আওয়ামী লীগ – ব্রেকিংবিডিনিউজ২৪

সুন্দরী রোজেনা— আওয়ামী লীগ বোঝে না!
সুন্দরী রোজেনার সঙ্গে আমার কোনোকালে সাক্ষাৎ হয়নি। তবে তাকে আমি বেশ ভালো করেই চিনি। তার অপরূপ লাবণ্য ও দেহসৌষ্ঠব সম্পর্কে আমি যা জেনেছি তাতে মাঝেমধ্যে তার চিন্তা যে আমাকে তাড়িত করে না এ কথা দিব্যি করে বলার মতো দেবত্ব আমি আজও অর্জন করতে পারিনি। রোজেনা সম্পর্কে আমি যা কিছু জানি তার শতভাগ কৃতিত্ব কবি আল মাহমুদের। তিনি তার অমর কবিতা অবুঝের সমীকরণে রোজেনা সম্পর্কে মাত্র তিনটি লাইন লিখেছেন। কবি বলেছেন, ‘ও পাড়ার সুন্দরী রোজেনা, সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না।’ সুন্দরী রোজেনা এবং তার অঙ্গে সৌন্দর্যের ঢেউগুলোর সঙ্গে কবিতার কী সম্পর্ক থাকতে পারে সেই চিন্তা যেমন আমাকে তাড়িত করে তেমন রোজেনার চেয়েও বহুগুণে সৌন্দর্যমণ্ডিত ও আকর্ষণীয় হওয়ার পরও আওয়ামী লীগ আসলে কতটুকু কবিতা বোঝে তাও আমাকে কম ভাবায় না। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে রোজেনার সৌন্দর্য, অঙ্গসমূহের ঢেউ ও কবিতা সম্পর্কে দু-চারটি কথা বলা অবশ্যক।

রোজেনার স্বাভাবিক সৌন্দর্য যা তার সুন্দরী বিশেষণের মধ্যে ফুটে উঠেছে তা সব নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে বনের পশুপাখিকে পর্যন্ত আকর্ষণ করে। রূপলাবণ্য একটি নিষ্পাপ বিষয় যার সঙ্গে প্রায়ই কামনা-বাসনা, লোভ-স্বার্থ ইত্যাদির সংযোগ থাকে না। যে কোনো রূপসী বা রূপবান— সে হোক নদী কিংবা বনবনানী-পাহাড়-সমুদ্র-মরুভূমি অথবা প্রাণিকুলের অন্য কোনো সদস্য তা আপনপরনির্বিশেষে সবাইকে সাধারণভাবে আকর্ষণ করবেই। অন্যদিকে সাধারণ সৌন্দর্যের বাইরে যদি কোনো বিশেষ আকর্ষণ যা মানুষ বা পশুকে প্রলুব্ধ করতে পারে তা যদি কোনো জীবের মধ্যে থাকে তবে অবশ্যই সেই জীবকে কবিতা বুঝতে হবে। মানুষের ধনসম্পত্তি, পদ-পদবির মতো যুবতী নারীর শরীরের ঢেউ খেলানো যৌন আবেদন লোভী মানুষকে মুহূর্তের মধ্যে দুর্বৃৃত্ত বানিয়ে ফেলে। তারা লালসাগ্রস্ত হয়ে উন্মাদের মতো সুন্দরী রোজেনার ঢেউ খেলানো শরীরের ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে তার চেয়েও ভয়ঙ্করভাবে পঙ্গপালের মতো হুমড়ি খেয়ে পড়ে অর্থ-বিত্ত-ক্ষমতা ও নাম-যশের ওপর।

মানুষের মধ্যে লুক্কায়িত দানবের দুর্বৃত্তপনা ও তাণ্ডব থেকে বাঁচার জন্য কবিতার জ্ঞানের অপরিহার্যতা বোঝানোর জন্যই কবি আল মাহমুদ তার অবুঝের সমীকরণ কবিতায় রোজেনার প্রসঙ্গ এনেছেন। আমরা কবিতা বলতে সাধারণত সেসব চিন্তা-চেতনা ও কল্পনাকে বুঝি যা জীবনকে ছন্দময় গতি এনে দেয়। কিন্তু রোজেনার জন্য যে কবিতার কথা বলা হয়েছে তার অর্থ আরও ব্যাপক। এ কবিতার অর্থ মাত্রাজ্ঞান, ভালোমন্দ বিচার-বিশ্লেষণ করে ভালোটি গ্রহণ ও মন্দকে বিসর্জন করার দুরন্ত সাহসকে বোঝানো হয়েছে। স্থান-কাল-পাত্র বিবেচনা করে নিজের সতীত্ব রক্ষার পাশাপাশি জীবনকে চমৎকারভাবে উপভোগ করার কৌশলও কবিতার অন্তর্ভুক্ত। রোজেনার রূপলাবণ্য ও যৌন আবেদন সম্পর্কে একটি প্রচলিত উদাহরণ দিলেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। সুন্দরী রোজেনা নামক যৌন আবেদনময়ী যুবতীটি যে সমাজে বাস করেন সেখানকার সব পুরুষ তার সৌন্দর্য দ্বারা আবিষ্ট হবেন। কেউ কেউ প্রেম নিবেদন করার জন্য এগিয়ে আসবেন, কেউ বা বিয়ে করতে চাইবেন।

উপরোক্ত দুই শ্রেণির পুরুষ ছাড়াও একশ্রেণির পুরুষ তাকে কেন্দ্র করে পরকীয়া, লুচ্চামি, নষ্টামি ইত্যাদি করার জন্য লালসাগ্রস্ত হয়ে বিনিদ্র রজনী কাটাবেন। তুলনামূলক ভীরু ও কাপুরুষ প্রকৃতির এই ধরনের লোককে আপনি ছিঁচকে চোর, বাটপাড়, দালাল প্রভৃতি চরিত্রের মানুষের সঙ্গে তুলনা করতে পারেন। অন্যদিকে ডাকাত, সন্ত্রাসী, লুটেরা ও রাহাজানি করার মানসিকতাসম্পন্ন একশ্রেণির মানুষ রয়েছে যারা রোজেনাকে অপহরণ ও সম্ভ্রমহানির ফন্দি-ফিকিরে ব্যস্ত থাকবে। এ ছাড়া চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, পতিতাপল্লী পরিচালনা, জুয়া ও নারী পাচারের মতো অপরাধী মানসিকতাসম্পন্ন লোকেরা রোজেনাকে ছিনিয়ে নিয়ে দেশে বা বিদেশে বিক্রি করে অর্থ রোজগারের ধান্ধা করবে। কাজেই এসব পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য রোজেনাকে নিজের সৌন্দর্য ও যৌন আবেদন সম্পর্কে একদিকে যেমন সচেতন হতে হবে এবং এর ইতিবাচক ও নেতিবাচক ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে নিরাপদ থাকার জন্য কৌশল জানতে হবে।

