নির্যাতন – ব্রেকিংবিডিনিউজ২৪

‘ওরা আমার শরীরের কোন কোন জায়গায় হাত দিয়েছে শুনতে চান?’
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিজেই নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী মরিয়ম মান্নান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যখন আমাকে তুলে সিএনজির ভিতরে করে নিয়ে যাওয়া হয়, তখন সিএনজির প্রত্যেকটা মূহূর্ত ছিল আমার কাছে জাহান্নাম। পরে আমি ভাবছি হয়তো থানায় গেলে আমি সেইভ থাকবো। কিন্তু না, থানা ছিল আমার জন্য সেকেন্ড জাহান্নাম।

মরিয়ম বলেন, ‘ছাত্রলীগের হামলার প্রতিবাদে একটি কর্মসূচীতে অংশ নিতে আমি সেদিন সোমবার (২ জুলাই) শহীদ মিনারে গিয়েছিলাম। এর আগে আমি ফারুক ভাইকে ব্যক্তিগতভাবে চিনতাম না। এসে দেখি কিছু লোক ফারুক ভাইকে প্রচুর মারছে। তখন এ দৃশ্য দেখে আমি ফারুক ভাইকে বাঁচাতে এগিয়ে যাই।’

“তারা ভাইকে এমনভাবে মারছে, তা দেখে শুধু আমি না, যে কেউ এগিয়ে যাবে। তারপর আমি ফারুক ভাইকে একটি রিক্সায় তুলতে চাইলে ছাত্রলীগের নেতারা ফারুক ভাইকে মেরে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।”

মরিয়ম আরও বলেন, তারপর তারা আমাকে ধরে নিয়ে আমার শরীরের কোন কোন জায়গায় হাত দিছে তা আপনারা শুনতে চান? আপনারা আমাকে সিমপ্যাথি দেখাতে আসবেন না। সিমপ্যাথি নেয়ার মেয়ে আমি না। আমি ইনটেনশনালি এই আন্দোলনে এসেছি।

“অ্যাজ এ হিউম্যান, আমার কিছু রাইটস আছে। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারতো। আমাকে কোর্টে চালান করে দিতে পারতো। কিন্তু বাহিরের ছেলেরা কেন আমাকে তুলে নিয়ে যাবে। কেন তারা আমার গায়ে টাচ করবে? এটা শুনতে ইচ্ছা করছে আপনাদের?”

মরিয়ম বলেন, তারা আমাকে একটি সিএনজিতে করে থানায় নিয়ে যায়। আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। আমি যখন সিএনজিতে ছিলাম,তখন সিএনজির প্রত্যেকটা মূহূর্ত ছিল আমার কাছে জাহান্নাম। পরে আমি ভেবেছি হয়তো থানায় গেলে আমি সেইভ থাকবো। কিন্তু না, থানা ছিল আমার জন্য সেকেন্ড জাহান্নাম।

“আমার সাথে যেটা হয়েছে, তা আপনাদের সামনে বলতে আমার খুব খারাপ লাগছে।”

গত সোমবার শহীদ মিনারে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাতে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।

এসময় ঘটনাস্থল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানকে কিল, লাথি, ঘুষি দিয়ে তুলে নিয়ে শাহবাগ থানায় পুলিশকে সোপর্দ করা হয়। তখন আন্দোলনকারী মরিয়ম ফারুককে বাঁচাতে গেলে তাকেও ছাত্রলীগ কর্মীরা তুলে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ উঠে।

The post ‘ওরা আমার শরীরের কোন কোন জায়গায় হাত দিয়েছে শুনতে চান?’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
সাবেক স্বামী ও অভিনেতা রাহুল ব্যানার্জীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বর্তমানে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ে বিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে দু’জন আরও আগে থেকেই আলাদা ছিলেন। তবে সুসম্পর্কটা ছিল। কিন্তু এবার রাহুল-প্রিয়াঙ্কা দু’জনেই দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। প্রিয়াঙ্কার বক্তব্য, বহু অ্যাফেয়ার ছাড়াও নানা ভাবে রাহুল আমাকে ঠকিয়েছে।

