বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপিকে বাদ দিয়ে একাদশ সংসদ নির্বাচনের পরিকল্পনা থেকে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলছে। সবার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নির্বাচনের সমান্তরাল মাঠ তৈরি করতে হবে। নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। আরো
মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি শেষ হয়েছে। তবে পৃথক দুই আদালতের বিচারক আজ জামিন-সংক্রান্ত আদেশ না দিয়ে আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেছেন। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আরো
ঈদের ছুটি কাটাতে গ্রামে যাওয়া সব শ্রমিক যাতে ভোটের দুই দিন আগে গাজীপুর শহরে ফিরে আসতে পারেন, সে তৎপরতা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখা, তাঁদের জন্য বাস ভাড়ার ব্যবস্থা করা, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলায় বাস পাঠানোর কথাও ভাবছেন প্রার্থীরা। গাজীপুর সিটি নির্বাচনে মোট ভোটার ১১ আরো
কারাবান্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোডের বাইরে গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আদালত যখন কাউকে শাস্তি দেন এবং তিনি কারাগারে গেলে জেলকোড আরো
শেষ পর্যন্ত নির্বাচনের পথেই এগুচ্ছে বিএনপি। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেকোনো পরিস্থিতিতেই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে নির্বাচনের বার্তা নিয়েই এসেছেন, মির্জা ফখরুল বিষয়টি গোপন রাখলেও তাঁর ঘনিষ্ঠদের নির্বাচনের ব্যাপারে ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা বলেছেন। শুধু মির্জা আরো
ঈদ ছুটির পর জনবহুল গাজীপুর এখনো আগের রূপে না ফিরলেও হাতে থাকা স্বল্প সময়ের মধ্যেই ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। প্রচারণা থেমে নেই সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। গ্রিন ও ক্লিন সিটি, পরিকল্পিত আধুনিক আরো
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামূখী বাসের ধাক্কায় বিধ্বস্ত হয় তাঁর গাড়ি। ঘটনা স্থলেই একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণসংবর্ধনার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুলাইয়ের পরিবর্তে ২১ জুলাই শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনা দেওয়া হবে। খবর বাসস। বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, আরো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর সড়ক দুর্ঘটনায় পতিত হলে ছাত্রদলের একজন নেতা নিহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ডের নিকটে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় যুবদল ও ছাত্রদলের ২০ জন নেতাকর্মী আরো
বিএনপির স্থায়ী কমিটির সভায় ‘ভারত’ প্রসঙ্গে তুমুল বিতর্ক হয়েছে। গতরাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তি, গাজীপুর সিটি নির্বাচন এবং তিন সিটি নির্বাচনে কৌশল নির্ধারণের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকে তিন নেতার ভারত আরো