প্রবাস – ব্রেকিংবিডিনিউজ২৪

সৌদিতে নতুন আইন প্রবাসীদের জন্য চরম দুসংবাদ মাত্র পাওয়া
আগামী এপ্রিল মাস থেকে এই আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে। ডেলিভারি সেবায় প্রবাসীদের কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

আইনে বলা হয়েছে, দেশটির ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস-ভেরিফিকেশন ফিচার চালু করতে হবে। যা সরাসরি টিজিএর সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী ১৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন।

নতুন আইনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিজ্ঞাপনের জন্য হালকা যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। নতুন এই ব্যবস্থায় ডেলিভারি কাজে নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ডেলিভারি কাজে যুক্তরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারেন সেদিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

টিজিএ বলছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও রয়েছে নতুন এই ব্যবস্থার; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন। সংস্থাটির মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, ‘‘সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলো একটি ডেলিভারি খাত। এই খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।’’

সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেছেন, বর্তমানে সৌদি আরবের ডেলিভারি খাতে লাইসেন্সপ্রাপ্ত ৩৭টি কোম্পানি কাজ করছে।

দেশটির এই কর্মকর্তার মতে, গত বছর ২০ কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল। যা সৌদিদের জন্য একাধিক কাজের সুযোগ তৈরির পাশাপাশি এই খাতকে নিয়ন্ত্রণ এবং এতে বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেয়।

তিনি বলেন, সৌদিতে পার্সেল এবং অন্যান্য অর্ডার সরবরাহের জন্য ১০০টি লাইসেন্সপ্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে। তারা ডেলিভারি অ্যাপগুলোর সহযোগিতায় পরিষেবাটি সরবরাহ করতে পারে।

The post সৌদিতে নতুন আইন প্রবাসীদের জন্য চরম দুসংবাদ মাত্র পাওয়া appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বাংলাদেশিদের জন্য বড় একটি সুযোগ করে দিল ইউরোপের যে দেশ
সিলেটের বাসিন্দারা বরাবরই বিদেশমুখী। বিশেষ করে ইউরোপের কোনো দেশে যেতে রীতিমতো স্বপ্নে বিভোর থাকেন সিলেটের তরুণ-তরুণীসহ সব বয়সেরই মানুষজন। এবার ইউরোপেরই একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশের জন্য। দেশটি হচ্ছে- আয়ারল্যান্ড।

২০২১ সালে হঠাৎ করে ভয়াবহ কর্মী সংকটে পড়ে আয়ারল্যান্ড। এরপর শিথিল হয় এমপ্লয়মেন্ট পারমিট। যার ফলে ২০২২ সালে ৪০ হাজার ওয়ার্ক পারমিটের অনুমোদন দেয় আইরিশ ডিপার্টমেন্ট অব এন্টারপ্রাইজ, ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট।

এরমধ্যে স্কিল এমপ্লয়মেন্ট পারমিট ও সাধারণ কর্মসংস্থান পারমিট অন্যতম। আর এ ভিসায় সর্বনিম্ন বেতন রাখা হয়েছে বছরে ৩০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা।

জানা গেছে শুধু ২০২৩ সালেই নতুন করে ১৮ হাজারেরও বেশি ওয়ার্ক পারমিটের অনুমোদন দিয়েছে আইরিশ ডিপার্টমেন্ট অব এন্টারপ্রাইজ, ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট।

যার মাঝে রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, চীন, ব্রাজিল, ফিলিপিন্স, নাইজেরিয়া, মালয়েশিয়াসহ বেশ কিছু দেশ। এসেছেন বাংলাদেশের বেশ কয়েকজন কর্মীও। তবে সে সংখ্যা খুবই কম। সঠিক নিয়ম মেনে আবেদন না করায় পিছিয়ে আছে বাংলাদেশিরা।

