পাঠকের পছন্দ – ব্রেকিংবিডিনিউজ২৪

শিল্প খাতের টাইটান সায়েম সোবহান আনভীরের জন্মদিন আজ
দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন আজ (৩১ জানুয়ারি)। আজকের কুয়াশাভেজা সকালে ৪৩ বছরে পা রাখলেন তিনি। একাধারে তিনি বহুমাত্রিক শিল্পের প্রবক্তা, সফল উদ্যোক্তা, নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। এরই মধ্যে শিল্প খাতের টাইটান হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। স্বপ্নপূরণের নেশা যাঁকে তাড়িয়ে বেড়ায়, লক্ষ্যে যিনি অবিচল, প্রতিটি নতুন দিন যাঁকে নতুন স্বপ্নে বিভোর করে।

বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন হাতে নিয়েছেন বসুন্ধরা এমডি। তবে চাকচিক্যে মোড়ানো আলোক ঝলকানো উৎসব নয়, বরং লাখো এতিম শিশুর মুখে সুস্বাদু খাবার তুলে দিয়ে নিজের জন্মদিন পালন করছেন তিনি। শুধু তা-ই নয়, দেশের আনাচকানাচে অবহেলিত শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নগদ বৃত্তি দিচ্ছেন নিজ হাতে।

১৯৮১ সালের ৩১ জানুয়ারি এক উত্তাল সময়ে পৃথিবীর আলো দেখেন সায়েম সোবহান আনভীর। সেই ছোট্ট শিশুটিই আজকে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর অন্যতম কর্ণধার।

দেশ ও মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত বসুন্ধরা গ্রুপকে সম্ভাবনার দুর্গম গন্তব্যে পৌঁছে দিতে তাঁর নিরলস প্রচেষ্টা উজ্জীবিত করে নতুন প্রজন্মকে। তাঁর পদাঙ্ক অনুসরণ করে সৃষ্টি লাখো তরুণ উদ্যোক্তার।

শিক্ষাজীবনের শুরু বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের অন্তর্গত এলির কিংস স্কুলে। পরবর্তীতে ২০০১ সালে তিনি লন্ডনের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতক শেষ করে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁর ওপর অর্পিত হয় গুরুদায়িত্ব।

দিনটি ছিল ২০০১ সালের ১৬ সেপ্টেম্বর। সেদিন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিষেক তাঁর।

বসুন্ধরা গ্রুপের বটবৃক্ষ আহমেদ আকবর সোবহান এই ছেলেটির চোখেই খুঁজে পেয়েছিলেন ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টাকে। সেই থেকে অদ্যাবধি পিতার আস্থা, বিশ্বাস ও ভরসার পূর্ণ প্রতিদান দিয়ে যাচ্ছেন সায়েম সোবহান আনভীর।

বয়স কম হলেও দূরদৃষ্টি ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে নিয়েছেন বসুন্ধরা গ্রুপকে। তারুণ্যশক্তি ও মেধার সমন্বয় ঘটিয়ে নিজের ক্যারিশমাটিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে শুরু করেন। তাঁর দক্ষতা ও নেতৃত্বগুণে বসুন্ধরা গ্রুপ দেশের ২০টি শিল্প খাত নিয়ে কাজ করে আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবারে পরিণত হয়েছে।

শুরু থেকেই তিনি ব্যবসার পরিধি বাড়িয়ে বহুমাত্রিক উদ্যোক্তার পরিচয় দিয়ে আসছেন। প্রতিনিয়ত ছুটে চলেছেন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে। তাতে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। উপকৃত হচ্ছেন লাখ লাখ মানুষ। তিনি এরই মধ্যে সমাদৃত হয়ে উঠেছেন তাঁর সুপ্ত প্রতিভা দিয়ে। তাঁর খ্যাতি ছড়িয়ে গেছে দেশের পরিসীমা ছাড়িয়ে দূর-দিগন্তে।

