গাজীপুর সিটি নির্বাচন – ব্রেকিংবিডিনিউজ২৪

গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা গাজীপুরে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দলটি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের নেওয়া কৌশলকে ব্যবহার করে জয় ছিনিয়ে আনতে চায়। অন্যদিকে বিএনপি চায়, খুলনায় সরকারি দলের কৌশলের কাছে পরাজিত হওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসতে।

গাজীপুর নির্বাচনের বাকি আর দুই দিন। এরই মধ্যে বিএনপিসহ রাজনৈতিক মহলে আলোচনা চলছে সরকারি দলের কৌশল নিয়ে। অনেকেই বলছেন খুলনা সিটি নির্বাচনে নেওয়া কৌশলকে ভিত্তি ধরে সরকারি দল গাজীপুরে ছক কষছে। এর সঙ্গে মানানসই পরিকল্পনা যোগ করে জয় ঘরে তুলতে চায় সরকারি দল।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারও অভিযোগ করেছেন, খুলনা সিটি নির্বাচনে যে কৌশল ব্যবহার করে আওয়ামী লীগ জিতেছে, গাজীপুরেও তা করার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনায় যেভাবে সুষ্ঠু ভোট হয়েছে-একইভাবে গাজীপুরেও অবাধ ভোট হবে। উন্নয়নের লক্ষ্যে ভোটাররা নৌকা প্রতীককেই বেছে নেবে।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনার মতো ষড়যন্ত্রের ভোট গাজীপুরে হতে দেওয়া হবে না।

প্রধান দুই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব যাই বলুন না কেন, ভোটারদের ভেতর উৎসাহের পাশাপাশি আশঙ্কাও কম নয়।

সরকারি দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভোটে জেতার বিষয়ে উৎসাহ থাকলেও আশঙ্কা কম নেই। ভোটের রাজনীতির নানা সমীকরণ বিশ্লেষণ চলছে নেতা-কর্মীদের মধ্যে। নীরব ভোট আর সরব ভোটের পাশাপাশি দলের বিদ্রোহী কাউন্সিলরদের তৎপরতা দলের বিজয়ে কতটা প্রভাব ফেলতে পারে সেটাও বিবেচনায় রয়েছে। কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে নীতি নির্ধারকেরা ছক কষছেন দলীয় প্রার্থীকে জেতাতে। সে কারণে ঢাকা, উত্তরা, টঙ্গী, গাজীপুরে দফায় দফায় বৈঠক করছেন নেতারা। কর্মীদের মধ্যে দূরত্ব ঘোচানো কিংবা বিরোধ মেটানোর চেষ্টা প্রতিনিয়তই চলছে। পাশাপাশি চলছে ভোটের দিনের জন্য কর্মকৌশল তৈরির কাজ।

খুলনার নির্বাচনে প্রকাশ্যে তেমন বড় ধরনের কোনো সমস্যাই দেখা যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সরকারি দলের নির্বাচনী কৌশলের কাছে হার মানতে হয়েছে বিএনপিকে। তবে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার। মাঠে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। খোদ সরকারি দলের তালুকদার আবদুল খালেক বলেন, ‘ভোটের দিন তাঁদের কর্মীরা ব্যাজ পরা ছিলেন। কিন্তু তিনি সারা দিন বিএনপির প্রতীকের ব্যাজধারী কাউকে কোনো কেন্দ্রে দেখেননি। তাঁর ভাষ্য, কোথাও কোনো ভোটারকে বাধা দেওয়া হয়নি। সবাই নীরবে ভোট দিয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘বাধা দিলে তাঁরা (বিএনপি) এত ভোট কীভাবে পেল?’