আয়ারল্যান্ডের কারিগরি শিল্পের সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশ থেকে এনেছেন বেশ কয়েকজন দক্ষ কর্মী। স্বাস্থ্য বিভাগ ও তথ্য প্রযুক্তি খাতেও অনেক বাংলাদেশি ভিসা পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতে কর্মরতরা।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, বর্তমান সময়ে আয়ারল্যান্ড এ ওয়ার্ক ভিসার প্রচুর সুযোগ রয়েছে। তবে আবেদনের পূর্বে প্রফেশন অনুযায়ী দক্ষ হয়ে আসার অনুরোধ জানান তাঁরা।

স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে অনেক বাংলাদেশিই ভিসা পেতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। স্থানীয় বাংলাদেশিরা বলেছেন, আইরিশ সরকার নার্স ও আইটি বিভাগে সংকট মেটাতে প্রচুর কর্মী নিচ্ছে যা এখনও চলমান আছে। তাই দক্ষ হয়ে আসতে পারলে দেশটিতে ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন তাঁরা।

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ও ওয়ার্ক ভিসা আলাদা। প্রথমে আবেদন করতে হয় ওয়ার্ক পারমিটের, পরে ওয়ার্ক ভিসার। স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদের জন্য দেওয়া হয় এই ভিসা। প্রথমে দুই বছরের জন্য ভিসা দেওয়া হলেও, পাঁচ বছর বৈধভাবে থাকলেই দেশটিতে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন আগতরা।

The post বাংলাদেশিদের জন্য বড় একটি সুযোগ করে দিল ইউরোপের যে দেশ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না প্রবাসী বিল্লালের!
এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি: বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়ার (৩৫)।

ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটার পর পরিবারের জন্য শপিং করতে গিয়ে অসুস্থ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর কিছুসময় ধরে খিঁচুনি দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলাদেশি মার্কেট থেকে বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়ার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া পরিবারের জন্য শপিং করার জন্য কোতারায়া বাংলাদেশি মার্কেটে আসেন। এসময় হঠাৎ করে অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর কয়েকবার খিঁচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন।

উপস্থিত লোকজন অ্যাম্বুলেন্সে কল দিলে সেখানে আসা চিকিৎসক বিল্লাল মিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় বালাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তার সঙ্গে দেশে যাওয়ার বিমান টিকেট, স্বর্ণালংকার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়।

The post বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না প্রবাসী বিল্লালের! appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

নৌকাডুবিতে ৬১ জনের মৃত্যু
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়া উপকূলে একটি ছোট জাহাজডুবির ঘটনায় ৬১ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছে। জাহাজটিতে প্রায় ৮৬ জন যাত্রী ছিলেন।

জীবিতদের বরাত দিয়ে গতকাল শনিবার জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য জাহাজটি লিবিয়ার জুওয়ারা শহর থেকে রওনা হয়। উচ্চ ঢেউয়ে নৌকাটি ডুবে যায় এবং শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হন। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য লিবিয়া অন্যতম প্রধান প্রস্থানকেন্দ্র। আইওএম-এর হিসাব অনুযায়ী, শুধু এ বছরই দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ সাগর পারাপারের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সর্বশেষ ঘটনায় নিহতদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

বেঁচে যাওয়া ২৫ জনকে লিবিয়ার একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এক্সে (সাবেক টুইটার) আইওএমের এক মুখপাত্র এ বছরের মৃত্যুর সংখ্যাকে ‘নাটকীয়’ বলে অভিহিত করেছেন। গত জুনে গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৭৮ জন নিহত এবং আরো ১০০ জনকে উদ্ধার করা হয়।

দ্য সানের খবরে বলা হয়েছে, সর্বশেষ দুর্ঘটনাটি এমন সময় ঘটল, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউরোপে অবৈধ অভিবাসনের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন।

রোমে ইতালির রক্ষণশীল দলের সঙ্গে বৈঠকের সময় সুনাক বলেছেন, এ সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক আইনে পরিবর্তন প্রয়োজন। কেননা ‘শত্রুরা’ অভিবাসনকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে মানুষকে ইউরোপের উপকূলে ঠেলে দিয়ে সমাজকে অস্থিতিশীল করতে পারে।

