গাজীপুর – ব্রেকিংবিডিনিউজ২৪

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোলবার শেখ (৪৫) নামে একজনকে খুন করে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েছে পালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে উপজেলার দক্ষিণ মৌচাক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গোলবার শেখের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের তেতুলিয়া এলাকায়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার কলাবাঁধা এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন গোলবার শেখ। শুক্রবার রাতে কোনো এক সময় ছিনতাইকারীরা গোলবারকে খুন করে তার রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

The post গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে বাসচাপায় পোশাককর্মী নিহত, আগুন
গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ও পথচারীরা বাসটি আটক করে অগ্নিসংযোগ করেছে। নিহতের নাম মনোয়ারা খাতুন (২২)। তাঁর বাড়ি শেরপুর জেলায়। স্থানীয় ক্যাপিট্যাল ডিজাইন কারখানার কর্মী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার ক্যাপিট্যাল ডিজাইন গার্মেন্টস কারখানার কর্মী মনোয়ারা খাতুন গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছুটির পর কারখানা থেকে বাসায় ফিরছিলেন। পথে বর্ষা সিনেমা হলের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বসুমতি পরিবহনের ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা বাসটি আটক করে।

এদিকে, শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সড়কের ওপর বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় মহাসড়কের একপাশে (ঢাকাগামী) যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে পুনঃরায় যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, আগুনে বাসটির ভেতরের সিটগুলোসহ ওপরের অংশ পুড়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

The post গাজীপুরে বাসচাপায় পোশাককর্মী নিহত, আগুন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

হাসান সরকারকে মিষ্টি খাওয়ালেন গাজীপুরের নগরপিতা
নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির পরাজিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে দেখা করবেন— এমন গুঞ্জন নগরজুড়ে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে গতকাল গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র দেখা করলেন হাসান উদ্দিন সরকারের সঙ্গে। এ সময় হাসান সরকারকে মিষ্টি খাওয়ান মেয়র জাহাঙ্গীর। বেলা সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম টঙ্গীতে হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠিত মরহুম আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে যান। নবনির্বাচিত মেয়র দেখা করতে আসবেন এমন খবর পেয়ে আগে থেকেই প্রতিষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অপেক্ষা করতে থাকেন হাসান উদ্দিন সরকার।  মেয়র পৌঁছানোর পর হাসান তাকে স্বাগত জানান। এ সময় তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান। উপস্থিত কয়েকজন নবনির্বাচিত কাউন্সিলর ও পরাজিত কাউন্সিলর প্রার্থী, আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে আমি সবার কাছে সহযোগিতা চাই। তিনি বলেন, হাসান উদ্দিন সরকার একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তার নামে একটি সড়ক করে দিতে চাই। বিরোধী দলকে সম্মান দিয়েই আমি মেয়রের দায়িত্ব পালন করতে চাই। সবাইকে নিয়েই একটি আধুনিক নগর গড়তে চাই। এলাকার উন্নয়নে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। এ সময় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেন, নবনির্বাচিত মেয়রকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখুন। নগরীর উন্নয়নের স্বার্থে সব ধরনের ভালো কাজে সহযোগিতা আমি করব। আমি জাহাঙ্গীর আলমকে অন্তর থেকে আশীর্বাদ করি। এ সময় হাসান উদ্দিন সরকার জাহাঙ্গীর আলমের মাথায় হাত রেখে বলেন, ‘আমার কাছে অঙ্গীকার করো, খারাপকে কখনো সমর্থন করবে না। উত্তরে জাহাঙ্গীর আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি খারাপকে কখনই সমর্থন করি না, করব না।’ নবনির্বাচিত মেয়রকে পরামর্শ দিয়ে হাসান উদ্দিন সরকার বলেন, আইনশৃঙ্খলা এবং শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবনির্বাচিত মেয়র যখন চাইবেন তখনই আমি সহযোগিতা করব। মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। মাদকাসক্তকে খারাপ বলে দূরে সরিয়ে দিলে চলবে না, তাকে সংশোধন করতে হবে। এ সময় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মণ্ডল, রিয়াজ মাহমুদ আয়নাল, রফিকুল ইসলাম, ফজলুল হক, সোলেমান হায়দার, সেলিম মিয়া, বিল্লাল হোসেন মোল্লা, নুর মোহাম্মদ মামুন, বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, আবদুর রহিম কালা, পাপ্পু সরকার, যুবদল নেতা প্রভাষক বসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

