ইয়াবা – ব্রেকিংবিডিনিউজ২৪

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ৩৩ লাখ টাকার ইয়াবাসহ নারী আটক
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ১০ হাজার ৯৮৪ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার দিবাগত রাতে হাবিলদার বাচ্চু মৃধার নেতৃত্বে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন শীলখালী চেকপোস্টে তল্লাশি চৌকি বসিয়ে তাকে আটক করা হয়। আটক ছেনোয়ারা বেগম (৩৫) কক্সবাজার টেকপাড়ার মো. জনি মিয়ার স্ত্রী।

বিজিবি সূূূূত্রে জানা যায়, বুধবার রাতে হাবিলদার বাচ্চু মৃধার নেতৃত্বে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন শীলখালী চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে এক নারীকে আটক করে বাহিনীর সদস্যরা। এসময় ওই নারীর কোমরে বাঁধা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক নারীর সাথে এক শিশুও রয়েছে। এছাড়া আটক নারীর কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল সেট, নগদ বাংলাদেশি ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার রাতে জানান, ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে’।

The post টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ৩৩ লাখ টাকার ইয়াবাসহ নারী আটক appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ভাড়া হচ্ছে ‘পাকস্থলী’
জসিম উদ্দিন, নুরুল আফসার ও জহির উদ্দিন। এরা তিন বন্ধু। এরা নিজেদের পাকস্থলী ভাড়া দেয়। পাকস্থলীতে মাদক ঢুকিয়ে নিয়ে যায় নির্দিষ্ট স্থানে। বিনিময়ে তারা পায় মোটা অঙ্কের টাকা। এভাবেই পাকস্থলী ভাড়া দিয়ে চলছিল বেশ ভালোই। কিন্তু বিধি বাম। ধরা পড়ে যায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। তাদের এক্স-রে করা হয়। পাকস্থলীতে ইয়াবার আলামত দেখে পুলিশ ও চিকিৎসকরা হতবাক। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা চাপের মধ্যে রয়েছে। তবুও থেমে নেই মাদক পাচার। নানা কৌশলে আসছে মাদক। এর মধ্যে পাকস্থলীতে করে মাদক পাচারের ঘটনাটি অভিনব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত ১০ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে এই তিন বন্ধুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে আসে ঢাকায়। ডিবির জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ইয়াবা ব্যবসায়ী নয়। বহনকারী। এক চালান ইয়াবা টেকনাফ থেকে ঢাকায় পৌঁছে দিলে গাড়ি খরচ বাদে তারা ১৫ হাজার টাকা করে হাজিরা পায়। এক চালানে একজন সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দুই হাজার পিস ইয়াবা পেটে করে আনতে পারে। ইয়াবার প্যাকেট পানি দিয়ে গিলতে গেলে অনেক ক্ষেত্রে বমি হয়ে যায়। এ জন্য সাগর কলার মধ্যে প্যাকেট ঢুকিয়ে তা গিলে ফেলে। কক্সবাজারের ডিলার বদিউল আলমের ইয়াবা বহনে কাজ করে তারা। তাদের বাড়ি টেকনাফে। তারা মৃত্যুকে তোয়াক্কা না করেই পাকস্থলীতে করে ইয়াবা পাচার করে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, পাকস্থলীতে ইয়াবা বহন খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বহনকারীর মৃত্যু হতে পারে। তাদের মতে, পাকস্থলীতে ইয়াবা বহন করলে যেকোনো সময় নাড়ি ছিদ্র কিংবা পেঁচিয়ে যেতে পারে। পাকস্থলীতে ইয়াবা প্রবেশ করানোর পর তারা পায়ুপথ দিয়ে বের করে। যদি বের না হয়, তাহলে জরুরি অস্ত্রোপচার করা ছাড়া উপায় থাকবে না। এ ছাড়া বহনকারী যে পলিথিনে ভরে ইয়াবা গিলে ফেলে, সেই পলিথিন যদি পেটের ভেতরে ছিঁড়ে যায়, তাহলে ইয়াবার বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে। এতে হঠাৎ মৃত্যুও হতে পারে তার। মাদক নির্মূলে চলমান অভিযানের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় নিত্য নতুন কৌশলে পাচার হচ্ছে ইয়াবা। আইন প্রয়োগকারী সংস্থাকে রীতিমতো বোকা বানিয়ে সক্রিয় ইয়াবা কারবারিরা। নারকেলের ভিতর, আমের ভিতর, জুতার ভিতর, মাছের ভিতর, মোবাইলের ভিতর, পায়ুপথে করে ইয়াবা বড়ি পাচার হচ্ছে। মাদক ব্যবসায়ীরা অভাবী মানুষকে টার্গেট করে একের পর এক ইয়াবার চালান পৌঁছাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোটা পলিথিনে ৫০টি ইয়াবা ভরে একটি প্যাকেট করা হয়। এরপর ওই প্যাকেট স্কচটেপ দিয়ে মোড়ানো হয়। একেকজন সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৫০টি প্যাকেট কলার মধ্যে নিয়ে গিলে ফেলে। পায়ুপথ দিয়ে সেগুলো বের না করা পর্যন্ত কোনো খাবার খায় না তারা। টেকনাফ থেকে এভাবে পেটে করে ইয়াবা ঢাকায় এনে পায়ুপথ দিয়ে বের করে পৌঁছে দেয় পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কাছে। পাকস্থলীতে ইয়াবা বহনের সময় সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শুল্ক ও গোয়েন্দা সংস্থা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, কক্সবাজারে অবস্থানরত রেজওয়ান দীর্ঘদিন ধরে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পে অবস্থানরত অসহায় ও দরিদ্র রোহিঙ্গাদের টার্গেট করে অর্থের প্রলোভন দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাকস্থলীর মাধ্যমে ইয়াবা বহন করতে বাধ্য করে। মামুন শেখ এবং তার সহযোগী রেজোয়ান দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। গত ২৫ মে রাজধানীর আগারগাঁও থেকে নারিকেলের মধ্যে বিশেষ পন্থায় ঢুকানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, কারও সন্দেহ এড়াতে মোশাররফ নারিকেলের ছোবড়ার একটি অংশ কেটে নারিকেলের পানি ফেলে দিয়ে পলিথিনে ইয়াবা ট্যাবলেট পেঁচিয়ে তার ভিতরে ঢুকিয়েছিল। পরে ওই নারিকেলের কাটা সেই ছোবড়া আঠা (গাম) দিয়ে লাগিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। এর আগে ১৫ মে মোহাম্মদপুরের মুনসুরাবাদ হাউজিং থেকে প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে রাখা ৬৫ হাজার পিস ইয়াবা বড়িসহ ইকবাল ও গিয়াসউদ্দীনকে র‌্যাব-২ গ্রেফতার করে। গাড়িটি সিএনজি গ্যাসে চালিত হওয়ায় তেলের ট্যাংকি খুলে বিশেষ পন্থায় ইয়াবার প্যাকেটগুলো ভরে কক্সবাজার থেকে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে নির্বিঘ্নে ঢাকায় নিয়ে আসে ইয়াবার কারবারিরা। এর আগে গত ২০১৬ সালের ৩ জুন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মোস্তফা কামাল আপন নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে রেলওয়ে পুলিশ আমের মধ্যে লুকানো এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই যাত্রী চট্টগ্রাম থেকে ট্রেনে করে ঢাকায় এসেছিল। পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা বলেন, ইয়াবা যাতে দেশে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে। সন্দেহভাজনদের চেকপোস্টে তল্লাশি করা হয়। তবে পাকস্থলীর মধ্যে ইয়াবা বহন করলে তা ধরা একটু কঠিন। এরপরও সন্দেহভাজনদের এক্সরে করা হয়। স্বাস্থ্যঝুঁকি নিয়ে যারা পাকস্থলীতে ইয়াবা বহন করছে, তাদের সচেতন হতে হবে। ইয়াবা বহন করে যে টাকা তারা পাবে, তার চেয়ে ক্ষতি বেশি— এটা তাদের ভাবা দরকার।