The post নৌকাডুবিতে ৬১ জনের মৃত্যু appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, বেতন ২ লাখ ১২ হাজার টাকা
ফিন্যানশিয়াল স্পেশালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে দূতাবাস কর্তৃপক্ষ। নির্বাচিতদের সপ্তাহে ৪৫ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অ্যাকাউন্টিং/ফিন্যান্স/অর্থনীতি/ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে  স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/সরকারের ফিন্যান্স বিভাগ/বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বা ফিন্যানশিয়াল ম্যানেজমেন্টে ফিন্যানশিয়াল স্পেশালিস্ট/ফিন্যানশিয়াল ম্যানেজার/ফিন্যানশিয়াল প্রজেক্ট/প্রগ্রাম ম্যানেজার/ফিন্যানশিয়াল অ্যাকাউন্ট্যান্ট/ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/ফিন্যানশিয়াল কনসালট্যান্ট বা ফিন্যানশিয়াল অ্যাডভাইজার হিসেবে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

এ ছাড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক যাচাইয়েও উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।

বেতন : মাসে ২ লাখ ১২ হাজার টাকা। মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

সাপ্তাহিক ছুটি : ২ দিন।

The post মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, বেতন ২ লাখ ১২ হাজার টাকা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

অভিবাসীর সংখ্যা অর্ধেক, স্টুডেন্ট ভিসা কঠিন করবে অস্ট্রেলিয়া
‘ভঙ্গুর অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন’ আনার অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী ও কম দক্ষ শ্রমিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটি জানিয়েছে, ভিসা কঠিন করে দেওয়ার মাধ্যমে আগামী দুই বছর অভিবাসী গ্রহণের পরিমাণ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য আগ্রহী— তাদের ইংরেজি ভাষা পরীক্ষায় আরও বেশি স্কোর করতে হবে। এছাড়া যেসব শিক্ষার্থী এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারা আরও বেশি সময় দেশটিতে থাকার জন্য যে ‘দ্বিতীয় ভিসার’ আবেদন করবেন; সেটি প্রদানের ক্ষেত্রেও আরও বেশি যাচাই-বাছাই করা হবে।

আরও পড়ুন

কানাডায় যেতে আগের তুলনায় ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হবে

বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন

সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেছেন. ‘আমাদের এ নীতি অভিবাসীর সংখ্যা সাধারণ পর্যায়ে নিয়ে আসবে।’

তিনি আরও বলেছেন, ‘কিন্তু এটি শুধুমাত্র সংখ্যা নয়। এটি শুধুমাত্র বর্তমান পরিস্থিতি এবং অভিবাসীরা আমাদের দেশে যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে সে বিষয়টিও নয়। এটি অস্ট্রেলিয়ার ভবিষ্যতের বিষয়।’

অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী অ্যান্থনি আলবানিস গত সপ্তাহে জানান, তাদের দেশে অভিবাসীর সংখ্যা একটি টেকসই পর্যায়ে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও জানান, বর্তমানে অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থা ভেঙে গেছে।

অজি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত তারা যেসব নীতি গ্রহণ করেছেন; সেগুলো মোট অভিবাসনের ওপর প্রভাব ফেলছে এবং সামনে অভিবাসীর সংখ্যা আরও কমে আসবে।

২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসীর সংখ্যা ৫ লাখ ১০ হাজারে পৌঁছাবে বলে বলা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে এটি অর্ধেকে নেমে আসবে। আর ২০২৫-২৬ সালে করোনা পূর্ববর্তী সংখ্যায় চলে আসবে।

The post অভিবাসীর সংখ্যা অর্ধেক, স্টুডেন্ট ভিসা কঠিন করবে অস্ট্রেলিয়া appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দেশে ফেরত আসছে সৌদি যাওয়া কর্মীদের ৪৯ শতাংশ! যে কারণ জানা গেল
সরকারি হিসাবে চলতি বছরের ১১ মাসে সৌদি আরবে গেছেন চার লাখ ৫১ হাজার ৫০২ জন কর্মী। আর অভিবাসন গবেষণা সংস্থা রামরুর হিসাবে, সৌদি আরবে প্রতি মাসে যত কর্মী যান তার ১৪ শতাংশ দেশে ফেরত আসছেন।