ধরুন আমাদের আলোচ্য রোজেনা অত্যন্ত উদারভাবে তার সব প্রেমিকের আহ্বানে সাড়া দিয়ে নিজেকে উজাড় করে দিলেন। সে ক্ষেত্রে সমাজ তাকে পতিতা বা চরিত্রহীনা আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে। অন্যদিকে, তিনি যদি সব প্রেমপ্রত্যাশীকে নির্বিচারে অপমান করেন তাহলেও তিনি একসময় বিপদগ্রস্ত হয়ে পড়বেন। তার প্রতি যারা লোভাতুর, কামাসক্ত এবং তাকে বিক্রি করে যারা টাকা রোজগারের ধান্ধা করেন তাদের সম্পর্কে তিনি যদি উদাসীন থাকেন তবে তার জীবনের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কাজেই এসব অবস্থা থেকে নিজের জীবন, মানসম্মান ও মর্যাদা রক্ষার জন্য তাকে কবিতার মতো ছন্দময় কৌশল রপ্ত করতে হবে। কবিতার মধ্যে যেমন সুদূরপ্রসারী চিন্তা, চেতনা ও স্বপ্নের কথামালা লুক্কায়িত থাকে তেমন রোজেনাকেও নিজের রূপ-যৌবন রক্ষার জন্য সুদূর-প্রসারী চিন্তা, কর্ম ও কথামালা সাজাতে হবে। নিজের সঠিক প্রেমিক বা জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য তাকে একাধারে রুচিশীলা অন্যদিকে বুদ্ধিমতী হতে হবে; অন্যথায় তার রূপ-যৌবন মানুষরূপী পশুদের দ্বারা লাঞ্ছিত ও লুণ্ঠিত হবে। আলোচনার এ পর্যায়ে আমরা অবুঝ রোজেনার কবিতা না বোঝার বিপদ-বিপত্তির প্রসঙ্গ বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগ কি কবিতা বোঝে নাকি বোঝে না তা বলার আগে রোজেনার সৌন্দর্য এবং শরীরের ঢেউয়ের সঙ্গে বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী দলটির কী কী অন্ত্যমিল আছে তা নিয়ে কিঞ্চিৎ ব্যাখ্যা প্রদানের চেষ্টা করব। আমার মতো রাজনীতিপাগল বাঙালির কাছে আওয়ামী লীগের আকর্ষণ রোজেনার চেয়ে কোনো অংশে কম নয়। যারা দলটি করেন অথবা করেন না তারা সবাই এ দল সম্পর্কে যথেষ্ট কৌতূহল অনুভব করেন। দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও নান্দনিক কর্মকাণ্ড রাজনীতির মাঠে কবিতার মতো বহু শত ছন্দ-রূপ-রস ও সৌরভ সৃষ্টি করেছে। দলের গঠনশৈলী, নীতি-আদর্শ, ত্যাগী নেতা-কর্মী এবং টিকে থাকার ক্ষমতার কারণে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে জৌলুস সৃষ্টি হয়েছে তা দলমতনির্বিশেষে সবাইকে এমনভাবে আকর্ষণ করেছে যা সুন্দরী রোজেনার নিষ্পাপ সৌন্দর্যকেও হার মানিয়েছে।

রোজেনার শরীরে যৌবনের যে ঢেউ সৃষ্টি হয়েছে তেমনি গত ১০ বছরের বিরতিহীন রাষ্ট্রক্ষমতা পরিচালনার সুযোগের কারণে আওয়ামী লীগের শরীরেও সুযোগ-সুবিধা, ভাগ্যোন্নয়ন ইত্যাদির ঢেউ খেলে যাচ্ছে। আওয়ামী লীগকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্রীয় ক্ষমতা, পদ-পদবি ইত্যাদি লাভের সুযোগ যেমন সৃষ্টি হয়েছে তেমন দলের ছত্রচ্ছায়ায় লুটপাট, ঘুষ, দুর্নীতি, দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, মারামারি, জুলুম, অত্যাচার ইত্যাদি অপকর্ম করার জন্য রোজেনার যৌবনলোভী অমানুষদের মতো লুটেরা, ধর্ষণকারী, চোরাকারবারি, নারী পাচারকারী, চোর-ডাকাত ইত্যাদি লোক একেবারে হায়েনার মতো যেমন হুমড়ি খেয়ে পড়েছে তেমন শকুনের মতো দূর আকাশে লোভাতুর চোখ, ধারালো ঠোঁট ও ভয়ঙ্কর নখ নিয়ে অনবরত টহলও দিয়ে যাচ্ছে। এদের হাত থেকে পরিত্রাণের জন্য আওয়ামী লীগ কী কী কবিতা কীভাবে ও কতটুকু রপ্ত করেছে তা অনুধাবনের জন্য রাজনীতির কিছু সমীকরণ নিয়ে আলোচনা করা অবশ্যক।

আমরা কমবেশি সবাই এ কথা জানি যে, কথার জবাব কথা দিয়ে দিতে হয়। কলমের জবাব কলম দিয়ে ও তলোয়ারের জবাব তলোয়ার দিয়ে। কেউ যদি গান গেয়ে রাজনীতির মঞ্চ কাঁপায় তবে তার প্রতিপক্ষকেও অনুরূপ সংগীত রচনা করতে হবে। অনুরূপভাবে নৃত্যের বদলে নৃত্য, মারের বদলে মার ও প্রেমের বিনিময়ে প্রেম। অভদ্রের সঙ্গে ভদ্রতা যেমন একটি ঝুঁকিপূর্ণ কর্ম তেমন অকৃতজ্ঞকে দান-খয়রাত করা অনুৎপাদনশীল অর্থনৈতিক কর্ম বলে বিবেচিত। অপরাধীর সঙ্গে উদারতা, কৃপণের সঙ্গে লেনদেন, চরিত্রহীনের সঙ্গে ঘনিষ্ঠতা ও ভণ্ডকে বিশ্বাস করা আত্মহত্যার চেয়েও ভয়াবহ। নির্বোধকে উপদেশ প্রদান, অহংকারীকে দায়িত্বে নিয়োগ, চতুর ও ঠগবাজকে কাছে স্থান দেওয়ার কারণে মানবজীবনে ভয়াবহ বিপদ ও বিপত্তি ঘটে যায়। অযোগ্য, বদরাগী, চাটুকার ও অসৎ ব্যবসায়ীর পরামর্শ মানুষকে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। একজন সাধারণ মানুষ, কিংবা পরিবারের ক্ষেত্রে এসব সমীকরণের ব্যত্যয় ঘটলে যে ভয়াবহ পরিণতি ঘটে তার চেয়েও বহুগুণ ভয়ঙ্কর পরিণতি ঘটে ক্ষমতার রাজনীতির ক্ষেত্রে।

আওয়ামী লীগের অতীতকালে উল্লিখিত সমীকরণগুলোর বিপরীত কর্ম করার কারণে কত বড় সর্বনাশ হয়েছিল তার কয়েকটি উদাহরণ দিলেই সম্মানিত পাঠক দলটির বাস্তব অবস্থা বুঝতে পারবেন। স্বাধীনতার পর পর ইতালির নামকরা একজন মহিলা সাংবাদিক ঢাকায় এসেছিলেন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে তিনি স্বদেশে ফিরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে নিবন্ধ প্রকাশ করেন তা পশ্চিমা মিডিয়াগুলোয় রীতিমতো ঝড় তোলে। আওয়ামী লীগ আজ অবধি সেই দায় মেটাতে পারেনি। একইভাবে একজন আহমদ ছফা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর পরিবারের যে সর্বনাশ করেছেন তার কলমের মাধ্যমে তা ১০০ জাসদ বা ১ হাজার খন্দকার মোশতাক পারেননি। আহমদ ছফা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কলম ধরেছিলেন তখন কবিতার জ্ঞানশূন্য রাগ চণ্ডাল আওয়ামী নেতৃবৃন্দ তার বিরুদ্ধে কোদাল থেরাপি প্রয়োগ করেছিলেন। ফলে আহমদ ছফা তার সর্বোচ্চ মেধা প্রয়োগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব সুখপাঠ্য বিভ্রান্তিকর নিবন্ধ লিখেছিলেন তা আজ অবধি মানুষকে বিভ্রান্ত করে চলেছে।

