নাটক – ব্রেকিংবিডিনিউজ২৪

‘এখন আর কোন প্রশ্নকেই ভয় করি না’
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মাঝখানে প্রায় চারমাস বিরতিতে ছিলেন, দেখা যায় নি নাটক কিংবা টেলিফিল্মে। জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য ফিটনেস থেকে শুরু করে নিজের মধ্য অনেকটাই পরিবর্তন নিয়ে আসেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে ছবিটি থেকে সরে যান তিনি। এখন বর্তমানে পরিবারকেই সময় দিচ্ছেন তিনি।

এদিকে কিছুদিন আগে চ্যানেল আই ডিজিটাল কনটেন্ট প্রয়াস ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’ এর শুটিংয়ে অংশ নেন তিনি। যার অর্থ দাড়ায় এক টেকে বিভিন্ন কড়ামিঠা প্রশ্নের উত্তর দেওয়া। এখানে প্রশ্ন থাকে কোনটা ভালো লাগে বা কোনটা মন্দ সে বিষয়ে। তেমনি সাম্প্রতিক সময়ের কাজকর্ম, তারকা জীবনের নানা গসিপ নিয়েও থাকে প্রশ্ন। এক টেকের প্রশ্নে নেই এড়িয়ে যাওয়ার উপায়। উত্তর দিতে হয় অবধারিতভাবে।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘ওয়ানটেক কোয়েশ্চেন এন্ড আনসার’- ভিন্ন আয়োজনের একটি সাক্ষাৎকার যেখানে এক টেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। এর একটি পর্ব আগে দেখা ছিল। বেশ ভালো লেগেছে। ভিন্নধর্মী যেকোন কাজই করতে ভালো লাগে। কারণ ভিন্নতার দিকে আমার আজন্ম আকর্ষণ। আর অনুষ্ঠানটির অভিজ্ঞতাও এত স্মুথ যা বলার বাইরে।’

এই ধরণের শোতে অনেক আচমকা প্রশ্ন থাকে! কিংবা বিব্রত কিছু মুহূর্ত বা কঠিন কিছু প্রশ্নও এসে পড়তে পারে- এমন আশংকা বোধ কাজ করেনি? ‘জীবনে এমন সব প্রশ্নের সম্মুখীন হয়েছি বিশেষ করে সংসার জীবনের ঘটনা প্রবাহ নিয়ে তাতে এখন আর কোন প্রশ্নকেই ভয় করি না।’ দৃঢ় কণ্ঠে জানান বাঁধন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘চারমাস ধরে কোনো কাজ করছি না। এখন পরিবারকেই সময় দিচ্ছি। আগামী ঈদের বেশ কিছু নাটকে অংশ নিবো। আর চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্ততি নিয়েই শুরু করতে চেয়েছিলাম। কিন্তু নিজের ব্যক্তিগত কিছু কাজের কারণে কাজটা আর করা হয় নি। তবে এখনো কথা চলছে অন্য একটা ছবির বিষয়ে, তবে এখনো কিছু ফাইনাল হয়নি।’

জেনারেশন মেগা ব্লাস্ট শো ‘ওয়ানটেক কোয়েশ্চান এন্ড আনসার’ এর নবম পর্ব চ্যানেল আইয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শনিবার রাত ১০টায় প্রচার করা হবে।

The post ‘এখন আর কোন প্রশ্নকেই ভয় করি না’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

চুপ মারা সময়ে ‘বন্দুকযুদ্ধ’, গুম আর প্রেম নিয়ে একটি সাহসী নির্মাণ
সম্প্রতি ইউটিউবের কল্যাণে আশফাক নিপুণ পরিচালিত একটি নাটক দেখার সৌভাগ্য হয়েছে। নাটকের নাম ‘ফেরার পথ নেই’। নাটকটি ঈদের ৩য় দিন প্রচার হয়েছে বেসরকারী চ্যানেল এসএ টিভিতে। তবে আমার দেখার সৌভাগ্য হয়েছে ইউটিউবে। সৌভাগ্য বলছি একারণে যে নির্মাতা এই নাটকে যেই বিষয়কে তুলে আনার সাহস এবং ইচ্ছা দেখিয়েছেন তেমনটি এই চুপ মারা সময়ে বড় বড় ডাকসাইটে নির্মাতারাও করতে ভয় পান। এখন চুপ মারা সময়। ‘উন্নয়নের জোয়ারে’ ভাসা দেশে সবাই তাই চুপ। সাংবাদিকেরা চুপ। বুদ্ধিজীবীরা চুপ। শিক্ষকেরা চুপ। শিল্পীরা চুপ। ছাত্ররা চুপ। তাই জনগণও চুপ। এখন কোন কিছু বলার আগে যাচাই করে দেখতে হয় সে বিষয়টি নিয়ে বলাটা নিরাপদ কিনা।

সাংবাদিকেরা ‘মাননীয়দের’ সামনে ভেজা বেড়াল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর বুদ্ধিজীবীদের হাত তেলে চপচপ করছে। ছাত্ররা আর জনগণ সব কিছুর উপর বীতশ্রদ্ধ হয়ে চুপ। শিল্পী সাহিত্যিকেরা ‘নিরাপদ’ ইস্যুতে নাটক বানান, গান করেন, গল্প-কবিতা-উপন্যাস লেখেন। তাই ঢাকা অ্যাটাকের মতো সিনেমা হয়। ঈদের নাটক ভর্তি থাকে ন্যাকা ন্যাকা মধ্যবিত্তীয় প্রেম আর ছ্যাবলামিতে। হীরক রাজার দেশে সিনেমাতে আমরা যে শিল্পীকে দেখি প্রবল নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও সমাজের আসল চেহারা নিয়ে গান গাইতে সেই ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ গানের মতো কোন গান বা সৃষ্টি তৈরি করার কাজ থেকে এদেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীকুলের বেশিরভাগ এখন হাত গুটিয়ে রেখেছেন। কিন্তু এই বর্তমানের শিল্পী-কবি-সাহিত্যিকদেরই তো কত অমর সৃষ্টি আছে!

বেশি দূরে যেতে হবে না, স্বৈরাচারী এরশাদের আমলে তাকালেই হবে। সুতরাং তাদের তেমন নাড়া দেয়ার মতো সৃষ্টি তৈরি করার সক্ষমতা নাই তেমনটা কিন্তু বলা যাবে না। সক্ষমতা আছে। সমস্যাটা হলো তারা এখন ক্ষমতা কাঠামোর সাথে গাঁটছড়া বেধেছেন। মানসিক শ্রম বেচতে গিয়ে তারা মাথাটাকেই বেচে দিয়েছেন। তাতে দু’পয়সা কামাইও হচ্ছে। আর এতে করে তারা তাদেও বুদ্ধিজীবী চরিত্রটাই হারিয়ে ফেলেছেন। তৈরী হয়েছেন দলদাসে। সুতরাং চুপ থাকো। রাষ্ট্রের নিপীড়ক চরিত্রটাকে দেখেও না দেখার ভান করে থাকো। আর টেলিভিশনে বিদেশী ভাষার সিরিয়াল বাংলায় ডাবিং করে দেখানোর বিরুদ্ধে আন্দোলন কর! সঞ্জীব চৌধুরী গেয়েছিলেন ‘সব নিষিদ্ধ’। সেই নিষিদ্ধ হওয়া এখন এই পোড়ার দেশে আরো বেশি জাঁকিয়ে বসেছে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের কাছা খুলে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর কাছে আত্মসমর্পন করার কারণে।

তো কি তুলে ধরেছেন আশফাক নিপুণ তার নাটকে যে এত কথা বলছি? আশফাক নিপুণ তার ফেরার পথ নেই নাটকে দুটি দম্পতির প্রেমের গল্প শুনিয়েছেন (ঈদের নাটক হিসেবে খুবই উপযোগী বিষয়)। কিন্তু তিনি কেবল সেই প্রেমেই আটকে থাকেন নি। নাটকের প্রথম ভাগে এক নিচুতলার দপ্ততির কাহিনী দেখিয়েছেন যেখানে স্বামীটি চোর। তেল চুরি করার কারণে তার বউ তাকে সারাক্ষণ বকে, ঝগড়া করে। আবার দুজনার মিষ্টি একটা মিটমাটও হয়। বউকে সে খুব ভালবাসে। কিন্তু সে চুরি ছাড়তে চেয়েও ছাড়তে পারে না দীর্ঘদিনের অভ্যাসবশত। শেষমেষ একদিন যখন তার বউ তাকে তার অনাগত সন্তানের কথা জানায় তখন সে বউয়ের কাছে প্রতিজ্ঞা করে যে চুরি ছেড়ে দিয়ে সে ভাল হয়ে যাবে। তার এতদিনের পরিচিত এলাকা ছেড়ে তারা দুজন দূরে অন্য কোথায় গিয়ে উঠবে যেখানে সে ভাল হতে পারবে। যেখানে কেউ তাকে চুরি করার জন্য বাধ্য করবে না। এতক্ষণ পর্যন্ত দেখার পর এটাকে গতানুগতিক প্রেমের নাটকই মনে হবে। কিন্তু আসল টুইস্ট আসে এরপর। স্বামীটি যখন বউয়ের কাছ থেকে অনাগত সন্তানের সংবাদ পেয়ে খুশিতে আত্মহারা তখন সে বাইরে যায় কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে এই কথা বলে। কিন্তু তার আর ফিরে আসা হয় না। এরপর বউ অনেকক্ষণ পর যখন তাকে ফোন দেয় তখন ওই প্রান্ত থেকে শোনা যায় স্বামীটির বিষাদগ্রস্ত ভেঙ্গে পরা, কান্নাবিজড়িত কন্ঠস্বর। সে আবারো ফিরে আসার কথা জানায়। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসে না। অবশেষে বউ পরিচিত একজনের কাছে গিয়ে জানতে পারে তার স্বামীকে মাদক ব্যবসায়ী বলে বন্দুকযুদ্ধের নামে মেরে ফেলা হয়েছে।

পুরো ঘটনাটি আপনাকে কিছুদিন আগে ‘বন্ধুকযুদ্ধে’ টেকনাফের একরামুল হক নিহত হওয়ার পর যে অডিও বের হয়েছিল সেই অডিওর ঘটনাটিকে মনে করতে বাধ্য করবেই। তেলচোর স্বামীর বউ যখন বুকফাটা হাহাকার করে বলেন যে তার স্বামী ছিচকে চুরি করত কিন্তু মাদক ব্যবসায়ী ছিল না কোন কালেই তখন আপনি তার মধ্যে একরামুল হকের স্ত্রী ‘উনি কিছু করে নাই যে’ বলে ফোনে যে বুকফাটা আর্তচিৎকার করেছিলেন সেটিকেই শুনতে পাবেন ভীষণ পরিস্কারভাবে এবং ভীষণ অস্বস্তি নিয়ে।

আশফাক নিপুণ নাটকের দ্বিতীয় ভাগে আরো দেখিয়েছেন যে এহেন রাষ্ট্রীয় নিপীড়ন শুরু হলে কেবল সমাজের নিচুতলার মানুষই যে আক্রান্ত হন তা নয় কিন্তু। তিনি দ্বিতীয় ভাগে মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্ত-উচ্চবিত্তদের এটাই দেখাতে চেয়েছেন যে নগর পুড়লে দেবালয়ও রক্ষা পাবে না। আক্রান্ত হবে সবাই। দ্বিতীয় ভাগে আরেক উচ্চ মধ্যবিত্ত ব্যবসায়ী স্বামীর সাথে তার স্ত্রীর মধুর প্রেমকাহিনী তাই পরিণতি পায় স্বামীটির গুম হয়ে যাওয়ার মধ্য দিয়ে। কারা যেন তাকে ‘সাদা মাইক্রোবাসে’ করে তুলে নিয়ে যায়। এর পর আর তাকে খুঁজে পাওয়া যায় না।

নির্মাতা নাটকে কোন আইন প্রয়োগকারী সংস্থার নাম না নিলেও তিনি যে প্রেক্ষাপটে ইস্যুগুলোকে তুলতে চাইছেন সেটিকে যে মোটেও আড়াল করতে চাননা সেটি বোঝা যায় কয়েকটি জায়গায়। খুব ছোট ইনসার্ট  শটে দেখিয়েছিন বড় কয়েকটি ইঙ্গিত। টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি ইয়াবা ব্যবসায়ে জড়িত নন বলে দাবী করেছেন এই মর্মে টিভিতে সংবাদ চলছে, পরবর্তী দৃশ্যে মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলছেন। পাশাপাশি নাটকের চরিত্র যখন সংবাদপত্র পড়ছেন তখন এটাও দেখান যে পত্রিকায় রিপোর্ট হয়েছে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। সুতরাং খুব খোলাখুলিই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে কোন প্রেক্ষাপট তুলে ধরেছেন।

এই চুপ মারা সময়ে যেখানে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা সবাই গুম আর বন্দুকযুদ্ধ শব্দদুটো উচ্চারণ করতেই সাহস পান না সেখানে ঈদের নাটকে এই দুই বিষয়কে তুলে আনা নিঃসন্দেহে ভীষণ সাহসের একটা কাজ। এমনটা করতে বুকের পাটা লাগে। সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করা লাগে।