আর এক বছরের মধ্যে ফেরত আসেন ৪৯ শতাংশ কর্মী। তবে বিদেশে কর্মী পাঠানোর কাজে যুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর সমিতি বায়রা বলছে, আগে কিছুটা এমন থাকলেও ফেরত আসার সংখ্যা এখন অনেক কম।

সাম্প্রতিক সময়ে কিছুটা সংকটে আছে সৌদি শ্রমবাজার। দেশটিতে বেশির ভাগ ক্ষেত্রে কর্মীদের সঙ্গে করা চুক্তি মানা হচ্ছে না। এতে কাজ না পাওয়া থেকে শুরু করে নানা ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। ফলে অনেক কর্মীকে দেশে ফিরে আসতে হচ্ছে।

দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠ এর সাংবাদিক তৌফিক হাসান-এর এক প্রতিবেদন থেকে এমনি তথ্য উঠে এসেছে।

এতে যে বিদেশগামী কর্মীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, এর প্রভাব পড়ছে প্রবাস আয়েও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, দক্ষ কর্মী না পাঠানোর কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এর জন্য দায়ী দুই দেশের রিক্রুটিং এজেন্সিগুলো। সরকারকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে।

কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মী, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, সেলুন কর্মী, হাউস ড্রাইভার, কম্পানি ড্রাইভার, গৃহকর্মী ও নির্মাণ শ্রমিককের কাজ নিয়ে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা।

কিন্তু গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট খাতে কাজ পাচ্ছেন না ওই কর্মীরা। ভিসা ব্যবসায়ীরা প্রকৃত নিয়োগদাতার সঙ্গে অলিখিত চুক্তি করে ভিসা কিনে দেশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা বিক্রি করেন। ফলে চুক্তিপত্রের কাজের সঙ্গে বাস্তবের মিল হয় না।

সৌদি আরবের নতুন আইন অনুযায়ী, দেশটির কর্তৃপক্ষ নতুন অভিবাসীদের মাত্র তিন মাসের রেসিডেন্ট পারমিট (ইকামা) দিচ্ছে।

এই সময়ের মধ্যে যদি কোনো প্রবাসী কাজের সন্ধান করে অন্য কোনো কম্পানির নামে নিজের ভিসা ট্রান্সফার করতে না পারেন তাহলে পরে রেসিডেন্ট পারমিট নবায়ন করার জন্য বড় অঙ্কের ফি গুনতে হয়। এতে অবৈধ হয়ে যাওয়া ছাড়া কর্মীদের আর কোনো উপায় থাকে না। তখন বাধ্য হয়ে তাঁকে ফেরত আসতে হয়।

গত ফেব্রুয়ারি মাসে প্লাস্টিক কম্পানিতে কাজ করার উদ্দেশে সৌদি আরব যান কুমিল্লার বাসিন্দা মোহাম্মদ ফরহাদ। এর জন্য সুদে সাড়ে চার লাখ টাকা ঋণ নেন। কিন্তু ফরহাদ ওই প্লাস্টিক কম্পানিতে কাজ পাননি।

ফরহাদ বলেন, ‘আমাকে বলছিল প্লাস্টিক কম্পানিতে কাজ দেবে। এক হাজার ৫০০ রিয়াল বেতন দেবে। কিন্তু সৌদি আরব নেওয়ার পর আমাকে মরুভূমিতে ফেলে রাখে। চার-পাঁচ শ মাইলের মধ্যে কোনো বাড়িঘর ছিল না। তার পরও আমি পাঁচ মাস থেকেছি। তারা টাকা-পয়সা কিছুই দিত না। এর মধ্যে আমার ইকামার মেয়াদ চলে যায়। আমি বাড়িতে ফোন দিয়ে টাকা চাই।’

ফরহাদ বলেন, ‘‘আম্মা কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবা তোমারে ঋণ করে বিদেশ পাঠিয়েছি। এখন সুদ দিতেছি। আরো কত দিন দিতে হবে আল্লাহ জানেন। এখন টাকা কই পাব।’ তখন আমি ওই জায়গা থেকে পালিয়ে যাই। পরে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেল খেটে দুই মাস আগে দেশে ফিরে আসি।”

