আবহাওয়া – ব্রেকিংবিডিনিউজ২৪

৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে
আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ভারতের মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।

The post ৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা
বাতাস নেই, গাছের পাতাও খুব একটা নড়ছে না। আকাশে অল্পস্বল্প মেঘ ভেসে বেড়াচ্ছে, মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে সূর্যের তেজ। শরীর থেকে গড়িয়ে পড়ছে টপটপ করে ঘাম। জ্যৈষ্ঠ মাসে বিদায়লগ্নে এখন পড়েছে ভ্যাপসা গরম। এরই মাঝে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা জানান, সাগর উত্তপ্ত হলে লঘুচাপের সৃষ্টি হয়। যখন লঘুচাপ থাকে তখন উপকূল ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরম হয়। এই লঘুচাপ যখন উপকূলের দিকে এগিয়ে যায় তখন এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও দেখা দেয় । মে মাসের শেষ দিকেও এমন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে। সেটা পরে নিম্নচাপে পরিণত হয়। এ কারণে সে সময় ভ্যাপসা গরম ছিল। তবে ওই নিম্নচাপ বাংলাদেশ উপকূলে না এসে মিয়ানমারের ওপর দিয়ে চলে যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, এবারের লঘুচাপ উপকূল পেরিয়ে যাওয়ার সময় এর প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল ও এর আশপাশের এলাকায় বেশি বৃষ্টি হবে। এরপর মৌসুমি বায়ুর যখন সারা দেশে বিস্তার ঘটবে, তখন রংপুরসহ উত্তরাঞ্চলেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া মৃদু দাবদাহও কেটে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ শনিবার সকালে সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটা আরও ঘনীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে বিজলি চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপপাড়ায় ৫৬ মিলিমিটার। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ

The post বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.