আওয়ামী লীগের অতীতকালে বেশি ভুল হয়েছিল নাকি বর্তমানকালে— তা নিয়ে তার প্রতিপক্ষ কাব্য রচনায় যতটা না ব্যস্ত তার সঙ্গে পাল্লা দিয়ে অলসতা প্রদর্শন করে যাচ্ছেন বর্তমান নেতৃত্ব। সরকারবিরোধীদের শত সহস্র রকমারি, দক্ষ, আকর্ষণীয় বক্তার বিশ্বাসযোগ্য করে উপস্থাপিত অভিযোগসমূহের গ্রহণযোগ্য জবাব দেওয়ার মতো জনপ্রিয় ও গ্রহণযোগ্য বক্তা আওয়ামী লীগ এখন পর্যন্ত নিয়োগ দেয়নি। অথবা তারা এর প্রয়োজনীয়তা অনুভব করেনি। অথচ তারা একবারও ভেবে দেখে না যে, অতীতকালের মিথ্যা অভিযোগ যথা মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ, বাংলাদেশ ব্যাংক লুট ইত্যাদির মতো বর্তমানকালের বাংলাদেশ ব্যাংকের সোনা লুট, রিজার্ভ লুট, সোনালী ব্যাংকের ভল্টে রক্ষিত দরিয়া ই নুর নামক হীরা লাপাত্তা, কয়লা লুট, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট ইত্যাদি গুজব কত্তোবড় গজব আকারে আগামী দিনগুলোয় তাদের পাকড়াও করবে!

সরকারবিরোধীদের লেখনীর জবাব দেওয়ার মতো শক্তিশালী কলম আওয়ামী লীগের কয়টি আছে তা খুঁজে দেখতে হবে। কিছু লেখক কিছু লেখেন বটে তবে তা কতজন পড়েন তা যেমন লাখ টাকার প্রশ্ন তেমন লেখনীসমূহের মধ্যে কীসব সারবস্তু থাকে তা খুঁজে বের করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। কিছু বক্তা রয়েছেন যাদের দেখলে মানুষের মনে বিরক্তির উদ্রেক হয় এবং যারা কথা বললে জনমত সটাং করে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা হয়ে যায়। অথচ আওয়ামী লীগ গত ১০ বছরে কত মানুষকে লাল গালিচা সংবর্ধনা দিল, জাতীয় অধ্যাপক, অধ্যাপক ইমেরিটাস ইত্যাদি বানাল, কত মানুষকে একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার ইত্যাদি প্রদান করল কিন্তু তারা দলটির পক্ষে এযাবৎকালে দুই কলম লিখলেনও না এবং একটি কথা মুখ ফুটে বললেনও না। অস্ত্রের চেয়ে শত সহস্র গুণ শক্তিশালী কলম এবং যে কোনো বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী মানুষের কণ্ঠের বিধ্বংসী ক্ষমতা রুখে দেওয়ার চিরন্তন পদ্ধতি প্রয়োগ না করে শক্তি প্রয়োগ এবং ভয় প্রদর্শন যে কতটা দুর্বল ও অকার্যকর তা কি আওয়ামী লীগ বোঝে, নাকি বোঝে না?

ক্ষমতাকেন্দ্রিক দুর্বৃত্তপনা, ক্ষমতার স্বাদ লেহনকারী চাটার দল, সুসময়ের মধুমক্ষিকা, ক্ষমতার দালাল, লুটেরা, চোর-বাটপাড়, ডাকাত, ক্ষমতালোভী মীরজাফর, জগেশঠ ইয়ার লতিফ, বিশ্বাসঘাতক ও নিষ্ঠুর হত্যাকারী ব্রুটাস, মোহাম্মদী বেগরূপী জল্লাদদের কাছ থেকে দূরে থাকা অথবা তাদের চক্রান্ত থেকে বেঁচে থাকার কাব্যিক ছন্দ আওয়ামী লীগ কতটা রপ্ত করতে পেরেছে তা দলটির নিরীহ নেতা-কর্মীরা আজও টেরও পাননি। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের ক্ষমতা লাভের সম্ভাবনা সামনে রেখে সাধুবেশে শয়তানরা যেভাবে উল্লাসনৃত্য শুরু করেছে তাতে চিরাচরিত রাজনীতির কবিতার ছন্দপতন ঘটাবে এবং আগামী দিনগুলোয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে আওয়ামী লীগ করা দুরূহ হয়ে পড়বে। ত্যাগী নেতা-কর্মী, নিঃস্বার্থ সমর্থক ও শুভানুধ্যায়ীদের হয়তো নব্য আওয়ামী লীগার, লুটেরা হাইব্রিড, দুর্বৃত্ত কাউয়া এবং ডাকাত ফার্মের মুরগিদের তোয়াজ-তদবির করে অথবা তাদের সুপারিশ, দয়া-করুণা ও অনুকম্পা নিয়ে দল করতে হবে। শীর্ষ নেতৃত্ব যদি যথাসময়ে এবং যথানিয়মে তার কাব্যপ্রতিভা প্রয়োগ করে রাজনীতির কবিতার অমৃতাক্ষর ছন্দের ঝঙ্কারে আওয়ামী লীগের সারা অঙ্গের ঢেউলোভীদের সামাল দিতে পারেন তবেই রক্ষা!

লেখক : সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট।

The post সুন্দরী রোজেনা— আওয়ামী লীগ বোঝে না! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

‘ভোটারশূন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ’
রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটারশূন্য নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পুলিশ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, তিন সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের মেয়র ও কয়েকজন সংসদ সদস্য ব্যাপকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা মার্কার পক্ষে প্রচারাভিযান চালাচ্ছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিজেই আচরণবিধি লঙ্ঘন করছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে গ্রেফতার, গণগ্রেফতার, হয়রানি, নির্বাচনী প্রচারণায় বাধাসহ নানা বিষয়ে কমিশনের অভিযোগের পাহাড় জমা হলেও বুধবার ইসি সচিব বলেছেন-সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। তার এই বক্তব্য পক্ষপাতমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় বলে আখ্যা দেন রিজভী।

The post ‘ভোটারশূন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন। বর্তমান সংসদে জাতীয় পার্টির সরাসরি ৩৪ জন সদস্য রয়েছেন। মহাজোটের শরিক হিসেবে এরশাদ এই ৩৪ জনের সঙ্গে আরও ৩৬ জন মিলিয়ে ৭০টি আসন আওয়ামী লীগের কাছে চান। যদিও ১০০টি আসনের কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষমতায় এলে সরকারে জাপার ১০ থেকে ১২ জনকে মন্ত্রী করারও প্রস্তাব রয়েছে। যে ৭০ জনকে এরশাদ মহাজোটের প্রার্থী চান তার মধ্যে বর্তমান সংসদের জাপার ৩৪ এমপি। বাকি ৬৬ জনের নাম ২৬৬ আসন থেকে চূড়ান্ত করবেন এইচ এম এরশাদ।  ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। বিএনপি নির্বাচনে এলে জাপাকে মহাজোটে রেখে না এলে বিরোধী দলে দিয়ে এই ছাড় দেওয়ার কৌশল নিয়ে আলোচনা রয়েছে।