খুলনায় ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই ছিল সরকারি দলের একাধিক নির্বাচনী প্যান্ডেল। বিএনপি প্রার্থীর প্যান্ডেল খুব বেশি ছিল না। প্রত্যেক কেন্দ্রে স্থানীয় নেতাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে আসা নেতাদের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন জ্যেষ্ঠ নেতা যিনি সবার মধ্যে সমন্বয় করেছেন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা গাড়ি ও মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে চলাচল করেছেন।

গাজীপুরে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজন নেতা বলেছেন, নির্বাচন পেছানোর কারণে সরকারি দল বেশ লাভবান হয়েছে। জনসমর্থনের দিক থেকে এগিয়ে গেছে তারা। তারপরও তাদের শঙ্কা কাটেনি। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। নেতারা নানা বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। যেসব জায়গায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব আছে সেগুলো মিটমাট করে দেওয়া হচ্ছে। গাজীপুর সিটি নির্বাচন ঘোষণার পরপরই দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটি থানা এলাকায় এক একজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা প্রতিদিনই স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচার করছেন, তদারক করছেন।

খুলনা সিটি নির্বাচনে তালুকদার আবদুল খালেকের প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন সম্প্রতি গাজীপুর ঘুরে গেছেন। আজকে পর্যন্ত সেখানে আছেন তালুকদার খালেক। সেখানে তিনি খুলনা নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেছেন। গাজীপুর নির্বাচন নিয়ে তাঁর পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। ভোটের দিন ও তার আগে নির্বাচনী করণীয় নিয়ে কথা বলেছেন।

কয়েক দিন আগে গাজীপুর সিটি নির্বাচনের ৪২৫ টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৪২৫টি কমিটি করেছে যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে গঠিত এসব কমিটি প্রতিদিনই নির্বাচনী প্রচার করছে কেন্দ্রভিত্তিক। ভোটের দিনও এ কমিটি এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ কমিটির তত্ত্বাবধান করছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এর বাইরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আলাদা কমিটি হচ্ছে ভোটের দিন দায়িত্ব পালনের জন্য।

‘ভুল; শুধরে কৌশলী বিএনপি:

খুলনা সিটি নির্বাচনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে গাজীপুরে বিজয় ছিনিয়ে আনতে চায় বিএনপি। এজন্য পরিকল্পনা সাজিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, খুলনায় ভোটের দিন কেন্দ্রগুলোতে কর্মীশূন্য থাকাটাই তাদের বড় ভুল। এ ছাড়া সেখানে কেন্দ্র এজেন্ট উপস্থিতিও নিশ্চিত করতে পারেনি তারা। কর্মীস্বল্পতা আর এজেন্টদের অনুপস্থিতির কারণে খুলনায় ভোট কেন্দ্রে সরকারি দল ‘কারচুপি’ করতে পেরেছে।

এসব বিষয় মাথায় রেখে বিএনপির পরিকল্পনা হলো, মাঠে থাকা। ভোটের আগের রাতে কেন্দ্র পাহারা, ভোটের দিনে নেতা-কর্মীদের উপস্থিত রাখা, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের। ভোটের দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বুথেই এজেন্ট উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। একই সঙ্গে মামলা নেই এমন নেতা-কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ সকালে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আবারও তাঁর নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তোলেন। তিনি বলেন,‘আমাদের এজেন্টদের আটকে রাখার চক্রান্ত করা হয়েছে। নির্বাচনের সময় আটকে রেখে তাঁদের কোনো কিছু করতে দেওয়া হবে না। তাঁদের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, বিএনপির ৫০ জন নেতা কর্মীকে মামলা দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে ওই সব মামলায় নেতা কর্মীদের অনেকের হাজিরার দিন ধার্য করা হয়েছে। এটা করা হয়েছে, যাতে নেতা কর্মীরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারেন।

গাজীপুর ও কেন্দ্রীয় বিএনপির নেতারা প্রথম আলোকে বলেন, খুলনা আর গাজীপুরের পরিবেশ এক না। এটা অনেক বড় সিটি করপোরেশন। এক প্রান্তে কিছু ঘটলে খবর পেলে যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে।

গাজীপুর বিএনপির সভাপতি ও হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মিলন বলেন ‘সরকারি দলের হাজারো চাপের ভেতরেও ভোটের শেষ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা থাকবে। খুলনার মতো প্রহসনের চেষ্টা করা হলে গাজীপুরবাসী রুখে দাঁড়াবে।