The post ভাড়া হচ্ছে ‘পাকস্থলী’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

যৌন উত্তেজক ট্যাবলেট গ্রহণ নিয়ে কিছু কথা…
বর্তমানে দেশজুড়ে ইয়াবা নামক এক ধরনের যৌন উত্তেজক ওষুধ সেবনের প্রবণতা বেড়ে গেছে বলে প্রায়ই সংবাদপত্র ও টেলিভিশনের খবরের শিরোনাম হচ্ছে। সত্যিকথা বলতে কি, এসব ওষুধ জীবন শুধু ধ্বংসের দিকেই ঢেলে দেয়, সুখকর কিছু দেয় না।

সুখকর দাম্পত্য জীবনের জন্য যৌনবিষয়ক জ্ঞান রাখা সব নারী-পুরুষের একান্ত প্রয়োজন। কারণ সামান্য ভুলের মাসুল গুনতে হতে পারে সারাজীবন। যেসব পুরুষ বা নারী শখের বশে বা নিয়মিত সহবাসের আগে যৌন উত্তেজক ওষুধ, যেমন ইয়াবা, ভায়াগ্রা বা অন্য কোনো ধরনের ট্যাবলেট সেবন করেন, তাদের জন্য এ ওষুধগুলোই এক সময় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে হুমকির কারণ হিসেবে দেখা দিতে পারে। কারণ এ ধরনের ওষুধ ধ্বজভঙ্গ রোগের দিকে ঠেলে তো দেয়ই, কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয়।

অনেকেরই হয়তো অজানা, যৌনশক্তি বাড়াতে কোনো ওষুধ সেবনের প্রয়োজন নেই। ক্ষেত্রবিশেষে চিকিৎসকরা কিছুদিন ওষুধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমেই যৌনশক্তি পেয়ে থাকেন। এ ক্ষেত্রে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অতিগুরুত্বপূর্ণ। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধ প্রাধান্য দিতে পারেন।

তবে হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, যা কাজে এ ক্ষেত্রে বেশ কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন। যারা নিয়মিত যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন, তারা ক্রমে এসবের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন। পরিণামে কোনো কোনো পুরুষ পুরোপুরি যৌনক্ষমতায় অক্ষম হয়ে পড়েন। একটা সময় পরে ওই ওষুধগুলো শরীরে আর কাজ করে না। একই সঙ্গে অনেকের অভ্যন্তরীণ অঙ্গগুলো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, এগুলোর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় পুরুষের যৌনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। তাই ইয়াবা, যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ সেবন আজই বন্ধ করে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করুন।