বর্তমান সংসদে জাপার ৩৪ জন সংসদ সদস্য হলেন রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ, নীলফামারী-৪ শওকত চৌধুরী, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, কুড়িগ্রাম-১ একে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ একেএম মাইদুল ইসলাম। সম্প্রতি তিনি মারা যাওয়ায় এই আসনের উপনির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ নুরুল ইসলাম ওমর, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, বগুড়া-৭ অ্যাডভোকেট আলতাফ আলী, জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিং-৫ সালাউদ্দিন মুক্তি, ময়মনসিংহ-৭ এম এ হান্নান, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, ঢাকা-১ সালমা ইসলাম, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ নাসিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মিসবাহ্, সিলেট-২ ইয়াহ্ইয়া চৌধুরী, সিলেট-৫ সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ মুনিম চৌধুরী বাবু, বি-বাড়িয়া-২ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, কুমিল্লা-২ আমির হোসেন, কুমিল্লা-৮ নূরুল ইসলাম মিলন, লক্ষ্মীপুর-২ মো. নোমান, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কক্সবাজার-১ হাজী মো. ইলিয়াস।

জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ, এ ছাড়াও দলের সংসদ সদস্য ঢাকা-১ আসনে অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা-৪ আসনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে ঢাকা মহানগরে এই চারটি আসন ছাড়াও আরও তিনটি আসন চাইবেন এরশাদ।

নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তালিকা অনুযায়ী জাতীয় পার্টিসহ সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে ঢাকা-২ আসনে শামিম আহমেদ ও মো. শাহজাহান, ঢাকা-৩ ফারুক আহমেদ, ঢাকা-৫ মীর আবদুস সবুর আসুদ,  ঢাকা-৭ হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ঢাকা-৮ সাহিদুর রহমান টেপা ও জহিরুল আলম রুবেল, ঢাকা-৯ দেলোয়ার হোসেন খান ও ইসলামী ফ্রন্টের মো. আবদুল হাকিম, ঢাকা-১০ মো. হেলাল উদ্দীন, ঢাকা-১১ এস এম ফয়সল চিশতী, ঢাকা-১২ দেওয়ান আলী, ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ সুলতান আহমেদ সেলিম ও আমান হোসেন আমানত, ঢাকা-১৮ মাসুদ পারভেজ সোহেল রানা, মো. জাকির হোসেন মৃধা, ঢাকা-১৯ মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদ, ঢাকা-২০ খান মুহম্মদ ইসরাফিল খোকনের নাম  প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে।

এদিকে বৃহত্তর ঢাকা জেলার মধ্যে গাজীপুর-১  আসনে খন্দকার আবদুস ছালাম, গাজীপুর-২ এন এন নেওয়াজ উদ্দিন ও জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আজহারুল ইসলাম সরকার ও মোতাহার হোসেন মানিক, গাজীপুর-৪ আজম খান ও মো. আরিফুর রহমান খান এবং গাজীপুর-৫ জয়নাল আবেদীন ও  মোশাররফ হোসেন।

টাঙ্গাইল-১ মো. মঞ্জু, টাঙ্গাইল-২ মো. শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ অ্যাডভোকেট সুয়েত আলী, টাঙ্গাইল-৪ মোস্তাক আহম্মেদ, টাঙ্গাইল-৫ আবুল কাশেম ও মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ এমদাদ হোসেন, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু এবং টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী।

নারায়ণগঞ্জ-২ আলমগীর শিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান,  মানিকগঞ্জ-১ সুলতান মাহমুদ ও আলী কসর, মানিকগঞ্জ-২ সৈয়দ আবদুল মান্নান ও মিজানুর রহমান মিরু এবং মানিকগঞ্জ-৩ ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। রাজবাড়ী-১ অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং রাজবাড়ী-২ মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও শরীফ মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী।

ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান ও মো. কামরুজ্জামান, ফরিদপুর ২ মিয়া আলমগীর ও গাজী ফরিদুর রহমান শিপন, ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া ও হাসিনা এমরান চৌধুরী এবং ফরিদপুর-৪ হাজী আনোয়ার হোসেন ও আবুল হোসেন মাজদার। গোপালগঞ্জ-১ আবদুল মান্নান শেখ মুন্নু, গোপালগঞ্জ-২ শেখ আলমগীর হোসেন ও কাজী শাহীন এবং গোপালগঞ্জ-৩ রঞ্জন। মাদারীপুর-১ জহিরুল ইসলাম ঝন্টু, মাদারীপুর-২ জাকারিয়া অপু ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্বপন এবং মাদারীপুর-৩ এম এ খালেক। শরীয়তপুর-১ অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর-২ শারমীন পারভীন লিজা ও সুলতান সরদার এবং শরীয়তপুর-৩ ম ম ওয়াসীম ও এম এ হান্নান।

নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসেন ও জয়নাল আবেদিন, নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ সালাউদ্দিন খোকা মোল্যা এবং নারায়ণগঞ্জ-৫ বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান ও আলহাজ জয়নাল আবেদীন।

নরসিংদী-১ শফিকুল ইসলাম শফিক, নরসিংদী-২ আজম খান ও আবু সাঈদ স্বপন, নরসিংদী-৩ অ্যাডভোকেট রেজাউল করিম বাসেদ ও আলমগীর কবির, নরসিংদী-৪ মো. নেওয়াজ আলী ভূইয়া এবং নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার ছাত্তার। মুন্সীগঞ্জ-১ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ-২ নোমান মিয়া ও কুতুব উদ্দিন আহম্মেদ এবং মুন্সীগঞ্জ-৩ আলহাজ আবদুল বাতেন। কিশোরগঞ্জ-১ ডা. এস এম মোস্তাক খান পাঠান, আবদুল গনি, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণু ও মোস্তাইন বিল্লাহ, কিশোরগঞ্জ-২ সৈয়দ সাদরুল্লাহ মাজু, আবু সাঈদ মো. খুররম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সৈকত, কিশোরগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ শেখ মো. আবু ওয়াহাব ও কাজী আফতাব এবং কিশোরগঞ্জ-৫ মো. হোসেন উদ্দিন হীরা,  কিশোরগঞ্জ-৬ আলহাজ আবু বক্কর সিদ্দিক ও এন কে সোহেল।

জামালপুর-১ আবদুস সাত্তার, জামালপুর-২ মাহবুব আলম, জামালপুর-৪ মোহাম্মদ মামুনুর রশিদ ও মোখলেসুর রহমান বস্তু।

চট্টগ্রাম বিভাগের মধ্যে  চট্টগ্রাম-২ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়বেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান,  চট্টগ্রাম-৪ দিদারুল কবির দিদার, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ কাজী মুজিবুর রহমান, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু,  চট্টগ্রাম-১২ জাতীয় পার্টির নুরুচ্ছাফা সরকার ও ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, চট্টগ্রাম-১৩ জাপার আবদুর রব চৌধুরী টিপু, হারুনুর রশিদ ও ইসলামী ফ্রন্টের এম এ মতিন, চট্টগ্রাম-১৪ আবদুল গফুর চৌধুরী ও ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ, চট্টগ্রাম-১৫ ইউসুফ চৌধুরী, মো. সালেম ও মো. ইউসুফ, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ আসনে মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার-২ মো. মুহিবউল্লাহ ও পার্বত্য খাগড়াছড়ি আসনে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ।

