জয়া – ব্রেকিংবিডিনিউজ২৪

চুম্বন দৃশ্যে জয়া !! জানতে দেখুন………
এ বছরের শুরুর দিকেই জয়া জানিয়েছিলেন, কলকাতার ছবি ‘চৌরঙ্গী’তে অভিনয় করছেন তিনি। জুন মাসে ছবির শুটিং শুরুর কথা ছিল। শুটিং শুরুর আগে জানা গেল, ছবিটিতে কাজ করা হচ্ছে না বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনয়শিল্পীর। চুম্বন দৃশ্য থাকায় ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন জয়া।

‘চৌরঙ্গী’ ছবিটি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাস প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এ উপন্যাসের প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কলকাতার সমাজের দারিদ্র্য এ উপন্যাসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কাহিনির কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে এবং এর বিয়োগান্ত পরিণতি ঘটেছে। ষাটের দশকের শেষ ভাগে জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেছিলেন উত্তমকুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী ও অঞ্জনা ভৌমিক। ছবিটি তখন সুপারহিট হয়েছিল। নতুন ‘চৌরঙ্গী’তে সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের জয়ার।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করে আলোচিত হন জয়া। দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ মুক্তি পায় ২০১৫ সালে। একই পরিচালকের মুক্তি প্রতীক্ষিত ‘এক যে ছিল রাজা’ ছবিতেও অভিনয় করেছেন জয়া। ‘চৌরঙ্গী’ ছবির নির্মাণ ঘোষণার সময় সৃজিত খুবই উচ্ছ্বসিত ছিলেন জয়াকে নিয়ে। বলেছিলেন, ‘জয়া মাটির মতো। ওকে যেকোনো চরিত্রে গড়ে নেওয়া যায়। ও এত সাবলীল অভিনয় করে, দুই বাংলায় সবচেয়ে শক্তিশালী একজন অভিনেত্রী জয়া আহসান। ওর ওপর অগাধ আস্থা রাখা যায়। চোখ বন্ধ করে ভরসা করা যায়। যেকোনো চরিত্র সেটা এ সময়ের হোক, কিংবা ঐতিহাসিক, আটপৌরে বাঙালি, খুব গ্ল্যামারাস ওয়েস্টার্ন লুক—সব চরিত্রে জয়া দারুণ মানিয়ে যায়।’ কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। জয়া ছবিটি থেকে সরে আসায় কপাল খুলে যায় কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখন তিনিই অভিনয় করছেন এই ছবিতে।

‘চৌরঙ্গী’ প্রসঙ্গে জয়া বলেন, ‘নতুন “চৌরঙ্গী” তো রিমেক নয়, সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, ছবিটিতে অনেক বেশি খোলামেলা দৃশ্য থাকছে। এসব বিষয়ে আমার কিছু মানসিক ব্লক আছে। তাই সিদ্ধান্ত নিলাম, এই চরিত্রটি আমি না করি। সৃজিতকে বিষয়টি বুঝিয়েও বলেছি, আমার ব্যাপারটিও সে বুঝেছে। দুজনের আলোচনার মাধ্যমেই ছবি থেকে সরে এসেছি।’

সৃজিতের ‘চৌরঙ্গী’ ছবির এখনকার অভিনয়শিল্পীরা হলেন প্রসেনজিৎ, আবীর চট্টোপাধ্যায়, মমতা শংকর, যীশু সেনগুপ্ত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের পাশাপাশি এই ছবির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সৃজিত মুখোপাধ্যায়ের ম্যাচকট প্রোডাকশন। ছবির সংগীত পরিচালনা করবেন অনুপম রায়।

The post চুম্বন দৃশ্যে জয়া !! জানতে দেখুন……… appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বৃষ্টি মানেই ভালোবাসা নয়: জয়া
‘বৃষ্টি মানেই ভালোবাসা নয়’—নিজেকে নিয়ে কিংবা বৃষ্টি নিয়ে তাঁর অনুভূতির কথা নয়, সিনেমার প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন জয়া আহসান, বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর নতুন এই ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। ছবির অন্যতম চরিত্র বৃষ্টি, এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেল কলকাতার লালবাজারের এক রেস্তোরাঁয়।

‘বৃষ্টি তোমাকে দিলাম’ সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি। এখানে নিজের কাজ নিয়ে জয়া বললেন, ‘খুব ডাইনামিক একটা চরিত্র। ভীষণ স্ট্রং সেন্স আছে চরিত্রটার মধ্যে। একদম অন্য ধরনের ছবি। আমি কোনো সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে কাজ করিনি, এবারই প্রথম।’

জয়া আহসান এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে অর্ণব পাল একেবারেই নতুন। তাঁর সঙ্গে কাজ করতে রাজি হলেন কেন? জয়া বললেন, ‘গল্পটা বেশ ভালো লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেড আছে। গল্পে আমার চরিত্রের যে ছায়াগুলো ফুটে উঠবে, তা খুব ইন্টারেস্টিং।’

ছবির নায়িকা বৃষ্টি ‘স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডার’-এর রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়, যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত যেতে হয়। ছবিতে মনোচিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত।

মানসিক সমস্যাকে কেন্দ্র করে ছবি তৈরি করছেন পরিচালক অর্ণব পাল। এর আগে তিনি মেগা সিরিয়াল, টেলিছবি তৈরি করেছেন। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যুষ। অর্ণব পাল বলেন, ‘গল্পটা যখন প্রথম শুনলাম, আমার ঠাকুমার কথা মনে হয়েছিল। ঠাকুমারও এই রোগ ছিল। তাঁকে নিয়ে কয়েকবার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। এ ধরনের রোগীদের সেবা আর ভালোবাসার খুব প্রয়োজন।’

দেবজ্যোতি মিশ্র, জয়া আহসান ও চিরঞ্জিতজয়ার অভিনয়ের প্রশংসায় উচ্ছ্বসিত অর্ণব পাল। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘গল্প-চিত্রনাট্য যদি হয় শতকরা ৭০ ভাগ, জয়া তাঁর অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো ১০০ ভাগ করে দিয়েছেন।’ আর চিরঞ্জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বললেন এভাবে, ‘খুব ভালো। তিনি খুব সাহায্য করেছেন। এমনকি রাত সাড়ে ১১টা পর্যন্ত শুটিং করেছেন, যা সাধারণত তিনি করেন না।’

নারীকেন্দ্রিক এই ছবিতে জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায়। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র ও রকেট মণ্ডল। ছবির শুটিং হয়েছে কলকাতায় আর ভারত-ভুটান সীমান্তের ঝালংয়ে। ছবিটি প্রযোজনা করেছে বালাজি মোশন পিকচার্স।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post বৃষ্টি মানেই ভালোবাসা নয়: জয়া appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.