লেখক : হোমিও চিকিৎসক

চেম্বার : এইচ-২৩ আমতলী

মহাখালী, ঢাকা

The post যৌন উত্তেজক ট্যাবলেট গ্রহণ নিয়ে কিছু কথা… appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ইয়াবা পাচার রোধে মিয়ানমার সহযোগিতা করছে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ইয়াবা পাচার রোধে গোয়েন্দা তথ্য বিনিময়ে মিয়ানমার বাংলাদেশকে কোনো সহযোগিতা করছে না। মিয়ানমারের সদিচ্ছার অভাবে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইয়াবা পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মিয়ানমারকে ইয়াবার উৎপাদন ও প্রবাহ বন্ধে ব্যবস্থা নেওয়াসহ মিয়ানমার সীমান্তে অবস্থিত ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

মাদক বিষয়ে সরকারি দলের আরেক সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে/কর্তৃত্বে/অধিকারে মাদক পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। ফলে মাদক ব্যবসায় জড়িত ‘মাস্টারমাইন্ড’রা (মূল পরিকল্পনাকারীরা) সহজেই পার পেয়ে যায়। মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী, মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এতে মাদক ব্যবসার পৃষ্ঠপোষক, মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৭ সালে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি মামলা করা হয়েছে। এ সময়ে ৪ কোটি ৭৯ হাজার ৪৪৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ২৭ হাজার ৩৪০টি মামলায় ৩৫ হাজার ১১২ জনকে গ্রেপ্তার এবং ৩ কোটি ২৮ লাখ ৬১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংরক্ষিত আসনের ওয়ার্কার্স পার্টির সাংসদ হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর ১২ হাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ৫ হাজার ৯৯১টি মামলা করা হয়েছে। ৬ হাজার ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৭ লাখ ৩ হাজার ৭৬০ টাকা অর্থদণ্ড ও ৬ হাজার ৫৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এ বছর মে মাস পর্যন্ত ৪ হাজার ৭৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৪১৬টি মামলা করা হয়েছে। এ সময় ২ হাজার ৪৪৮ জনকে গ্রেপ্তার, ১৭ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড ও ২ হাজার ৬৫৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

৪ কোটি ৫৮ লাখ মানুষ অর্থনৈতিক কর্মে জড়িত নয়

সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে লেবার ফোর্স সার্ভের উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন—দেশে এমন জনশক্তির সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ। দেশের মোট জনসংখ্যার মধ্যে ৬ কোটি ৮ লাখ কর্মে নিয়োজিত এবং ২ কোটি ৭০ লাখ বেকার।

পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের মোট জনসংখ্যার মধ্যে ১৫ বছরের কম বয়সী জনসংখ্যার হার ৩০ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ১৫ থেকে ৬৪ বছর বয়স পর্যন্ত ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ বছর বা তার বেশি ৪ দশমিক ৬ শতাংশ জনসংখ্যা রয়েছে।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post ইয়াবা পাচার রোধে মিয়ানমার সহযোগিতা করছে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

কাপড়ের বস্তায় এক লাখ ইয়াবা
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিনগত রাতে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকার নাফ নদী থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি বলেন, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এরই সূত্র ধরে হোয়াইক্যং সীমান্তচৌকির সুবেদার মো. আবদুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযানে যায়। পরে তিনজন লোককে নৌকায় বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে অপেক্ষা করতে থাকেন। নৌকাটি নাফ নদী জলসীমানা অতিক্রম করে তীরের কাছাকাছি এলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাসহ পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল স্পিডবোটে তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারিরা নৌকাটি ফুটো করে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমানায় চলে যায়। পরে টহল দল নদীতে ভেসে যাওয়া কাপড়ের ২৪টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। ওই কাপড়ের বস্তার ভেতর থেকে তিন কোটি টাকার এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

এ সময় ওই নৌকা থেকে ১ হাজার ১৬৩টি স্কার্ট, লুঙ্গি ৮৫৪টি, থামি ১ হাজার ৫১৪টি, ছেলেদের গেঞ্জি ২৬০টি, ওড়না ৯৮টি, শিশুদের জামা ৫৮টি, থানকাপড় ৩০০ গজসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা ইয়াবা বড়িগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে এবং অন্যান্য মালামাল টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post কাপড়ের বস্তায় এক লাখ ইয়াবা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘সে নিজে নষ্ট, তার নোংরামির শিকার আমিও হয়েছি’
কিভাবে ইয়াবায় আসক্ত হয়েছেন বিবিসি বাংলার কাছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এক নারী। সেখান থেকে কিছু অংশ এখানে তুলে ধরা হলো। সঙ্গতকারণেই তার নাম গোপন রাখা হয়েছে।

‘আমার দ্বিতীয় স্বামীর মাধ্যমে ইয়াবার সাথে আমার পরিচয় হয়। তিনি একজন সরকারি কর্মকর্তা। সে আমাকে অনেক ভালোবাসতো। একদিন সে বাড়িতে অনেকগুলো ইয়াবা নিয়ে আসে।’

