নারী – ব্রেকিংবিডিনিউজ২৪

বেপরোয়া নারী অপরাধী
একদা ঘর-সংসার সামলাতো যে নারী, সে-ই এখন সংসারে সচ্ছলতা আনতে হয়ে উঠছে অপরাধপ্রবণ। অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা ছিল খুবই কম। এখন দিন দিন তাদের সম্পৃক্ততা বেড়েই চলেছে। দরিদ্রতা, অপরাধী হিসেবে নারীর প্রতি সন্দেহ তৈরি না হওয়া, তার ভালো ইমেজের অধিকারী হওয়া এবং অপরাধে জড়াতে পারে না এমন বিশ্বাসের সুযোগে ক্রমেই নারী অপরাধীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা করছে খুন, অবৈধ অস্ত্র বহন, অপহরণ আর মানব পাচার ইত্যাদি। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যে, রাজধানীর মাদক স্পটগুলো নিয়ন্ত্রণ করে এমন একশর ওপর মাদক ব্যবসায়ীর মধ্যে ৩৩ জনই নারী। গরিব, সচ্ছল ও শিক্ষিত সব শ্রেণির নারী অপরাধে জড়ালেও শহরের বস্তিবাসী ও গ্রামের গরিব নারীদের অপরাধে বেশি জড়াতে দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনুন্নত দেশে নারী অপরাধীদের ‘ঢাল’ হিসেবে ব্যবহার করা হয়। যেমন করা হচ্ছে আমাদের দেশে। আবার কাজের ক্ষেত্র কম থাকায় বাংলাদেশের নারীরা টাকা উপার্জনে পুরুষের তুলনায় পিছিয়ে আছে। এ জন্য সামান্য কিছু টাকার লোভে নারীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মাদক ব্যবসা : পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছ থেকে প্রাপ্ত তথ্যে, দেশের মাদক ব্যবসায়ীদের মধ্যে ৩০ শতাংশই নারী। এর মধ্যে বেশ কয়েকজন নারী আবার মাদকের গডফাদার হিসেবেও তালিকাভুক্ত। তবে নারীদের সবচেয়ে বেশি মাদক বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। শুধু রাজধানী ঢাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অর্ধশতাধিক নারী। এমনকি সংশ্লিষ্ট বাহিনীর কাছে আছে অন্তত ২৫ জন তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ীর নাম। এর মধ্যে অনেকেই পলাতক। আবার কয়েকজন কারাগারে। মে মাসে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের সময় ময়মনসিংহ সদরের সানকিপাড়ার গেণ্ডাপাড়া এলাকায় রেহানা নামে এক নারী মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যান। রেহানা পারিবারিকভাবে পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে সাধারণ এলাকাগুলোতে অসচ্ছল নারীদের পাশাপাশি আধুনিক-শিক্ষিত নারীরাও এখন মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। এদের অনেকেই আছেন যারা স্বামীর চাপে পড়ে কিংবা তার অবর্তমানে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন।

প্রতারণার ফাঁদ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে চক্রটি চাকরিজীবী ও ব্যবসায়ীদের টার্গেট করে প্রথমে সখ্য গড়ে তোলে। এরপর ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রেমের মিথ্যা সম্পর্ক গড়ে তুলে একপর্যায়ে অপরাধী সেই নারী চক্র ভুক্তভোগীকে বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এই অবৈধ মেলামেশার ছবি তারা গোপনে ভিডিও করে রাখে। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় করে। ভুক্তভোগীরা এমন দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করলে গত বছরের শেষের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ছাড়াও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম ইমোতেও প্রতারণার ফাঁদ পেতে শিক্ষার্থীসহ তরুণদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আরেকটি চক্র। এরপর সেই তরুণদের সঙ্গে ইয়াবা খাওয়া ও সময় কাটানোর জন্য দুই-তিন হাজার টাকা দাবি করে।

জঙ্গিবাদে নারী : সাম্প্রতিক সময়ে নারীরা কেউ কেউ স্বামীদের প্ররোচনায় এবং কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন। গত বছরের ১৪ এবং ১৫ আগস্ট গাজীপুরের সাইনবোর্ড এলাকা, রাজধানীর মগবাজার ও মিরপুর এলাকা থেকে চার নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। এই চারজনের মধ্যে ছিল নিষিদ্ধ সংগঠন জেএমবির নারী বিভাগের উপদেষ্টা আকলিমা রহমান। র‌্যাব-পুলিশের দেওয়া তথ্যে, জেএমবির নারী জঙ্গিরা মূলত অর্থ ও সদস্য সংগ্রহ করে। কিছু ক্ষেত্রে কোনো নাকশতা ঘটানোর পূর্বে সে স্থানের রেকি করেন এবং নাশকতায় পুরুষ সদস্যদের সাহায্য করেন।