রাহুলও অভিযোগ করে বলেছেন, তার কাছে এককালীন এক কোটি ২৫ লাখ রুপি চেয়েছেন প্রিয়াঙ্কা। টাকা না দেয়ায় ছেলে সহজের সঙ্গে দেখা করতে পারেননি তিনি।

ছেলে সঙ্গে অভিনেতা রাহুল ব্যানার্জী

এক কোটি ২৫ লক্ষ টাকার বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, টাকার সঠিক অঙ্কটা আমি বলব না। তবে একটা মোটা টাকা দাবি করেছি।

প্রিয়াঙ্কা আরও বলেন, ও আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। রেগে দিয়ে আমার পেন্টিং ভেঙে দেওয়া, নিজের গায়ে গরম চা ঢেলে দেওয়া, কিছুই বাদ রাখেনি। আমার বাবা-মাকে নিয়ে অত্যন্ত খারাপ কথা বলেছে। হোয়াটসঅ্যাপে সে সব রয়েছে। চাইলে আমি সেগুলো দেখাতে পারি। এমনকী, ও সহজকেও বুঝিয়েছে, মা খারাপ। ছেলে এতটাই ছোট, স্কুলে গিয়ে কান্নাকাটি করেছে। ও ভেবেছিল, হয়তো মায়ের সঙ্গে আর থাকতে পারবে না। স্কুল থেকে সব কিছু আমাকে জানানো হয়েছে।

The post শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সুস্থ ফাতেমা বৈরুত থেকে পঙ্গু হয়ে ফিরলেন
ফাতেমা বেগম পরিবারের বাধা উপেক্ষা করে একাই দৃপ্ত পায়ে হেঁটে বিমানে উঠেছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর গন্তব্য লেবাননের বৈরুত। তারিখটা ছিল ২০১৭ সালের ১০ জানুয়ারি। তিন মাসের মাথায় দেশে ফিরেছেন। এখন ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না। পঙ্গু হয়ে গেছেন তিনি। কারণ গৃহকর্ত্রী খেপে গিয়ে তাঁকে তিনতলা থেকে ফেলে দিয়েছিলেন।

গত বৃহস্পতিবার ফাতেমা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। ঘুরেফিরে বারবার একটা কথাই বলেছেন, ‘শুধু হাত-পাও নিয়া ফিরতে পারতাম। তাহলেও জীবনটা এমন হইত না। মেরুদণ্ডের হাড় ভাঙা। বাম পা সোজা করতে পারি না। হাতের ভেতর স্টিলের পাত। হাতটা মুঠ করতে পারি না।’ ফাতেমা হাত দিয়ে চোখ মোছেন। কনুইয়ের কাছের আঘাতটা থেকে তখনো পুঁজ বেরোচ্ছে। অপ্রস্তুত ফাতেমা বললেন, সারাক্ষণ পুঁজ পড়ে। পুঁজ না শুধু, মেরুদণ্ডের হাড় ভাঙায় বাথরুমের ওপর আর নিয়ন্ত্রণ নেই। যারা একসময় ভালোবাসত, তারা এখন ঘেন্না করে।

মিরপুরের মণিপুরিপাড়ায় ফাতেমা থাকতেন স্বামী ও সন্তানদের নিয়ে। স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। আর তিনি বাসায় বাসায় ঠিকা কাজ করতেন। কায়-ক্লেশে জীবন কাটলেও অশান্তি ছিল না। ২০১৬ সালের শেষ দিকে তিনি ছুটিতে বেড়াতে গিয়েছিলেন বরিশালের উজিরপুরে, গ্রামের বাড়িতে। সেখান থেকে এক খালার বাসায়। মেরিনা বেগম নামে এক নারী তাঁকে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। খুব অল্প দিনের মধ্যেই মেরিনার স্বামীর সহযোগিতায় ফাতেমা পাসপোর্ট-ভিসা করে লেবাননে যাওয়ার আয়োজন চূড়ান্ত করে ফেলেন। স্বামী রাজি ছিলেন না, ভাইও না। ভাই তো রাগ করে বলেই বসেছিলেন, বোনের ভালো-মন্দ কোনো কিছুতে তিনি আর নেই। তবু ফাতেমা অনড়।

২০১৭ সালের ১০ জানুয়ারি ফাতেমা লেবাননে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে নিতে আসেন তাঁর নিয়োগকর্তা। ফাতেমা হাতে থাকা কাগজের সঙ্গে নিয়োগকর্তার ছবি মেলান। মিলে গেছে। খুশি মনে বিমানবন্দর ছাড়েন তিনি। কিন্তু ওই ব্যক্তি তাঁকে আর বাসায় নেননি। রেখেছিলেন মেরিনার কাছে। চার-পাঁচ দিনে কী কী কাজ করতে হবে জানার পর তাঁর নিয়োগকর্তা তাঁকে দিয়ে আসেন আরেক বাসায়। ওই নিয়োগকর্তার নাম মিস্টার ফদর। ফাতেমা মালিক পরিবর্তনের কারণ জানতে চান মেরিনার কাছে। মেরিনা আশ্বস্ত করেন।

ফাতেমা বলছিলেন, পরিবারটি খুব একটা বড় ছিল না। স্বামী-স্ত্রী আর তাঁদের তিন সন্তান। ঘরে আরেকজন গৃহকর্মী ছিলেন। তাঁর কাজ ছিল শুধু ওই শিশুদের সঙ্গে খেলা। আর ওই বাড়িতে তাঁর প্রথম কাজ ছিল এক ঝুড়ি কাপড় ইস্তিরি করা। রান্না ছাড়া ঘরের সব কাজই তাঁকে করতে হতো। ফাতেমা কর্মঠ। কাজ দেখে ভয় পাননি। তবে প্রথমেই ধাক্কা খান খাবারের পরিমাণ দেখে। ওই বাড়িতে সকালে তাঁকে কিছু খেতে দেওয়া হতো না। দুপুরে এক টুকরো রুটি আর এক কাপ চা, রাতে কখনো রুটি, কখনো পরিজ আবার কখনো শুকনো বিস্কুট। ফাতেমা পেরে উঠছিলেন না।

খাওয়ার কষ্টের সঙ্গে সঙ্গে দিন সাতেকের মধ্যে শুরু হয় গৃহকর্ত্রীর নির্যাতন। গৃহকর্ত্রীর কাজ থেকে বাড়ি ফেরার সময় হলে শিশুরাই ফাতেমাকে সতর্ক করত। বলত, ‘মা আসছে। এখনই মারবে।’ কখনো কখনো তারাই এসে জড়িয়ে ধরে রক্ষা করেছে ফাতেমাকে। ঠিক কোন পর্যায়ে গিয়ে ফাতেমাকে তিন তলা থেকে ফেলে দিলেন গৃহকর্ত্রী? ফাতেমা বলছিলেন তিনি তিন মাসে একবারও বাড়িতে ফোন করার সুযোগ পাননি। তবে তাঁর বড় ভাইবোনের খোঁজখবর না পেয়ে মেরিনার স্বামীর থেকে মেরিনার ফোন নম্বর নেন। তাঁর কাছ থেকে বোনের বাসার নম্বর নিয়ে ফোন করেন। তাঁকে ফোনের ধারেকাছে ঘেঁষতে দেওয়া না হলেও যেদিন তাঁর ভাই ফোন করেন সেদিন ফোনটি তিনিই তোলেন। বাড়িতে আর কেউ ছিল না। সবকিছু খুলে বলেন তিনি। একদিন মেরিনাকেও বাড়িতে ডাকিয়ে আনেন। সাফ জানিয়ে দেন তিনি দেশে চলে যাবেন। কিছুতেই আর ওই বাড়িতে কাজ করবেন না।