The post গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

জয়-পরাজয়ের উত্তেজনায় গাজীপুর
শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় মুখর গাজীপুর সিটি এলাকা। জয়-পরাজয়ের উত্তেজনা বিরাজ করছে গাজীপুরজুড়েই। নির্বাচনের ফলাফল নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। সংসদের আগে এ নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় মেয়র প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে দুই দল। মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। বসে নেই দলীয় কর্মী-সমর্থকরা, রাত-দিন বাড়ি বাড়ি গিয়ে নৌকা-ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের মধ্যেও উৎসবের কমতি নেই, তারাও মঙ্গলবার ভোট উৎসব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, গাজীপুর সিটিতে মেয়র পদে মূলত লড়াই হবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের মধ্যে। এ ছাড়া ভোটের মাঠে রয়েছেন দলীয়-স্বতন্ত্র মিলে পাঁচজন মেয়র প্রার্থী। তবে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে এই প্রত্যাশা সবার। গতকাল দিনভর প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পথসভা-গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলেন তারা। এদিকে আজ মধ্য রাতে শেষ হচ্ছে (ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে) সব ধরনের প্রচার-প্রচারণা। সেইসঙ্গে আজ মাঠে নামছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবেন তারা।

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কাল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হবে। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। এ বিষয়ে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, আজ রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা নির্বাচনী মালামাল সংগ্রহ করেছি এবং বিভিন্ন কেন্দ্রে বিতরণের প্রক্রিয়া চলছে। ভোটকেন্দ্রে যেসব আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে তাদেরও কেন্দ্রভিত্তিক নিয়োগের প্রক্রিয়া চলছে। বিজিবির সদস্যরাও শহরে অবস্থান করছেন। নির্বাচনের অন্যান্য প্রক্রিয়াও প্রায় সমাপ্তির পথে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে মোট ৪২৫ জন পুলিশ ইনচার্জ থাকবে। ৩৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দে র প্রত্যেকটিতে ২৪ জন করে এবং ৮৮টি কম গুরুত্বপূর্ণ কেন্দে র প্রত্যেকটিতে ২২ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। ৫৭টি সাধারণ ওয়ার্ডের প্রতিটিতে একটি পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে। ১৯টি সংরক্ষিত আসনের প্রতিটিতে মোবাইল টিম থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে এবং একটিসহ মোট ৫৮টি বিজিবির টিম থাকবে এবং র‌্যাব সদস্যদের ২০টি টিম থাকবে। কেউ যাতে অনিয়ম করতে না পারে সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা করেন। যে ৬টি ভোটকেন্দে  ইভিএম ব্যবহার করা হবে সেসব কেন্দে  জন সচেতনতার কাজ চলছে।

চার দিনের নিরাপত্তা বলয়ে গাজীপুর : নির্বাচনের আগে-পরে চার দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকবে গাজীপুর সিটি এলাকা। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবে। ৪২৫টি ভোটকেন্দ্রে ১০ হাজার পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া ৫৭ ওয়ার্ডে র‌্যাবের ৫৭টি দল সক্রিয় থাকার পাশাপাশি রিজার্ভ থাকবে আরও একটি। প্রত্যেক ওয়ার্ডে একটি হিসেবে ৫৭টি থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতি তিনটি ওয়ার্ড মিলে একজন হিসেবে মোট ১৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে এবার মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।

কার্ড নিতে ১৩ তথ্য দিতে হচ্ছে স্থানীয় সাংবাদিকদের : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে স্থানীয় সাংবাদিকদের কার্ড সরবরাহে ১৩টি তথ্য দিতে হচ্ছে রিটার্নিং অফিসারকে। এ জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হচ্ছে সংশ্লিষ্ট সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকদের জন্য প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আবেদনের ১৩টি তথ্যের মধ্যে রয়েছে— নাম, এনআইডি নম্বর, বর্তমান ও স্থানীয় ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল/টেলিফোন নম্বর, গণমাধ্যমের নাম, পদবি, খণ্ডকালীন/মূল পেশা, রাজনৈতিক দল বা সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে মুদ্রিত কপি ও ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সিডি সংযুক্ত করা হয়েছে কিনা। ফরম পূরণের পর আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও সাংবাদিকের পরিচয়পত্র সম্পাদক কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে বলা হয়েছে। রিটার্নিং অফিসারের মিডিয়া সেলের সংশ্লিষ্টরা জানান, নির্বাচন পর্যবেক্ষণে যেন সাংবাদিক পরিচয়ে অন্য কেউ কার্ড নিতে না পারে এবং গণমাধ্যমের নাম ভাঙিয়ে যেন কেউ সুযোগ নিতে না পারে সেজন্য এমন ব্যবস্থা করা হয়েছে। ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে সাংবাদিক কার্ড দেওয়া শুরু হয়েছে।

