হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাকে জাতির কাছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে প্রতিদিন নাটক সাজানো হচ্ছে। আমার দুই হাতেই হাতকড়া দেওয়া হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) মামুনুলকে নাশকতার মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকার আদালতে হাজির করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় উত্তেজিত হয়ে আরো
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ এক মানসিক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক কলেজছাত্রী। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে অন্তঃসত্ত্বা ওই তরুণী বাদী হয়ে চিকিৎসকের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. রমেন্দ্র কুমার আরো
মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কখনো সরাসরি দেখেননি, দেখার ইচ্ছাও নাই। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর দেড়টায় মন্ত্রণালয়ে আসেন বিদায়ী সচিব। এরপর সাংবাদিকরা তার আরো
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, চাকরির মেয়াদ এক বছর থাকতেই নিজ মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে অবসরে পাঠানোর মূল কারণ আমার জানা নাই। এর অন্তর্নিহিত কারণ বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যাখ্যা তারাই দিতে পারবে। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে টেলিভিশনের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো
খুলনার আলোচিত নারী রহিমা বেগম (৫২) আবার নিখোঁজ হয়েছেন বলে খবর শোনা যাচ্ছে। তবে তার মেয়ে আদুরী বেগমের দাবি- তার মা নিখোঁজ হননি। বাড়িতেই আছেন। সোমবার (১৭ অক্টোবর) রাতে মুঠোফোনে আদুরী বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার মা নিখোঁজ হননি। এটা মিথ্যা কথা। আমার মা কি মার্ডার কেসের আসামি? না আমরা আরো
নাটোরে শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় আটক স্বামী মামুন হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় মামুনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীনের আদালতে তোলা হয়। এ সময় মামুনের জামিন আবেদন করেন অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন। তবে এই আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আরো
ভারতে পাচারের সময় বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক যাত্রীর জুতার মধ্য থেকে ১০ পিস স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়। আটককৃত হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার আরো
বিয়েবাড়ির খাওয়াদাওয়া শেষে বরের হাত ধুইয়ে দেওয়ার বিনিময়ে বকশিশ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও কনেপক্ষের ২৫-৩০ জন আহত হয়েছে। আহতদের দেবীদ্বার ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। ঘটনাটি ঘটে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় আরো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জনে। এ সময়ে ৮৫৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর এক দিনে সর্বোচ্চ। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪ জনে। সোমবার আরো
টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে ১১টি উপজেলায় সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। শূন্য ভোট পাওয়া প্রার্থীরাসহ ১৩ জন সদস্য প্রার্থী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। তবে আগেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো