গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন – ব্রেকিংবিডিনিউজ২৪
গাজীপুরে নির্বাচনী সামগ্রী যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম ও সামগ্রী বিতরণও শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রস্তুত।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। দ্বিতীয়বারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় প্রতীকে এই সিটিতে নির্বাচন এই প্রথম। জাতীয় নির্বাচনের মাত্র মাস আগে অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন সারাদেশের মানুষ।
নির্বাচন কমিশন জানিয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। জেলার শহীদ বরকত স্টেডিয়াম ও শহীদ উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জমায়েত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখান থেকেই নির্বাচনি দায়িত্ব পালন করার জন্য তাদের পাঠানো হচ্ছে বিভিন্ন নির্বাচনি কেন্দ্রে।
এদিকে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও সামগ্রী এরই মধ্যে নিয়ে আসা হয়েছে গাজীপুরে। নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রাখা হয়েছে এসব সরঞ্জাম। সোমবার দুপুর সোয়া ১২টা থেকে এসব সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দিতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। তারা এগুলো নিয়ে যাচ্ছেন নিজ নিজ কেন্দ্রে।
জানতে চাইলে রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ভোটকেন্দ্রে আসতে গিয়ে ভোটারদের যেন কোনো বাধার মুখে না পড়তে হয়, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘৪৭৫টি কেন্দ্রের মধ্যে ৩৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে, রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই গাজীপুরে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ হয়েছে। এই নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বেশকিছু অভিযোগ উত্থাপন করলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে।
উল্লেখ্য, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পুরোদমে চলছিল প্রস্তুতি। প্রার্থীরাও ছিলেন মাঠে। এর মধ্যে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ হাইকোর্টে রিট করেন। রিট শুনানি শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেন আদালত।
পরে এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন, গাজীপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আপিল শুনানি শেষে গত ১০ মে হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ বাতিল করেন আপিল বিভাগ। এ সময় এই নির্বাচনের জন্য ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ২৬ জুন এই নির্বাচনের নতুন দিন ঠিক করে নির্বাচন কমিশন।
গাজীপুর-১, ২ ও ৩ সংসদীয় আসনের কিছু অংশ নিয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকা গঠিত। এই সিটি করপোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা ৫৭টি, মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।
The post গাজীপুরে নির্বাচনী সামগ্রী যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
The post গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
নির্বাচন সুষ্ঠু না হলে টাকা নষ্টের দরকার কী, প্রশ্ন হাসান উদ্দিনের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন, তাঁর নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। নির্বাচনের আগে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়িতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ঘুরে বেড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আজ রোববার সকাল নয়টার দিকে গাজীপুর কলেজ গেটে নিজের বাসভবনে হাসান উদ্দিন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘আমার নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছে। অনেকের দরজা-জানলা ভেঙে দেওয়া হচ্ছে।’
কার কার বাড়িতে হামলা করা হয়েছে—তা জানতে চাইলে হাসান উদ্দিন দাবি করেন, বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে। তাঁর বাড়ির দরজা ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে বলেছে পুলিশ।
হাসান উদ্দিন বলেন, ‘আলাউদ্দিন আমার নির্বাচনী এজেন্ট। তাঁর সঙ্গে এমন খারাপ ব্যবহার মেনে নেওয়া যায় না।’
হাসান উদ্দিনের ভাষ্য, আলাউদ্দিন ছাড়াও আরেক এজেন্ট টঙ্গীর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভেন্ডরের বাড়িতে গত দুই রাতে ডিবি পুলিশ গেছে। এ সময় তিনি বাসায় ছিলেন না। আরও অনেকের বাসায় পুলিশ যাচ্ছে। তারা নানা ভয়ভীতি দেখাচ্ছে।
প্রথম আলোর সঙ্গে কথা বলার একপর্যায়ে মোবাইলে জাহাঙ্গীর আলম ভেন্ডরের খোঁজখবর নেন হাসান উদ্দিন। এ সময় তিনি জাহাঙ্গীর আলম ভেন্ডরকে বলেন, ‘ভয় পাইও না।’
হাসান উদ্দিন কয়েকটি পত্রিকা দেখিয়ে বলেন, পত্রিকায় ছবি এসেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। এতেই বোঝা যায়—নির্বাচনের পরিস্থিতি কী!