শেষ মুহূর্তের প্রচারে ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা : পরশু ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আজ রবিবার প্রচারণার শেষ দিন। গতকাল সকাল থেকেই বৃষ্টিতে নির্বাচনী প্রচারণা ব্যাহত হয় প্রার্থীদের। তবে দুপুর ১২টার পর থেকে পুরোদমে মাঠ দখলের লড়াইয়ে নামে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় কাটিয়েছেন।

আওয়ামী লীগের প্রচারণা : আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল সকালে নিজ বাসভবনে ওলামা লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা ১১টার দিকে নগরীর খরতৈল এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে সাতাইশ স্কুলের সামনে, সাতাইশ চৌরাস্তা, ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা, ৫৩ নম্বর ওয়ার্ডের দেওড়া ফকির মার্কেট, ৫৫ নম্বর ওয়ার্ডের মিলগেট এলাকায় পথসভায় ভোট প্রার্থনা করেন। এ সময় ঢাকা উত্তর সিটির (স্থগিত নির্বাচন) আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম তার সঙ্গে ছিলেন। সেই সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বিএনপির মেয়র প্রার্থীর সমালোচনাও করেন। হাসান উদ্দিন সরকারের উদ্দেশে তিনি বলেন, গাজীপুরের লাখ লাখ মানুষকে আপনি কষ্ট না দিয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে আপনি চারজনের ওপর ভর করে চলাচল করেন। সিটি করপোরেশনের ওপর যারা ভর করে চলেন তাদের ভার আপনি কীভাবে বহন করবেন?

বিভিন্ন পথসভায় যানজট নিরসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সিটির রোডে মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকে। আমি মেয়র নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে যানজট থেকে নগরবাসীর মুক্তি মিলবে। সকালে নগরের টঙ্গী জোনে নির্বাচনী পথসভায় জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। খরতৈল স্কুলের সামনে পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমরা একটি আধুনিক শহর করতে চাই। টঙ্গী গাজীপুরবাসীর কাছে আমি আবদার করছি। আমাদেরকে একবার নৌকায় ভোট দেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা সবাই মিলে একটি ক্লিন এবং গ্রিন সিটি উপহার দিতে চাই। একটি বাসযোগ্য শহর করতে চাই।

মিলগেট এলাকায় তিনি বলেন, কোনো কাজই ছোট না। মিলগেটের ব্যবসায়ীদের মতো তিনিও এই কর্ম করে জীবিকা নির্বাহ করেন। বংশ পরিচয়ে না, কর্মেই হচ্ছে মানুষের পরিচয়। আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। অপরদিকে বিকালে টঙ্গী নোয়াগাঁও এলাকায় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের বাসভবনে একটি পারিবারিক অনুষ্ঠানে মহানগর নেতারা ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যোগ দেন। সেখানে মহানগর নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের নির্বাচন পরিচালনা কমিটির এক নম্বর এজেন্ট ও মহানগর সভাপতি অ্যাড. মো. আজমত উল্লা খান ব্রিফিং করেন। আজমত উল্লাহ খান বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের সব নেতা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আমাদের প্রার্থী ৫৭ ওয়ার্ডে বারবার ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন। আমাদের কর্মীরা কাজ অব্যাহত রেখেছেন। আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় জাহাঙ্গীর আলমের বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব। গাজীপুরবাসী জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে প্রস্তুত। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এ বি এম রিয়াজুল কবীর কাওছার, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রচারণা : বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল সকালে নগরীর হায়দরাবাদ এলাকায় গণসংযোগ শুরু করেন। পরে তিনি মাজুখান বাজার, নন্দীবাড়ি, বিন্দান, বাদুন, ইছালী, কলেরবাজার ও পূবাইল এলাকায় প্রচারণা চালান।

