একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায় বেসরকারিভাবে তিনটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি (ধানের শীষ), বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) আসনে মোঃ মোশারফ হোসেন বিএনপি (ধানের শীষ), বগুড়া-৬ আসনে বিএনপির আরো
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহীন আক্তার প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান সংসদ আবদুর রহমান বদির স্ত্রী। নৌকার প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট। এর মধ্যে টেকনাফ উপজেলায় এক লাখ ২২ হাজার ৬৮০ এবং উখিয়া উপজেলায় ৭৪ হাজার আরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এক সময়ে বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সাল থেকে জেলার তিনটি আসনই রয়েছে আওয়ামী লীগের দখলে। মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুর রহমান দুর্জয় ২ লাখ ৫১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরো
মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে আরো
মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) মহাজোটের নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিকল্পধারার মাহী বি চৌধুরী। রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সায়লা ফারজানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের মোট ১৬৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে এ ফলাফল পাওয়া যায়। এ আসনের মোট আরো
নিজ আসনে হেরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭৫টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ এক লাখ ২৫ হাজার ৯০৯ ভোট। এ আসনে ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। তবে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আরো
৮টিতেই আওয়ামীলীগ বেসরকারিভাবে জয়ী হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) মোট কেন্দ্র ১৩৯টি। আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৭৯ হাজার ৬শ’ ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সরকার শহিদ ১৬ হাজার ৪০৬ ভোট। টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) মোট কেন্দ্র ১৩২টি । আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) তানভীর আরো
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এক লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া ৮৫ হাজার ১৯৭ ভোট পেয়ে হেরেছেন। ভোট চলাকালে ঐক্যফ্রন্ট প্রার্থী, গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেছিলেন, রোববার বেলা সাড়ে ১১টার পর থেকেই ১৭৬টি কেন্দ্রের আরো
বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম ৬৩৮ ভোট পেয়েছেন। তিনি সিংহ প্রতীকে নির্বাচনে অংশ নেন। তার আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৮১ ভোট। এ আসনে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড আরো
বাংলাদেশে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে এর ‘কথিত ফলাফল’ প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। জোটের নেতারা একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুন:নির্বাচনের দাবি জানিয়েছেন। জোটের আহ্বায়ক গণফোরামের নেতা ড: কামাল হোসেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, তারা দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর পেয়েছেন। বিভিন্ন আরো