হাসান উদ্দিনের অভিযোগ, ‘নির্বাচনের আগে ত্রাস সৃষ্টি করা হয়েছে। নির্বাচন কমিশনার ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ডেকে নিয়ে যা-তা বলে অপমান করেছে। যা যা বলেছে, তা দুর্ভাগ্যজনক।’
হাসান উদ্দিন প্রশ্ন করেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু না করবেন, তাহলে নির্বাচন করে জনগণের টাকা নষ্ট করার দরকার কী? তা অন্য উন্নয়নের কাজে ব্যয় করতে পারতেন।’
আলাপকালে হাসান উদ্দিনের সামনে থাকা তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সোহরাব উদ্দিন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, পুলিশ প্রতি ইউনিয়নে তাঁদের কর্মীদের তালিকা করছে। সেই তালিকা ধরে তাঁদের হয়রানি করছে। যাঁদের বাড়িতে পাচ্ছে না, তাঁদের পরিবারের নারী সদস্যদের নানা হুমকি দিচ্ছে ভোট থেকে সরে আসার জন্য। এখানকার পুলিশের কর্তাব্যক্তিরা কেউ তাঁদের কথা শুনছে না। তাঁরা ফোন পর্যন্ত ধরছেন না।
হাসান উদ্দিনের অভিযোগ, কিছুদিন আগে খুলনা সিটিতে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে যে কৌশল ব্যবহার করে আওয়ামী লীগ জিতেছে, এখানেও তা করার চেষ্টা করা হচ্ছে।
হাসান উদ্দিন বলেন, ‘আমাদের এজেন্টদের আটকে রাখার চক্রান্ত করা হয়েছে। নির্বাচনের সময় আটকে রেখে তাঁদের কোনো কিছু করতে দেওয়া হবে না। তাঁদের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা হচ্ছে। আমি সরকারকে আমাদের নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
The post নির্বাচন সুষ্ঠু না হলে টাকা নষ্টের দরকার কী, প্রশ্ন হাসান উদ্দিনের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
৪২৫ কেন্দ্রের ৩৩৭টিই ঝুঁকিপূর্ণ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র তিন দিন। এবারে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে হিসাবে শতকরা ৭৯ দশমিক ২৫ শতাংশ কেন্দ্র ঝুঁকিতে আছে। সিটি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঝুঁকির এ তালিকা করেছে গাজীপুর জেলা পুলিশ। এ তালিকাই রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ নয় এমন কেন্দ্রকে আমরা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। তবে গাজীপুর সিটি রাজধানীর সন্নিকটে হওয়ায় এমনিতেই গুরুত্বপূর্ণ। তাই আমরা ৪২৫টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে পুলিশ ও আনসারের অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘প্রার্থীর বাড়ির কাছের কেন্দ্র, যোগাযোগব্যবস্থাসহ কয়েকটি দিক বিবেচনা করে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র ও আশপাশ এলাকার নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, প্রতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় পুলিশ ও আনসারের ২৪ জন সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১২ জন অস্ত্রধারী ও বাকি ১২ জন লাঠিসহ অবস্থান করবেন। সাধারণ ভোট কেন্দ্রে (ঝুঁকিমুক্ত) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ জন করে সদস্য থাকবেন, যার মধ্যে রয়েছেন ১০ জন অস্ত্রধারী। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল থাকবে। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ভোটের আগে-পরে মোট চার দিনের জন্য গাজীপুরের ৫৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ৫৭টি মোবাইল ও ২০টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৫৮টি টিম ও ২৯ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, প্রার্থী বা প্রভাবশালীদের বাড়ির কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত কেন্দ্র, অতীতে যেসব কেন্দ্রে সহিংসতা হয়েছিল, যেসব কেন্দ্রের যোগাযোগব্যবস্থা খারাপ এবং এলাকার গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন দিক বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকারের নিজ নিজ ওয়ার্ডের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে জাহাঙ্গীর আলমের ৩০ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে সাড়ে ৬ হাজার ভোটার রয়েছেন। এ ওয়ার্ডের কানাইয়ায় তার বাড়ি। আর তার বর্তমান বাসভবন ছয়দানার হারিকেন ফ্যাক্টরিসংলগ্ন। বাসভবনসংলগ্ন এ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে হাসান সরকারের ৫৪ নম্বর ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৭ হাজার। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র বিএনপির সহসভাপতি এম এ মান্নান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের ভোট কেন্দ্র দুটিও ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। জানা গেছে, কাশিমপুরের ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ। ৪ নম্বর ওয়ার্ডের ৮টি কেন্দ্রের ৬টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারণ। সাধারণ কেন্দ্র দুটি সারদাগঞ্জ মেরি গোল্ড হাইস্কুলে অবস্থিত। ৫ নম্বর ওয়ার্ডের ৫টি কেন্দ্রের ৩টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারণ। এ কেন্দ্র দুটি বাগবাড়ী হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসায় অবস্থিত। এ ছাড়া কাশিমপুরে