তিনি তখন স্বামীর কাছে জানতে চান ট্যাবলেটের মতো দেখতে এগুলো কী? ‘তখন সে বলে, এটা খুব ভালো জিনিস। এখন এটা সবাই খায়, মেয়েরাও খায়। আর তুমি তো আমার স্ত্রী। সুতরাং তুমিও আমার সাথে খাবে। আমি মনে করলাম, যদি তার সাথে বসে না খাই তাহলে হয়তো সে বাইরের মেয়েদের সাথে গিয়ে খাওয়া শুরু করবে। তখন আমি তার সাথে খাওয়া শুরু করি।’

এভাবে কয়েক মাস ধরে স্বামী-স্ত্রী মিলে বাড়িতে একসাথে ইয়াবা খেতে থাকেন তিনি।

‘তিন মাস পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এতো শুকিয়ে যাই আমাকে ৮০ বছরের বৃদ্ধা মহিলার মতো দেখাতো। শরীর পুরোটা কালো হয়ে গিয়েছিল। আমার শরীরে অর্ধেক কাপড় থাকতো, অর্ধেক থাকতো না। আমি সারাক্ষণ মাথা আঁচড়াতাম। মনে হতো মাথায় শুধু উকুন। যে-ই দেখবে সে-ই আমাকে পাগল মনে করতো।’

‘মা যখন আসতো তখন আমি তার সাথে খুব খারাপ আচরণ করতে শুরু করি। আমি চোখে অনেক কিছু দেখতে থাকি। মুরগির মাংস দেখলে মনে হতো তার ভেতরে অনেক কেঁচো। মাথার চামড়াকে মনে হতো লাল রক্ত। মনে হতো মাথা থেকে রক্ত পড়ছে। খেতেও পারতাম না। কিছু মুখে দিলে সেটা রবারের মতো শক্ত লাগতো।’

‘তখন আমি খুব অসুস্থ। আমার মা একদিন ভাত মেখে আমাকে খাওয়াতে যাবেন তখন আমার মনে হলো আমাকে তিনি কেঁচো খাওয়াচ্ছেন। কিছুক্ষণ পর আমি বমি করতে শুরু করি। তখন তারা আমাকে আমার মায়ের বাসায় নিয়ে যায়। সেখানে আমাকে চিকিৎসা দেয়া হয়। স্বামীকে না জানিয়েও আমার চিকিৎসা চলতে থাকে।’

তিনি বলেন, ‘মায়ের বাসায় তিন বছরের মতো ছিলাম। তারপর নিজের বাসায় চলে যাই। তখন আবার স্বামী প্রত্যেকদিন ইয়াবা নিয়ে আসতে শুরু করে। প্রতিদিন রাতে সে ইয়াবা খেত। প্রত্যেক রাতে ২০টা করে খেতো। সে নিজে নষ্ট, এবং তার নোংরামির শিকার আমিও হয়েছি। তারপর আমি আবারও ইয়াবাতে আসক্ত হয়ে পড়ি।’

আরো পড়ুন:

ইয়াবা, ফেনসিডিল, হেরোইন খেলে কী হয়

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত মাদক ইয়াবা। বলা হচ্ছে, দেশে ইয়াবাসেবীর সংখ্যা ৭০ লাখের উপরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মাদকাসক্তদের ৫৮ শতাংশ ইয়াবাসেবী। ২৮ শতাংশ আসক্ত ফেনসিডিল এবং হেরোইনে।

গবেষকরা বলছেন, অল্পবয়সী ছেলেমেয়েদের কাছে ইয়াবা জনপ্রিয় হতে শুরু করে ২০০০ সালের পর থেকে যখন টেকনাফ বর্ডার দিয়ে মিয়ানমার থেকে এই ট্যাবলেট আসতে শুরু করে। তারপর এটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তার আগে নব্বই এর দশকে জনপ্রিয় ড্রাগ ছিল হেরোইন।

তারও আগে আশির দশকে ফেনসিডিল, সেটি নব্বই এর দশকেও ছিল।

ঢাকায় মুক্তি নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বেডের সংখ্যা ১০০। এই কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, চিকিৎসার জন্যে তাদের কাছে যতো রোগী আসেন তার ৮০ শতাংশই এখন ইয়াবাসেবী। হেরোইন ও ফেনসিডিলের চল এখনও আছে, কিন্তু সীমিত পর্যায়ে।

ইয়াবার জনপ্রিয়তার পেছনে দুটো কারণকে উল্লেখ করছেন চিকিৎসকরা।

একটি কারণ শরীরের উপর এর তাৎক্ষণিক প্রভাব।

আর অন্যটি সহজলভ্যতা।

মুক্তির প্রতিষ্ঠাতা এবং প্রধান কনসালটেন্ট ড. আলী আসকার কোরেশী বিবিসি বাংলাকে বলেছেন, ‘ইয়াবা গ্রহণ করলে সেটি শুরুতেই মানুষকে চাঙ্গা করে তোলে। আর সব মানুষই নিজেকে চাঙ্গা দেখতে ভালোবাসে। একারণে তারা ইয়াবার দিকে ঝুঁকে পড়ে।’