তবে দর্শক হিসেবে একটি কথা না বলে পারা যাচ্ছে না যে নাটকের অভিনয় নিয়ে খুব একটা অভিযোগ করার জায়গা না থাকলেও নাটকের নির্মাণশৈলীতে পরিপক্কতার ছাপ যথেষ্ট ছিল না। এ জায়গাটাতে নির্মাতা আরো একটু সময় নিয়ে গভীরে যেতে পারতেন। কিন্তু একটা জায়গায় নির্মাতা খুব সফল। আর তা হল আমাদের ‘এভরিথিং ইজ কুল’ মার্কা চিন্তাধারাতে ব্যাঘাত ঘটানো। চীন বিপ্লবে অংশ নেয়া কানাডার ডাক্তার নর্মান বেথুন একবার বলেছিলেন, ‘শিল্পীর প্রধান কাজ হচ্ছে ডিস্টার্ব করা’। সেই ‘ডিস্টার্ব’ করার কাজে নির্মাতা আশফাক নিপুণ সফল। নির্মাতা আশফাক নিপুণকে তাই অভিনন্দন ও স্যালুট। সেই সঙ্গেে এসএ টিভিকেও এই নাটকটি প্রচার করার জন্য অভিনন্দন জানাই! আশফাক নিপুণের কাছ থেকে এ ধরনের বিষয়ে আরো পরিপক্ক কাজ ভবিষ্যতে পাব সেই আশাই করি।

পাশাপাশি আরেকটি কথাও আমাদের ভাবা দরকার। এই যে আমরা রাষ্ট্রীয় সকল নিপীড়নে ‘চুপ মেরে’ আছি তাতে করে একদিন এমন সময় আসবে যখন ‘আমাদের পাশে দাঁড়ানোর জন্য আর কাউকে পাওয়া যাবে না’। এই অনিরাপদ সময়ে তাই নিরাপদ থাকার, হীরক রাজ্যের দেশে পরিণত না হওয়ার জন্য একটাই উপায় আছে আর তা হল আরো সরব হওয়া এবং আরো সক্রিয় ও সংগঠিত হওয়া। যত তাড়াতাড়ি এই কথা আমরা উপলব্ধি করতে পারবো ততই আমাদের মঙ্গল।

The post চুপ মারা সময়ে ‘বন্দুকযুদ্ধ’, গুম আর প্রেম নিয়ে একটি সাহসী নির্মাণ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

নতুন নাটকে মুখর ঢাকার মঞ্চ
চলতি বছরে ঢাকার মঞ্চে এসেছে একাধিক নতুন নাটক। স্বনামধন্য নাট্যকার ও নির্দেশকের পাশাপাশি তরুণদের নির্দেশিত কিছু নাটক নিয়মিত  মঞ্চস্থ হচ্ছে। এ ছাড়াও বছরজুড়েই মঞ্চ মুখর ছিল বড় ও ছোট দলের দেশি-বিদেশি নাটক নিয়ে নাট্যোৎসব এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব পালনে। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন দলের নতুন কিছু নাটকের মঞ্চায়ন নিয়ে আজকের আয়োজন— পান্থ আফজাল

প্রাঙ্গণেমোরের ‘হাছনজানের রাজা’

কিংবদন্তি মরমি সাধক হাছন রাজাকে নিয়ে ঢাকার মঞ্চে এসেছে নতুন নাটক ‘হাছনজানের রাজা’। শাকুর মজিদের লেখা ও অনন্ত হিরার নির্দেশনায় নাটকটি সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়। দর্শকেরা দেখেছেন যৌবনে জমিদার হাছনের (রামিজ রাজু) বেপরোয়া জীবন এবং মায়ের মৃত্যুর পর জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি, মরমি সাধক হয়ে ওঠার গল্প।

বাতিঘরের ‘র‌্যাড ক্লিফ লাইন’

ঢাকার মঞ্চে বাতিঘরের নতুন নাটক ‘র‌্যাড ক্লিফ লাইন’। তারুণ্যনির্ভর সংগঠন ‘বাতিঘর’ নাট্যদল এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে এই নাটক মঞ্চস্থ হয়। দলটির দলীয় প্রধান মুক্তনীলের লেখা ও নির্দেশনায় এটি মঞ্চস্থ হয়। অভিনয় করেছেন শাফিন আহমেদ অশ্রু, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার ও শিশির সরকার। প্রথম প্রদর্শনীতেই নাটকটি মঞ্চনাট্যপ্রেমীদের কাছে প্রশংসিত হয়।