দায়িত্বভার গ্রহণের পর দেখতে দেখতে কেটে গেছে দুই দশকের অধিক সময়। এই গুণী শিল্পোদ্যোক্তার নতুন কিছু করার নেশা আজও চলমান। তাতে প্রতিদিনই যেন নতুন করে বিকশিত হচ্ছে বসুন্ধরা গ্রুপ।

সায়েম সোবহান আনভীরের একাগ্র ও স্থির নেতৃত্বের মাধ্যমে বসুন্ধরা শিল্প গ্রুপটি অবদান রেখে চলেছে সিমেন্ট, পেপার ও পাল্প, বিভিন্ন ধরনের টিস্যু, স্টিল, এলপি গ্যাস, খাদ্য ও পানীয়, নিত্যপণ্য, শিপিং, জাহাজ নির্মাণ, ড্রেজিং, ট্রেডিং কম্পানি, বিটুমিন ও জুয়েলারি খাতে।

নতুন নতুন ব্যাবসায়িক ক্ষেত্র উদ্ভাবন ও নতুন প্রকল্প বাস্তবায়নে সায়েম সোবহান আনভীর একজন অগ্রগামী। দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতে গোল্ড রিফাইনারি স্থাপনের উদ্যোক্তা।

সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিনি স্থাপন করতে যাচ্ছেন এশিয়ার বৃহত্তম স্বর্ণ কারখানা বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড। বাংলাদেশে উৎপাদিত সোনার গহনা এবং বার বিশ্ববাজারে রপ্তানির এই স্বপ্নদ্রষ্টা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম গোল্ড ব্যাংকের স্বপ্ন।

অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জাতি গঠনের লক্ষ্যে নিজেকে যেন উৎসর্গ করে দিয়েছেন এই তরুণ শিল্পোদ্যোক্তা। শিল্প জগতের এই উজ্জ্বল নক্ষত্র সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন দেশীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে।

তিনি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সক্রিয় সদস্য।

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জাতি গঠনের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সায়েম সোবহান আনভীর একজন ক্রীড়াপ্রেমী হিসেবেও বেশ জনপ্রিয়। ধুঁকতে থাকা ফুটবলকে চাঙ্গা করতে নিরলস ভূমিকা রাখছেন তিনি। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তাঁকে দায়িত্ব দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর আরেকটি দুর্দান্ত সংযোজন হলো নির্মাণাধীন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। প্রায় ৫০ একর জায়গাজুড়ে স্পোর্টস কমপ্লেক্সটি হবে বিশ্বমানের আধুনিক সকল সুবিধাসম্পন্ন। এ ছাড়া এই কমপ্লেক্সটি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুটবল ক্লাব ‘বসুন্ধরা কিংস’-এর হোমগ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হবে। তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু ব্যবসার হিসাব-নিকাশের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি সায়েম সোবহান আনভীর। দানশীল মানুষটি মানুষের সেবায় সব সময় কাজ করে যাচ্ছেন। শুধু অর্থ দিয়েই ক্ষান্ত নন, নিজের মূল্যবান সময় এবং সৃজনশীলতা বিনিয়োগ করছেন সমাজের টেকসই পরিবর্তনে।

বছরজুড়ে প্রতিটি শুক্রবার নিজের তত্ত্বাবধায়নে নগরীর প্রায় পাঁচ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় তাঁর উদ্যোগে। এ ছাড়া প্রতিবছর তাঁর নির্দেশনায় পুরো রমজান মাসজুড়ে চলে দুই লক্ষ রোজাদারকে ইফতার করানোর এক মহাকর্মযজ্ঞ। শুধু তা-ই নয়, ২০২২ সালে সামর্থ্যহীন ২৬ মুসল্লির ওমরাহ হজের সকল খরচ তিনি বহন করেছেন, যা এখনো চলমান।

সায়েম সোবহান আনভীর বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের (বিটিআই) একজন পৃষ্ঠপোষক হিসেবে সুবিধাবঞ্চিত যুবকদের বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাও করেছেন। এ ছাড়া তিনি বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় একীভূত হতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই প্রতিষ্ঠানে শিশুদের জন্য রয়েছে বিশেষ শিক্ষা কার্যক্রম এবং হোস্টেল সুবিধা।

দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সায়েম সোবহান আনভীরকে সরকার ২০১৬ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির অর্থাৎ সিআইপির মর্যাদা দেয়। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১১ সালে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি অর্জন করেন।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য-চিকিৎসা, সমাজসেবা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭-এ ভূষিত হন তিনি।

এ ছাড়া ২০২২ সালের এপ্রিলে ‘পারসন অব দ্য ইয়ার’ শীর্ষক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয় সায়েম সোবহান আনভীরকে। গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স ২০২১-২২ এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ড প্রগ্রামে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

একই বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে বসুন্ধরা এমডিকে ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত করা হয়। বাংলাদেশে মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়।

দেশের এই কৃতি সন্তান বিশ্বাস করেন, তরুণরা যেকোনো জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই সামাজিক পরিচয়ের বিবেচনা না করে সর্বস্তরের তরুণদের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমান সুযোগ প্রদানের লক্ষ্য কাজ করে যাবেন তিনি। আভিজাত্য আর প্রতিপত্তির লোভ নয়, শিল্প খাতের টাইটান খ্যাত সায়েম সোবহান আনভীরের মূলমন্ত্র একটাই, ‘বসুন্ধরা গ্রুপ : দেশ ও মানুষের কল্যাণে’। আর এই মূলমন্ত্রকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করতে দেশের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি।

The post শিল্প খাতের টাইটান সায়েম সোবহান আনভীরের জন্মদিন আজ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আজ ১২ জানুয়ারি ২০২৩ ই-কর্মাসের টাকা গ্রাহকরা ফেরত পাবে কবে সহ আজকের পত্রিকায় গুরুত্বপুর্ন সকল সংবাদ একনজরে
আজ ১২ জানুয়ারি ২০২৩ আজকের পত্রিকায় গুরুত্বপুর্ন সংবাদ একনজরে

ইজতেমা পূর্ববর্তী যানজটে ঢাকার অবস্থা নাকাল। পাশাপাশি আজকের জাতীয় দৈনিকে রাজনৈতিক পরিস্থিতির খবর বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। পাল্টা আন্দোলন আর কর্মসূচি যেমন বাড়ছে তেমনি বাড়ছে ইভিএম কেনায় তাড়াহুড়া। কেন এত তাড়াহুড়ো? এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—

প্রথম আলো

ইভিএম কিনতে হঠাৎ তড়িঘড়ি

দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প অনুমোদন দিতে হঠাৎ তড়িঘড়ি শুরু করেছে সরকার। পরিকল্পনা কমিশনে গতকাল বুধবার থেকে ইভিএম কেনার প্রকল্প নিয়ে তৎপরতা শুরু হয়। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ১৭ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হতে পারে।

সমকাল

বড় শোডাউনের পর ফের তৃণমূলে বিএনপি

সমমনাদের নিয়ে ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে যুগপৎ গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে গতকাল বুধবার রাজধানীর আটটি স্থানে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অবস্থান করে সমমনা দলগুলো। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এটি দ্বিতীয় দফা যুগপৎ কর্মসূচি।

শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলেও তার প্রতি অবহেলাও যেন একটু বেশি বেশি।

প্রথম আলো

শিক্ষক নেই, তাই অভিভাবক দিয়ে ক্লাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ক্লাসে পড়াচ্ছেন অলিকা দাশ। কিন্তু তিনি বিদ্যালয়টির শিক্ষক নন। অলিকা ওই বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বোন। শিক্ষক না থাকায় তাকে পড়াতে হচ্ছে। কেবল তিনি নন, বিদ্যালয়টিতে এক সপ্তাহ ধরে পড়াচ্ছেন পাঁচজন অভিভাবক।

গ্যাস সংকট প্রকট হচ্ছে। এই সংকট আগেও ছিল, এখন তা বাণিজ্যিক এলাকায় বেড়েছে। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রবলভাবে।

