কানাডা – ব্রেকিংবিডিনিউজ২৪

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর
কানাডায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে সামরিয়া সাবাতিনা লতিফ লিরা (২৪) নিহত হয়েছেন।

গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় কানাডায় নোবেলফোর্ড আলটা ক্যালগেরি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিরা বৃত্তি নিয়ে কানাডায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন ।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানসহ প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

The post কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

পেশাজীবীদের জন্য পরিবারসহ কানাডায় বসবাসের সুযোগ
উন্নত বিশ্বের একটি দেশে পরিবারসহ অনেকেরই বসবাস করার ইচ্ছা থাকে। উন্নত কাজের পরিবেশ, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বচ্ছলতা ইত্যাদি কারণে কানাডা সবার পছন্দের শীর্ষে। বাংলাদেশে এই ক্ষেত্রে কাজ করছেন আন্তর্জাতিক ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।

কানাডা ইমিগ্রেশনের খুঁটিনাটি বিষয়াদি জানতে Worldwide Migration Consultants Ltd এর চেয়ারম্যান শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, স্কিল্ড ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশি দক্ষ ও যোগ্য লোকজন কানাডায় যাওয়ার সুযোগ পেতে পারে। প্রফেশনাল দক্ষ অভিবাসন আইনজীবীর মাধ্যমে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র প্রসেস ও ইনকোয়ারির সঠিক জবাব ও অনেকের ক্ষেত্রে আপিলের মাধ্যমে সফলভাবে কাজটি সম্পন্ন করা যায়।

স্কিল্ড ইমিগ্রেশন উইথ পি.আর:

সম্ভাবনাময় একটি স্থায়ী উপায় হচ্ছে স্কিল্ড প্রোগ্রামে আবেদন করা।এক্সপ্রেস এন্ট্রি ও পি.এন.পি দুই উপায়ে আবেদন করে স্থায়ীভাবে কানাডায় বসবাস করার সুযোগ পাওয়া যায়।

এক্সপ্রেস এন্ট্রি:

এটি কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম। দ্রুত সময়ে কানাডায় স্থায়ী হতে হলে এটিই সবচেয়ে ভাল প্রোগ্রাম হিসাবে বিবেচনা করা হয়। বয়স-৩০, আই.ই.এল,টি.এস ৭, মাস্টার্স বা অনার্স ডিগ্রী এবং সাথে এক বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অনেক কম খরচে এক্সপ্রেস এন্টির মাধ্যমে স্বল্প সময়ে পরিবারসহ কানাডায় স্থায়ী হওয়া যায়। সর্বশেষ ড্রতে মোট ৩৭৫০ জনকে আই.টি.এ দেয়া হয়েছে এবং সি.আর.এস পয়েন্ট ছিল ৪৪২।

এছাড়া প্রভিন্সিশিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমেও কানাডায় স্থায়ীভাবে বসবাস করা যায়।শুধুমাত্র ২০১৮ সালে ৫৫,০০০ অভিবাসীকে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেয়ার পরিকল্পনা রয়েছে । আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ও পছন্দ মত প্রভিন্স সিলেক্ট করেও আবেদন করতে পারেন।

যেমন: আলবার্টা প্রভিন্স সর্বোচ্চ সংখ্যক লোকজন নিবে ২০১৮ সালে:

২০১৭ সালের ১লা নভেম্বর আলবার্টা প্রভিন্স তাদের ইমিগ্রেশন পরিকল্পনা প্রকাশ করেছে। ৫৬০০ নমিনেশন দেয়া হবে চলতি বছরে।মুলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক) ইমপ্লয়ার ড্রাইভেন স্ট্রিম খ) সেল্ফ ইমপ্লয়েড ফার্মার স্ট্রিম গ) স্ট্রেটিজিক নিয়োগ স্ট্রিম।অ্যাডমিন অফিসার, সেলস এন্ড মার্কেটিং, ম্যানেজার, ক্লিনিং সুপারভাইজার, ফুড সার্ভিস ইত্যাদি পেশাজীবীরা বিশেষ সুবিধা পাবে।

ব্রিটিশ কলম্বিয়া নমিনি প্রোগ্রাম:

চমৎকার আবহাওয়ার কারনেই অনেকেরই প্রথম পছন্দ বি.সি।২৭ শে জুন মোট ১৮৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুলত স্কিল্ড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট, এন্ট্রি লেভেল এন্ড সেমি স্কিল্ড ক্যাটাগরিতে আবেদন করা যায়। এস.আই.আর.এস ২০০ এর মধ্যে ৭৫ পয়েন্টকে এই প্রভিন্সে আবেদন করার জন্য ভাল একটা স্কোর হিসাবে বিবেচনা করা হয়।১৩৫ পয়েন্টধারীদের নিশ্চিতভাবে আমন্ত্রন জানানো হয়।

মেনিটোভা পি.এন.পি প্রোগ্রাম:

গত সপ্তাহে সর্বশেষ ড্রতে স্কিল্ড ওয়ার্কার স্ট্রিমে ১১৯ জন, এক্সপ্রেস এন্ট্রির স্ট্রিমে ১৫৫ জন অনুমতি পেয়েছে। স্কিল্ড ওয়ার্কার এর ক্ষেত্রে ৫২০ পয়েন্টকে ভাল পয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। এই প্রভিন্সিশিয়াল নমিনি প্রোগ্রামে আবেদন করতে হয় ২১ থেকে ৪৫ বয়সের মধ্যে। ২ বছরের কাজের অভিজ্ঞতার সাথে IELTS স্কোর-৫ ও পোষ্ট গ্র্যাজুয়েশন থাকলেই আবেদন করা যায়। ইনভাইটেশন গ্রহনের সময় মেনিটোভায় থাকার বাধ্যকতা নেই।

ওনন্টেরিও পি.এন.পি প্রোগ্রাম:

সবচেয়ে বেশী সুযোগ থাকে এই প্রভিন্সে। সবচেয়ে বেশী জনসংখ্যার এই প্রভিন্সে ৬৬০০ নমিনেশন দেয়া হবে। ওনন্টেরিওর বিষয়ে আপনি যদি আগ্রহী থাকেন তবে এখনই সঠিক সময় আবেদন করার। কারণ ৮ টি পোল খুলা হয়েছে। এর মধ্যে ফরেন ওয়ার্কার স্ট্রিম সবচেয়ে সহজ ও সুবিধাজনক।

সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম:

অতি সম্প্রতি সাসকাচুয়ান তাদের ডিমান্ড লিষ্টে পরিবর্তন এনেছে।৪০০ উপর পেশার লোকজন এখন আবেদন করার সুযোগ পাচ্ছে।মাত্র ৮০ পয়েন্ট নিয়ে এন্টারপ্রেনার প্রোগ্রামেও আবেদন করে বসবাস করার সুযোগ পাওয়া যাচ্ছে।

নিউ ব্রুন্সউইক:

এক্সপ্রেস এন্ট্রি লেবার মার্কেট

স্কিল্ড ওয়ার্কার উইথ ফ্যামিলি সাপোর্ট (সাময়িকভাবে বন্ধ)

স্কিল্ড ওয়ার্কার উইথ ইমপ্লয়ার সাপোর্ট

বিজনেস আবেদন

আই.টি, কম্পিউটার ইন্জিনিয়ার, সফটওয়ার ইন্জিনিয়ার, কুক, সার্ভিস ম্যানেজার, একাউনটেন্ট, সেলস ইত্যাদি পেশাজীবীরা অগ্রাধিকার পায়।

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড:

সবচেয়ে ছোট এই প্রভিন্স

প্রায় ৬০ দেশের লোকজন দেখা যায় এই প্রভিন্সে।

এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে

লেবার ইমপ্যাক্ট ক্যাটাগরী

বিজনেস ইমপ্যাক্ট ক্যাটাগরী মাধ্যমে আবেদন করা যায়।

নোভা স্কর্শিয়া:

গত বছর প্রায় ৪০০০ জন এই প্রভিন্সে বসবাস করার অনুমতি পেয়েছে।

নোভা স্কর্শিয়া ডিমান্ড-এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম

নোভা স্কর্শিয়া এক্সপ্রেরিয়ান্স-এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম

স্কিল্ড ওয়ার্কার স্ট্রিম

ফ্যামিলি বিজনেস ওয়ার্কার স্ট্রিম। এই মোট ৪ টি ক্যাটাগরীতে আবেদন করে বসবাস করার অনুমতি পাওয়া যায়।

নিউ ফাউন্ডল্যান্ড এন্ড ল্যাবরাডোর:

মোট তিনটি ক্যাটাগরীতে এই প্রোগ্রাম ভাগ করা।

এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে

স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরী

ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ক্যাটাগরী।

কুইবেক ইমিগ্রেশন প্রোগ্রাম:

কুইবেক কানাডার একটি প্রভিন্স হলেও, এর সিলেকশন পদ্ধতি সম্পূর্ন ভিন্ন। মিনিমাম ১৮ বছর না হলে আবেদন করা যায় না। IELTS স্কোর প্রয়োজন হয় ৬ এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতাও দেখাতে হয়। ফ্রেন্স ভাষার ক্ষেত্রে CLB-5 হলেই চলবে।

ট্রেড স্কিল্ড প্রোগ্রাম :

যেহেতু কানাডায় ট্রেড স্কিল্ড কাজের সুযোগ বেশি এবং প্রচুর লোকজনের প্রয়োজন হয় সুতরাং শুধু এই ক্যাটাগরিতেই সর্বাধিক সংখ্যক লোকজন অভিবাসনের সুযোগ পাবে। আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। মনে রাখতে হবে ট্রেড স্কিল্ড এর মেয়াদকাল অন্ততপক্ষে ০২ বছর হতে হবে অথবা ভোকেশনাল যেমন: ক) ইলেকট্রিকাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স খ) ইলেকট্রনিক্স কন্ট্রোল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স গ) মেশিন টুলস্ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ঘ) অটোমো্বাইল ঙ) বিল্ডিং কনসট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স চ) কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স। প্রচুর বেতন, থাকা খাওয়ার সুবিধা, ভালো কাজের পরিবেশ, সামাজিক নিরাপত্তা, স্থায়ী হবার অপার সম্ভাবনা ইত্যাদি বিষয়াদি বিবেচনা করলে এই প্রোগ্রামটি অনেকের জন্যই একটি উপযুক্ত একটি প্রোগ্রাম।

এ বিষয়ে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন,  প্রকৃতপক্ষে যাদের যোগ্যতা আছে তাদের  এখনই আবেদন করা ঠিক হবে। ২০১৮ সালে যেহেতু দক্ষ লোকজনের কোটা অনেক বেশি, সুতরাং আবেদন করতে ইচ্ছুক লোকজনদের সবকিছু জেনে প্রস্তুতি নেবার এটাই উপযুক্ত সময়। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন এই ই-মেইলinfo@worldwidemigration.org ঠিকানায়। ফোনে প্রাথমিক তথ্যর জন্য কথা বলতে পারেন ০১৯৬৬০৪১৫৫৫, ০১৯০৪০৩৬৮৯৯ এই নম্বরে।

এছাড়া ভিজিট করুন www.wwbmc.com. ওয়েবসাইটে।

The post পেশাজীবীদের জন্য পরিবারসহ কানাডায় বসবাসের সুযোগ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

রোহিঙ্গা ইস্যুতে চাপ প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত শনিবার কানাডার কুইবেকে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্দও সেখানে ছিলেন। খবর বাসস ও অন্যান্য

সংবাদ মাধ্যম। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টায় জি-সেভেন আউটরিচ সম্মেলনস্থলে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন। কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কুইবেকে পৌঁছান শেখ হাসিনা। সন্ধ্যায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট, জ্যামাইকার প্রধানমন্ত্রী, কেনিয়ার প্রেসিডেন্ট, মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী, আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট, সেনেগালের প্রেসিডেন্ট, সেসেলসের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমন্ত্রণ জানায় কানাডা সরকার।