অভিবাসন গবেষণা সংস্থা রামরু দুই সপ্তাহ আগে প্রকাশ করা এক প্রতিবেদন বলেছে, প্রতি মাসে যত কর্মী সৌদি আরব যান তার ১৪ শতাংশই ওই মাসে ফেরত চলে আসেন। এ ছাড়া সৌদি আরব যাওয়া কর্মীদের মধ্যে যাওয়ার প্রথম তিন মাসে ফেরত আসেন ১৩ শতাংশ, ছয় মাসের মধ্যে ২৪ শতাংশ এবং এক বছরের মধ্যে ৪৯ শতাংশ কর্মী ফেরত আসেন।

ফেরত আসার কারণ হিসেবে রামরু বলছে, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, একদম কাজ না পাওয়া, ইকামা বাতিল হয়ে যাওয়া, ঠিকমতো বেতন না পাওয়া, মালিকের নির্যাতন, গ্রেপ্তার হওয়া, কম বেতন ও শারীরিক অসুস্থতা।

রামরুর গবেষণার সঙ্গে মিল পাওয়া যায় সাতক্ষীরার বাসিন্দা সালাউদ্দিনের অভিজ্ঞতার। ২০২২ সালের জুলাই মাসে সালউদ্দিন সৌদি আরব যান। তিনি বলেন, ‘আমাকে যে মালিক ভিসা দিছিল, সে মালিক কোনো কাজ দেয়নি। প্রায় তিন মাস কোনো কাজ তো দেয়ইনি, খাওয়াদাওয়াও ঠিকমতো পেতাম না। পরে নিজে অনেক কষ্ট করে কাজ জোগাড় করি। কারণ আমি ভাষা জানতাম। আমার যাইতে খরচ হয়েছিল চার লাখ ২০ হাজার টাকা। আমি সেখানে প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন পেয়েছি, যা খরচ করে গিয়েছিলাম তা-ও উঠছিল না। এ জন্য চলে এসেছি।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখার কর্মকর্তারা বলছেন, সৌদি শ্রমবাজারে দুই ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রথমত, ওখানে যে পরিমাণ কাজ রয়েছে তার চেয়ে বেশি কর্মী রয়েছে। দ্বিতীয়ত, যে এজেন্টরা কর্মী নিয়ে যায় তারা ঠিকমতো কাজ দেয় না। ওই দেশের কম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশি এজেন্টরা একটা চুক্তি করে, এত শ্রমিক দেব, এত টাকা লভ্যাংশ দিবা। তারপর এরা শ্রমিকদের নিয়ে ছেড়ে দেয়। আবার অনেকে আটকে রেখে নির্যাতনও করে।

সৌদি আরবে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী কে এম মোবারক উল্লাহ শিমুল বলেন, ‘আমাদের বেশ কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কর্মসংস্থানের দিকে নজর না দিয়ে শুধু কর্মী পাঠিয়ে দিচ্ছে। এ কারণেই এই শ্রমবাজারে সমস্যা তৈরি হয়েছে। আর ভিসা দেওয়ার অথরিটি তো বাংলাদেশ না। ভিসা দেওয়ার অথরিটি সৌদি সরকার। ভিসা দিয়েছে কাজ নেই—এই সমস্যা তো তাদের সমাধান করতে হবে।’

এমন ঘটনা অনেকটাই কমে গেছে দাবি করে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি আবুল বাশার বলেন, ‘আগে যে ছোট ছোট কম্পানি নামে-বেনামে কর্মী নিত, এখন আর তারা সেভাবে কর্মী নিচ্ছে না। এখন যেসব কর্মী ফিরে আসে সেটা আগের যাওয়া কর্মী। তবে ১-২ শতাংশ সমস্যা থাকেই। এর বেশি হওয়ার কথা না।’