প্রথম আলো

গ্যাস-সংকটে ধুঁকছে ভালুকার অর্ধশত কারখানা

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় হালিম গ্রুপের এক্সিলেন্ট সিরামিক ও এক্সিলেন্ট টাইলস কারখানা। গ্যাস–সংকটের কারণে গত আগস্ট থেকে কারখানা দুটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত মাসে গ্যাস–সংকট প্রকট আকার ধারণ করে। সন্ধ্যা ছয়টা থেকে ১২ ঘণ্টা গ্যাসের চাপ শূন্য পিএসআই (গ্যাসের চাপ মাপার একক) থাকছে। এ কারণে এ সময় স্যানিটারি ওয়্যার ও টাইলস উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কারখানা কর্তৃপক্ষ।

ই-কর্মাস নিয়ে সবার আগ্রহ থাকলেও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না।

কালের কণ্ঠ

৩৫০০ কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চিত

ই-কমার্স কোম্পানির লোভনীয় অফারের ফাঁদে পড়ে প্রতারিত লাখো গ্রাহকের পাওনা প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা ফেরত পাওয়া প্রায় অনিশ্চিত। ১৩টি কোম্পানির কাছ থেকে গ্রাহকরা আংশিক টাকা ফেরত পেলেও ১৪টি কোম্পানি কোনো টাকাই দেয়নি।  গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ার সমন্বয়কের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল বলছে, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

ক্লাস ছাড়াও মিলছে সনদ। বিস্ময়কর এই সংবাদ। কেন এমন হয়?

বণিক বার্তা

ক্লাস-পরীক্ষা নেই, ‘হোম ডেলিভারি’-তেই মিলছে বিশ্ববিদ্যালয়ের সনদ

ঢাকার রমনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দুজন সিনিয়র শিক্ষক সম্প্রতি উচ্চতর গ্রেড পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) ডিগ্রির সনদ জমা দিয়েছেন। সনদে দেয়া তথ্যমতে, বগুড়ার প্রফেশনালস ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীন চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে তারা দুজনেই এ ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ গম আমদানি, ফরিদপুরে ছাত্রলীগের হামলার খবর গুরুত্ব পেয়েছে।

The post আজ ১২ জানুয়ারি ২০২৩ ই-কর্মাসের টাকা গ্রাহকরা ফেরত পাবে কবে সহ আজকের পত্রিকায় গুরুত্বপুর্ন সকল সংবাদ একনজরে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

কোরবানির ৩ দিনে সহবাসের বিধি-বিধান
পাঠকের প্রশ্ন: ঈদের রাতে ও দিনে (আমার প্রশ্ন দুই ঈদ সম্পর্কে) সহবাস করার বিধান কি? আমি কিছু বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি যে, এটা জায়েয নেই।

উত্তর: আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে যা শুনেছেন, তা সঠিক নয়। বরং ঈদের রাতে ও দিনে স্ত্রী-সহবাস করা বৈধ। শুধুমাত্র রমজান মাসে দিনের বেলায় স্ত্রী-সহবাস করা হারাম। এছাড়া হজ কিংবা উমরার ইহরাম অবস্থায় হারাম। এবং নারীরা হায়েজ বা নিফাস অবস্থায় থাকলে হারাম।

হায়েজ কখন হয় এবং কতদিন

হায়েজ হওয়ার বয়স কমপক্ষে নয় বছর। নয় বছরের আগে যদি কোনো বালিকার রক্তস্রাব হয় তাহলে তা হায়েজ বলে গণ্য হবে না। সাধারণত পঞ্চান্ন বছর পর্যন্ত নারীদের হায়েজ হয়ে থাকে। পঞ্চান্ন বছরের পর রক্তস্রাব হলে একে হায়েজ বলে গণ্য করা হবে না। তবে এ বয়সে রক্তের রং যদি গাঢ় লাল হয় অথবা কালচে কাল হয় তাহলে তা হায়েজ বলে গণ্য হবে। [ফতওয়ায়ে আলমগীরী, প্রথম খণ্ড, পৃষ্ঠা-৩৬]