‘এটি অত্যন্ত ছোট্ট একটি ট্যাবলেট। ওয়ালেটে এবং নারীদের ভ্যানিটি ব্যাগেও এটি সহজে বহন করা যায়। অনলাইনে অর্ডার দিলে পৌঁছে যায় বাড়িতে। মোবাইল ফোনের বিভিন্ন যোগাযোগ অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া যায়। কিন্তু ফেনসিডিলের জন্যে বড় বোতল লাগে। সেটা বহন করা, খাওয়ার পর ফেলা অনেকের জন্যেই ঝামেলার। এছাড়াও এটি অনেক বেশি পরিমাণে খেতে হয়,’ বলেন মনোবিজ্ঞানী ড. মোহিত কামাল, ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেনটাল হেলথের সাইকোথেরাপির অধ্যাপক তিনি।

গবেষকরা বলছেন, মাদকাসক্তদের মধ্যে নারীর সংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ। তবে তাদের প্রকৃত সংখ্যা কতো সেটা বলা কঠিন।

‘মনে রাখতে হবে ছেলেরা যতো সংখ্যায় চিকিৎসা নিতে আসে, মেয়েরা কিন্তু অতোটা আসে না। সামাজিক কারণেই তাদের নেশা সংক্রান্ত সমস্যা পরিবার থেকে গোপন রাখা হয়। ফলে এটা বোঝা একটু কঠিন যে মেয়েরা কি পরিমাণে আসক্ত,’ বলেন মি. কোরেশী।

মনোবিজ্ঞানী ড. কামাল জানিয়েছেন, মেয়েদের ইয়াবার নেশা শুরু হয় ঘুমের বড়ি থেকে। নানা ধরনের মানসিক যন্ত্রণার কারণে তারা যখন রাতে ঘুমাতে পারে না তখন তারা ঘুমের বড়ির আশ্রয় নেয়। তারপর ধীরে ধীরে ইয়াবার মতো অন্যান্য মাদকেও আসক্ত হয়ে যায়।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের আইন অনুসারে হেরোইন হচ্ছে ‘ক শ্রেণি’র মাদক আর ফেনসিডিল ও ইয়াবা ‘খ শ্রেণি’র।

কোন ধরনের মাদক?

ইয়াবা হচ্ছে এমফিটামিন জাতীয় ড্রাগ- মেথাএমফিটামিন।

অনেকের মধ্যেই এটি সম্পর্কে ভুল ধারণা আছে। তারা মনে করেন, ইয়াবা ট্যাবলেটের মতো গিলে খাওয়া হয়। আসলে কিন্তু তা নয়।

হেরোইনের মতো করেই খেতে হয় ইয়াবা। এলোমুনিয়ামের ফয়েলের উপর ইয়াবা ট্যাবলেট রেখে নিচ থেকে তাপ দিয়ে ওটাকে গলাতে হয়। তখন সেখান থেকে যে ধোঁয়া বের হয় সেটা একটা নলের মাধ্যমে মুখ দিয়ে গ্রহণ করা হয়। তখন সেটা মুহূর্তের মধ্যেই সরাসরি স্নায়ুতন্ত্রে গিয়ে প্রভাব ফেলতে শুরু করে।

ইয়াবাকে বলা হয় ‘আপার ড্রাগ’ কারণ এটি গ্রহণ করলে শুরুতে সে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে।

হেরোইন ও ফেনসিডিল হচ্ছে ইয়াবার বিপরীতধর্মী ড্রাগ। এগুলো নারকোটিক এনালজেসিক। অর্থাৎ ব্যথানাশক ওষুধ। এটিকে বলা হয় ‘ডাউনার ড্রাগ’ কারণ এটি খেলে সে ঝিম মেরে থাকে।

চিকিৎসকরা বলছেন, এই দুটো একই ধরনের মাদক। হেরোইন হচ্ছে ওপিয়ামের একটি প্রাকৃতিক ডেরিভেটিভ আর ফেনসিডিল সিনথেটিকের। এই দুটো ড্রাগের মধ্যে যে রাসায়নিকটি থাকে সেটি হচ্ছে কোডিন ফসফেট। হেরোইনের মধ্যে এটি একটু বেশি পরিমাণে থাকে।

কোডিন ফসফেট খেলে মানুষ স্বপ্নের রাজ্যে বিচরণ করে। নিজেকে রাজা বাদশাহ ভাবতেও অসুবিধা হয় না।

শরীরের উপর প্রভাব

মুক্তির চিকিৎসক আলী আসকার কোরেশী বলেন, ‘ইয়াবা খেলে শরীরে উত্তেজনা আসে। ফলে ঠিকমতো ঘুম হয় না। এক নাগাড়ে দুই তিনদিনও না ঘুমিয়ে জেগে থাকতে পারে। মনে করে যে সে ভীষণ কাজ কর্ম করবে কিন্তু আসলে কোন কাজই হয় না। কেউ হয়তো মনে করে যে আমি আজকে রাতে পড়ে কাল পরীক্ষা দেব, কিন্তু সে সারা রাত ধরে একটা পাতাও উল্টাতে পারে না, এক পাতাতেই বসে থাকে।’

আবার যখন ঘুমিয়ে পড়ে তখন আবার এক নাগাড়ে দুই তিনদিন ঘুমাতে থাকে।

অন্যদিকে, ফেনসিডিল ও হেরোইন খেলে শরীরে ঘুম ঘুম ভাব আসে। তন্দ্রার মতো হয়। ‘একটা জায়গায় বসে তারা ঝিমুতে থাকে। সিগারেটের পর সিগারেট, চায়ের পর চা খেতে থাকে। এবং তখন সে কল্পনার রাজ্যে বিচরণ করে।’