The post হাসান সরকারকে মিষ্টি খাওয়ালেন গাজীপুরের নগরপিতা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে ফোমের কারখানার আগুন
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয় বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। কারখানা ও গুদাম টিনশেডের।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের বেড (ফোম) ও সিনথেটিক কাপড় তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।

The post গাজীপুরে ফোমের কারখানার আগুন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরের মাটি আওয়ামীলীগের ঘাঁটি – প্রমান করলেন নগরপিতা জাহাঙ্গীর আলম
খুলনার পর বহুল আলোচিত গাজীপুর সিটি নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। রাত ২টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাঙ্গীর আলম ১ লাখ ৮৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। ৩৪৫ কেন্দ্রে তিনি পেয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৫৫ ভোট। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫। এর মধ্যে ভোট বন্ধ রয়েছে ৯টি কেন্দ্রে।

বিএনপি অভিযোগ করেছে, গাজীপুরে অভিনব কৌশলে ভোট ডাকাতির মহোৎসব হয়েছে। চারশ কেন্দ্রেই অনিয়ম হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটা বিএনপির পুরনো অভ্যাস। তাদের অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। নির্বাচন কমিশনের পাঠানো তথ্য অনুযায়ী, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে ৯ কেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বিপুল ভোটে বিজয়ের পর রাতে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, ‘গাজীপুরবাসী বিশ্বাস করে আমাকে ও নৌকা প্রতীকে রায় দিয়েছে। আমি তাদের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। প্রতিশ্রুতি অনুযায়ী জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণ করব। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’ তিনি নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস না করে ধৈর্য ধারণের আহ্বান জানান।

মেয়র পদে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিচ্ছিন্ন কিছু গোলযোগের খবর পাওয়া গেছে। তবে বেশ কয়েকটি স্থানে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ২৫৬ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রায় প্রতিটি ওয়ার্ডেই ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী ছিলেন। অনেক বেশি প্রার্থী হওয়ায় ভোটের সময় প্রায় সব ওয়ার্ডেই কম-বেশি উত্তাপ ছড়ায় কাউন্সিলর সমর্থকদের দ্বন্দ্বে।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌনে ১১টার দিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোটারদের অভিযোগ, দুই কাউন্সিলর প্রার্থী হান্নান মিয়া নান্নু ও আবদুল করিমের কর্মীরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা বলেন, ১০টা ৪৫ মিনিটের দিকে ব্যালট পেপার শেষ হয়ে যায়। এ তথ্য ছড়িয়ে পড়লে বাইরে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুর সোয়া ৩টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাক্রাউরি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ কেন্দ্রের ১ নম্বর বুথে দুপুর সাড়ে ৩টার দিকে কাউন্সিলর প্রার্থীর সব ব্যালট শেষ হয়ে যায়। তখনো মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ব্যালটে ভোটদান বাকি ছিল। এ সময় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া যায়। উপস্থিত ভোটাররা জানান, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী ও পাঞ্জর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাঞ্জর আলীর ছেলে মাসুদকে গ্রেফতার করে পুলিশ।

আবদুল মজিদ নামের একজন ভোটার জানান,  মোহাম্মদ আলীর লোকজন ব্যালটে সিল মারে। তার সমর্থকরা জয়নালের দোকান ভাঙচুর করে। এ ছাড়া আরও কয়েকজন আহত হন বলে তিনি জানান। পুলিশ জানায়, পাঞ্জর আলীর ছেলের নেতৃত্বে নৌকার মিছিল নিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হয়। এ জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সে সময় পার্শ্ববর্তী আরেক ভোট কেন্দ্রেও কাউন্সিলর পদের ব্যালট শেষ হয়েছে বলে ভোটাররা অভিযোগ করেন।

