা দেখব উপকূলে আর কোনো পাখি নেই। আর পাখি না থাকলে দেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।

The post দেশে ৪০ হাজার পাখির বিচরণ কমেছে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা
বাতাস নেই, গাছের পাতাও খুব একটা নড়ছে না। আকাশে অল্পস্বল্প মেঘ ভেসে বেড়াচ্ছে, মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে সূর্যের তেজ। শরীর থেকে গড়িয়ে পড়ছে টপটপ করে ঘাম। জ্যৈষ্ঠ মাসে বিদায়লগ্নে এখন পড়েছে ভ্যাপসা গরম। এরই মাঝে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা জানান, সাগর উত্তপ্ত হলে লঘুচাপের সৃষ্টি হয়। যখন লঘুচাপ থাকে তখন উপকূল ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরম হয়। এই লঘুচাপ যখন উপকূলের দিকে এগিয়ে যায় তখন এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও দেখা দেয় । মে মাসের শেষ দিকেও এমন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে। সেটা পরে নিম্নচাপে পরিণত হয়। এ কারণে সে সময় ভ্যাপসা গরম ছিল। তবে ওই নিম্নচাপ বাংলাদেশ উপকূলে না এসে মিয়ানমারের ওপর দিয়ে চলে যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, এবারের লঘুচাপ উপকূল পেরিয়ে যাওয়ার সময় এর প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল ও এর আশপাশের এলাকায় বেশি বৃষ্টি হবে। এরপর মৌসুমি বায়ুর যখন সারা দেশে বিস্তার ঘটবে, তখন রংপুরসহ উত্তরাঞ্চলেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া মৃদু দাবদাহও কেটে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ শনিবার সকালে সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটা আরও ঘনীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে বিজলি চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপপাড়ায় ৫৬ মিলিমিটার। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.