হায়েজের মেয়াদ বা সময়কাল কমপক্ষে তিন দিন তিন রাত এবং ঊর্ধ্বে দশ দিন দশ রাত। তিন দিন তিন রাতের কম রক্তস্রাব হলে তা হায়েজ বলে গণ্য হবে না। তেমনি দশ দিন দশ রাতের বেশি রক্তস্রাব হলে তা হায়েজ বলে গণ্য হবে না। একে বলা হবে ‘ইস্তিহাজা’ বলা হয়।

যদি কোনো নারীর অভ্যাস অনির্দিষ্ট থাকে- কখনো চার দিন, কখনো সাত দিন, কখনো দশ দিন রক্তস্রাব হয় তাহলে এসব হায়েজ বলে গণ্য হবে। তার যদি দশ দিনের বেশি রক্ত আসে, তাহলে দেখতে হবে গত মাসে কত দিন এসেছিল, ততদিন হায়েজ ধরা হবে আর বাকীদিনগুলো ইস্তিহাজা হিসেবে বিবেচিত হবে। [শরহে বেকায়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা-১১০-১১২]

নিফাস কী ও সময়কাল

সন্তান প্রসবের পর স্ত্রীলোকের জরায়ু থেকে যে রক্ত বের হয় তাকে ইসলামী শরীআতের পরিভাষায় ‘নেফাস’ বলা হয়। [হিদায়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা-৬৯]

নিফাসের সময়কাল উর্ধ্বে চল্লিশ দিন। আর কমের নির্দিষ্ট সীমা নেই। সন্তান প্রসবের পর যদি কোনো স্ত্রীলোকের রক্তস্রাব না হয় তবুও তার গোসল কারা ওয়াজিব। [ফতওয়ায়ে আলমগীরী, প্রথম খণ্ড, পৃষ্ঠা-৩৭] গর্ভপাত হওয়া অবস্থায় সন্তানের অঙ্গ গঠন হয়ে থাকলে, যে রক্তস্রাব আসে তা নিফাসের রক্ত বলে গণ্য হবে। চল্লিশ দিনের বেশি রক্তস্রাব হলে প্রথম সন্তানের ক্ষেত্রে চল্লিশ দিন নিফাসের সময় গণ্য হবে এবং বাকীদিনগুলো ইস্তিহাজা হিসেবে বিবেচিত হবে। আর যদি প্রথম সন্তান না হয় এবং নির্দিষ্ট অভ্যাস থাকে তাহলে তার অভ্যাসের দিনগুলো নিফাসের দিন হিসেবে ধরা হবে। বাকী দিনগুলো ইস্তিহাজার। [ফতওয়ায়ে আলমগীরী, প্রথম খণ্ড, পৃষ্ঠা-৩৭]

The post কোরবানির ৩ দিনে সহবাসের বিধি-বিধান appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ইঁদুরের কামড়ে অজ্ঞান মন্ত্রী
ইঁদুরের কামড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে মন্ত্রী। গতকাল সোমবার সকালে ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য চারদিকে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী গিরিশচন্দ্র যাদব সোমবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

ঘটনার সময় উত্তরপ্রদেশের বান্দা জেলায় সফররত ছিলেন মন্ত্রী। উঠেছিলেন সরকারি ডাকবাংলোতে । তার অসুস্থতার ব্যাপারে চিকিৎসকরা মনে করছেন, ডাকবাংলোয় রাতে ইঁদুর বা বিষাক্ত কোনো পোকার কামড় খান তিনি। তার ডান হাতের আঙুলে কামড়ের দাগ দেখতে পেয়েছেন তারা । করা হয়েছে একাধিক পরীক্ষাও।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকবাংলোটি একটি জঙ্গল এলাকায় অবস্থিত। সেখান থেকেই অনুমান জঙ্গলের কোনও বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে মন্ত্রীকে। সোমবার মধ্যরাতে এই কামড় খাওয়ার পর সকালে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন মন্ত্রী, অজ্ঞান হয়ে পড়েন দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন রাজ্যজুড়ে সফরের। সেই নির্দেশ মোতাবেক বান্দা জেলায় সফরে গিয়েছেন গিরিশচন্দ্র যাদব। আদিত্যনাথের নির্দেশ ছিল, মন্ত্রীরা কোনো বেসরকারি হোটেলে থাকবেন না। উঠতে হবে সরকারি কোনও বাংলোয়