সকাল ঠিক ৮টার দিকে গাজীপুর শহরের প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ডের গাজীপুর মহিলা কলেজ কেন্দ্রে ভোটাররা ভোট দিতে আসতে শুরু করেন। কেন্দ্রের ভিতরের পরিবেশ বেশ শান্ত দেখা গেলেও বাইরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। ভোট কেন্দ্রে আসা বয়োবৃদ্ধ সুলতান উদ্দিন জানান, সকালে রোদ কম থাকে। তাই ভোট দিয়ে গেলাম।

পাশেই কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অন্য চিত্র। ভোটাররা খুবই উত্ফুল্ল, তবে উপস্থিতি কম ছিল। লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ ভোট দিচ্ছেন। আনু মিয়া নামে এক যুবক জানালেন, এবারের মতো সুষ্ঠু ভোট আর কখনো হয়নি। একই কথা বলেন, নারী ভোটার মাজেদা বেগম। তিনি জানান, আমাদের কেন্দ্রে কোনো ঝামেলা নেই, তাই আমরা নির্বিঘ্নে ভোট দিতেছি। ঘড়ির কাঁটায় যখন সকাল ৯টা ৫ মিনিট ঠিক তখন ভোট দিতে এলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

নিজের ভোট দিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, গাজীপুরে নৌকার বিজয় হবে। উন্নয়নের প্রতীক নৌকায় আপনারা ভোট দিন, গাজীপুরেও সমানতালে উন্নয়ন হবে। কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্ট বের করে দেওয়া ও গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। জয়-পরাজয় মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে জয়-পরাজয় যাই হোক, জনগণ যে রায় দেবে তা-ই মেনে নেওয়া উচিত।

এদিকে দুপুর ঠিক ১২টার দিকে শহরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কাউন্সিলর প্রার্থী তানভীর সিরাজ ও খোরশেদ আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী তানভীর সিরাজ বিএনপি সমর্থিত হলেও নৌকা প্রতীকের ব্যাচ ঝুলিয়ে কেন্দ্রে ঘুরলে প্রতিপক্ষরা হামলা চালায়। তানভীরের এজেন্ট ঝর্ণা তানভীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের কাউন্সিলর প্রার্থী নৌকার ব্যাচ গলায় ঝুলানোর কারণে প্রতিপক্ষ খোরশেদের লোকজন এসে মারধর করে। আমি প্রতিবাদ করলেও তারা আমাকে ও সাজু সরকারকে মারধর করে। দুপুর দেড়টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের চিত্র ছিল অনেকটা ফাঁকা। ভোটারের উপস্থিতি ছিল সবচেয়ে কম। এদিকে গাজীপুর চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগত ভোটারদের হাতপাখার বাতাস দিয়ে ভোট চাইতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ নাসির উদ্দিনের পক্ষে। ভোটারদের মন জয়ে মেয়র প্রার্থীর লোকজন হাতপাখা দিয়ে বাতাস করেন। মহানগরের ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটকেন্দ্রের ভিতরে ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রের বাইরে ছিল প্রার্থীদের কর্মী-সমর্থকদের উত্তেজনা বেশি। চান্দনা এলাকায় টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে নারী ভোট কেন্দ্রে একই সঙ্গে দুই নারী ও এক পুরুষকে ভোট দিতে দেখা গেছে।

৯ কেন্দ্রে ভোট স্থগিত : অনিয়ম ও কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে ৯ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। তবে কোনো ধরনের অনিয়ম ছাড়াই গাজীপুরের ৪১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিকাল ৪টা পর্যন্ত ভোট শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ৫টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে এ প্রতিক্রিয়া দেন।

তিনি জানান, গাজীপুরের ৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোয় কোনো অনিয়ম হয়নি। সচিব জানান, কমিশনের নির্দেশনা ছিল— কোথাও বিন্দুমাত্র অনিয়ম পেলে বন্ধ। কমিশন বলেছিল— অনিয়ম বরদাস্ত করা হবে না। এ জন্য অনিয়ম বরদাস্ত করা হয়নি। ৯টি কেন্দ্র ইসির সঙ্গে আলাপ করে প্রিসাইডিং অফিসার বন্ধ করে দিয়েছেন। বাকি ৪১৬টি কেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবের মাধ্যমে ভোট শেষ হয়েছে।