দক্ষ কর্মী না যাওয়ার কারণেই এ সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘আমরা সব সময় দক্ষ কর্মী পাঠাতে চাই, কিন্তু চাহিদা এখন পর্যন্ত কিছুটা অদক্ষ কর্মীর। আমরা যদি এই চাহিদাকে বন্ধ করতে পারি তাহলে সমস্যার সমাধান হতে পারে।’

The post দেশে ফেরত আসছে সৌদি যাওয়া কর্মীদের ৪৯ শতাংশ! যে কারণ জানা গেল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

প্রবাসীদের জন্য সুখবর, রেমিট্যান্স আয়ে ডলারের দাম যত বাড়ল
প্রবাসীদের জন্য সুখবর! রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) থেকে রেমিট্যান্স ও রপ্তানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো।

আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। এতদিন ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত ছিল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন এ সিদ্ধান্ত বুধবার (১ নভেম্বর) থেকে কার্যকর করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বৈঠক প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম বলেন, প্রতি ডলারে ৫০ পয়সা দর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রেমিট্যান্সের একটি অংশ আন্তঃব্যাংকে বিক্রি করতে হবে।

বৈঠকে বলা হয়, যেসব ব্যাংকের মাধ্যমে মাসে ২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে, বাধ্যতামূলক তারা অন্তত ১০ শতাংশ আন্তঃব্যাংকে বিক্রি করবে। আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। মূলত ডলার সংকটের কারণে অনেক ব্যাংক আগের দেনা পরিশোধ করতে পারছে না।

এর আগে, গত ২১ অক্টোবর এবিবি ও বাফেদার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রতি ডলার কিনতে নির্ধারিত ১১০ টাকার সঙ্গে আরও আড়াই শতাংশ বেশি দেওয়া যাবে।

এছাড়া, সভায় বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য নতুন স্টুডেন্ট ফাইল খোলা এবং ক্রেডিট কার্ডের ডলার রেটের ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্টুডেন্ট ফাইল ও ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট হবে ক্যাশ ডলার রেটে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকেই সংগঠন দুটি মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে। মূলত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কার্যকর করছে এই দুই সংগঠন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। আর কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলারের দাম ছিল ১১৯ টাকা থেকে ১২০ টাকা।

দেশের ডলারের দাম ঠিক রাখতে দর নির্ধারণের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করে আসছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এরই মধ্যে সাড়ে ৪ বিলিয়ন ডলারের মতো বিক্রি করা হয়েছে। ফলে ধারাবাহিকভাবে কমছে রিজার্ভ।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ (২৬ অক্টোবর) কমে হয়েছে ২ হাজার ৬৭০ কোটি (২৬ দশমিক ৭০ বিলিয়ন) ডলারে। আন্তর্জাতিক হিসাবপদ্ধতি ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬)’ অনুযায়ী, রিজার্ভ বর্তমানে ২ হাজার ৮৯ কোটি (২০ দশমিক ৮৯ বিলিয়ন) ডলার।

এর বাইরে কেন্দ্রীয় ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসেবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলারের নিচে। বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে পরিমাণ প্রকৃত রিজার্ভ আছে, তা দিয়ে তিন মাসের আমদানি খরচ মেটানো কষ্টকর। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন নেতিবাচক। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ।

The post প্রবাসীদের জন্য সুখবর, রেমিট্যান্স আয়ে ডলারের দাম যত বাড়ল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বাংলাদেশিদের জন্য সুখবর ভারতের ভিসা ইস্যু নিয়ে
সুখবর, সম্প্রতি ভারতের ভিসা পেতে বাংলাদেশিদের সময়ক্ষেপণসহ যে সমস্যা হচ্ছে তা শিগগির কেটে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোমবার (১৬ অক্টোবর) নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ কথা জানান। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী, যুগ্ম-সচিব (বাংলাদেশ-মিয়ানমার বিভাগ) স্মিতা পান্ত, পরিচালক (বাংলাদেশ-মিয়ানমার বিভাগ) নবনীতা চক্রবর্তী প্রমুখ।