মেরিনা তাঁর গৃহকর্ত্রীকে এ কথা জানানোর পর অত্যাচার আরও বাড়ে। তিনি ফাতেমাকে অন্য কোথাও বিক্রি করে দেওয়ার হুমকি দেন। ফাতেমা কী করবেন ভেবে পান না। এর মধ্যে গত বছরের ১২ মার্চ গৃহকর্ত্রী ফাতেমাকে বলেন, ঘরের অন্য কাজ বাদ রেখে জানালা পরিষ্কার করতে। ফাতেমা যখন জানালা পরিষ্কার করছেন তখনই পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন তিনি। এরপর ফাতেমা নিজেকে উদ্ধার করেন হাসপাতালের বিছানায়। কে তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিল তিনি মনে করতে পারেন না। লাইফসাপোর্ট ছাড়াই যখন ফাতেমা কিছুটা সুস্থ বোধ করছেন তখন পুলিশ আসে। ফাতেমাকে নিয়ে গিয়েছিল যে নারী সে গৃহকর্ত্রীর পক্ষ হয়ে পুলিশকে বোঝায় ফাতেমা জানালা দিয়ে দড়িতে ঝুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভাষা না জানায় কোনো প্রতিবাদ করতে পারেননি ফাতেমা।

এদিকে ভাই কিন্তু ঠিকই বোনের সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে আছেন। তিনি মেরিনাকে বাংলাদেশ থেকে বারবার ফোন করেন, কিন্তু বোনের ব্যাপারে মেরিনা আর কোনো কথা বলেন না। শেষ পর্যন্ত ভাই মেরিনার স্বামীর নামে আদালতে মামলা করে দেন। পুলিশ ধরে নিয়ে যায় মেরিনার স্বামীকে। মেরিনাও কথা বলিয়ে দেন বোনের সঙ্গে। এরপর ভাইয়ের চেষ্টায় ফাতেমা দেশে আসেন।

বিমানবন্দর থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে সিআরপিতে। এখনো চলছে চিকিৎসা। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। এক গ্লাস পানি ঢেলে খাওয়ার ক্ষমতাও নেই।

ফাতেমা বলছিলেন, স্বামী সেই রাজমিস্ত্রির কাজই করছেন। মাঝখান থেকে তাঁর আয় বন্ধ। একটা ওষুধের দাম ৪০ টাকা। তাঁর খরচ মেটাতে মেয়েটিকে স্কুল থেকে ছাড়িয়ে এমব্রয়ডারির কারখানায় দিয়েছেন। অপরাধবোধে ভোগেন। দিনকে দিন আরও বেশি অচল হয়ে পড়ছেন। গ্রামের বাড়িতে যেতে পারেন না, লোকে ঠাট্টা করে। বলে, সবার কথা না শুনে বিদেশে যাওয়ায় উচিত শিক্ষা হয়েছে। আর ঢাকায় স্বামীর আয়ে এতগুলো পেট চলে না। কী যে করবেন তিনি বুঝে উঠতে পারেন না।

ফাতেমার কাছে প্রশ্ন ছিল, তিনি কী চান? উত্তরে বললেন, তাঁর চিকিৎসা প্রয়োজন। তিনি সুস্থ হয়ে কাজ করে খেতে চান। আর চান যাঁরা তাঁকে তিন তলা থেকে ফেলে দিয়েছিল তাদের বিচার। ফাতেমার ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েও চিঠি দিয়েছে। আসকের তদন্ত ইউনিটের সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাস বিচার ও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে। শিগগির হয়তো কিছু জানা যাবে।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post সুস্থ ফাতেমা বৈরুত থেকে পঙ্গু হয়ে ফিরলেন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