বিএনপি সংবাদ সম্মেলন ও কমিশনে এসে প্রায় ১০০টি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেছে। এ বিষয়ে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশনের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে তা আমার জানা নেই। আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। সোশ্যাল মিডিয়ায় ভোটের অনিয়ম ও ভিডিও চিত্রও এসেছে। এসব বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। ৯টি কেন্দ্রে অনিয়মের ব্যাখ্যা তুলে ধরে সচিব জানান, স্থানীয় নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে এসব অনিয়ম হয়েছে।

এদিকে বন্ধ ৯ কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশনে পাঠানো প্রিসাইডিং অফিসারদের তথ্য অনুযায়ী, দুষ্কৃতকারীরা ব্যালট পেপার ছিনতাই করে এবং ব্যালট বাক্সে জোর করে তা প্রবেশ করানোয় আইনশৃঙ্খলার অবনতি হয়। এ জন্য ৯ ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছে। ৯ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে নয়টির ভোটগ্রহণ তারা স্থগিত করেছেন।

কেন্দ্রগুলো হলো : খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-১ (নং-৩৭২), খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-২ (নং ৩৭৩), হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং-৩৮১), জাহান পাবলিক দত্তপাড়া টঙ্গী কেন্দ্র (নং-৩৪২), ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং-৯৮), কুনিয়া হাজী আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (নং-২৪৩), কুনিয়া হাজী আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (নং-২৪৪), মেশিন টুলস উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ (নং-১৬১) এবং বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুবাইল কেন্দ্র (নং-২৭৪)।

লড়াইয়ে ছিল সাত মেয়র প্রার্থী : গাজীপুর সিটিতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন (৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী। মেয়র প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।

এক নজরে গাজীপুর : নয় হাজার ভোট গ্রহণ কর্মকর্তা। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ৪২৫টি কেন্দ্র। ভোট কক্ষ রয়েছে ২৭৬১টি।

The post গাজীপুরের মাটি আওয়ামীলীগের ঘাঁটি – প্রমান করলেন নগরপিতা জাহাঙ্গীর আলম appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা গাজীপুরে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দলটি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের নেওয়া কৌশলকে ব্যবহার করে জয় ছিনিয়ে আনতে চায়। অন্যদিকে বিএনপি চায়, খুলনায় সরকারি দলের কৌশলের কাছে পরাজিত হওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসতে।

গাজীপুর নির্বাচনের বাকি আর দুই দিন। এরই মধ্যে বিএনপিসহ রাজনৈতিক মহলে আলোচনা চলছে সরকারি দলের কৌশল নিয়ে। অনেকেই বলছেন খুলনা সিটি নির্বাচনে নেওয়া কৌশলকে ভিত্তি ধরে সরকারি দল গাজীপুরে ছক কষছে। এর সঙ্গে মানানসই পরিকল্পনা যোগ করে জয় ঘরে তুলতে চায় সরকারি দল।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারও অভিযোগ করেছেন, খুলনা সিটি নির্বাচনে যে কৌশল ব্যবহার করে আওয়ামী লীগ জিতেছে, গাজীপুরেও তা করার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনায় যেভাবে সুষ্ঠু ভোট হয়েছে-একইভাবে গাজীপুরেও অবাধ ভোট হবে। উন্নয়নের লক্ষ্যে ভোটাররা নৌকা প্রতীককেই বেছে নেবে।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনার মতো ষড়যন্ত্রের ভোট গাজীপুরে হতে দেওয়া হবে না।

প্রধান দুই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব যাই বলুন না কেন, ভোটারদের ভেতর উৎসাহের পাশাপাশি আশঙ্কাও কম নয়।

