ক্রিকেট – ব্রেকিংবিডিনিউজ২৪

ম্যাচ হেরে যা বললেন সাকিব
টেস্ট সিরিজে লজ্জার হার। ওয়ানডেতে দারুণ সাফল্য পাওয়া বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে হঠাৎই নিজেদের খুঁজে ফিরেছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে ৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের পর পরাজয়ের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার কথাই বললেন বাংলাদেশর অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, আমরা শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছি। আবার গুরুত্বপূর্ণ মূহুর্তে (যখন জুটি গড়া বা রান রেট বাড়ানো দরকার ছিল তখন) উইকেট হারিয়েছি। যার কারণে পিছিয়ে পড়েছি।

ওপেনিংয়ে ব্যর্থতার পর মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ভালো শুরুর পরও শেষটা সুন্দর না হওয়াকে দায়ী করেন অধিনায়ক। বিশেষ করে মিডল অর্ডারের দুই ভরসা মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটি আরও বড় না হওয়ার কারণেই বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বলে মনে করেন তিনি।

সাকিব আল হাসান বলেন, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালো একটি জুটি গড়েছিল। কিন্তু এরপর জুটি বড় হওয়ার আগেই মুশফিক আউট হয়ে যায়।

ইনিংসের অর্ধেক শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ফেলা পরাজয়ের কারণ ছিল বলে মনে করেন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে ৫ উইকেট হারালে আর ফিরে আসা কঠিন উল্লেখ করে সাকিব বলেন, ১০ ওভারের মধ্যই আমরা ৫ উইকেট হারিয়ে ফেলেছি। টি-টোয়েন্টি এই অবস্থা থেকে ম্যাচে ফেরা কঠিন।

প্রতিপক্ষ দলকেও যথাযথ সম্মান দিতে ভুল করেননি সাকিব। বলেন, তাদের বেশ কয়েকজন সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান রয়েছে। এমন দলকে চ্যালেঞ্জ জানাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। তবে এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের দুই ম্যাচে ভালো করার আশা ব্যক্ত করেন সাকিব।

তিনি বলেন, সিরিজের দুটি ম্যাচ বাকি আছেন এখনো। ভিন্ন মাঠ, ভিন্ন আবহাওয়ায় হবে সে ম্যাচগুলো। আজকের ম্যাচ থেকে শিক্ষা নিতে পারলে ইতিবাচক কিছু হতে পারে।

যেমনটা ভাবা হয়েছিলো, ঠিক তাই হলো। টি-টোয়েন্টির সেরা দলগুলোর একটি ওয়েস্ট ইন্ডিজ। দলে সব বিগ হিটার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা।

অন্যদিকে বাংলাদেশ এমন এক দল টি-টোয়েন্টিতে যাদের রেকর্ড খুবই খারাপ। দুই দলের শক্তি আর সামর্থের ফারাজ যোজন যোজন। তাই এই ম্যাচে ভিন্ন কিছুর প্রত্যাশা হয়তো কম মানুষেরই ছিলো। আর বাংলাদেশর মামুলি সংগ্রহের পর সেই সামান্য আশাও হারিয়ে গেছে।

তবে কিছুটা ব্যতিক্রম হয়ে এলো প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানের জোড়া উইকেট। তবে এই ধাক্কা সামলেও জয় তুলে নিতে কোন অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট কিটসে বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১১ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে তারা।

বাংলাদেশর ইনিংসের পর বৃষ্টির মাথায় ম্যাচের পরিধি ছোট হয়ে আসে। বাংলাদেশর ৯ উইকেটে করা ১৪৩ রানের বিপরীতে ক্যারবীয়দের টার্গেট দেয়া হয় ১১ ওভারে ৯১ রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই ক্যারিবীয় দুই ওপেনারকে তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দিয়েছেন কাটার মাস্টার। তবে তাতেও ম্যাচের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।

এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

The post ম্যাচ হেরে যা বললেন সাকিব appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দুটি কাকতাল আর ‘গোল্ডেন ডাকে’র রেকর্ড!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড গড়েছে তামিম-সৌম্যর ওপেনিং জুটি

কাকতালীয় ব্যাপার বুঝি একেই বলে!

নয় বছর আগের কথা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ সফরটি শেষ করেছিল একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪৩। আজ নয় বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি ম্যাচেও ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪৩ রান তুলল তামিম-সাকিবরা। মজার ব্যাপার হচ্ছে মাঠটাও সেই এক—ওয়ার্নার পার্ক!

সেবার অবশ্য প্রথম ওভারে কেউ ফেরেনি। ফিরেছে দ্বিতীয় ওভারে, আজকের মতোই জোড়া আত্মাহুতি। ড্যারেন স্যামির করা দ্বিতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ফিরেছিলেন জুনায়েদ সিদ্দিক ও মোহাম্মদ আশরাফুল। পরের ওভারে তামিম ইকবাল আর ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান। বাংলাদেশের গড়া ৯ উইকেটে ১১৮ রানের স্কোর বেশ সহজেই টপকে গিয়েছিল ‘দ্বিতীয় সারি’র ওয়েস্ট ইন্ডিজ দল।

ক্যারিবীয়দের এবারের দলটা মোটেই ‘দ্বিতীয় সারি’র নয়; রীতিমতো বিশ্বচ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ দলও ২০০৯ সালের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। যদিও টি-টোয়েন্টিতে সেটির প্রতিফলন পাওয়া যায় খুব সামান্যই। তা না হলে তামিম আজ ইনিংসের প্রথম বলেই কীভাবে ডাউন দ্য উইকেট যেতে পারলেন? ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকার আত্মবিশ্বাস থেকেই কি এই আত্মাহুতি? ঠিক তার দুই বল পর সৌম্য সরকারের আউট নিয়েও প্রশ্ন থাকবে। স্পিনে যে তাঁর পা চলে না, সৌম্য সেটি নিজেই সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।

নিজের প্রথম বলেই এই দুই ওপেনার আউট হয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ দুটি রেকর্ডের জন্ম দিলেন। তামিমকে দিয়েই শুরু করা যাক। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার ১৬টি নজির ছিল। এখানেও কাকতালীয় ব্যাপার, ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম বলে আউট হওয়ার নজিরও ১৬টি!

কিন্তু তামিম আজ ম্যাচের প্রথম বলে আউট হয়ে ব্যাপারটিকে আর কাকতালীয় রাখেননি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তামিম একটি জায়গায় এই ৩২ জনের চেয়ে আলাদা। এই ৩২ জনে কেউই তাঁদের দলীয় ইনিংসের প্রথম বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হননি, যেটি হয়েছেন তামিম। অ্যাশলে নার্সের বলে ডাউন দ্য উইকেটে এসে ব্যাটে-বলে সেভাবে করতে পারেননি। পরিণতি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দলীয় ইনিংসের প্রথম বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হওয়ার নজির গড়লেন তামিম।

তামিমের এই ‘গোল্ডেন ডাক’-কে সৌম্য সরকার অন্য মাত্রা দিয়েছেন ঠিক তার দুই বল পর। নার্সের করা চতুর্থ বলে প্রথমবারের মতো স্ট্রাইকে যান সৌম্য। নিখুঁত লেংথের ডেলিভারিটি ব্যাক ফুটে খেলতে গিয়ে বোল্ড আউট হয়েছেন। অর্থাৎ একই ইনিংসে দুই ওপেনারই ‘গোল্ডেন ডাক’! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন নজির কী আর আছে? না, নেই। এই সংস্করণের ইতিহাসে প্রথম ওপেনিং জুটি হিসেবে একই ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারার নজির গড়লেন তামিম-সৌম্য।

The post দুটি কাকতাল আর ‘গোল্ডেন ডাকে’র রেকর্ড! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

তামিম–সৌম্যর আউটে দোষ দেখছেন না সাকিব
অধিনায়ক হিসেবে আগলেই রাখলেন তামিম ইকবাল ও সৌম্য সরকারকে। দোষ নিলেন নিজের কাঁধেই। আক্ষেপ করলেন, তিনি নিজে কেন বড় ইনিংস খেললেন না। ভালো শুরুর পরেও ব্যাটসম্যানদের অল্পতে ফিরে যাওয়া নিয়েও হতাশ সাকিব আল হাসান