The post ইঁদুরের কামড়ে অজ্ঞান মন্ত্রী appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বৃদ্ধাশ্রমে ঈদ করা এক বাবার গল্প চোখে পানি চলে আসলো
ঈদের দিন দুপুর ২টা। স্থান রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাস। ভবনের ছয় তলায় উঠে কিছুটা বামে গেলেই ৬০৫ নম্বর রুম। দরজা খোলা দেখে ‘কেউ আছেন’ বলতেই উত্তর এলো, ভেতরে আসেন। ভেতরে গিয়ে দেখা মিলল শেখ মুজিবুল হকের। তিনি ঢাকা কুরিয়ারে (ইংরেজি সাপ্তাহিক পত্রিকা) কলাম লিখতেন। ছিলেন রাজধানীর একটি বেসরকারি কলেজের শিক্ষক।

স্ত্রী-সন্তানদের থাকার জন্য ৯১ লাখ টাকা দিয়ে রাজধানীতে একটি ফ্ল্যাট কিনেছেন মুজিবুল হক। কিন্তু সেখানে তিনি থাকেন না। গত ২০ বছর ধরে একা একা থাকেন আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে। মাঝে মাঝে তার স্ত্রী-সন্তানরা এখানে আসেন দেখা করতে।

নিজের ফ্ল্যাট থাকার পরও বৃদ্ধাশ্রমে থাকার কারণ জানতে চাইলে মুজিবুল হক বলেন, ‘আমি এখানে আমার নিজের ইচ্ছাতেই আছি। এখানে আসার পেছনে আমার কোনো রহস্য নেই। আমার এখানে একা থাকতে ভালো লাগে।’

একা একা ঈদ করতে ভালো লাগে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভালোই লাগছে। সকালে গোসল করে সাদা পাঞ্জাবি পরেছি, সেমাই খেয়েছি। দুপুরে সবার সঙ্গে ডাইনিংয়ে বসে বিরিয়ানি খেলাম। ঈদের সময় আলাদা করে পরিবারের কথা মনে পড়ে না। কারণ তারা সব সময় আমার মনের মধ্যেই থাকে।

ঈদের দিন কারও সঙ্গ পেলে ভালো লাগত না? জিজ্ঞেস করলে আক্ষেপ প্রকাশ করেন মুজিবুল হক। বলেন, কেউ যদি অহমিকা প্রকাশ করে, তাহলে আমি কিছু করতে পারব? আমি আমার পরিবারকে ৯১ লাখ টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট করে দিয়েছি। তারা সেই অ্যাপার্টমেন্টে আছে। আমি ওই পরিবারের প্রধান ছিলাম। আমি এখানে আমার নিজের ইচ্ছাতেই চলে এসেছি।

মোহাম্মদ সেলিম

এদিকে ২০১৭ সাল থেকে মিরপুরের পাইকপাড়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আছেন ৩২ বছর শিক্ষকতা করা মোহাম্মদ সেলিম। তিনি ঢাকা পোস্টকে বলেন, পরিবারের কথা মনে পড়ে। কিন্তু তাতে কী! তারা তো আর খোঁজ খবর নেয় না। আমার মেয়েরা সিটি কর্পোরেশনে চাকরি করে। এখানে থাকতে আমার কোনো অসুবিধা হয় না, আমি অনেক ভালো আছি।

শুধু মুজিবুল হক ও মোহাম্মদ সেলিম নন। এই ওল্ড এজ সেন্টার ২টিতে আছেন এমন অনেক মানুষ। যাদের মধ্যে কেউ কেউ সব থাকার পরও নিজ ইচ্ছায় ঘর ছেড়েছেন। আবার কেউ কেউ ঘর ছেড়েছেন বাধ্য হয়ে।

The post বৃদ্ধাশ্রমে ঈদ করা এক বাবার গল্প চোখে পানি চলে আসলো appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