সরকারি দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভোটে জেতার বিষয়ে উৎসাহ থাকলেও আশঙ্কা কম নেই। ভোটের রাজনীতির নানা সমীকরণ বিশ্লেষণ চলছে নেতা-কর্মীদের মধ্যে। নীরব ভোট আর সরব ভোটের পাশাপাশি দলের বিদ্রোহী কাউন্সিলরদের তৎপরতা দলের বিজয়ে কতটা প্রভাব ফেলতে পারে সেটাও বিবেচনায় রয়েছে। কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে নীতি নির্ধারকেরা ছক কষছেন দলীয় প্রার্থীকে জেতাতে। সে কারণে ঢাকা, উত্তরা, টঙ্গী, গাজীপুরে দফায় দফায় বৈঠক করছেন নেতারা। কর্মীদের মধ্যে দূরত্ব ঘোচানো কিংবা বিরোধ মেটানোর চেষ্টা প্রতিনিয়তই চলছে। পাশাপাশি চলছে ভোটের দিনের জন্য কর্মকৌশল তৈরির কাজ।

খুলনার নির্বাচনে প্রকাশ্যে তেমন বড় ধরনের কোনো সমস্যাই দেখা যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সরকারি দলের নির্বাচনী কৌশলের কাছে হার মানতে হয়েছে বিএনপিকে। তবে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার। মাঠে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। খোদ সরকারি দলের তালুকদার আবদুল খালেক বলেন, ‘ভোটের দিন তাঁদের কর্মীরা ব্যাজ পরা ছিলেন। কিন্তু তিনি সারা দিন বিএনপির প্রতীকের ব্যাজধারী কাউকে কোনো কেন্দ্রে দেখেননি। তাঁর ভাষ্য, কোথাও কোনো ভোটারকে বাধা দেওয়া হয়নি। সবাই নীরবে ভোট দিয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘বাধা দিলে তাঁরা (বিএনপি) এত ভোট কীভাবে পেল?’

খুলনায় ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই ছিল সরকারি দলের একাধিক নির্বাচনী প্যান্ডেল। বিএনপি প্রার্থীর প্যান্ডেল খুব বেশি ছিল না। প্রত্যেক কেন্দ্রে স্থানীয় নেতাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে আসা নেতাদের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন জ্যেষ্ঠ নেতা যিনি সবার মধ্যে সমন্বয় করেছেন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা গাড়ি ও মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে চলাচল করেছেন।

গাজীপুরে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজন নেতা বলেছেন, নির্বাচন পেছানোর কারণে সরকারি দল বেশ লাভবান হয়েছে। জনসমর্থনের দিক থেকে এগিয়ে গেছে তারা। তারপরও তাদের শঙ্কা কাটেনি। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। নেতারা নানা বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। যেসব জায়গায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব আছে সেগুলো মিটমাট করে দেওয়া হচ্ছে। গাজীপুর সিটি নির্বাচন ঘোষণার পরপরই দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটি থানা এলাকায় এক একজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা প্রতিদিনই স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচার করছেন, তদারক করছেন।

খুলনা সিটি নির্বাচনে তালুকদার আবদুল খালেকের প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন সম্প্রতি গাজীপুর ঘুরে গেছেন। আজকে পর্যন্ত সেখানে আছেন তালুকদার খালেক। সেখানে তিনি খুলনা নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেছেন। গাজীপুর নির্বাচন নিয়ে তাঁর পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। ভোটের দিন ও তার আগে নির্বাচনী করণীয় নিয়ে কথা বলেছেন।

কয়েক দিন আগে গাজীপুর সিটি নির্বাচনের ৪২৫ টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৪২৫টি কমিটি করেছে যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে গঠিত এসব কমিটি প্রতিদিনই নির্বাচনী প্রচার করছে কেন্দ্রভিত্তিক। ভোটের দিনও এ কমিটি এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ কমিটির তত্ত্বাবধান করছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এর বাইরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আলাদা কমিটি হচ্ছে ভোটের দিন দায়িত্ব পালনের জন্য।

‘ভুল; শুধরে কৌশলী বিএনপি:

খুলনা সিটি নির্বাচনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে গাজীপুরে বিজয় ছিনিয়ে আনতে চায় বিএনপি। এজন্য পরিকল্পনা সাজিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, খুলনায় ভোটের দিন কেন্দ্রগুলোতে কর্মীশূন্য থাকাটাই তাদের বড় ভুল। এ ছাড়া সেখানে কেন্দ্র এজেন্ট উপস্থিতিও নিশ্চিত করতে পারেনি তারা। কর্মীস্বল্পতা আর এজেন্টদের অনুপস্থিতির কারণে খুলনায় ভোট কেন্দ্রে সরকারি দল ‘কারচুপি’ করতে পেরেছে।

এসব বিষয় মাথায় রেখে বিএনপির পরিকল্পনা হলো, মাঠে থাকা। ভোটের আগের রাতে কেন্দ্র পাহারা, ভোটের দিনে নেতা-কর্মীদের উপস্থিত রাখা, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের। ভোটের দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বুথেই এজেন্ট উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। একই সঙ্গে মামলা নেই এমন নেতা-কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ সকালে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আবারও তাঁর নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তোলেন। তিনি বলেন,‘আমাদের এজেন্টদের আটকে রাখার চক্রান্ত করা হয়েছে। নির্বাচনের সময় আটকে রেখে তাঁদের কোনো কিছু করতে দেওয়া হবে না। তাঁদের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, বিএনপির ৫০ জন নেতা কর্মীকে মামলা দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে ওই সব মামলায় নেতা কর্মীদের অনেকের হাজিরার দিন ধার্য করা হয়েছে। এটা করা হয়েছে, যাতে নেতা কর্মীরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারেন।

গাজীপুর ও কেন্দ্রীয় বিএনপির নেতারা প্রথম আলোকে বলেন, খুলনা আর গাজীপুরের পরিবেশ এক না। এটা অনেক বড় সিটি করপোরেশন। এক প্রান্তে কিছু ঘটলে খবর পেলে যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে।

গাজীপুর বিএনপির সভাপতি ও হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মিলন বলেন ‘সরকারি দলের হাজারো চাপের ভেতরেও ভোটের শেষ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা থাকবে। খুলনার মতো প্রহসনের চেষ্টা করা হলে গাজীপুরবাসী রুখে দাঁড়াবে।

The post গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে তিন ‘ভয়’
বিএনপির মেয়র প্রার্থীর ‘ভয়’ কালোটাকায়

বহিরাগতদের নিয়ে ‘ভয়ে’ থাকার কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী

পেশিশক্তিও বড় প্রভাব ফেলতে পারে বলে ভয় অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের

কালোটাকা, পেশিশক্তি ও বহিরাগত—এই তিনটি বিষয় নিয়ে ভীত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। এর মধ্যে বিএনপির মেয়র প্রার্থীর ‘ভয়’ কালোটাকায়। বহিরাগতদের নিয়ে ‘ভয়ে’ থাকার কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বলছেন, নির্বাচনে কালোটাকা ও বহিরাগতদের পাশাপাশি পেশিশক্তিও বড় প্রভাব ফেলতে পারে।

ভোটের মাত্র চার দিন বাকি থাকতে গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে কাছে পেয়ে প্রার্থীরা নিজেদের ভয়ের কথা তুলে ধরেছেন। আর সিইসি সবাইকে আশ্বস্ত করলেন, খুলনার মতো নির্বাচন গাজীপুরে হবে না। নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, খুলনার মতো কারচুপি গাজীপুরে করলে ক্ষমতাসীনদের শিকড়ে নাড়া লাগবে।

নির্বাচন সামনে রেখে গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। পরে বিকেলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি ও কমিশনাররা।

খুলনার পুনরাবৃত্তি হবে না

গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল সাংবাদিকদের এমন প্রশ্নে গতকাল সিইসি বলেন, ‘প্রশাসন নির্বাচন স্ট্যাফিং (ভোট জালিয়াতি) করেছে, এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করি। স্ট্যাফিং করার জন্য কিছু দুষ্কৃতকারী থাকে, তারা চেষ্টা করে। খুলনায় চার-পাঁচটা কেন্দ্রে তারা স্ট্যাফিং করার সুযোগ পেয়েছে। অন্যান্য কেন্দ্রে স্ট্যাফিং হয়নি। সেগুলোতে ভালো নির্বাচন হয়েছে। খুলনার ঘটনার পুনরাবৃত্তি গাজীপুরে হবে না।’