প্রচারণার সময় হাসান উদ্দিন সরকার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘সাহসিকতার সাথে ভোট কেন্দে  গিয়ে লাইন ধরে আপনার ভোট দেবেন। আর কর্মীরা মিথ্যা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গাজীপুরের জনগণ বিএনপির নেতাকর্মীদের পাশে আছে।’

নির্বাচন সুষ্ঠু হবে কি না সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসান উদ্দিন সরকার বলেন, ‘ইসি যখন আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে তখন তাদের কথা বিশ্বাস করতে হবে। এ ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই।’ রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের লিখিত অভিযোগগুলোর প্রমাণাদি আছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে নির্বাচনের মাঠে পুলিশ নতুন কৌশল শুরু করেছে। তারা নরসিংদী থেকে পুলিশ আনে, টাঙ্গাইল থেকে আনে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে টাঙ্গাইল, নরসিংদী নিয়ে যাওয়া হচ্ছে। স্বৈরাচারের একটি নতুন কৌশল তারা বের করেছে। তবে এই কৌশলের মোকাবিলা বিএনপি করবে বলেও আমি বিশ্বাস করি। প্রচারণায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ  রায়সহ কেন্দ ীয় নেতারা। গতকাল নগরের মাজুখান বাজারে গয়েশ্বর চন্দ  রায় সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের শেষ সাক্ষাতে আমরা তাদেরকে বলেছিলাম, ‘গাজীপুর সিটি নির্বাচন হলো আপনাদের জন্য শেষ সুযোগ। গাজীপুর সিটি নির্বাচন যদি খুলনার নির্বাচনের ঘটনার পুনরাবৃত্তি করেন তবে আপনাদের অধীনে বিএনপি কোনো জাতীয় নির্বাচন তো দূরের কথা অন্য কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না।’ এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ২৮ নম্বর ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাড. আবদুস সালাম আজাদ, ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনিন, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডে মহিলা দল কেন্দ কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, ৩১ নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ৩১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ধানের শীষের পক্ষে ভোট চান।

ইসলামী ফ্রন্ট বংলাদেশের প্রচারণা : গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল তিনি নগরের সালনা জোনের সালনা, পোড়াবাড়ী, কাউলতিয়াসহ জোনটির বিভিন্ন এলাকায় পথসভা শেষে লিফলেট বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

The post জয়-পরাজয়ের উত্তেজনায় গাজীপুর appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুর সিটিতে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড়ের অভিযোগ
• গাজীপুর সিটি নির্বাচন

• জাহাঙ্গীরের পক্ষে ১৪ দলের নেতা ও হাসান উদ্দিনের পক্ষে বিএনপি নেতাদের প্রচার।

• ৫৬ ওয়ার্ডে আ. লীগের বিদ্রোহী প্রার্থী।

নির্বাচন কমিশন গত বুধবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব পক্ষকে সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রশাসনের কর্তাব্যক্তিরাও জানিয়েছিলেন, কোনো পক্ষকে হয়রানি করা হবে না। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই দলীয় নেতা-কর্মীদের আটক ও হয়রানির অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির অভিযোগ, বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নয়জনকে আটক করেছে পুলিশ। দলটির পক্ষ থেকে নেতা-কর্মীদের হয়রানি বন্ধে গতকাল সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকার গোয়েন্দা পুলিশ আটক করেছে কাশিমপুর অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শাহীন, কোনাবাড়ী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক স্থানীয় বিএনপি নেতা মো. মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাজাহান ও তাইজুল ইসলাম, কেন্দ্র আহ্বায়ক ছাত্রদলের নেতা মিলন মিয়া এবং কোনাবাড়ী কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলামকে।