চাঁদপুর-১ ডা. শহিদুল ইসলাম, চাঁদপুর-২ ইমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ অ্যাডভোকেট মহসিন খান, চাঁদপুর-৪ মনিরুল ইসলাম মিলন, চাঁদপুর-৫ কামরুজ্জামান কাজল ও খোরশেদ আলম খুশু, লক্ষ্মীপুর- ১  বেলাল হোসেন, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান  লক্ষ্মীপুর-৩ এম আর মাসুদ, লক্ষ্মীপুর-৪ মো. সিহাবউদ্দীন, কুমিল্লা-১ মাখন সরকার, সৈয়দ ইফতেখার আহসান ও সুলতান জিসান উদ্দীন জিপু, কুমিল্লা-২ মোহাম্মদ আমির হোসেন, কুমিল্লা-৩ নাজমা আক্তার, কুমিল্লা-৪ ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৫ তাজুল ইসলাম, কুমিল্লা-৭ লুত্ফর রেজা খোকন, কুমিল্লা- ৮ নুরুল ইসলাম মিলন,  কুমিল্লা-৯ এটিএম আলমগীর ও ড. গোলাম মোস্তফা, কুমিল্লা-১১ এইচ এন শফিকুর রহমান, ফেনী-১ নাজমা আক্তার, ফেনী-২ ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ফেনী-৩ রিন্টু আনোয়ার। ব্রাহ্মণবাড়িয়া-১ রেদোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ তারেক আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী মামুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাডভোকেট আমজাদ হোসেন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল-১ আসনে এস এম  রহমান পারভেজ, বরিশাল-২ নাসির উদ্দিন নাসিম, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী ও ইসহাক ভূইয়া, বরিশাল-৫ কে এম মুর্তজা আবেদীন, বরিশাল-৬ আসনের নাসরিন জাহান রত্না, পটুয়াখালী-১ আসনে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরগুনা-১ বিএনএ জোটের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও শাহজাহান মনসুর, বরগুনা-২ খলিলুর রহমান, ভোলা-১ নজিব আহমেদ, ভোলা-৩ মিজানুর রহমান, ভোলা-৪ নুরুন্নবী শাওন।

ময়মনসিংহ বিভাগের মধ্যে, ময়মনসিংহ-১ আসনে অ্যাডভোকেট সোহরাব হোসেন, ময়মনসিংহ-২ মো. মণ্ডল, ময়মনসিংহ-৩ এম এ জামাল, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন মুক্তি, ময়মনসিংহ-৬ ডা. কে আর ইসলাম, ময়মনসিংহ-৭ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, ময়মনসিংহ-৯ মো. তালহা, ময়মনসিংহ-১০ মজিবুর রহমান, ময়মনসিংহ-১১ হাফিজ মাস্টার ও খাইয়ুম। জামালপুর-৪ আসনে মামুনুর রশিদ।

রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী-১ শফিক বিশ্বাস, রাজশাহী-২ সাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী-৪ আবু তালেব, রাজশাহী-৫ মাসুদুজ্জামান মাসুদ, রাজশাহী-৬ অ্যাডভোকেট ইকবাল হোসেন, বগুড়া-১ জি এম বাবু মণ্ডল, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ হাজী বাচ্চু, বগুড়া-৫ শাহজাহান তালুকদার, বগুড়া- ৬ মো. নুরুল ইসলাম ওমর,  বগুড়া-৭  মুহম্মদ আলতাফ আলী। জয়পুরহাট-১ আসম মুক্তদির তিতাস,  জয়পুরহাট-২ আবুল কাশেম রিপন, চাঁপাইনবাবগঞ্জ-১ আলাউদ্দিন টিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আরিফ আলী বাবু, চাঁপাইনবাবগঞ্জ-৩ অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা, নাটোর-১ আবু তালহা ও সোহেল রানা, নাটোর-২ মুজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ ইঞ্জিনিয়ার আনিসুল হক, নাটোর-৪ আবুল কাশেম সরকার।

খুলনা বিভাগের মধ্যে খুলনা-১ সুনীল শুভ রায়, খুলনা-২ বিএনএ জোটের শেখ মোস্তাফিজুর রহমান, খুলনা-৩ বিএনএ জোটের শেখ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট-১ লিয়াকত হোসেন চাকলাদার, বাগেরহাট-৩ সেকেন্দার আলী মনি, কুষ্টিয়া-১ আসনে শাহরিয়া জামিল জুয়েল, কুষ্টিয়া-২ ডা. সুজাউদ্দিন, কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু, কুষ্টিয়া-৪ সুমন আশরাফ, নড়াইল-১ মিল্টন মোল্লা, নড়াইল-২ অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, মেহেরপুর-১ আবদুল হামিদ, মেহেরপুর-২ সেলিম উদ্দিন। চুয়াডাঙ্গা-অ্যাডভোকেট সোহরাব, চুয়াডাঙ্গা-২ দুলু মল্লিক।

সিলেট বিভাগের মধ্যে সিলেট-১ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ, সিলেট-২ ইয়াহ্ইয়া চৌধুরী, সিলট-৩ অ্যাডভোকেট  কাইয়ুম ও ওসমান আলী, সিলেট-৪ তাজ রহমান, সিলেট-৫ সেলিম উদ্দিন ও সাব্বির আহমেদ, সিলেট-৬ তাজ রহমান ও সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১  মনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ শংকর পাল, হবিগঞ্জ-৩ আতিকুর রহমান আতিক, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ-৫ জাহাঙ্গীর আলম ও কনা মিয়া।

রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়-১ আবু সালেক, ঠাকুরগাঁও-১, রেজাউর রাজি স্বপন চৌধুরী। ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দীন, দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম, দিনাজপুর-২ ড. জীবন চৌধুরী, দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৪ আলহাজ সেকেন্দার আলী, দিনাজপুর-৫ অ্যাডভোকেট নূরুল ইসলাম, দিনাজপুর-৬ আলহাজ মো. দেলওয়ার হোসেন, নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, সাজ্জাদ পারভেজ ও মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল,  নীলফামারী-৪, মো. শওকত চৌধুরী ও আদেলুর রহমান আদেল, লালমনিরহাট-১ মেজর (অব.) খালেদ আখতার, লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মো. মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ আনিসুল ইসলাম মণ্ডল ও অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, রংপুর-৪, সিরাজুল ইসলাম ভরসা ও মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর-৬ নূরে আলম যাদু। কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজ্জুর রহমান, কুড়িগ্রাম-২ তাজুল ইসলাম চৌধুরী,  কুড়িগ্রাম-৩ আক্কাস আলী ও আবু তাহের খায়রুল হক, কুড়িগ্রাম-৪ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ আলী ও সাবেক সচিব আশরাফ উদ দৌলা, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, গাইবান্ধা-৪ কাজী মশিউর রহমান  ও আতাউর রহমান বেলাল, গাইবান্ধা-৫ আতাউর রহমান আতা ও এএইচএম গোলাম শহীদ রঞ্জু জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে হুসেইন মুহম্মদ এরশাদ। সামগ্রিক প্রসঙ্গে জানতে চাইলে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ইতিমধ্যে আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগনাল দিয়ে এলাকায় কাজ করতে বলেছি। তবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। নির্বাচনের আগে হয়তো আরও হেভিওয়েট প্রার্থী আমাদের দলে যোগদান করবেন, অপেক্ষা করুন নতুন কোনো চমকের।

The post আওয়ামী লীগের কাছে যে ৭০ আসন চান এরশাদ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা গাজীপুরে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দলটি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের নেওয়া কৌশলকে ব্যবহার করে জয় ছিনিয়ে আনতে চায়। অন্যদিকে বিএনপি চায়, খুলনায় সরকারি দলের কৌশলের কাছে পরাজিত হওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসতে।