সিইসি বলেন, প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে, নির্বাচন (গাজীপুর সিটি) সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সব পক্ষ ২৬ জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে বা প্রশাসনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময়ে ‘ভয়ের আলাপ’

প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার গতকাল বিকেলে গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সাতজন মেয়র প্রার্থী, আটজন সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী বক্তব্য দেন।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভয় হচ্ছে, কালোটাকা। কালোটাকার সামনে হাঁপিয়ে উঠেছি। নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ মেনে নেবে না।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী কাজী রুহুল আমিন বলেন, দেশবাসী গাজীপুরের দিকে তাকিয়ে। কালোটাকা ও পেশিশক্তিমুক্ত নির্বাচন দেখতে চায় সবাই।

নির্বাচনে বহিরাগতদের নিয়ে নিজের শঙ্কার কথা তুলে ধরেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বহিরাগতরা যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। কোনো প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচার, কুৎসা না রটাতে পারে। তিনি বহিরাগতদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার নিয়ে প্রার্থীদের এমন শঙ্কাকে যৌক্তিক বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, কালোটাকা ও পেশিশক্তি এই দুটি থেকে পরিত্রাণ না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ইসি মানমর্যাদা ক্ষুণ্ন করতে চায় না।

সবার প্রত্যাশা সুষ্ঠু ভোট

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথা জানান আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিন বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কী হয়েছে, তা পুরো জাতি দেখেছে। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রার্থীকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখাতে হয়নি।

সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাসান উদ্দিন সরকার আচরণবিধি ভঙ্গের বেশ কয়েকটি অভিযোগ করেছেন। ইসির সঙ্গে মতবিনিময়ে হাসান উদ্দিন সরকার বলেন, ‘সরকারি দলের লোকজন কিছু সুবিধা নেবে এটা মেনে নিয়েছি। বড় বড় সাইনবোর্ড, রঙিন পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’

এ ব্যাপারে সিইসি বলেন, বিএনপির প্রার্থী কোন ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা সুনির্দিষ্ট করেননি। সেটি সুনির্দিষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রচারণা তুঙ্গে

আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে এরশাদনগর, বর্ণমালা হাউজ বিল্ডিং, নোয়াগাঁও, টিঅ্যান্ডটি বাজার, আমতলী মোড়সহ আরও কয়েকটি এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি মহাজোটের শরিক অন্য দলের নেতারা অংশ নেন।

অন্যদিকে হাসান উদ্দিন সরকার ৩০ নম্বর ওয়ার্ডের বাঙ্গালগাছ বাজার, নীলের পাড়া, কানাইয়া বাজার, বালুচাকুলি এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। তাঁর পক্ষে পৃথকভাবে প্রচার চালান কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শায়লা, শিবা শানু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