আগামীকাল সূর্যগ্রহণে ঘটবে এক বিরল মহাজাগতিক ঘটনা!
আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই বছরে দুইটি সূর্যগ্রহণ রয়েছে। একটি এ মাসেই, অন্যটি অক্টোবরে।  এদিকে এ বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে যাচ্ছে ৩০ এপ্রিলে। এটি অবশ্য পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ। এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

গ্রহণ সবসময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে এটি। এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হলো ‘ব্ল্যাক মুন’। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

‘ব্ল্যাক মুন’ খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদরা দেন।

কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে। সূত্র: জিনিউজ

The post আগামীকাল সূর্যগ্রহণে ঘটবে এক বিরল মহাজাগতিক ঘটনা! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

অ্যাম্বুলেন্স ভাড়া নেই, ছেলের লাশ কাঁধে বাইকে ৯০ কিমি. গেলেন বাবা
বহুবার বলার পরও হতভাগ্য বাবার আকুতি শোনেননি অ্যাম্বুলেন্স চালক। ভাড়া কম কমাননি। ৯০ কিলোমিটার পথ যেতে ভাড়া চেয়েছিলেন ২০ হাজার টাকা। যা ওই দরিদ্র, শোকস্তব্ধ মানুষটার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এমনকি, তাকে সাহায্য করতে কেউ এগিয়েও আসেননি।

অগত্যা, এক পরিচিতের বাইকে চেপে বসেন ওই ব্যক্তি। কাঁধে চাপান সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে।

গোটা ঘটনার ভিডিওটি টুইট করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

The post অ্যাম্বুলেন্স ভাড়া নেই, ছেলের লাশ কাঁধে বাইকে ৯০ কিমি. গেলেন বাবা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মাকে ভালবেসে সবুজ ধানে ‘মা’ নামের শিল্পকর্ম কৃষকের
গাজীপুরের শ্রীপুরে মায়ের প্রতি অগাদ ভালবাসার কারনে সবুজ ধান ক্ষেতে দুই প্রজাতির ধান দিয়ে ‘মা’ নামের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন এক কৃষক। টেংরা গ্রামের কৃষক এনামুল হক বিস্তীর্ণ সবুজের মাঠে সবুজ ও বেগুনীর মিশেলে ধানখেতে ফুঁটিয়ে তুলেছেন “মা”। সড়কের ধারে হঠাৎ করে দৃষ্টি আটকে যায় পথিকের। অনেকে থমকে যায়, আগ্রহ নিয়ে দাঁড়িয়ে মায়ের সৌন্দর্য দেখেন। ছবি উঠিয়ে নিয়ে যান, সামাজিক যোগযোগ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন কেউ কেউ।

কৃষক এনামুল হক শ্রীপুর বাজারের পান সুপারির বিক্রেতা। তার বাবা আব্দুল আউয়াল মারা গেছেন বহু বছর পূর্বে। মা জহুরা খাতুন অনেক কষ্ট-সংগ্রাম করে তাকে ও তার এক বোনকে মানুষ করেছেন। তিনি ক্ষুদ্র এ ব্যবসার পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে কৃষিকাজ করেন। এবার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। এই ধানখেতেই মা নামের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন।

এনামুল বলেন, সবাই তো মায়ের জন্য কতকিছু করে। আমি কৃষক, সারাদিন ধানক্ষেতে থাকি। তাই ধানক্ষেতেই মায়ের জন্য এই উপহার। যার জন্য এই আয়োজন, সেই জহুরা খাতুন মুগ্ধ সন্তানের শিল্পকর্মে। তিনি জানালেন, ছেলে ধানক্ষেতে মায়েন নাম লেখায় খুব খুশি তিনি। আবেগাপ্লুত হয়ে বললেন, আমার ছেলে যেমন আমাকে ভালোবাসে, আমিও আমার ছেলেকে ভালোবাসি।