গাজীপুর নির্বাচনের বাকি আর দুই দিন। এরই মধ্যে বিএনপিসহ রাজনৈতিক মহলে আলোচনা চলছে সরকারি দলের কৌশল নিয়ে। অনেকেই বলছেন খুলনা সিটি নির্বাচনে নেওয়া কৌশলকে ভিত্তি ধরে সরকারি দল গাজীপুরে ছক কষছে। এর সঙ্গে মানানসই পরিকল্পনা যোগ করে জয় ঘরে তুলতে চায় সরকারি দল।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারও অভিযোগ করেছেন, খুলনা সিটি নির্বাচনে যে কৌশল ব্যবহার করে আওয়ামী লীগ জিতেছে, গাজীপুরেও তা করার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনায় যেভাবে সুষ্ঠু ভোট হয়েছে-একইভাবে গাজীপুরেও অবাধ ভোট হবে। উন্নয়নের লক্ষ্যে ভোটাররা নৌকা প্রতীককেই বেছে নেবে।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনার মতো ষড়যন্ত্রের ভোট গাজীপুরে হতে দেওয়া হবে না।

প্রধান দুই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব যাই বলুন না কেন, ভোটারদের ভেতর উৎসাহের পাশাপাশি আশঙ্কাও কম নয়।

সরকারি দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভোটে জেতার বিষয়ে উৎসাহ থাকলেও আশঙ্কা কম নেই। ভোটের রাজনীতির নানা সমীকরণ বিশ্লেষণ চলছে নেতা-কর্মীদের মধ্যে। নীরব ভোট আর সরব ভোটের পাশাপাশি দলের বিদ্রোহী কাউন্সিলরদের তৎপরতা দলের বিজয়ে কতটা প্রভাব ফেলতে পারে সেটাও বিবেচনায় রয়েছে। কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে নীতি নির্ধারকেরা ছক কষছেন দলীয় প্রার্থীকে জেতাতে। সে কারণে ঢাকা, উত্তরা, টঙ্গী, গাজীপুরে দফায় দফায় বৈঠক করছেন নেতারা। কর্মীদের মধ্যে দূরত্ব ঘোচানো কিংবা বিরোধ মেটানোর চেষ্টা প্রতিনিয়তই চলছে। পাশাপাশি চলছে ভোটের দিনের জন্য কর্মকৌশল তৈরির কাজ।

খুলনার নির্বাচনে প্রকাশ্যে তেমন বড় ধরনের কোনো সমস্যাই দেখা যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সরকারি দলের নির্বাচনী কৌশলের কাছে হার মানতে হয়েছে বিএনপিকে। তবে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার। মাঠে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। খোদ সরকারি দলের তালুকদার আবদুল খালেক বলেন, ‘ভোটের দিন তাঁদের কর্মীরা ব্যাজ পরা ছিলেন। কিন্তু তিনি সারা দিন বিএনপির প্রতীকের ব্যাজধারী কাউকে কোনো কেন্দ্রে দেখেননি। তাঁর ভাষ্য, কোথাও কোনো ভোটারকে বাধা দেওয়া হয়নি। সবাই নীরবে ভোট দিয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘বাধা দিলে তাঁরা (বিএনপি) এত ভোট কীভাবে পেল?’

খুলনায় ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই ছিল সরকারি দলের একাধিক নির্বাচনী প্যান্ডেল। বিএনপি প্রার্থীর প্যান্ডেল খুব বেশি ছিল না। প্রত্যেক কেন্দ্রে স্থানীয় নেতাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে আসা নেতাদের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন জ্যেষ্ঠ নেতা যিনি সবার মধ্যে সমন্বয় করেছেন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা গাড়ি ও মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে চলাচল করেছেন।

গাজীপুরে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজন নেতা বলেছেন, নির্বাচন পেছানোর কারণে সরকারি দল বেশ লাভবান হয়েছে। জনসমর্থনের দিক থেকে এগিয়ে গেছে তারা। তারপরও তাদের শঙ্কা কাটেনি। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। নেতারা নানা বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। যেসব জায়গায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব আছে সেগুলো মিটমাট করে দেওয়া হচ্ছে। গাজীপুর সিটি নির্বাচন ঘোষণার পরপরই দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটি থানা এলাকায় এক একজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা প্রতিদিনই স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচার করছেন, তদারক করছেন।

খুলনা সিটি নির্বাচনে তালুকদার আবদুল খালেকের প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন সম্প্রতি গাজীপুর ঘুরে গেছেন। আজকে পর্যন্ত সেখানে আছেন তালুকদার খালেক। সেখানে তিনি খুলনা নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেছেন। গাজীপুর নির্বাচন নিয়ে তাঁর পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। ভোটের দিন ও তার আগে নির্বাচনী করণীয় নিয়ে কথা বলেছেন।

কয়েক দিন আগে গাজীপুর সিটি নির্বাচনের ৪২৫ টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৪২৫টি কমিটি করেছে যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে গঠিত এসব কমিটি প্রতিদিনই নির্বাচনী প্রচার করছে কেন্দ্রভিত্তিক। ভোটের দিনও এ কমিটি এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ কমিটির তত্ত্বাবধান করছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এর বাইরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আলাদা কমিটি হচ্ছে ভোটের দিন দায়িত্ব পালনের জন্য।

‘ভুল; শুধরে কৌশলী বিএনপি:

খুলনা সিটি নির্বাচনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে গাজীপুরে বিজয় ছিনিয়ে আনতে চায় বিএনপি। এজন্য পরিকল্পনা সাজিয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, খুলনায় ভোটের দিন কেন্দ্রগুলোতে কর্মীশূন্য থাকাটাই তাদের বড় ভুল। এ ছাড়া সেখানে কেন্দ্র এজেন্ট উপস্থিতিও নিশ্চিত করতে পারেনি তারা। কর্মীস্বল্পতা আর এজেন্টদের অনুপস্থিতির কারণে খুলনায় ভোট কেন্দ্রে সরকারি দল ‘কারচুপি’ করতে পেরেছে।

এসব বিষয় মাথায় রেখে বিএনপির পরিকল্পনা হলো, মাঠে থাকা। ভোটের আগের রাতে কেন্দ্র পাহারা, ভোটের দিনে নেতা-কর্মীদের উপস্থিত রাখা, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের। ভোটের দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বুথেই এজেন্ট উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। একই সঙ্গে মামলা নেই এমন নেতা-কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ সকালে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আবারও তাঁর নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তোলেন। তিনি বলেন,‘আমাদের এজেন্টদের আটকে রাখার চক্রান্ত করা হয়েছে। নির্বাচনের সময় আটকে রেখে তাঁদের কোনো কিছু করতে দেওয়া হবে না। তাঁদের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, বিএনপির ৫০ জন নেতা কর্মীকে মামলা দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে ওই সব মামলায় নেতা কর্মীদের অনেকের হাজিরার দিন ধার্য করা হয়েছে। এটা করা হয়েছে, যাতে নেতা কর্মীরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারেন।

গাজীপুর ও কেন্দ্রীয় বিএনপির নেতারা প্রথম আলোকে বলেন, খুলনা আর গাজীপুরের পরিবেশ এক না। এটা অনেক বড় সিটি করপোরেশন। এক প্রান্তে কিছু ঘটলে খবর পেলে যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে।