নির্যাতনের মুখে সৌদি থেকে দলে দলে ফিরছেন নারীরা!
স্বামী সন্তান পরিবার রেখে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। গিয়েছিলেন একটু ভালো থাকার জন্য। কিন্তু তার বদলে জুটেছে নির্যাতন, অমর্যাদা। সেই সাথে শ্রমের মূল্যও মেলেনি। কারো কারো ভাগ্যে জুটতো না দুবেলা খাবারও। সৌদি আরব থেকে দেশে ফেরা নারীরা এভাবেই নির্যাতনের বর্ণনা করছে। অনেকে ফিরেছেন অনেকে ফেরার অপেক্ষায় আছেন। অনেক পরিবার তাদের সন্তানদের ফিরিয়ে আনার দাবিও তুলেছেন।

সৌদি আরব থেকে ফিরে আসা নারীরা জানাচ্ছেন তাদের উপর কিভাবে অমানুষিক নির্যাতন করা হতো। শারীরিক মানুসিক নির্যাতনের পাশাপাশি কারো কারো সাথে যৌন নির্যাতনের ঘটনাও ঘটতো।

সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসা এক নারী শ্রমিক আকলিমা জানান, তিনি প্রতি মাসে এক হাজার রিয়েল চুক্তিতে গিয়েছেন কাজে। কিন্তু তাকে নির্যাতনের মুখে ফিরতে হয়েছে শূন্য হাতে। কোন টাকা পয়সা দেয়া হয়নি।

রোবিনা নামের আরেক নারী শ্রমিক জানান, তাকে শারিরিক নির্যাতনের পাশাপাশি বেশ কয়েকবার যৌন হেনাস্থা করার চেষ্টা হয়েছে।

নির্যাতনের শিকার অনেকেই আশ্রয় নিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। এরকম আশ্রয় নেয়া ১২০ জনকে নারী শ্রমিককে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি বিভাগ। এর মধ্যে মোট ৯০ জন নারীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সম্প্রতি ফেরত আসা গৃহকর্মী পেশায় নিয়জিত থাকা তসলিমা আক্তার জানান, তিনি যে বাড়িতে কাজ পেয়েছিলেন সেখানে লোক ছিল ৪৫ জন। যে বাড়িতে শ্রমিকদের কাজ করতে হয় সেখানে প্রায়ই তারা নানা ধরনের শারীরিক ও মানসিক নিগ্রহ এবং যৌন নির্যাতনের শিকার হন।

১৯৯১ সাল থেকে এ পর্যন্ত শুধু সৌদি আরবেই ২ লাখ ৩৪ হাজার আটশোর বেশি নারী শ্রমিক কাজের জন্য যান। সম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের উপর চালানো নির্যাতনের বিষয়টি আলোচনায় উঠে আসে। এর আগেও এমন অভিযোগ ছিলো। তবে সম্প্রতি তা গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। প্রতি মাসেই ফিরে আসছে শতাধিক নারী শ্রমিক।

বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিকদের সংগঠনের (বমসার) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ছয়/সাত মাসে মাসে চার থেকে সাড়ে চার হাজার নারী শ্রমিক ফিরে এসেছেন।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার দাবি তুললেও সরকার মনে করছে ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যে বড় শ্রমবাজারটি হারাতে চাইছে না এখনই।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্যাতনের যে অভিযোগ আসছে তা শতকরা ২০ ভাগ বাকি ৮০ ভাগই নিরাপদ রয়েছে।

এছাড়াও নিজেদের কিছু অদক্ষতার কথা তুলে ধরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার বলেন, ‘আমাদের মেয়েদের অদক্ষতার বিষয়টিও আমরা আবিষ্কার করলাম। যারা গেছে তারা অনেকে ভাষা বোঝেনা। কথা বলতে না পারলেও নাকি তারা মারধর করে।’

এইসব মেয়েদের দক্ষতা বাড়ানোর এবং ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

The post নির্যাতনের মুখে সৌদি থেকে দলে দলে ফিরছেন নারীরা! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.