The post গাজীপুরে তিন ‘ভয়’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে চোখ আওয়ামী লীগের
খুলনা সিটিতে বিজয়ের পর এবার প্রথম চোখ গাজীপুরে। এরপর রাজশাহী, সিলেট ও বরিশালে জয়ের লক্ষ্যে মাঠে নামবে আওয়ামী লীগ। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ যে সংকট সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা না থাকলেও ইফতার ও কর্মিসভার মাধ্যমে ভিন্ন আমেজে চলছে গণসংযোগ ও প্রচারণা। জয়ের প্রধান টার্গেট নিয়ে ঈদের পর ২৫ কেন্দ্রীয় নেতা মাঠে নামছেন। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে বিশেষ দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পেয়ে দুই নেতা তাদের মিশন শুরু করেছেন। মিশন হলো— খুলনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাজীপুরে ‘অর্জিত জয়ের বার্তা’ তিন সিটিতে আসন্ন নির্বাচনী বার্তাবরণে পৌঁছে দেওয়া। আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে ভোট হওয়ার কথা। উল্লেখ্য, গত ১৫ মে গাজীপুর সিটিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে জটিলতায় একটি রিটের কারণে প্রথমে উচ্চ আদালত ভোট স্থগিত করে। পরবর্তীতে রিট করা হলে আগামী ৩০ জুন নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। এরপর নির্বাচন কমিশন ২৬ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।  সূত্রমতে, গাজীপুর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আজমত উল্লাহ খান গতবার দলের সমর্থনে সিটি নির্বাচনে প্রার্থী হন। সে সময় জাহাঙ্গীর আলম প্রার্থী হন। পরে কেন্দ্রের হস্তক্ষেপে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেও আজমত উল্লাহর পরাজয়ের পেছনে স্থানীয় নেতা-কর্মীরা জাহাঙ্গীরকেই দায়ী করেন সে সময়। এবার মনোনয়ন যুদ্ধে আজমত উল্লাহ ছিটকে পড়েন। এ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র থেকে আজমত উল্লাহ খানকে প্রধান সমন্বয়ক করা হয়। কিন্তু আজমত উল্লাহকে সক্রিয় করার ব্যাপারে জাহাঙ্গীরের তেমন ভূমিকা ছিল না। এ ছাড়া দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ‘একলা চল’ নীতিতে ক্ষুব্ধ হন দলের হাইকমান্ড। যে কারণে তাকে গণভবনে ডেকে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন দলের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে। কেন্দ্রীয় নেতাদের গাজীপুরে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালানো এবং স্থানীয় নেতা-কর্মীদের বিভেদ দূর করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। সর্বশেষ গত মঙ্গলবার সংসদে দলের দুজন সিনিয়র নেতাকে ডেকে কথা বলেন। এরপর গাজীপুরের যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেন। সূত্রমতে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পালনকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে গাজীপুর সিটি নির্বাচনে বিশেষ দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তাদের মূল দায়িত্ব হচ্ছে গাজীপুরের শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় টিমকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। গত মঙ্গল ও বুধবার এই দুই নেতা পৃথক পৃথকভাবে আজমত উল্লাহ খানের সঙ্গে কথা বলেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকায় এবং টঙ্গীতে তাদের কথা হয় বলে সূত্র জানিয়েছে। এ ছাড়াও গত কয়েক দিন আজমত উল্লাহ টঙ্গীতে জাহাঙ্গীরের পক্ষে জোর নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও দফায় দফায় গাজীপুরে ইফতার মাহফিল ও কর্মিসভায় যোগদান করছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, সিটি নির্বাচনের শুরু থেকে যে দূরত্ব ছিল তা নিরসন হতে চলেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন।

সূত্রমতে, গাজীপুর সিটিতে স্থানীয় এমপিদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি ও জাহিদ আহসান রাসেল ইতিমধ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মিসভা, ইফতার মাহফিলে যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। ঈদের পর কেন্দ্রীয় ২৫ জন নেতা গাজীপুর সিটি এলাকায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন। একই সঙ্গে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনী সমন্বয় করবেন তারা।

গত বুধবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছিলেন, গাজীপুর সিটি নির্বাচনে তাকেসহ আরেক প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুককে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে তারা গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খানের সঙ্গে কথা বলেছেন। দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমও তাদের জানিয়েছেন, দলের ভিতরে যে মান-অভিমান ছিল তা নিরসন হচ্ছে। নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, প্রার্থী কোনো বিষয় নয়-আওয়ামী লীগের কাছে প্রতীকটাই মুখ্য বিষয়। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় এসেছে। খুলনাতে ঐক্যবদ্ধ ও উন্নয়নের কারণে বিজয় এসেছিল-গাজীপুরেও তাই আসবে।’ তিনি বলেন, ‘গাজীপুরে শুরুর দিকে ছোটখাটো সমস্যা ছিল-কিন্তু এখন তা নেই। গাজীপুর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।’

The post গাজীপুরে চোখ আওয়ামী লীগের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.