গাজীপুর বিএনপির সভাপতি ও হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মিলন বলেন ‘সরকারি দলের হাজারো চাপের ভেতরেও ভোটের শেষ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা থাকবে। খুলনার মতো প্রহসনের চেষ্টা করা হলে গাজীপুরবাসী রুখে দাঁড়াবে।

The post গাজীপুরে আ.লীগ-বিএনপির ‘খুলনা কৌশল’ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

তিন সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং জাতীয় সংসদের একটি আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনীত প্রার্থীরা হলেন- রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরুদ্দিন কামরাম ও বরিশালে সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ।

এছাড়া কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা একটি ও চিলমারীর ২টি ইউনিয়ন বাদে) আসনের উপ-নির্বাচনের জন্য এম এ মতিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। গত ১০ মে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য মাঈদুল ইসলামের মৃত্যুর কারণে কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনটি খালি হয়।

আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড-এর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।

এ ছাড়া সভায় ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনটি উপজেলা পরিষদের মেয়র ও ৫টি মিউনিসিপ্যালিটির মেয়র পদেও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ৩০ জুলাই। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ৯ জুলাই।

এদিকে কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৫ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে, আগামী ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

The post তিন সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দলীয় প্রার্থীদের জয়ী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে দলের একক মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও বরিশালে দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে তিন সিটিতে মনোনয়ন প্রত্যাশী ১০ জনের সাক্ষাত্কার নেওয়া হয়।

সূত্র জানায়, সভা শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের পক্ষে এক হয়ে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, সব নেতা-কর্মী যে যেখানে আছে,  কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে সবাই এক হয়ে কাজ করবে। মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা বলতে হবে। নির্বাচনে হারজিত থাকতে পারে মন্তব্য করে সরকার প্রধান বলেন, এবারের ফুটবল খেলায় দেখতে পাচ্ছেন, যারা জেতার কথা তারা জিতছে না, গোলই দিতে পারে না। এটা রাজনীতিতেও হতে পারে। নির্বাচনগুলোতে হারলেই যে আমাদের সিট চলে যাবে বা ক্ষমতা হারাবো সেটা নয়। তেমনি হারলে ইজ্জত চলে যাবে সেটাও না। আমাদের জিততে গিয়ে যেন কোনও রকম বদনাম না হয়।  বিএনপির মাগুরা মার্কা ভোট যেন না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। এটা আওয়ামী লীগ নয় সব দলের জন্যই প্রযোজ্য।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বরিশালে পাঁচজন, সিলেটে চারজন ও রাজশাহীতে একজন ছিলেন। রাজশাহী থেকে একমাত্র প্রার্থী হিসেবে আবদেনপত্র জমা দেন সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। বরিশাল থেকে প্রার্থী হতে আবেদন ফরম জমা দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খান আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সহ-সভাপতি মীর আমিন উদ্দিন ও সদস্য মাহমুদুল হক খান। সিলেট থেকে আবেদনপত্র সংগ্রহ করেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার এবং অধ্যাপক জাকির হোসেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা  দেওয়ার শেষ দিন ২৮ জুন।

এদিকে গতকাল আওযামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ২৫ জুলাই অনুষ্ঠেয় কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন এম এ মতিনকে। প্রসঙ্গত, গত ১১ মে জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন।

The post দলীয় প্রার্থীদের জয়ী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিপুল আয়োজন, খুলছে সুরম্য কেন্দ্রীয় কার্যালয়
• কাল ৭০-এ পদার্পণ আ. লীগের

• প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রে আ. লীগের নতুন কেন্দ্রীয় কার্যালয়

• নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন শেখ হাসিনা

• সারা দেশ থেকে ৪১৫৭ নেতা-কর্মীকে ডাকা হয়েছে

• আগামী নির্বাচন সম্পর্কে দলীয় প্রধান দিকনির্দেশনা দেবেন

এক দিন পর আওয়ামী লীগ ৭০ বছরে পদার্পণ করছে। পুরান ঢাকার রোজ গার্ডেনে যে দলটির প্রতিষ্ঠা, সেই দল পেয়েছে সুরম্য ১০ তলা কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগই একমাত্র দল, যাদের বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আরেকটি নির্বাচন সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনও বিপুল ও বর্ণিল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি।

উদ্বোধনের অপেক্ষায় আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়। প্রথম আলোএবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যালয়। কাল শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এর উদ্বোধন করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এ জন্য সারা দেশ থেকে ৪ হাজার ১৫৭ জন নেতা-কর্মীকে ডাকা হয়েছে। নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শরিক করা হবে তাঁদের। এরপর তাঁদের নিয়ে গণভবনে বিশেষ বর্ধিত সভা করা হবে। গত বছর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শেখ হাসিনা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের নেতাদের ডেকে এনে অংশীদার করাই মূল লক্ষ্য। এ ছাড়া আগামী নির্বাচন সম্পর্কে দলীয় প্রধান দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে আগামী নির্বাচনে দলের প্রচারকৌশল কী হবে, এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, তা তুলে ধরা, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর মতো অর্জন নিয়ে প্রচার করতে বলবেন দলীয় প্রধান।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, গণতন্ত্র অব্যাহত রাখা, আগামী নির্বাচনে করণীয় এবং কীভাবে জনগণের আরও কাছে যাওয়া যায়-এসব বিষয়ে দলীয় প্রধান দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি সরকারের অর্জন কী, তা দলের নেতাদের অবহিত করা হবে এবং জনগণকেও যাতে তা অবহিত করা হয়, সেই নির্দেশনা থাকবে। দলীয় শৃঙ্খলার ওপর জোর দেওয়া হবে। তিনি বলেন, দলের নতুন কার্যালয় উদ্বোধন একটা সুখবর। দলের সর্বস্তরের নেতাদের এ জন্যই ডাকা হয়েছে। সাংসদেরা নিজ নিজ এলাকার নেতাদের সংসদেও নিয়ে যাবেন ওই দিন।

বর্ণাঢ্য আয়োজন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সড়ক বিভাজকগুলোতে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও কাটআউট চোখে পড়ছে। সড়কের পাশে বড় বিলবোর্ড বসানো হয়েছে। তোরণও নির্মাণ করা হয়েছে কিছু কিছু স্থানে। শনিবার ভোরে শ্রদ্ধা নিবেদনসহ আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টায় নতুন কেন্দ্রীয় কার্যালয় ভবন উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। বেলা ১১টায় গণভবনে বিশেষ বর্ধিত সভা বসবে। ৪ হাজার ১৫৭ জন নেতার অংশগ্রহণে সাম্প্রতিককালে এত বড় বিশেষ বর্ধিত সভা আর হয়নি বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণকারীদের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ৮১ জন। এরপরই আছে ৪১ সদস্যের উপদেষ্টা পরিষদ। জাতীয় কমিটির সদস্য রয়েছেন ৯৯ জন। এর বাইরে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকেরা থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে দলের সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের। সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের সব দলীয় মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের অন্তর্গত থানা ও ওয়ার্ডের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন।

সুরম্য কেন্দ্রীয় কার্যালয়

১০ তলা এই ভবন উদ্বোধনের পর গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে সভাপতিমণ্ডলী, যুগ্ম সম্পাদকসহ অন্য নেতা ও সহযোগী সংগঠনগুলোর জায়গা নির্ধারণ করে দেবেন।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুপরিসর কক্ষ। নবম তলায় দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। এ ছাড়া বিভিন্ন তলায় ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ ও ক্যানটিন থাকছে। বিভিন্ন তলায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় থাকবে।