অবস্থিত ৬; কোনাবাড়ীর ১১; বাসনের ১৩, ১৪ ও ১৬; সালনার ১৯, ২০, ২১ ও ২২; জয়দেবপুরের ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ এবং গাছার ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া টঙ্গীর ৪৩, ৪৬, ৪৯, ৫০, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর বাইরে ৭, ৮, ৯, ১০, ১২, ১৫, ১৭, ১৮, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩৭, ৪০, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৫ ও ৫৭ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণের পাশাপাশি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘এবারের সিটি নির্বাচনের পরিবেশ এখনো ভালো। তবে নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’
গাজীপুরে ভোটের দিন সব কলকারখানা বন্ধ রাখার নির্দেশ : গাজীপুর সিটি করপোরেশনের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৬ জুন ভোটের দিন ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে গার্মেন্টস, স্পিনিং মিলসহ সব ধরনের কলকারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমই, বিআরটিএ, গাজীপুর জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছে ইসি। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, গাজীপুর সিটি নির্বাচনকে  কেন্দ্র করে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় নির্বাচন কমিশন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে ওই দিন গাজীপুরের সব কলকারখানা বন্ধ থাকে। নির্বাচনের পরে যে কোনো এক ছুটির দিনে কারখানা খোলা রেখে ব্যবসায়ীদের পুষিয়ে নেওয়ার জন্য কমিশন পরামর্শ দিয়েছে। সব কলকারখানা বন্ধ আছে কি নেই তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইসি জানিয়েছে, ২৫ জুন রাত ১২টা থেকে ২৬ জুন মধ্য রাত পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত অন্য সব যানবহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই সময়ে সিটি করপোরেশন এলাকায় মালামাল পরিবহনও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া ২৩ জুন মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
The post ৪২৫ কেন্দ্রের ৩৩৭টিই ঝুঁকিপূর্ণ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.
গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা: সিইসি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই নির্বাচনে সমন্বয় কমিটির বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসনের ভূমিকা ‘প্রশ্নবিদ্ধ’ ছিল- সাংবাদিকদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেন সিইসি।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সব পক্ষ মত প্রকাশ করেছেন সভায়। তাঁরা ২৬ জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল-সাংবাদিকদের এমন মন্তব্য প্রত্যাখ্যান করে সিইসি বলেন, ‘প্রশাসন নির্বাচন “স্টাফিং” (ভোট জালিয়াতি) করেছে-এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করি। প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে, নির্বাচন (গাজীপুর সিটি) সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে। কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে বা প্রশাসনের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
নির্বাচনের দিন ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত-এমন উদ্বেগ নাকচ করে দিয়ে সিইসি বলেন, ‘গাজীপুর এত বড় সিটি। তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এখানে (গাজীপুর) কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, নির্বাচনের দিনও পরিবেশ ভালো থাকবে, নির্বাচন সুষ্ঠু হবে’।
এই নির্বাচনে মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম। মেয়র পদ ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড মিলিয়ে ৭৬ কাউন্সিলর পদে নির্বাচন হবে। ১৮ জুন থেকে প্রার্থীরা সেখানে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এবার ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসি।
আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আচরণবিধি ভঙ্গের লাগাতার অভিযোগ জানিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিএনপি প্রার্থী কোন ক্ষেত্রে বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা সুনির্দিষ্ট করেননি। সেটি সুনির্দিষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বিকেল তিনটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনারদের মত বিনিময় শুরু হয়েছে।
এর আগে ইসির তফসিল অনুসারে ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুর সিটি নির্বাচনের তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে ১০ মে আপিল বিভাগ এই নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে এ নির্বাচন করতে বলেন। এরপর ১৩ মে ইসির এক সভায় ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
The post গাজীপুর নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা: সিইসি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.