মোহিত কামাল বলছেন, “যতো মাদক আছে সেগুলোর সবই মানুষের ‘মস্তিষ্কের পুরষ্কারতন্ত্রের’ মাধ্যমে কাজ করে। কারণ উদ্দীপ্ত হলে মানুষ একই কাজ বারবার করতে বাধ্য হয়। ব্রেনের ভেতরে ডোপামিন নিঃসরণ ঘটে। সেটা শরীরের ভেতরে একটা উত্তেজনা তৈরি করে। সব মাদকের বেলাতেই মোটা-দাগে প্রভাবটা এরকম।”

‘যখন নেয় তখন শরীরে একটু ফুরফুরা ভাব কাজ করে। কিন্তু যখন নেয় না তখন শরীরে ব্যথা করে। মাংসপেশিতে ব্যথা হয়। হাড়ের ভেতরে শিরশির করতে থাকে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা আবারও মাদক নিতে বাধ্য হয়,’ বলেন তিনি।

– ইয়াবায় শরীর চাঙা হয়

– রাতের পর রাত জেগে থাকা যায়

– যৌন উদ্দীপনা বেড়ে যায়

– হেরোইন ও ফেনসিডিল খেলে শরীর ঝিম মেরে থাকে

– তখন বিচরণ করে কল্পনার রাজ্যে

তিনি বলেন, ‘যেখানে যাকে যেভাবে মোটিভেশন করা দরকার তার কাছে সেভাবেই ইয়াবা তুলে দেওয়া হচ্ছে। যেমন শিক্ষার্থীদেরকে বলছে যে, এটা খেলে তুমি রাত জেগে পড়তে পারবে। কেউ মোটা হলে তাকে বলা হচ্ছে শরীর শুকিয়ে যাবে। গানের শিল্পীকে বলছে, ইয়াবা খেলে গলার কাজ ভালো হবে।’

চিকিৎসকরা বলছেন, ইয়াবার কারণে পুরোপুরি বদলে যায় মানুষের জীবন ধারা। এই পরিবর্তনটা হয় খুব দ্রুত গতিতে। ‘দিনে সে ঘুমাচ্ছে, রাতে জেগে থাকছে। পরপর কয়েকদিন সে ঘুমাচ্ছে না কিন্তু আবার একটানা ঘুমাচ্ছে। ফলে মেজাজ অত্যন্ত চরমে উঠে যাচ্ছে,’ বলেন মি. কোরেশী।

তিনি বলছেন, কয়েকদিন পর দেখা যায় পরিবারের সবার সাথে তার ঝগড়াবিবাদ গণ্ডগোল লেগে যায়। আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথেও তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে শুরু করে। তার মনে হয় সবাই খারাপ। তিনি একাই শুধু ভালো।

‘কিছুদিন পর দেখা যায় যে প্যারানয়েড হয়ে গেছে। সে ভাবতে থাকে যে সবাই তার শত্রু বা সবাই তার পেছনে লেগেছে। সে সন্দেহ করতে শুরু করে যে তাকে কেউ মেরে ফেলবে, বিষ খাওয়াবে। তারপর ধীরে ধীরে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।’

মোহিত কামাল বলেন, ‘ইয়াবা খেয়ে শিক্ষার্থীরা রাতে বেশিক্ষণ জেগে থাকলেও কোনো লাভ হয় না। কারণ পড়ালেখায় তার মনোযোগ থাকে না। মোটা মানুষকে ইয়াবা চিকনও করে না। এটা খেলে তার খিদে কমে যায়। তখন সে কম খায়। তার পেশীকে ক্ষয় করে ফেলে। মাংসপেশি শুকিয়ে গেলে একটু শুকনা মনে হয়, গাল ভেঙে যায়। কিন্তু চিকন হওয়ার তথ্য পুরোপুরি ভুল।’

স্বাস্থ্য ঝুঁকি

অনেকে ইয়াবা গ্রহণ করে যৌন উদ্দীপক হিসেবে। প্রথম দিকে সেটা কাজ করে যেহেতু এটা খেলে শারীরিক উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু ধীরে ধীরে তার যৌন ক্ষমতা একেবারেই ধ্বংস হয়ে যায়। শুক্রাণু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সন্তান উৎপাদন ক্ষমতাও কমে যায়। মেয়েদের মাসিকেও সমস্যা হয়।

চিকিৎসকরা বলছেন, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার, কিডনি থেকে শুরু করে শরীরে যেসব গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ইয়াবা খেলে উচ্চ রক্তচাপ হয়। লিভার সিরোসিস থেকে সেটা লিভার ক্যান্সারেও পরিণত হতে পারে।

– যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়

– ফুসফুসে পানি জমে

– কিডনি নিষ্ক্রিয় হয়ে যায়

– লিভার সিরোসিস থেকে ক্যন্সারও হতে পারে

– মেজাজ চড়ে যায়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, নিষ্ঠুর হয়ে যায়