দ্বিতীয় ও তৃতীয় তলায় দুটি বড় সুসজ্জিত সম্মেলনকক্ষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুটি সম্মেলনকক্ষে প্রায় ৬০০ মানুষের বসার ব্যবস্থা হবে। একদম ওপরে দশম তলায় ক্যাফেটেরিয়া। সব কটি তলাতেই কক্ষ, পর্যাপ্ত খোলা জায়গা, শৌচাগার এবং গাছ বা টব বসানোর জায়গা আছে।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কার্যালয় ভবনটি দলীয় তহবিলের অর্থে নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণে সব মিলিয়ে ১৩-১৪ কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াত থাকবে বলে এটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হয়ে গেছে।

গতকাল সরেজমিন দেখা যায়, ভবনের সামনের দেয়ালের দুই পাশ কাচ দিয়ে ঘেরা আর মাঝখানে সিরামিকের ইটের বন্ধন। সামনের দেয়ালজুড়ে দলের সাইনবোর্ডসহ দলীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। সংবিধানের চার মূলনীতি খোদাই করে লেখা। বসানো হয়েছে স্টিলের নৌকা। ভবনের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট। চতুর্থ তলা থেকে ওপরের সব ৩ হাজার ১০০ বর্গফুটের।

নতুন ভবন উদ্বোধনের পর আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম চলবে নতুন এই কার্যালয় থেকে। আর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলের নির্বাচনী কার্যক্রম, সিআরআইসহ দলের অন্যান্য সংস্থার গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।

The post বিপুল আয়োজন, খুলছে সুরম্য কেন্দ্রীয় কার্যালয় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। যে কারণে মাত্র তিনদিনের নোটিশে সবচেয়ে বড় বর্ধিত সভা করতে যাচ্ছি। আগামীকাল (শনিবার) গণভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সারাদেশের চার হাজারের বেশি নেতা উপস্থিত থাকবেন। আগামীতে দলীয় ইউপি চেয়ারম্যানদেরও এই সভায় ডাকা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহবুব উল আলম হানিফ,  জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আখতারুজ্জামান, ফরিদুন্নাহার লাইলী, শ ম রেজাউল করিম, আবদুস সবুর, সুজিত রায় নন্দী, শামসুন্নাহার চাপা, ডা. রোকেয়া, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, হারুনুর রশিদ, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল প্রমুখ।

The post আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী : কাদের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

গাজীপুরে চোখ আওয়ামী লীগের
খুলনা সিটিতে বিজয়ের পর এবার প্রথম চোখ গাজীপুরে। এরপর রাজশাহী, সিলেট ও বরিশালে জয়ের লক্ষ্যে মাঠে নামবে আওয়ামী লীগ। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ যে সংকট সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা না থাকলেও ইফতার ও কর্মিসভার মাধ্যমে ভিন্ন আমেজে চলছে গণসংযোগ ও প্রচারণা। জয়ের প্রধান টার্গেট নিয়ে ঈদের পর ২৫ কেন্দ্রীয় নেতা মাঠে নামছেন। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে বিশেষ দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পেয়ে দুই নেতা তাদের মিশন শুরু করেছেন। মিশন হলো— খুলনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাজীপুরে ‘অর্জিত জয়ের বার্তা’ তিন সিটিতে আসন্ন নির্বাচনী বার্তাবরণে পৌঁছে দেওয়া। আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে ভোট হওয়ার কথা। উল্লেখ্য, গত ১৫ মে গাজীপুর সিটিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে জটিলতায় একটি রিটের কারণে প্রথমে উচ্চ আদালত ভোট স্থগিত করে। পরবর্তীতে রিট করা হলে আগামী ৩০ জুন নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। এরপর নির্বাচন কমিশন ২৬ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।  সূত্রমতে, গাজীপুর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আজমত উল্লাহ খান গতবার দলের সমর্থনে সিটি নির্বাচনে প্রার্থী হন। সে সময় জাহাঙ্গীর আলম প্রার্থী হন। পরে কেন্দ্রের হস্তক্ষেপে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেও আজমত উল্লাহর পরাজয়ের পেছনে স্থানীয় নেতা-কর্মীরা জাহাঙ্গীরকেই দায়ী করেন সে সময়। এবার মনোনয়ন যুদ্ধে আজমত উল্লাহ ছিটকে পড়েন। এ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র থেকে আজমত উল্লাহ খানকে প্রধান সমন্বয়ক করা হয়। কিন্তু আজমত উল্লাহকে সক্রিয় করার ব্যাপারে জাহাঙ্গীরের তেমন ভূমিকা ছিল না। এ ছাড়া দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ‘একলা চল’ নীতিতে ক্ষুব্ধ হন দলের হাইকমান্ড। যে কারণে তাকে গণভবনে ডেকে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন দলের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে। কেন্দ্রীয় নেতাদের গাজীপুরে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালানো এবং স্থানীয় নেতা-কর্মীদের বিভেদ দূর করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। সর্বশেষ গত মঙ্গলবার সংসদে দলের দুজন সিনিয়র নেতাকে ডেকে কথা বলেন। এরপর গাজীপুরের যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেন। সূত্রমতে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পালনকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে গাজীপুর সিটি নির্বাচনে বিশেষ দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তাদের মূল দায়িত্ব হচ্ছে গাজীপুরের শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় টিমকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। গত মঙ্গল ও বুধবার এই দুই নেতা পৃথক পৃথকভাবে আজমত উল্লাহ খানের সঙ্গে কথা বলেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকায় এবং টঙ্গীতে তাদের কথা হয় বলে সূত্র জানিয়েছে। এ ছাড়াও গত কয়েক দিন আজমত উল্লাহ টঙ্গীতে জাহাঙ্গীরের পক্ষে জোর নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও দফায় দফায় গাজীপুরে ইফতার মাহফিল ও কর্মিসভায় যোগদান করছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, সিটি নির্বাচনের শুরু থেকে যে দূরত্ব ছিল তা নিরসন হতে চলেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন।

সূত্রমতে, গাজীপুর সিটিতে স্থানীয় এমপিদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি ও জাহিদ আহসান রাসেল ইতিমধ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মিসভা, ইফতার মাহফিলে যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। ঈদের পর কেন্দ্রীয় ২৫ জন নেতা গাজীপুর সিটি এলাকায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন। একই সঙ্গে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনী সমন্বয় করবেন তারা।

গত বুধবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছিলেন, গাজীপুর সিটি নির্বাচনে তাকেসহ আরেক প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুককে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে তারা গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খানের সঙ্গে কথা বলেছেন। দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমও তাদের জানিয়েছেন, দলের ভিতরে যে মান-অভিমান ছিল তা নিরসন হচ্ছে। নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, প্রার্থী কোনো বিষয় নয়-আওয়ামী লীগের কাছে প্রতীকটাই মুখ্য বিষয়। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় এসেছে। খুলনাতে ঐক্যবদ্ধ ও উন্নয়নের কারণে বিজয় এসেছিল-গাজীপুরেও তাই আসবে।’ তিনি বলেন, ‘গাজীপুরে শুরুর দিকে ছোটখাটো সমস্যা ছিল-কিন্তু এখন তা নেই। গাজীপুর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।’

The post গাজীপুরে চোখ আওয়ামী লীগের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.