ভিসা পেতে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন জটিলতা সম্পর্কে এক প্রশ্নের স্মিতা পান্ত বলেন, গত বছর ভারত ১৬ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে। সম্প্রতি ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সাময়িক। শিগগির এটা স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, কিছু প্রক্রিয়াগত কারণে ভিসার ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা ভ্রমণ করলে ভারতই লাভবান হয়। সুতরাং এ সমস্যা কেটে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসামুক্ত চলাচল চালুর প্রস্তাব সংক্রান্ত আরেক প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তারা এ বিষয়ে অবগত।

নিরাপত্তা, যোগাযোগ এবং উন্নয়ন সহায়তার মতো খাতগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি তুলে ধরে স্মিতা পান্ত বলেন, গত সাত-আট বছর নতুন মাত্রায় এগোচ্ছে। হয়তো কখনো একটু ধীর কখনো দ্রুত গতিতে এগিয়েছে, কিন্তু এগিয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪৬টি প্রকল্প চলমান। এছাড়া ৬৪টি ক্ষুদ্র বিনিয়োগও আছে। দুই দেশের যোগাযোগ খাতে ভারত বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করেছে এবং করছে উল্লেখ করে তিনি জানান, চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ, ত্রিপুরার সঙ্গে রেল ও নদীপথের যোগাযোগ উল্লেখযোগ্য। সবশেষ দুই বছর উন্নয়ন খাতে ভারত অনেক কাজ করেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ-ভারতের সম্পর্কের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, ইভেন দ্য স্কাই ইজ নট দ্য লিমিট ইন দিস রিলেশনশিপ (এমনকি আকাশও এই সম্পর্কের সীমারেখা নয়)।

কোভিড-১৯ মহামারিকালেও বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা কার্যক্রম থেমে থাকেনি বলে জানান তিনি। স্মিতা পান্ত তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দেওয়ার পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এই কর্মকর্তা বলেন, দুই দেশের জনগণের সম্পর্ক কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও কাজ করছে ভারত। ভারতে আসার জন্য এখন ডলার আনার দরকার নেই। টাকা-রুপি কার্ড চালু হয়ে গেলে ভ্রমণকারীরা ক্যাশলেস লেনদেন করতে পারবেন।

তিনি জানান, ভারত এখন নিত্যনতুন উদ্ভাবন, সবুজ জ্বালানি প্রযুক্তি প্রভৃতি দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারত স্কলারশিপ ভবিষ্যতে আরও বাড়াবে বলে জানান স্মিতা পান্ত।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এখন উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ সেখানেও বিনিয়োগ করছে।

The post বাংলাদেশিদের জন্য সুখবর ভারতের ভিসা ইস্যু নিয়ে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

অবৈধদের গ্রেপ্তারে অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
বাহরাইনে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। বৈধভাবে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান বলে জানিয়েছে বাহরাইন সরকার।

এ অবস্থায় বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সতর্কতার সঙ্গে দেশটির আইনকানুন মেনে চলে বৈধভাবে বসবাস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এলএমআরএ) এবং ন্যাশনালিটি, পাসপোর্ট এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্সের (এনপিআরএ) সম্মিলিত উদ্যোগে বাহরাইনের বিভিন্ন জায়গায় ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন, নির্ধারিত পেশা রেখে অন্য পেশায় কর্মরত, দেশটির আইনকানুন অমান্য করছেন, শ্রমবাজার সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে রাস্তায় অবৈধভাবে দোকান/স্টল বসিয়েছেন এসব প্রবাসী কর্মীকে আটক করা হচ্ছে।

এতে বলা হয়, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো বৈধভাবে শ্রমবাজারে কাজের পরিবেশ ফিরিয়ে আনা। শ্রমবাজারের নেতিবাচক দিকগুলো সমাধান করে একটি দক্ষ, সুশীল ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই অভিযানগুলো পরিচালিত হচ্ছে। এলএমআরএ ও বাহরাইন সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত উদ্যোগে এ জাতীয় অভিযান প্রতি সপ্তাহেই বাহরাইনের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়ে আসছে এবং হবে।

এরই পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সতর্কতার সঙ্গে দেশটির আইনকানুন মেনে বৈধভাবে বসবাস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

The post অবৈধদের গ্রেপ্তারে অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.