তামিম – ব্রেকিংবিডিনিউজ২৪
মাশরাফি-তামিম-সাকিবদের ‘ব্যাকআপ’?
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ভালো সময় যেমন আসতে পারে তেমনি খারাপ সময়ও আসতে পারে। সাফল্যের সময় যেমন অতি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই তেমনি সুযোগ নেই পরাজয়ের হতাশা আঁকড়ে ধরে বসে থাকার। নতুন সূর্য উঠবে বলেই তো রাতের আঁধার নামে। তাই এখন থেকেই ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।
আর সেই প্রস্তুতির জন্য তৈরী রাখতে হবে ‘ব্যাকআপ’ ক্রিকেটার। কেননা এক সাকিব-মাশরাফি-রিয়াদরা সারা জীবন ক্রিকেট খেলবেন না। একদিন অবসর নেবেন। আর তাঁরা না থাকলে কি হতে পারে তা আমরা সেই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দেখে আসছি। সবশেষ ত্রিদেশীয় সিরিজে সাকিব ইনজুরিতে পড়ায় পুরোপুরি ভূত দেখার মত চমকে ওঠে টাইগার টিম ম্যানেজমেন্ট। এক সাকিবের বদলি খুঁজতেই কত নাটক।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চিন্তা, বিদেশি কোচ দিয়ে সাহায্য করবে বিকেএসপিকে। লক্ষ্য একটাই ভালো মানের ক্রিকেটারদের একটা পাইপলাইন তৈরী করা, যারা পরবর্তিতে জাতীয় দল, এ দল কিংবা বয়সভিত্তিক দলগুলোকে সার্ভিস দেবে। আর বিকেএসপিও রাজি বিসিবির এই প্রস্তাবে। তাই কোচ নিয়োগের কাজও খুব দ্রুতই শুরু করতে চায় বিসিবি।
একটা পাইপলাইন না হয় তৈরী হল। কিন্তু সেই ক্রিকেটারদের খেলায় পরিপক্কতা আসার আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? বিষয়টা এমন যুদ্ধে এখনই নামতে হবে নাহলে সব হাতছাড়া! উদাহরণ হিসেবে- ‘ভবিষ্যতের সাকিব’ তকমা পাওয়া আফিফ যখন নিজেকে আরও শাণিত করে নিতে প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই তাঁকে কেন টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক করানো হলো? কিন্তু এক ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচেই সে বাদ। যে খেলোয়াড়টিকে আমরা ‘ভবিষ্যতের সাকিব’ বলছি, তাঁকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়ার জুক্তিকতা কি?
তাই ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাকিব-মাশরাফিদের ‘ব্যাকআপ’ ক্রিকেটারদের বাছাই করে তাঁদের নিয়ে আলাদাভাবে ক্যাম্প করা যেতে পারে। একই সঙ্গে তাদেরকে কোনো ভাবেই ২০-২২ বছরের আগে জাতীয় দলে সুযোগ দেওয়া যাবে না। যেমন, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে সেরা ১৫ জন ক্রিকেটার বাছাই করে তাঁদের আলাদাভাবে অনুশীলন করিয়ে, একটা সময় পরে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে নামানো যেতে পারে। এই সময়ের মধ্যে সেই ১৫ জন ক্রিকেটার ‘এ’ দল, বয়সভিত্তিক দল কিংবা হাইপারফরমান্স দলের হয়ে দেশে অথবা বিদেশে ম্যাচ খেলবে। আর ঘরোয়া লিগগুলো তো আছেই। তখন ধীরে ধীরে তাঁরা নিজেদের আরও শানিত করতে পারবে এবং আন্তর্জাতিক অঙ্গনে পুরোপুরিভাবে নিজেদের মেলেও ধরতে পারবে। উদাহরন হিসিবে শ্রীলঙ্কার রোশন সিলভা এবংদাসুন সুনাকার কথা বলা যেতে পারে। সিরিজ চলাকালীন লঙ্কান ধারাভাষ্যকার রোশান বার বার বলছিলেন কিভাবে এই দুজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকেই এতটা ভালো খেলছেন। তাঁদের দুজনের অভিষেকই হয়েছে ২৪ বছরের পর। তাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিজেদের পরিণত করে নেওয়ার সুযোগ পেয়েছে তাঁরা। আর তার প্রতিফলন দেখা যায় জাতীয় দলের জার্সিতে এদের পারফরম্যান্সে।
ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে আমরা সিরিজ জিতেছি। কিন্তু দলে এখনও অনেক উন্নতি জায়গা আছে। আর তাই খুব বড় গলায় বলা যবে না যে ২০১৯ বিশ্বকাপে ২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির মত কিছু হবে। বিশ্বকাপের বাকি আছে এক বছরের মত। তাই এখনই এই ব্যাপারে বিসিবির পরিকল্পনা নেয়া উচিত বলেই মনে করছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা।
The post মাশরাফি-তামিম-সাকিবদের ‘ব্যাকআপ’? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
র‍্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুহাত ভরেই দিয়েছে তামিম ইকবালকে। তিন ম্যাচে পেয়েছেন দুই সেঞ্চুরি, যেটিতে তিন অঙ্ক ছুঁতে পারেননি সেটিতেও ৫৪। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান তাঁর। ব্যক্তিগতভাবে এর চেয়ে বেশি কিছু হয়তো তামিম নিজেও আশা করেননি। এমন ব্যাটিংয়ের স্বীকৃতিটা পেয়ে গেলেন হাতে নাতেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে এখন তামিম।
The post র‍্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন তামিম appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
তামিমের দারুণ রেকর্ড
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়াচ্ছেন তিনি। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি তাঁর। এত সব সাফল্যের মধ্যে দারুণ রেকর্ডও করেছেন এই বাংলাদেশি ওপেনার, বিদেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরি এই প্রথম।
তামিমের দারুণ কীর্তির ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ, ৩০১ রান। ক্যারিবীয়দের বিপক্ষে এই প্রথম তিন শতাধিক রান করে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৯২ রান।
আর তা করা সম্ভব হয়েছে তামিমের কল্যাণে। উদ্বোধনীতে ব্যাট করতে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান এদিন করেছেন ১০৩ রান, বল খরচ করেছেন ১২৪টি। যাতে সাতটি চার ও দুটি ছক্কার মার রয়েছে।
এদিনের সেঞ্চুরিতে সিরিজে তামিমের মোট সংগ্রহ দাঁড়ায় ২৮৭ রান। এর আগে প্রথম ম্যাচে তিনি করেন হার না মানা ১৩০ রান। আর দ্বিতীয় ম্যাচে ৫৪ এবং এদিন ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন।
The post তামিমের দারুণ রেকর্ড appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
দলকে আর কত টানবেন তামিম?
দিন দিন নিজেকে ছাড়িয়ে গ্রেট ব্যাটসম্যানদের কাতারে নিয়ে যাচ্ছেন তামিম।আবারও ঝকঝকে সেঞ্চুরি এলো তামিমের ব্যাট থেকে। ১২০ বলে স্টাইলে এদিন সেঞ্চুরি পূরণ করলেন এ মারকুটে ওপেনার।
কিন্তু অপর ওপেনার? এনামুল হক বিজয়, দলকে বড্ড ভোগালেন। সুযোগ কাজে লাগাতে পারলেন না। টানাই ব্যর্থ তিনি। প্রথম ম্যাচে ০, পরের ম্যাচে ২৩ এবং আজ সেন্ট কিটসে তার ব্যাট থেকে এলো ৩০ বলে ১০! ৫০ ওভার ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩০ বলে ৪০-৪৫ করেন অনেকেই। সেখানে টেস্ট মেজাজে ব্যাট করে বিদায় নিলেন বিজয়। সহসা কি জাতীয় দলে ফিরতে পারেন তিনি?