বক্তৃতায় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লংঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিতা  ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে রাখাইন রাজ্যে কার্যকর পরিবেশ তৈরিতে মিয়ানমারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের বারবার দেশ থেকে বিতারণ বন্ধ এবং মূল সমস্যার সমাধানে মিয়ানমারকে অবশ্যই কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক বিশেষ করে জি-৭ দেশগুলোর সমর্থনের  প্রয়োজনের কথা জানিয়ে বলেন, রোহিঙ্গাদের সমস্যার মূল মিয়ানমারেই নিহিত। তাদেরই এর সমাধান করতে হবে। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত নিতে হবে, যেখানে তারা শত শত বছর ধরে বসবাস করে আসছে। তিনি বলেন, ইতিমধ্যেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছি। এই প্রক্রিয়া যাতে স্থায়ী ও টেকসই হয় সে জন্য আমরা এতে ইউএনএইচসিআরকে অন্তর্ভুক্ত করেছি।

প্রধানমন্ত্রী রাখাইন এডভাইজরি কমিশনের সুপারিশসমূহ অতিদ্রুত এবং নিঃশর্ত বাস্তবায়নে মিয়ানমারকে রাজি করানো এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ অবরোধ আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণে কাজ করার জন্য জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাযজ্ঞের অপরাধ অথবা তাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের জন্য জবাবদিহিতা ও সুবিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে এবং তারা নিজ দেশে গণহত্যার মুখোমুখি হওয়ায় জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। তিনি বলেন, আমাদের জনগণ তাদের বাড়িঘর ও হৃদয় দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং নিজেদের খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগ করে নিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মোট ১২২টি দেশীয় ও আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘ সংস্থা কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পগুলোতে কাজ করছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের নিজস্ব সম্পদ থেকে তাদের নিরাপদ আশ্রয়, চিকিৎসাসেবা এবং অন্যান্য মৌলিক সেবা দিয়ে যাচ্ছি। আমরা আসন্ন বর্ষা ও সাইক্লোন মৌসুমের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। শেখ হাসিনা বলেন, সরকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ‘ভাসানচর’ নামে একটি নিরাপদ দ্বীপে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এই স্থান বসবাসের উপযোগী, নিরাপদ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত সুরক্ষা থাকবে। সেখানে বসবাসের পরিবেশ উন্নত হবে এবং জীবিকার সুযোগ থাকবে এবং আমরা সেখানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করছি।

বক্তব্যে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। ব্লু ইকোনমির (সমুদ্র অর্থনীতি) মাধ্যমে প্রকৃত অর্থে জনজীবনে পরিবর্তন আনতে জি-৭ ভুক্ত দেশগুলোর কাছে নেতৃত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেন। কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হলো ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post রোহিঙ্গা ইস্যুতে চাপ প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চারদিনের সরকারি সফরে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তিনি দেশটিতে গেছেন।

শেখ হাসিনা ও তার সফরসঙ্গী দলের সদস্যদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) দেশটির টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টরেন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও অন্টারিও প্রদেশের চিফ অব প্রটোকল জোনাথন সোভ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। টরেন্টো পৌঁছার আগে দুবাইয়ে ৫ ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

শনিবার লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রোববার সকালে তার অবস্থানস্থল হোটেল শাতো ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন তিনি।

কুইবেক থেকে শেখ হাসিনা রোববার টরেন্টো পৌঁছবেন এবং সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার তিনি হোটেল রিৎজ কার্লটনে মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত বব রী’র সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাচকাচিওয়ান প্রদেশের উপ-প্রধানমন্ত্রী, বাণিজ্য ও রফতানি উন্নয়ন মন্ত্রী গর্ডন উইয়ান্ট কিউ সি, সাচকাচিওয়ান প্রদেশের অভিবাসন ও ক্যারিয়ার প্রশিক্ষণমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং প্রদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

টরেন্টো ত্যাগের আগে প্রধানমন্ত্রী কমার্শিয়াল কর্পোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জাবলোকির সঙ্গেও বৈঠক করবেন। আর মঙ্গলবার দুবাই হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণকে আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ আউটরিচ অধিবেশনে কানাডা স্বাগত জানাবে।

