রংপুরের পীরগঞ্জ আসনে ২০০১ সালের সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে হারিয়ে দেওয়া সেই নূর মোহাম্মদ মণ্ডল যোগ দিয়েছেন আওয়ামী লীগে। জাতীয় পার্টির (জাপা) এই নেতা বিএনপি ঘুরে গত শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ক্ষমতাসীনদের দলে ভিড়লেন। পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরো
অবশেষে কারাগার থেকে মক্তি পেলেন বিএনপি নেতা আমীর খসরু।নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপ এর ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল পৌনে ৭ টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র আরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টিকে (জাপা) ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। আগে জাতীয় পার্টির চেয়ারম্যান লে. জে. (অব.) হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের আকারে নির্বাচন করবে জাতীয় পার্টি। কিন্তু যে মুহূর্তে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আরো
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে ভোট নয় শুধু দোয়া চান নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। মৃত্যুর পর যেন মানুষ হাত তুলে তার জন্য দোয়া করেন সেটাই একান্ত চাওয়া বলে জানান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এই সাংসদ। রবিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব আরো
একজন সাবেক সংসদ সদস্যের ছেলে, আরেকজন অন্য সাবেক সংসদ সদস্যের বাড়ির কর্মচারী। ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে এ দুজনের পোস্টার নিয়ে চলছে বিতর্ক। একজন সাবেক সংসদ সদস্যের (এমপি) ছেলে, আরেকজন অন্য সাবেক সংসদ সদস্যের বাড়ির বার্ষিক শ্রমিক। দুজনের দুইভাবে সাঁটানো পোস্টার নিয়ে চলছে বিতর্ক ও হাস্যরস। একজন বলছেন, তাঁর প্রশ্নবিদ্ধ পোস্টার আরো
একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ফেনী-১ ও বগুড়া সদর আসন থেকে নির্বাচন করতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির কারাবন্দি নেত্রী খালেদা জিয়া। কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের মনোনয়ন কিনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বগুড়া সদর আসন থেকে মনোনয়ন নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল আরো
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে দলটি। খালেদা জিয়ার পক্ষে প্রথম মনোনয়নপত্রটি কিনবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দলের সিদ্ধান্ত অনুযায়ি ফেনী-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে বলেন, ‘আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা দলীয় মনোনয়ন নিয়ে টেনশনে আছেন। কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না দল থেকে মনোনয়ন কে পাবেন। তবে দলীয় মনোনয়ন সংগ্রহকারী সবার বিশ্বাস সবাই দলীয় মনোনয়ন পাবেন। এক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দল কাকে মনোনয়ন দেবে তা আরো
দুশ্চিন্তায় আছেন সরকারের প্রায় ১০০ মন্ত্রী ও এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এটাই তাদের দুশ্চিন্তার কারণ। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিতর্কিত কাউকে এবার আর দলীয় মনোনয়ন দেওয়া হবে না। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার আরো
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সদস্য দলগুলোর মধ্যে নিবন্ধিত ৮টি দল ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায়। রোববার ইসিতে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। আর দলগুলো হলো, বিএনপি, এলডিপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাগপা, বিজেপি, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফাত মজলিস। আরো