আবারও দলের হাল ধরতে হলো তামিম ইকবালকে।আজও সঙ্গে পেলেন সেই সাকিবকে।প্রথম ম্যাচে রেকর্ড ২০৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা। ওই ম্যাচে ১৩০ রানে অপরাজিত ছিলেন তামিম। ৩ রানের হারের ম্যাচেও দলকে ভালো সার্ভিস দেন তামিম।সাকিবের সঙ্গে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন, আর নিজে করেছিলেন ৫৪।
সেন্ট কিটসে শেষ ওয়ানডেতেও জ্বলে ওঠেন এ ড্যাশিং ওপেনার। বিজয়ের বিদায়ের পর এদিনও সাকিবের সঙ্গে পার্টনারশিপ গড়েন তামিম। ৩৭ রানে বিদায়ের পর তামিমের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন যান সাকিব।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর আরও হাত খুলে খেলতে থাকেন তামিম। অর্ধশত করেছিলেন ৬৬ বলে। আর সেঞ্চুরি আসলো ১২০ বলে। সেঞ্চুরির পরপরই অবশ্য ফিরে গেছেন তামিম, ১২৪ বলে ১০৩ রান করে।
ওয়ানডেতে এটা তামিমের ১১তম সেঞ্চুরি। তাহলেও আজও কি জিততে চলেছে বাংলাদেশ? তামিমের যা পরিসংখ্যান তাতে সেই সম্ভাবনাই জানান দিচ্ছে। এর আগে যে ১০ বার সেঞ্চুরি করেছেন তার মধ্যে সাত ম্যাচেই কিন্তু জিতেছিল বাংলাদেশ।
গত তিন বছর ধরে দারুণ ধারাবাহিক তামিম।গত ২০ ইনিংসের মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন ১০টি, আর সেঞ্চুরি ৩টি। বারবার দলের হাল ধরেছেন তিনি। দীর্ঘ সময়ে তামিমের একজন যোগ্য সঙ্গী এখনও পায়নি বাংলাদেশ।২০১৫ বিশ্বকাপের পর মনে করা হয়েছিল, তামিমের সঙ্গে ওপেনিংয়ে থিতু হতে পারবেন সৌম্য সরকার। কিন্তু হাতে গোনা কয়েকটা ইনিংস ছাড়া ভয়াবহ ব্যর্থতার পরিচয় দেন সৌম্য সরকার। লিটন, ইমরুল কায়েস কেউই তামিমের সঙ্গী হিসেবে স্থায়ী হতে পারেননি।
তামিম একের পর এক বড় ইনিংস খেলে যাচ্ছেন, দলের জন্য বিরাট স্বস্তির বিষয়। তবে ওপর ওপেনারের টানা ব্যর্থতা একই সঙ্গে চিন্তার কারণও বটে।
The post দলকে আর কত টানবেন তামিম? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের দারুণ সাফল্য
মুখ থুবড়ে পড়তে হয়নি বাংলাদেশকে। এনামুল হক বিজয়কে হারানোর পর যে শঙ্কা তৈরি হয়েছিল, তখন সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ২০৭ রানের অসাধারণ এক জুটি গড়েন তামিম ইকবাল। এটি দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি এবং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সেইসঙ্গে নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিলেন এই বাংলাদেশি ওপেনার।
তামিম ইকবালের মতো মারকুটে ব্যাটসম্যানের জন্য ক্রিজে টিকে থাকাটা চ্যালেঞ্জ। কিন্তু নিজের খেলার ধরন প্রয়োজন অনুসারে পাল্টাতে অভ্যস্ত তিনি। ক্যারিবীয় বোলিংয়ের সামনে ধৈর্য ধরে ব্যাটিং করে ১৪৬ বল মোকাবিলা করে নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন তামিম। সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে সাতটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসে।
টেস্টে বাংলাদেশ দলের আর সবার মতোই অচেনা ছিলেন তামিম। দুই টেস্টের চার ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৭ রান। অবশেষে প্রথম ওয়ানডেতে নিজেকে প্রমাণ করলেন তামিম। টেস্টের আগের প্রস্তুতি ম্যাচে ১২৫ রানের দারুণ এক ইনিংস যেন আবারও অনুপ্রাণিত করল তাঁকে।