– রক্তচাপ বেড়ে যায়

– সন্তান উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায়

– মানসিক বিপর্যয়ের সৃষ্টি হয়

মোহিত কামাল বলেন, ‘ইয়াবা খেলে মস্তিষ্কের সরু রক্তনালী ছিঁড়ে যেতে পারে। মস্তিষ্কে রক্তপাতও হওয়ার ঘটনাও আমরা পেয়েছি। ব্রেইন ম্যাটার সঙ্কুচিত হয়ে যায়। সেটা যদি ১৫০০ গ্রাম থাকে সেটা শুকিয়ে এক হাজার গ্রামের নিচে নেমে যেতে পারে। জেনেটিক মলিকিউলকেও নষ্ট করে দিতে পারে। ফলে পরবর্তী প্রজন্মও স্বাস্থ্য-ঝুঁকিতে থাকে।’

চিকিৎসকরা বলছেন, ইয়াবা খেলে শরীরে একটা তাপ তৈরি হয় যা কিডনিরও ক্ষতি করতে পারে। যেহেতু এটিকে ধোঁয়া হিসেবে নেওয়া হচ্ছে তাই ফুসফুসে পানিও জমে যেতে পারে।

‘রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। নিষ্ঠুর নির্মম হয়ে যায়। আমাদের ব্রেনের ফ্রন্টাল একটি লোপে যেখানে বিচার বিবেচনার বোধ তৈরি হয়, যেখানে আমরা সিদ্ধান্ত নেই, পরিকল্পনা করি সে জায়গাটা কাজ করতে পারে না। ফলে মানুষ পাষণ্ড হয়ে যায়, হিংস্র হয়ে যায়। মায়ের গলায় ছুরি ধরে টাকার জন্যে। মা বাবার বুকে বসে ছুরি চালাতে তার বুকও কাঁপে না,’ বলেন ড. কামাল।

– স্বাস্থ্যের অবনতি হয়

– ভিটামিনের অভাব দেখা দেয় শরীরে

– যৌন ক্ষমতা হারিয়ে যায়

– ধীরে ধীরে নষ্ট হয়ে যায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ

চিকিৎসকরা বলছেন, ফেনসিডিল ও হেরোইনের বেলাতেও দ্রুত গতিতে স্বাস্থ্যের অবনতি হয়। কারণ তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। তাদের খাওয়ার প্রয়োজনও খুব একটা পড়ে না। কারণ হেরোইন কিম্বা ফেনসিডিল খেলে ক্ষুধা কেটে যায়। ফলে তাদের সাধারণ পুষ্টি চাহিদাও পূরণ হয় না। যার কারণে তাদের শরীরে সব ধরনের ভিটামিনের অভাব দেখা দিতে শুরু করে।

হেরোইন ও ফেনসিডিলের ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু ইয়াবার ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি হতে সময় লাগে না। ‘ইয়াবা হচ্ছে অনেক বেশি মানসিক অবস্থার উপর নির্ভরশীল ড্রাগ যেখানে হেরোইন আর ফেনসিডিল শারীরিকভাবে নির্ভরশীল,’ বলেন ড. কোরেশী।

হেরোইন ও ফেনসিডিল গ্রহণ করলেও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। ড. কোরেশী বলেন, ‘এদুটো নেশাও প্রাথমিকভাবে যৌন উদ্দীপনা হিসেবে কাজ করে কিন্তু দীর্ঘমেয়াদে এসবও যৌন ক্ষমতা নষ্ট করে দেয়। একজন ৩০ বছরের যুবক পরিণত হয় ৮০ বছরের বৃদ্ধ মানুষে।’

সূত্র: বিবিসি

The post ‘সে নিজে নষ্ট, তার নোংরামির শিকার আমিও হয়েছি’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

রাজবাড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ বুধবার রাতে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, সাকিল খান (২০)। তার পিতার নাম, মোঃ আলম খান। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে।

বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, থানার এস,আই জাকির হোসেন, এ,এস,আই রমজান খন্দকার, এ,এস,আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহরপুর ইউনিয়নের যদুপুর মোড়ের ফয়সালের চায়ের দোকানের পর পাশে তৈয়ব মোল্যার কলা বাগানের মধ্যে অভিযান চালিয়ে সাকিল খানকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে এ,এস,আই রমজান খন্দকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

The post রাজবাড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ঢাকার তিন কাউন্সিলর তিন পুলিশ ইয়াবা গডফাদারের তালিকায়
চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে তিন ক্যাটাগরিতে দেড় শতাধিক মাদক গডফাদারের নাম রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ তালিকায় তিন ওয়ার্ড কাউন্সিলর, তিন পুলিশ সদস্য, দুই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা, এক আওয়ামী লীগ কর্মী ও ওয়ার্ড পর্যায়ের এক ছাত্রলীগ নেতার নাম রয়েছে বলে জানা গেছে। এদের অন্তত ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে মনির, শাহজাদা, আজিজ, সাজেদা, মোল্লা জালাল, মুকুল ও রুবেল। তাদের দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। যেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, সেসব স্থানগুলোই ওই গডফাদারদের ব্যবসায়িক জোন হিসেবে খ্যাত বলে জানা গেছে।

