খুনি – ব্রেকিংবিডিনিউজ২৪

বন্ধু হলো খুনি
বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে আর বাসায় ফিরেনি আবুল কাশেম। তার লাশ পাওয়া যায় বাসার অদূরে একটি হাসপাতালের কাছে। তার শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন। কাশেমের বড় ভাই জাকির হোসেন এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কাশেমের ৬ বন্ধুকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। আসামিদের গ্রেফতার করতে পারে না পুলিশ। মামলার তদন্ত ধামাচাপা পড়ে। জাকির হোসেন তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্থানে ধরনা দেন।

মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দারা নতুন করে মামলার তদন্ত শুরু করে। এরই মধ্যে পেরিয়ে যায় সাড়ে পাঁচ মাস। আসামিরা কেউ গ্রেফতার হয় না। এক সকালে ধানখেতে মিলল জাকির হোসেনের লাশ। ছোট ভাই খুনের মামলার বাদী জাকির হোসেনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সাড়ে পাঁচ মাসের ব্যবধানে দুই ভাই খুনের পর গোটা এলাকায় আতঙ্ক। ঘটনাটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের।

ভাইয়ের খুনিদের গ্রেফতারের দাবি নিয়ে তিনি যখন তৎপর তখন নিজেই হলেন খুনের শিকার। বাদী খুন হওয়ায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। গোয়েন্দারা নড়েচড়ে বসে। খুনিদের গ্রেফতারে তারা নানা তৎপরতা শুরু করে। জাকির হোসেন হত্যাকাণ্ডে থানায় মামলা করেন তার স্ত্রী ফারজানা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আবুল কাশেম খুনের রহস্য উদঘাটনে চারদিকে সোর্স নিয়োগ করে গোয়েন্দারা। তাদের কাছে খবর আসে, কুমিল্লার কবির আহাম্মদ যিনি কাশেম হত্যা মামলার অন্যতম আসামি, তাকে সিলেটে দেখা গেছে। কখনো রিকশাচালক, কখনো দিনমজুর হিসেবে ছদ্মবেশ নিতে দেখা যাচ্ছে তাকে।

এ খবর পেয়ে পুলিশ সিলেটের গোয়াইনঘাট থানার হাজীপুর এলাকা থেকে কবির আহাম্মদকে গ্রেফতার করে। তাকে ব্যাপক জেরা করা হলে বেরিয়ে আসে দুই সহোদর হত্যা মামলার রহস্য।

জেরার মুখে কবির গোয়েন্দাদের জানায়, ‘বন্ধু আবুল কাশেম তার কাছে দুই লাখ টাকা পেত। এ টাকার জন্য খুব তাগাদা দিচ্ছিল। এক গভীর রাতে আড্ডা দেওয়ার কথা বলে আবুল কাশেমকে বাসার বাইরে ডেকে নিয়ে আসি।

আমরা বন্ধুরা মিলে তাকে নিয়ে যাই উপজেলা সদরের পশু হাসপাতালের পাশের বাগানে। সেখানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য মেশানো কোমলপানীয় পান করানো হয় আবুল কাশেমকে। এক পর্যায়ে কবিরসহ ছয়জন মিলে কাশেমকে খুন করি।

পরে পালিয়ে যাই সিলেটে। সিলেটে গিয়ে নিকটাত্মীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করি। ছদ্মবেশ নিয়ে থাকি। পরে আমার পরিকল্পনায় খুন করা হয় মামলার বাদী জাকির হোসেনকে।

ওই ঘটনায় অংশ নেয় চারজন।’ পুলিশ জানায়, আবুল কাশেম বন্ধুকে উপকার করতে টাকা ধার দিয়েছিল। কিন্তু কবির আহাম্মদ তার প্রকৃত বন্ধু ছিল না। বন্ধু চিনতে ভুল করেছে। যে কারণে আবুল কাশেম নিজেই নয়, খুন হতে হয়েছে তার বড় ভাইকেও।

The post বন্ধু হলো খুনি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.