The post প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের দারুণ সাফল্য appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
সমলোচনার জবাবে যা বললেন তামিম
তামিম ইকবাল, বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন দশম শতক, যা যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের এটি প্রথম অর্জন। এর মধ্যে সাতটি সেঞ্চুরিতেই তামিমের ব্যাটের সঙ্গে হেসেছে বাংলাদেশও। আর খেলার ধরনে এসেছে পরিপক্বতা, নিজেকে মানিয়ে নিতে শিখেছেন সব ধরনের পিচের সঙ্গে। সেখানেই কি না ভক্তদের আপত্তি! সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পাশাপাশি তামিমের খেলার শ্লথ গতি নিয়ে সমালোচনা হচ্ছে।
গায়ানার উইকেটে যে পরিমাণ ফাটল ছিল, তাতে করে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা অনেক কঠিনই ছিল বলা চলে। তার প্রমাণ পাওয়া গেল দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং বিপর্যয়ের মাধ্যমে। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমও একই কথা জানালেন, ‘একটা ম্যাচ জেতা সব সময়ই বিশেষ কিছু। এটা ব্যাটিং উইকেট ছিল না। আমি ও সাকিব দুজনই থিতু হওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম। ২৫ ওভার পর্যন্ত উইকেট খুব স্পিনিং ছিল এবং পেসারদের সাহায্য করছিল। আমরা শুধু ক্রিজে থাকতে চেয়েছি আর রানের কথা চিন্তা না করে ইনিংসটা যতক্ষণ ধরে রাখা যায়, সেই চেষ্টা করেছি। আমাদের একটা লক্ষ্য ছিল, কিন্তু মুশফিকের ছোট ক্যামিও ইনিংসের সুবাদে তার চেয়ে ২০ রান বেশি সংগ্রহ করতে পেরেছি।’
Advertisement
বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে এমনদের মাঝে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সেকালের খেলোয়াড় বলতে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস ছিলেন। কিন্তু খেলার ধরন যাঁরা যুগোপযোগী করে তুলতে পারেননি, তাঁরা হারিয়ে গেছেন কালের গর্ভে। অন্যদিকে তামিম ইকবাল, সাকিব আল হাসান অভিজ্ঞতার সঙ্গে নিজেদের খাপ খেতে নিচ্ছেন বিভিন্ন পিচের সঙ্গে। গত দুই সপ্তাহের দিকে তাকালে বাংলাদেশ দলের যে ভগ্নদশা দেখা গিয়েছিল, সে হিসেবে গতকালের একদিনের ম্যাচে বাংলাদেশ সাবধানে খেলবে, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই, টেস্টের সঙ্গে এই বাংলাদেশের পার্থক্য যে শুধু ফলাফলেই নয়; বরং তামিম ইকবালের মতো খেলোয়াড়ের শতক করতে প্রয়োজন হয় ১৪৬ বল, সেখানে গুণগত পার্থক্য স্বীকার করে নেওয়াটাই শ্রেয়। পরে তামিম ইকবাল ১৬০ বল খেলে ১০টি বাউন্ডারি ও তিনটি ছয়ের মারে ১৩০ রানের এক অনবদ্য ইনিংস সাজান। অন্যদিকে দলকে টেনে তোলার জন্য সাকিব আল হাসানও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। ১২১ বল খেলে ৯৭ রান করে আউট হন তিনি। ততক্ষণে বাংলাদেশের জন্য ২০৭ রানের একটা শক্ত ভিত দিয়ে ফেলেছেন এ দুই ব্যাটসম্যান।
মুশফিকুর রহিমের ১১ বলে ৩০ রান করা ক্যামিও ইনিংস বাংলাদেশকে শেষ ওভারগুলোতে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করে। এদিকে বোলিং বিভাগ তাদের কাজ সম্পন্ন করায় বাংলাদেশ জয় পেয়েছে ৪৮ রানে। ধীরে খেলা থেকে দারুণ কিছু হলে ধীরে খেলাই ভালো!
The post সমলোচনার জবাবে যা বললেন তামিম appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.