জাল টাকার কারবার : ২৬ জুন কুমিল্লার চান্দিনা ইসলামী ব্যাংক থেকে ৯৯ হাজার টাকা জাল নোটসহ ফেরদৌসি বেগম (৪৫) নামে জালিয়াত চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। নারীদের দিয়ে জাল টাকা তৈরির উপাদান সংগ্রহ করা সহজ হওয়ায় এ কাজে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে।

The post বেপরোয়া নারী অপরাধী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

নারীরা কেন বেশি দিন বাঁচে?
বিশ্বজুড়ে পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। এর পেছনে কারণ কি? বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পেয়েছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক জেনি রেগান বলছেন, বিষয়টি নিয়ে তারা মাছির ওপর গবেষণা করছেন এবং দেখেছেন মাছির কাছে হয়তো এর প্রশ্নের একটি জবাব পাওয়া যেতে পারে।

“বার্ধক্য নিয়ে গবেষণা করতে গেলে, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি খেয়াল করবেন যে, নারীরা পুরুষদের চেয়ে বেশি বাঁচে। এরপর আমরা যখন আয়ু বাড়ানোর জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ শুরু করলা, তখনও দেখলাম যে কিছু প্রক্রিয়া অনুসরণের ফলে নারীদের আয়ু বাড়ছে ঠিক, কিন্তু পুরুষদের ওপর তার কোন প্রভাবই পড়ছে না।”

ড. রেগান এবং তার দল এই গবেষণার জন্য বেঁছে নিয়েছেন মাছিকে। হ্যা, মাছি। এবং তারা এই গবেষণায় সাহায্য নিয়েছেন লিঙ্গ পরিবর্তনের। তবে পুরো মাছির লিঙ্গ পরিবর্তন নয়, কিছু কোষ এবং অঙ্গ-প্রত্যঙ্গের লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে।

ড্রসোফিলা বা মাছিজাতীয় গোত্রের প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের শরীরের প্রতিটি কোষের নির্দিষ্ট লিঙ্গ আছে। এরই সুযোগ নিয়ে গবেষকরা পুরুষ মাছির শরীরে তৈরি করেছেন নারী মাছির কোষ দিয়ে তৈরি বিভিন্ন প্রত্যঙ্গ এবং দেখার চেষ্টা করেছেন, এর মাধ্যমে পুরুষ মাছির আয়ুর ওপর কোন প্রভাব পড়ে কিনা।

“আমরা লিভারের লিঙ্গ পরিবর্তন করেছি, রক্তের করেছি, মস্তিষ্ক করেছি এবং শেষপর্যন্ত আমরা পরিপাকতন্ত্র করেছি। যখনি আমরা পুরুষ পাকস্থলী পরিবর্তন করে সেটা স্ত্রী লিঙ্গ করলাম এবং তাকে নির্দিষ্ট ডায়েট বা খাদ্যপ্রণালী অনুযায়ী খাওয়ানো শুরু করলাম, আমরা দেখলাম যে ঐ পুরুষ মাছির আয়ু বৃদ্ধি পেয়েছে”।

ড. রেগানের গবেষণায় দেখা যাচ্ছে যে, পরিপাকতন্ত্র নারীদের দীর্ঘায়ু পাবার পেছনে একটি বড় কারণ। কিন্তু তারা আরেকটি বিষয় এই গবেষণায় লক্ষ্য করেছেন যে বয়সের সাথে সাথে নারীদের তুলনায় পুরুষদের পাকস্থলী বরং ভালোভাবে সংরক্ষিত থাকে। সেখানে নারীদের পাকস্থলীতে বয়স বাড়ার সাথে সাথে কিছু ছোট ছোট ক্ষত তৈরি হয় এবং কখনো কখনো টিউমারও দেখা যায়।

কিন্তু তারপরও নারীদের শরীরে এমন কি আছে যেকারণে তাদের পাকস্থলীর দীর্ঘায়ু লাভের জন্য সহায়তা করে?

“নারীরা যেহেতু ডিম উৎপাদন করে, যেমন কোন কোন স্ত্রী প্রাণী জীবনের প্রথম অংশে দিনে কয়েক’শ ডিম পাগে। যেকারণে একই খাদ্য থেকে পুরুষের চেয়ে তাদের বেশি পুষ্টি গ্রহণ করতে হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, নারীরা ডিম উৎপাদনের প্রয়োজনে তাদের পাকস্থলী অনেক বড় করতে পারে। যেহেতু তাদের পাকস্থলী এসব পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তাই তাদের পাকস্থলীতে সক্রিয় স্টেম সেলের পরিমাণ বেশি থাকে এবং তারা যেকোন ক্ষত দ্রুত সারিয়ে তুলতে পারে। কিন্তু পুরুষরা সেটি পারে না”।

The post নারীরা কেন বেশি দিন বাঁচে? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.