নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে মামলার ঘোষণা থাকলেও এর সুফল মিলবে কি না এ নিয়ে সংশয় আছে খোদ জাতীয় ঐক্যফ্রন্টেই। জয়ের আশা না থাকলেও আইনি সব সুযোগ নেওয়াই মামলা করার উদ্দেশ্য বলে জানিয়েছেন জোটের একাধিক নেতা। অতীতের বিভিন্ন নির্বাচনের পর যত মামলা হয়েছে, তার মধ্যে সংসদের মেয়াদকালে নিষ্পত্তি হয়েছে কেবল তিনটি। একাধিক আরো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। প্রায় এক বছর স্থগিত থাকার পর এ নির্বাচনের পথ খুলেছে। আগে এ পদে এক ব্যবসায়ী নেতাকে মনোনয়ন দিলেও এখন রাজনৈতিক অঙ্গনের পরিচিত কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ভাবছে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে এবারের জাতীয় আরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বড় ক্ষতি’ হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘অনেক প্রশ্ন করেন আওয়ামী লীগ এমনটা কেন করল? আমি বলব, এতে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়ে গেল।’ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন বিএনপি নেতা। জাতীয় পার্টির আরো
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশ উঠে যাওয়ায় আওয়ামী লীগের বাছাই করা মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, তাকে ক্ষমতাসীন দল যে মনোনয়ন দিয়েছিল, সেটি এখনো বহাল আছে। আর ভোট স্থগিত হয়ে গেলেও তিনি গত এক বছর ধরে মানুষের মধ্যে কাজ করে যাচ্ছেন। আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা মেয়র পদে আরো
একাদশ জাতীয় সংসদের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কেনেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের চিত্রনায়িকা মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে আরো
নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে দেখে খুশি হতে পারেননি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার অভিযোগ, না জানিয়ে এলাকায় গেছেন এনামুর। রমেশ বলেন, ‘আমার এলাকায় ঢুকেছেন। আমি যদি ঢুকতে না দিতাম? এখানে আসার আগে আমাকে জানানোর দরকার ছিল।’ জবাবে আরো
মঙ্গলবার দুপুরে বিশাল গাড়িবহর আর হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিলেন এলডিপির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যন জিয়াউল হক চৌধুরী বাবুল। স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী ফুলের মালা দিয়ে তাদেরকে আওয়ামী লীগে বরণ করে নেন। এর আগে লোহাগাড়া আরো
পায়ে ফোঁড়া উঠে অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে মামলাটির চার্জ শুনানি পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন নতুন এ দিন ধার্য করেন। পুরান ঢাকার বকশি আরো
জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আর মার্চের প্রথম দিকে এ নির্বাচন শুরু হবে। এদিকে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মতামত জানার পর দলীয় সিদ্ধান্ত আরো
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীকে নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্য কুরুচিপূর্ণ দাবি করে তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী। অন্যথায় ইসলামপ্রিয় জনতা ড. কামালকে দেশ থেকে বিতাড়িত করবে বলেও হুমকি দেন তিনি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলা হয়। আরো