কানাডার প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অধিবেশনে সুস্থ মহাসাগর ও সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠীর সমৃদ্ধ জীবনের ওপর গুরুত্ব দেয়া হবে।

জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে আরও যেসব বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থা প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা হলেন : জি-২০’র চেয়ারপারসন ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও ম্যাক্রি, চেয়ার অব দ্য ক্যারাবিয়ান কমিউনিটি (সিএআরআইসিওএম) ও হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে, জ্যামাইকার প্রেসিডেন্ট এন্ডু হোলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট উইরো কেনেয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইনি, নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ, আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকে সল, সিসিলির প্রেসিডেন্ট ড্যানি ফউরে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপসে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নেগুয়েন উয়ান পিহুক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মহাপরিচালক ক্রিস্টিন লাগারডে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব জোস এঞ্জেল গোরিয়া, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জিওরগিয়েভা।

The post কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সিটিজেনশিপের শর্ত শিথিল, ৩ বছরে ১০ লাখ শ্রমিক নেবে কানাডা
সহজ করা হয়েছে কানাডায় স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া। ২০২০ সাল পর্যন্ত ৩ বছরে ১০ লাখ দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে কানাডা। এতে তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

কানাডার ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হোসাইন এ খবর দিয়েছেন। স্কিল্ড ও ট্রেড স্কিল্ড ক্যাটাগরিসহ অন্যান্য ক্যাটাগরিতে এই সুযোগ সৃষ্টি হয়েছে। সিআরএস (Comprehensive Ranking System) পয়েন্টের নিম্নমুখী স্কোরের প্রবণতা দেখে অনুমিত হচ্ছে যে, চলতি বছর সবচেয়ে কম পয়েন্ট দিয়েও কানাডায় অভিবাসন মর্যাদা পাওয়া যাবে।

আর এ কারণেই চলতি বছর ঘনঘন লটারির সম্ভাবনা রয়েছে বলে অভিবাসন নিয়ে কর্মরতরা মনে করছেন। অভিবাসন আইনজীবীরা বলেছেন, সঠিকভাবে আবেদন করতে পারলে বিপুলসংখ্যক বাংলাদেশীও কানাডায় নাগরিকত্ব পেতে সক্ষম হবেন। আর এ আবেদন করতে হবে এক্সপ্রেস এ্যান্ট্রি প্রোগ্রামে (Express Entry-aligned Provincial Nominee Program (PNP)।

এ ব্যাপারে কানাডায় নাগরিকত্ব পাবার প্রয়োজনীয় যোগ্যতা নিজের অাছে কিনা তা বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, কানাডা সবসময়ই ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে অভিবাসনের কার্যক্রম পরিচালনা করে। বিল সি-৬ (Bill C-6)  অনুযায়ী  কানাডার সিটিজেনশিপের আবেদন করতে ৫ বছরের মধ্যে অন্তত ৩ বছর বসবাস করতে হবে। এর আগে ছিল ৬ বছরের মধ্যে ৪ বছর। এছাড়া, কানাডায় যারা অস্থায়ী মর্যাদায় তথা ওয়ার্ক অথবা স্টাডি পারমিটে ছিলেন, তারাও তাদের কানাডায় বসবাসের সময়টুকু ৩ বছর মেয়াদের একটি অংশ হিসেবে গণনা করতে সক্ষম হবেন।

অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, কানাডায় অভিবাসনের আবেদন করতে সাধারণত: একটি পূর্ণাঙ্গ বায়োডাটা, পরিবারের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আইইএলটিএস, ইসিএ সার্টিফিকেট, চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি লাগে। অনলাইনেই আবেদন করা যায়। আবেদনের জন্যে যোগ্য কিনা-তা নিরূপন করার পরই প্রোফাইল তৈরী করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে লটারি ড্র-এর জন্যে অপেক্ষা করতে হয়। তবে চাকরির অফারের প্রয়োজন হয়। অর্থাৎ কানাডায় পদার্পণের পরই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন-এমন নিশ্চয়তা থাকতে হবে।

The post সিটিজেনশিপের শর্ত শিথিল, ৩ বছরে ১০ লাখ শ্রমিক নেবে কানাডা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.