এ ছাড়া গাজীপুর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে ৩০ নম্বর ওয়ার্ডের বালিয়াড়া কেন্দ্র কমিটির সদস্য আবদুস সামাদ, শাহ আলম এবং ৪৭ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েমকে। এর আগে ১৪ জুন সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং কাশিমপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শওকত হোসেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির সমর্থকদের পুলিশ দিয়ে গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশ হানা দিচ্ছে। পুলিশ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির নেতা-কর্মীদের তালিকা ধরে গ্রেপ্তার করছে বলে তিনি অভিযোগ করেন।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সব পক্ষকে সমান সুযোগ দেওয়ার এবং কোনো পক্ষের নেতা-কর্মীদের হয়রানি না করার বিষয়ে আশ্বস্ত করা হয়।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক বলেন, প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভার পরদিন বিএনপির নির্বাচনসংশ্লিষ্ট নেতাদের ধরপাকড় শুরু হয়েছে। বুধবার রাতে বেশ কয়েকজন নেতা-কর্মীকে অভিনব কায়দায় আটক করে অন্য জেলার পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নামে পরোয়ানা আছে কি না, তা জানতে চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ‘এতজন গ্রেপ্তারের বিষয়টি তাঁর জানা নেই। তবে পরোয়ানাভুক্ত দুজন আসামিকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

গাজীপুরে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের সঙ্গে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক (হলুদ পাঞ্জাবি)। গতকাল নগরের হাড়িনাল এলাকায়। প্রথম আলো

জাহাঙ্গীরের প্রচারে ১৪ দলের নেতারা

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে গতকাল ১৪ দলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে অংশ নেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক। ১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন গণতন্ত্রী পার্টির শাহাদত হোসেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রেজাউর রশীদ খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের করিম সিকদার ও শওকত রায়হান, তরীকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক প্রমুখ।

মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতারা

বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল মহানগরীর কোনাবাড়ী বাজার, জরুন, কাশিমপুর এবং টঙ্গীর বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে সারা দিন হাসান উদ্দিনের পক্ষে গণসংযোগ করেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রচারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

ইসলামী আন্দোলনের প্রচার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুহাম্মদ নাসির উদ্দিনের পক্ষে গণসংযোগে যোগ দেন সংগঠনের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করিম। প্রার্থীর পক্ষে দিনভর মহানগরীর চান্দনা, চৌরাস্তা, কোনাবাড়ী এবং শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা ও গণসংযোগ চালায় দলটি।

বিদ্রোহ দমাতে পারল না আওয়ামী লীগ

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৪৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বাকি ৫৬টি সাধারণ ওয়ার্ডের প্রতিটিতেই আওয়ামী লীগের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক থাকলেও তবে কাউন্সিলর প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারেন না। কাউন্সিলর পদে দল প্রার্থীদের সমর্থন দেয়। গাজীপুর সিটির কাউন্সিলর পদে আওয়ামী লীগ একক প্রার্থীকে সমর্থন দিলেও বিএনপি সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি।

গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গিয়াস সরকার। ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন। সবাই নিজেদের আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী দাবি করছেন।

গিয়াস সরকার প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা কেউ বসতে রাজি না। দলের দায়িত্ব ছিল একক প্রার্থী নিশ্চিত করা। প্রার্থীরা জেতার জন্য নিজেদের সুবিধামতো প্রচার চালাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।’

২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটির নির্বাচনেও কোনো ওয়ার্ডে একক প্রার্থী দিতে পারেনি দলটি। গতবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে লক্ষাধিক ভোটে হারিয়ে নির্বাচিত হন বিএনপির আবদুল মান্নান। মেয়র নির্বাচনে পরাজয়ে কাউন্সিলর পদে একক প্রার্থী না দিতে পারাটা একটি কারণ বলে বিবেচনা করা হয়েছিল।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, একাধিক প্রার্থী কোনো সমস্যা নয়। মেয়র নির্বাচনে এর প্রভাব পড়বে না।

The post গাজীপুর সিটিতে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড়ের অভিযোগ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.