নাগরিক নাট্যসম্প্রদায়ের ‘ওপেন কাপল’

নাগরিক নাট্যসম্প্রদায়ের সাম্প্রতিক দুঃসাহস ‘ওপেন কাপল’। দলটি প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনের সময়ে সারা যাকেরের নির্দেশনায় ১৫ এপ্রিল এই নাটকটি মঞ্চায়িত হয়। অভিনয় করেছেন জিয়াউল হাসান ও সারা যাকের। এটি ইতালির দম্পতি দারিও ফো ও তাঁর স্ত্রী ফ্রানকা রামের লেখা।

হৃত্মঞ্চের ‘রুধির রঙ্গিণী’

নতুন নাট্যদল হৃত্মঞ্চের নাটক ‘রুধির রঙ্গিণী’ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ১৮-১৯ মে পর্যন্ত। একটি মেয়ের জীবন নিয়েই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। শুভাশিস সিনহার রচনায় ও নির্দেশনায় নতুন এ নাটকে তিন প্রজন্মের তিন গুণী অভিনয়শিল্পী রোকেয়া রফিক বেবী, আবুল কালাম আজাদ ও জ্যোতি সিনহা অভিনয় করেছেন। সংগীত আয়োজন করেছেন নির্ঝর চৌধুরী।

পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে ‘দ্য আলকেমিস্ট’

ব্রাজিলের ঔপন্যাসিক পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে মঞ্চে এসেছে ‘দ্য আলকেমিস্ট’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এটি মঞ্চস্থ করে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগীয় প্রধান রেজা আরিফ। সংগ্রামী এক তরুণের গল্প ‘দ্য আলকেমিস্ট’।

ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্য সেন’

ঢাকা পদাতিক নতুন নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’। জাতীয় নাট্যশালা মিলনায়তনে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করে। রচনার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন নাট্যজন মাসুম আজিজ।

প্রত্ননাটক ‘মহাস্থান’

জাতীয় চিত্রশালার লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নতুন নাটক ‘মহাস্থান’ মঞ্চস্থ হয়। নাটকটি লিখেছেন সেলিম মোজাহার। দুই ঘণ্টায় আড়াই হাজার বছরের ইতিহাস উঠে এসেছে এই নাটকের মাধ্যমে। কীর্তি, কৃষ্টি ও সভ্যতার ইতিহাস তুলে ধরেন প্রায় ১২৫ জন শিল্পী।

নাটক ‘পাঁজরে চন্দ্রবান’

‘পাঁজরে চন্দ্রবান’ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান। নির্দেশক বিভাগীয় অধ্যাপক ইসরাফিল শাহীন।

দ্যাশবাঙলার ‘কালিন্দী’

দ্যাশবাঙলা থিয়েটারের নতুন নাটক কালিন্দী। নাট্যাচার্য সেলিম আল দীনের যৈবতী কন্যার মন নাটকের ‘কালিন্দী’ অংশকে পূর্ণাঙ্গ নাট্যরূপে দর্শকের সামনে তুলে ধরেন নির্দেশক রশিদুল ইসলাম।

দ্য লোয়ার ডেপথস

নাটমণ্ডলে মঞ্চস্থ হয় ম্যাক্সিম গোর্কির ‘দ্য লোয়ার ডেপথস নাটকটি। তানভীর মোকাম্মেল অনূদিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান।

আরও কিছু নতুন নাটক

এ বছর আরও অনেক নতুন নতুন নাটক মঞ্চে দেখা যাবে। প্রাচ্যনাট আনবে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা। লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) চারটি নতুন নাটক মঞ্চে আনছে। যৈবতী কন্যার মন অথবা স্বর্ণবোয়াল মঞ্চে আনবে স্বপ্নদল। মহাকাল নাট্যসম্প্রদায় তাদের নতুন প্রযোজনা মঞ্চে আনবে। তারুণ্যনির্ভর থিয়েটার বাতিঘর আরও ৩টি মঞ্চনাটক নিয়ে আসছে।

দেশ নাটক আনবে মাসুম রেজার লেখা ‘চান্নিপসর’। নাগরিক নাট্যাঙ্গন আনবে ‘৭১ ও একজন নাট্যকার’। থিয়েটার মঞ্চে আনছে প্রখ্যাত অভিনেতা আলী যাকের ও ফেরদৌসী মজুমদারের পাঠাভিনয় ‘লাভ লেটারস’।

The post নতুন নাটকে মুখর ঢাকার মঞ্চ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.