প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ইন্টারনেটভিত্তিক কেনাকাটা ই-কমার্সকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। অনলাইনভিত্তিক যেকোনো পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তর এ সেবার আওতাভুক্ত হবে। এই ভার্চুয়াল বিজনেস সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা কেনাকাটা অনেক আরো
কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন আরো
গাজীপুরের কালীগঞ্জ থেকে মিজানুর রহমান মুন্না (২২) নামে টেকনাফের এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মুন্না কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা (পূর্ব সিকদারপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী মেকারের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান আরো
বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন ইস্যুতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মিয়ানমার ও জাতিসংঘের মধ্যে। বুধবার সম্পাদিত ওই চুক্তির অধীনে কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ত্রিপক্ষীয় এই চুক্তিতে স্বাক্ষর করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক এজেন্সি ইউএনডিপি ও মিয়ানমার সরকার। মিয়ানমারের আরো
আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের আরো
সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা দিতে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ ঘোষণা দেন। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সংসদে উপস্থাপনের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্টে ভারত গমনের আগে ২ কেজি ২’শ ৫৮ গ্রাম ওজনের ১৯ টি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী নুরুল ইসলাম (৪৬) ও মাসুদ রানা (৪০) কে আটক করেছে কাষ্টমস। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম ঢাকা কেরাণীগঞ্জ উত্তর রামেরকান্দা এলাকার মহিউদ্দীন আরো
ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটের দুই শতাধিক দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি র্যাব-পুলিশ ও ব্যবসায়ীরা চেষ্টা করে পাঁচ ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত, তা নিশ্চিত করতে পারেনি আরো
জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের পঞ্চম বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট। আজ বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বাজেট পেশ শুরু করেন তিনি। নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৭৩ কোটি টাকা। আরো
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ১৭ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন আরো