আটক শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মাদকের টাকার অংশ থানার কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিছু কর্মকর্তাকে নিয়মিত দিতেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাগ না দিয়ে মাদক ব্যবসা করা তাদের পক্ষে সম্ভব হতো না। রাজধানীর অনেক পুলিশ সদস্যের বাসা ভাড়ার টাকা মাদক ব্যবসায়ীরা বহন করতেন। শুধু তা-ই নয়, পুলিশের বিভিন্ন অনুষ্ঠানের ব্যয়ভার মাদক ব্যবসায়ীরা বহন করে এসেছেন।

২৩ মে ডিএমপির হেডকোয়ার্টারসে অনুষ্ঠিত এক সভায় ৪৫ জন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীকে নিয়ে আলোচনা হয়। এর মধ্যে তিন ওয়ার্ড কাউন্সিলর, তিন পুলিশ সদস্য, দুই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা, এক আওয়ামী লীগ কর্মী ও ওয়ার্ড পর্যায়ের এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার কথা বেরিয়ে আসে। ওই বৈঠক সূত্র জানায়, এ তালিকা ধরে দলবল বিবেচনা না করে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পুলিশের মহানগরীর আটটি বিভাগের উপকমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রত্যেকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহেরও নির্দেশ দেন তিনি। এ ছাড়া ওই সভায় আরও ১০০ জন মাদক ব্যবসায়ীর তথ্য তুলে ধরা হয়, যাদের প্রত্যেকের নামে থানায় চারটির বেশি মাদক মামলা চলমান বলে জানা গেছে।

জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য এ প্রতিবেদককে বলেন, ‘আমরা এরই মধ্যে তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রায় দেড়শ জনের একটি তালিকা প্রস্তুত করেছি। অভিযানের আগেই যেন ওই গডফাদাররা পালিয়ে যেতে না পারে সে জন্য নাম প্রকাশ করা হয়নি। তালিকায় শীর্ষ, দ্বিতীয় ও তৃতীয় সারির মাদক ব্যবসায়ীদের রাখা হয়েছে। মূলত তাদের হাত ধরেই রাজধানীতে মাদকের বিস্তার ঘটত।’

জানা গেছে, প্রথমে রাজধানীতে এক হাজার ৩৮৪ জন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হয়। ৪৯টি থানা এলাকায় নিজস্ব জোন ভাগ করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এসব মাদক ব্যবসায়ীর কাছে টেকনাফ, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকের বড় বড় চালান চলে আসত। সড়কপথের পাশাপাশি নৌপথ দিয়েও রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে মাদক পৌঁছাত। তবে রাজধানীতে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত উেকাচ নিতেন কিছু রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা। এ কারণে এসব ব্যবসায়ী বরাবরই থাকে ধরাছোঁয়ার বাইরে। এসব ব্যবসায়ীর কারণে রাজধানীর অলিগলি, পাড়া-মহল্লায় অবাধে পাওয়া যেত ইয়াবাসহ বিভিন্ন মাদক। রাজনীতিক, প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় থাকায় রাজধানীর ক্ষমতাশালী মাদক ব্যবসায়ীদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নগরীর ছয় শতাধিক স্পটে মাদক কেনাবেচা নিয়মিতভাবে চলে আসছিল। এসব স্পটে প্রতিদিন কয়েক কোটি টাকার বাণিজ্য হতো। স্পটগুলো হলো রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, কালশী, জেনেভা ক্যাম্প, কমলাপুর রেলস্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, চানখাঁরপুল, গ্লোরিয়া, টিটিপাড়া, খিলগাঁও, পুরানা পল্টন, বাড্ডা, ভাটারা, বনানী, গুলশান, মতিঝিল, আরামবাগ, যাত্রাবাড়ী, দক্ষিণ বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, তেজগাঁও রেলবস্তি, উত্তরা, গাবতলী, কারওয়ান বাজার রেলবস্তি, রূপনগর, শাহ আলী, বংশাল, চকবাজারসহ বিভিন্ন এলাকা।

The post ঢাকার তিন কাউন্সিলর তিন পুলিশ ইয়াবা গডফাদারের তালিকায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বান্দরবনের লামায় ১২০ পিস ইয়াবা
বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাশী চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত ১১টায় লামা-চকরিয়া সড়কের ফাঁসিয়াখালী ইয়াংছা চেকপোস্টে চকরিয়া গামী একটি মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. তৈয়ব উদ্দিন (৩৮) ও লুৎফর রহমান (৩৪)।

লামা থানা পুলিশ জানায়, আলীকদম হতে একটি মোটরসাইকেলে করে চকরিয়া যাচ্ছিল মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান। তারা লামার ইয়াংছা চেকপোস্টের কাছে আসলে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের তল্লাশী করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ১২০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪৬৫ টাকাসহ মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান নামে ২ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ- ০৫ জুন ২০১৮ইং।

The post বান্দরবনের লামায় ১২০ পিস ইয়াবা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ইয়াবাসহ আনসার সদস্য আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ইয়াবাসহ মো. আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করেছে র‌্যাব।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আনসারদের কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘র‌্যাব সদস্যরা ৯টি ইয়াবাসহ আসাদকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা মেডিকেলে ২৫৯ জন আনসার সদস্য পালা বদল করে দায়িত্ব পালন করেন। ইয়াবা উদ্ধারের বিষয়ে ঢাকা মেডিকেল আনসারের কমান্ডার কোনো কথা বলতে রাজি হননি।

The post ইয়াবাসহ আনসার সদস্য আটক appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.