ম্যাচ শেষে দেখা গেল, ডাগআউটে বসে ব্যাটিং কোচের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল। আজ তাঁর মুখে হাসি নেই, যেটি দেখা গেছে পুরো ওয়ানডে সিরিজে। টি-টোয়েন্টি সিরিজেও তামিমের ভালো শুরুর সুযোগ ছিল। পারেননি। ব্যর্থও হয়েছেন, বেশ দৃষ্টিকটুভাবেই।

ইনিংসের প্রথম বলেই উইকেট থেকে বেরিয়ে নার্সকে কাভারের ওপর দিয়ে মারতে গিয়েছিলেন তামিম। ফল? শূন্য রানে স্টাম্পড! এভাবে কেউ আউট হয়? যেন ‘মরিবার হলো স্বাদ’। দুই বল পরেই শূন্য রানে বোল্ড সৌম্যও। সৌম্য অবশ্য রক্ষণাত্মক খেলতে গিয়েছিলেন, ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল গিয়ে লাগল স্টাম্পে! ৫ রানে নেই ২ উইকেট, প্রথম ওভারেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং।

অধিনায়ক আগলে রাখবেন সতীর্থদের, সেটি মেনেই তামিমের ছটফটানিকে অস্বাভাবিক মনে করছেন না সাকিব, ‘ওদের চিন্তাভাবনা নিয়ে কোনো প্রশ্ন নেই। টি-টোয়েন্টিতে সবাই ইতিবাচক থাকবে এবং রান করার চেষ্টাই করবে ইনিংসের শুরু থেকে। সবাই সে চেষ্টাই করেছে। এভাবে উইকেট না হারিয়ে কীভাবে রান করব, সেটিই হচ্ছে গুরুত্বপূর্ণ। ১১ ওভারে আমাদের যে ১০০ ছিল, সেটা যদি ৫ উইকেটে না হয়ে ২ উইকেটে হতো তাহলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হতো যেখানে ১৯০/২০০ করার মতো একটা অবস্থায় আমরা যেতে পারতাম।’

১২ ওভারে যাদের রান ছিল ৫ উইকেটে ১০০, তারাই পরের ৪৮ বলে তুলতে পেরেছে ৪৩ রান। শেষ পর্যন্ত কেন বড় স্কোর হয়নি, সব দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক, ‘প্রথম ওভারে ২ উইকেট পড়ে গিয়েছিল। আমি আর লিটন ব্যাটিং করছিলাম। ২-৪ ওভার খেললে উইকেট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। সবাই ভালো শুরু পেয়েছি কিন্তু বড় স্কোর পাইনি। এটাই সবচেয়ে হতাশার দিক। অন্য দলে দেখা যায় শীর্ষ তিন বা চারে একটা বড় ইনিংস খেলে, যেটা আমাদের খুব দরকার পরের দুই ম্যাচে।’

পরের দুই ম্যাচ বলতে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ। বাংলাদেশ পারবে ঘুরে দাঁড়াতে? রাতে ওয়ার্নার পার্ক ছাড়ার আগে সাকিব আশার কথা শুনিয়ে গেলেন, ‘সেখানে আমাদের অনেক দর্শক থাকবে। দর্শকদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। যদিও একটা সফরের শেষ পর্যায়ে নিজেদের উদ্বুদ্ধ করা কঠিন হয়ে যায়। পেশাদার খেলোয়াড় হিসেবে এটা অবশ্য ঠিক না। এখনো আমাদের সিরিজ জেতা সম্ভব। যেহেতু বাকি আছে দুটি ম্যাচ। যদি পারি, সেটা হবে বিরাট অর্জন।’

The post তামিম–সৌম্যর আউটে দোষ দেখছেন না সাকিব appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের টার্গেট দিল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই স্কোরকে বড় করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৩ রান করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে জিতলে হলে করতে হবে ১৪৪ রান।

বুধবার ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথহোয়াইট।

শরুতেই দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ফিরেন নামের পাশে কোনো রান যোগ না করেই। এরপর তৃতীয় উইকেট ৩৪ রান যোগ করেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু ষষ্ঠ ওভারে পর পর দুই বলে ফিরে যান লিটন দাস ও সাকিব আল হাসান। ৪৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভরসা খুঁজছিল।