তিনি আরো বলেন, বেগুনী রঙের ধানগাছ দিয়ে অনেকেই অনেক কিছু তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন মায়ের নাম লিখে। “মা” তার কাছে সবচেয়ে বড় সম্পদ। তিনি দেখেছেন, কেউ মায়ের দোয়া দোকানের নাম দেন, কেউ আবার পরিবহনে লিখেন। তিনি যেহেতু কৃষক তাই ধানের জমিতেই ফুঁটিয়ে তুলেছেন মাকে। নিজের মন থেকে অনুপ্রেরণা ও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় তিনি তার ধানের খেতে মা লিখেছেন।

সন্তানের এমন ভালবাসায় মুগ্ধ মা জহুরা খাতুন। তিনি বলেন, ছেলের এমন কান্ডে তিনি নিজেও অভিভূত। তার ছেলে তাকে খুব ভালবাসে। সবসময় খবর নেয়। দেশে অনেকেই এখন ব্যতিক্রম। বৃদ্ধ বয়েসে মা ও বাবা বোঝা হয়ে যায়। তাদের খবর পর্যন্ত নেয় না। তার ছেলের মতো প্রত্যেকটা সন্তানের এমন মায়ের প্রতি আনুগত্য থাকার প্রয়োজন।

The post মাকে ভালবেসে সবুজ ধানে ‘মা’ নামের শিল্পকর্ম কৃষকের appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

করোনাভাইরাস: শনাক্তের হার প্রায় ৯ শতাংশ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দীর্ঘদিন পর দ্বিতীয় দিনের মতো দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

The post করোনাভাইরাস: শনাক্তের হার প্রায় ৯ শতাংশ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

পাগলা মসজিদের দানবাক্সে গৃহবধূর চিঠি, যা লেখা আছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স চার মাস ১৭ দিন পর আবারও খোলা হয়েছে। আটটি সিন্দুকে পাওয়া গেছে ১২ বস্তা টাকা। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বাক্স খোলার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত গণনা শেষে সেখানে তিন কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে। এদিকে দানবাক্সে দেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের সঙ্গে এক গৃহবধূর চিঠি পাওয়া গেছে। অজ্ঞাত এক গৃহবধূর চিঠি পড়ে টাকা গণনার তদারকি কাজে নিয়োজিত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। চিঠির একটি ছবিও তুলে রাখেন।

ওই গৃহবধূ চিঠিতে লেখেন- হে আল্লাহ, পাগলা মসজিদের রহমতে মাসুমকে টাকা-পয়সা আসার ব্যবস্থা করে দিও। হে আল্লাহ তুমি সাহায্য কর। তুমি ছাড়া কোনও মাবুদ নেই। হে আল্লাহ পাগলা মসজিদের রহমতে আমার স্বামী যেন অনেক টাকা-পয়সার মালিক হয়। সব ঋণ থেকে, অভাব থেকে-মানুষের কটূ কথা থেকে মুক্তি পায়। হে আল্লাহ তুমি দয়া কর। পাগলা মসজিদের রহমতে আমার স্বামীর সব দুঃখ দূর করে দিও। অনেক আশা নিয়ে এসেছি তোমার দরবারে। খালি হাতে ফিরিয়ে দিওনা পাগলা মসজিদের রহমতে।

এদিকে দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রশাসন, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ পাগলা মসজিদ কমপ্লেক্স মাদরাসা-এতিমখানার কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী টাকা গণনা করে তিন কোটি টাকা পান। পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছেপূরণ হয়, এমন বিশ্বাসে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন এখানে দান করে থাকেন। নগদ টাকা ছাড়াও পাওয়া যায়, চাল, ডাল, গবাদিপশু আর হাঁস-মুরগি। এসব পণ্য নিলামে বিক্রি করে জমা করা হয় মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে।

জনশ্রুতি রয়েছে, ৫০ বছর আগে এক সাধু পুরুষ নরসুন্দা নদীর মাঝখানে পানিতে মাদুর পেতে আশ্রয় নেন। তার মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। সেই থেকে পাগলা মসজিদ নামে পরিচিতি পায় মসজিদটি।

The post পাগলা মসজিদের দানবাক্সে গৃহবধূর চিঠি, যা লেখা আছে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.