এক প্রান্তে আগলে রেখে খেলে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ৩৫ রান করে ক্যারিবীয় বোলারদের সপ্তম শিকার তিনি। এর পর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি।

The post ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের টার্গেট দিল বাংলাদেশ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সবার প্রিয় টাইগার ক্রিকেটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, রয়েছে চমক!
স্পোর্টস ডেস্কঃ সবার প্রিয় টাইগার ক্রিকেটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, রয়েছে চমক! জয় দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সামনে নতুন পরীক্ষা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্যাটিং দানব গেইলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে রয়েছে নতুন চমকও। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন পেসার আবুল হাসান রাজু। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

তবে ওয়ানডে সিরিজ জয়ের কাণ্ডারী মাশরাফি নেই টি-টোয়েন্টি একাদশে । এটা অবশ্য সবার জানাই ছিল কারণ ইতোমধ্যে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই তৃতীয় ওয়ানডের ভেন্যু বেসেতেরেতে। পরের দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব (অধিনায়ক), তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাব্বির, মাহমুদুল্লাহ, সৈকত, মিরাজ, নাজমুল অপু, রুবেল, মোস্তাফিজ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও আরিফুল হক।

The post সবার প্রিয় টাইগার ক্রিকেটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, রয়েছে চমক! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

জুনিয়রদের সমস্যাটা খুঁজে পাচ্ছেন না সাকিব
টেস্ট সিরিজে শোচনীয় ব্যর্থতার পর বাংলাদেশ যে ওয়ানডেতে দারুণ সাফল্য পেল, সেখানেও তরুণেরা আলাদা করে আলো ছড়াতে পারেনি। তবে সাকিব আল হাসান দলের জুনিয়রদের আড়াল করছেন। বলছেন, সিনিয়ররা ভালো খেলেছে বলেই তো জুনিয়ররা যথেষ্ট সুযোগ পায়নি

এই ওয়েস্ট ইন্ডিজেই নতুন তারুণ্যের গান শুনিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা আগমনবার্তা দিয়েছিলেন পুরো বিশ্বকে। ১০-১২ বছরেরও বেশি সময় ধরে খেলে যাচ্ছেন তাঁরা। এখন যখন বাংলাদেশের ক্রিকেটে আরেকটি পালাবদল আসন্ন, সে সময় কোথায় সেই নতুন তারুণ্য? সৌম্য-সাব্বিররা আশা জাগিয়ে এখন নিজেরাই হতাশার চক্করে। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানও নিজেকে হারিয়ে খুঁজছেন।

টেস্ট সিরিজে শোচনীয় ব্যর্থতার পর বাংলাদেশ যে ওয়ানডেতে দারুণ সাফল্য পেল, সেখানেও তরুণেরা আলাদা করে আলো ছড়াতে পারেনি। তবে সাকিব আল হাসান দলের জুনিয়রদের আড়াল করছেন। বলছেন, সিনিয়ররা ভালো খেলেছে বলেই তো জুনিয়ররা যথেষ্ট সুযোগ পায়নি। টেস্টের পর আবার টি-টোয়েন্টিতে নেতৃত্বের ভূমিকায় আসা সাকিব বলেছেন, ‌‘সফরটা এখন পর্যন্ত ওদের ভালো যাইনি, সেটা বলব না। ওদের সুযোগও তেমন আসেনি। যতটুকু সুযোগ এসেছিল, তারা সেটি নিতে পারেনি। ছোট ছোট কিছু সুযোগে এসেছিল বলে সেটির ওপর ভিত্তি করে তাদের দোষ দেওয়াটা মনে করি না ঠিক বিষয়।’

ওয়ানডে সিরিজেই প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ সিনিয়র-নির্ভর একটা দল কি না। ঘুরেফিরে সেই পঞ্চপাণ্ডবই পারফর্ম করছেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৭৮ ম্যাচের ২৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮টিতেই ম্যাচসেরা হয়েছেন তামিম (সাতবার), সাকিব (ছয়বার), মাহমুদউল্লাহ (দুবার), মুশফিক (দুবার) ও মাশরাফি (একবার)। ৭৫ শতাংশ ম্যাচসেরাই দলের অগ্রজ খেলোয়াড়েরা।

জেতা ম্যাচে যে আটটি সেঞ্চুরি হয়েছে এর পাঁচটিই তামিমের। দুটি করেছেন সাকিব, বাকিটা মাহমুদউল্লাহ। এ সময়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ১৭৯৮৯ রান করেছেন। এর মধ্যে তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মিলিত রান ৯৮৪৫; ৫৪ শতাংশ রান এসেছে তারকা চতুষ্টয়ের কাছ থেকে। বোলিংয়ে তরুণদের কিছু পারফরম্যান্স দেখা গেলেও সাকিবের ওপরে কেউ যেতে পারেননি। ৬৯ ম্যাচে ১১২ উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডার সবার ওপরে।

তরুণদের হাল তো ধরতে হবে। ১ আগস্ট থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে সুযোগ সৌম্য-মোস্তাফিজদের ব্যাটে-বলে নিজেদের প্রমাণ করার। সাকিবও বলছেন, ‘হ্যাঁ, টি-টোয়েন্টি ওদের জন্য আরও বড় প্ল্যাটফর্ম। বড় বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই উপায় হতে পারে। উপায় হতে পারে ছন্দে ফিরে পাওয়ারও। যারা টেস্টে বা ওয়ানডে দলে ছিল না, যারা নতুন এসেছে, তারা একটা পারফরম্যান্স যেন দেখাতে পারে, যেন ওয়ানডে দলে খেলার যোগ্যতা দেখাতে পারে, বা ভালো স্কিল থাকলে টেস্ট দলে যেন আসতে পারে। এমন কিছু আশা করি তারা করে দেখাবে। তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।’

The post জুনিয়রদের সমস্যাটা খুঁজে পাচ্ছেন না সাকিব appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর’ বিশ্রামহীন টানা ক্রিকেট!
স্পোর্টস ডেস্কঃ মাশরাফিরা এখন ওয়েস্ট ইন্ডিজের সফরে ব্যস্ত। টেস্ট, ওডিআই ও টি২০ সিরিজ শেষ করে দেশে ফিরবে আগস্টের মধ্যেভাগে। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আবারো মাঠে। এবার মিশন এশিয়া কাপ। সেপ্টেম্বরে দুবাইতে এশিয়া কাপ দিয়ে শুরু, এরপর টানা তিন মাস কোন বিশ্রাম নেই মাশরাফি-তামিম-সাকিবদের। মধ্যে অক্টোবরে অতিথি হিসেবে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আর এরপরই কোন গ্যাপ না দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের ফিরতি সফর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত।

এই তো মাত্র কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের নভেম্বরে আসার ঘোষণা দিয়েছে বিসিবি। এবার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে সফরের। এর মানে অক্টোবর থেকে ডিসেম্বর অবদি টানা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিশ্রামহীন ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে অতিথি জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্নাঙ্গ সিরিজের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জিম্বাবুয়ে বিকেএসপির উইকেটে। এরপরই তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটি মিরপুরের উইকেটে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। ২২ নভেম্বর দুই দল চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ২৪ ও ২৬ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২য় ও ৩য় ওডিআই।

এরপর টেস্ট সিরিজের যাত্রা শুরু। ৩-৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটিও সিলেটে অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর। সিডিউলে কোন টি২০ না থাকায় ১৬ নভেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হবে। বিশ্রামের কোন সুযোগ নেই বাংলাদেশ দলের। কারণ যেদিন জিম্বাবুয়ে চলে যাবে তার আগের দিন ওয়েস্ট ইন্ডিজ ১৫ নভেম্বর ঢাকায় পা রাখবে, চলে যাবে চট্টগ্রামে। টেস্ট ম্যাচ দিয়ে অতিথি উইন্ডিজ সফর শুরু করবে। ২২-২৬ প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুরের উইকেটে।  ৯ ও ১১ ডিসেম্বর মিরপুরের উইকেটে অনুষ্ঠিত হবে সিরিজের ১ম ও ২য় ওডিআই, ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ওডিআই সিলেটে। একই ভেন্যুতে ১৭ ডিসেম্বও সিরিজের প্রথম টি২০ আর ২য় ও ৩য় টি২০ মিরপুরে ২০ ও ২২ ডিসেম্বর।

The post ‘সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর’ বিশ্রামহীন টানা ক্রিকেট! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মাশরাফি-তামিম-সাকিবদের ‘ব্যাকআপ’?
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ভালো সময় যেমন আসতে পারে তেমনি খারাপ সময়ও আসতে পারে। সাফল্যের সময় যেমন অতি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই তেমনি সুযোগ নেই পরাজয়ের হতাশা আঁকড়ে ধরে বসে থাকার। নতুন সূর্য উঠবে বলেই তো রাতের আঁধার নামে। তাই এখন থেকেই ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।

আর সেই প্রস্তুতির জন্য তৈরী রাখতে হবে ‘ব্যাকআপ’ ক্রিকেটার। কেননা এক সাকিব-মাশরাফি-রিয়াদরা সারা জীবন ক্রিকেট খেলবেন না। একদিন অবসর নেবেন। আর তাঁরা না থাকলে কি হতে পারে তা আমরা সেই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দেখে আসছি। সবশেষ ত্রিদেশীয় সিরিজে সাকিব ইনজুরিতে পড়ায় পুরোপুরি ভূত দেখার মত চমকে ওঠে টাইগার টিম ম্যানেজমেন্ট। এক সাকিবের বদলি খুঁজতেই কত নাটক।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চিন্তা, বিদেশি কোচ দিয়ে সাহায্য করবে বিকেএসপিকে। লক্ষ্য একটাই ভালো মানের ক্রিকেটারদের একটা পাইপলাইন তৈরী করা, যারা পরবর্তিতে জাতীয় দল, এ দল কিংবা বয়সভিত্তিক দলগুলোকে সার্ভিস দেবে। আর বিকেএসপিও রাজি বিসিবির এই প্রস্তাবে। তাই কোচ নিয়োগের কাজও খুব দ্রুতই শুরু করতে চায় বিসিবি।

একটা পাইপলাইন না হয় তৈরী হল। কিন্তু সেই ক্রিকেটারদের খেলায় পরিপক্কতা আসার আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? বিষয়টা এমন যুদ্ধে এখনই নামতে হবে নাহলে সব হাতছাড়া! উদাহরণ হিসেবে- ‘ভবিষ্যতের সাকিব’ তকমা পাওয়া আফিফ যখন নিজেকে আরও শাণিত করে নিতে প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই তাঁকে কেন টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক করানো হলো? কিন্তু এক ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচেই সে বাদ। যে খেলোয়াড়টিকে আমরা ‘ভবিষ্যতের সাকিব’ বলছি, তাঁকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়ার জুক্তিকতা কি?

তাই ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাকিব-মাশরাফিদের ‘ব্যাকআপ’ ক্রিকেটারদের বাছাই করে তাঁদের নিয়ে আলাদাভাবে ক্যাম্প করা যেতে পারে। একই সঙ্গে তাদেরকে কোনো ভাবেই ২০-২২ বছরের আগে জাতীয় দলে সুযোগ দেওয়া যাবে না। যেমন, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে সেরা ১৫ জন ক্রিকেটার বাছাই করে তাঁদের আলাদাভাবে অনুশীলন করিয়ে, একটা সময় পরে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে নামানো যেতে পারে। এই সময়ের মধ্যে সেই ১৫ জন ক্রিকেটার ‘এ’ দল, বয়সভিত্তিক দল কিংবা হাইপারফরমান্স দলের হয়ে দেশে অথবা বিদেশে ম্যাচ খেলবে। আর ঘরোয়া লিগগুলো তো আছেই। তখন ধীরে ধীরে তাঁরা নিজেদের আরও শানিত করতে পারবে এবং আন্তর্জাতিক অঙ্গনে পুরোপুরিভাবে নিজেদের মেলেও ধরতে পারবে। উদাহরন হিসিবে শ্রীলঙ্কার রোশন সিলভা এবংদাসুন সুনাকার কথা বলা যেতে পারে। সিরিজ চলাকালীন লঙ্কান ধারাভাষ্যকার রোশান বার বার বলছিলেন কিভাবে এই দুজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকেই এতটা ভালো খেলছেন। তাঁদের দুজনের অভিষেকই হয়েছে ২৪ বছরের পর। তাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিজেদের পরিণত করে নেওয়ার সুযোগ পেয়েছে তাঁরা। আর তার প্রতিফলন দেখা যায় জাতীয় দলের জার্সিতে এদের পারফরম্যান্সে।

ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে আমরা সিরিজ জিতেছি। কিন্তু দলে এখনও অনেক উন্নতি জায়গা আছে। আর তাই খুব বড় গলায় বলা যবে না যে ২০১৯ বিশ্বকাপে ২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির মত কিছু হবে। বিশ্বকাপের বাকি আছে এক বছরের মত। তাই এখনই এই ব্যাপারে বিসিবির পরিকল্পনা নেয়া উচিত বলেই মনে করছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা।

The post মাশরাফি-তামিম-সাকিবদের ‘ব্যাকআপ’? appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে শেষ ওয়ানডেতে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ক্যারিবীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে পারর্ফম করে বিশ্ব ক্রিকেটে আরও একবার নিজেকে মেলে ধরেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মোট ২৮৭ রান করেছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের কোনো সিরিজে সফরকারি দলের হয়ে সেরা সংগ্রহ এখন তামিমের। বাংলাদেশি ওপেনার দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ১৩তম অবস্থানে উঠে এসেছেন তামিম। ৭৩৭ রেটিং পয়েন্ট পাওয়াটাও এই ব্যাটসম্যানের সেরা অর্জন। ক্রমান্বয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আইসিসি যে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে, সেখানে তামিম ইকবাল আগের ১৫তম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে ১৩তম অবস্থানে উঠে আসেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচে সাকিবের স্কোর ৯৭, ৫৬ ও ৩৭। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি তিন ধাপ উপরে উঠেছেন। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম অবস্থানে তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়েও ২৬তম অবস্থানে সাকিব। তবে সেখানে তিন ধাপ পিছিয়েছেন।

চার ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ নম্বরে থাকা মুশফিকুর রহিমের অবশ্য অবনতি হয়েছে দুই ধাপ। আগে ২০ নম্বর অবস্থানে ছিলেন তিনি।

The post বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মাশরাফি, এই না হলে অধিনায়ক!
স্পোর্টস ডেস্কঃ গত ম্যাচে মোসাদ্দেক, সাব্বিররা যেভাবে দলকে ডুবিয়েছেন তাতে অধিনায়ক আস্থার সংকটে ভুগতেই পারেন। এ জন্যই হয়তো সাব্বির, মোসাদ্দেককে না পাঠিয়ে নিজে সাহস নিয়ে ব্যাট হাতে নেমে পড়লেন মাশরাফি।

মাশরাফির ব্যাটিং পজিশন সাধারণত আট নম্বরে। ১০৩ রান করে তামিম যখন ফিরেন তখন ওভার ৩৮.৫। উইকেট পড়েছে ৪টি। এই অবস্থায় মাঠে নামার কথা সাব্বির রহমানের। আরও এক উইকেট পড়ার পর নামবেন মাশরাফি।

কিন্তু না, এ ম্যাচে ডবল প্রমোশন নিয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেন অধিনায়ক। তিনি স্পেশালিস্ট ব্যাটসম্যান নন, অথচ দুই জন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে ডিঙিয়ে ব্যাট হাতে নেমে পড়ার মতো সাহস দেখালেন। তিনি যে অধিনায়ক। দলের দারণ প্রয়োজনে তাকে যে দ্রুত কিছু রান করতে হবে। এই ক্ষুধা থেকেই মূলত জলদি নেমে পড়া।

এর আগেও মাশরাফি এমন ঝুকি নিয়েছেন। কখনও সফল হয়েছেন, কখনও হননি। যেদিন সফল হয়েছেন, সেদিন বাংলাদেশের স্কোরটাও হয়েছে সমৃদ্ধ। যেমনটা হলো আজ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তুললেন মাশরাফি।

এক প্রান্তে মাহমুদ উল্লাহ রিয়াদ এবং অন্য প্রান্তে মাশরাফি। রান আসতে থাকলো ধেই ধেই করে। ২৫ বলে ৩৬ রানের খুবই উপকারী ইনিংস খেলে গেছেন তিনি। যে মিশন, লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, সেটা পুরোপুরি সফল। তার কারণে দল ভালো কিছু রান পেয়েছে। এই না হলে অধিনায়ক!

The post মাশরাফি, এই না হলে অধিনায়ক! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.