মানুষের প্রার্থনা, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলো এসিডদগ্ধ তানজিম আক্তার মালা (১৬)। শনিবার রাত সাড়ে ৯টার রাজধানীর সিটি হাসপাতালের আইসিইউতে সে মারা যায়। গত ১৪ই মে দিবাগত রাতে নিজের ঘরে ঘুমন্ত তানজিম (১৬) ও তার ছোট বোন মারজিয়ার (৭) ওপর এসিড ছুড়ে মারে মহব্বত হাওলাদার নামের এক আরো
যে কারণে সীতাকুণ্ডের- চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বিচের পানিতে নেমে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার যে স্থান থেকে তারা নিখোঁজ হন সে জায়গার পানির নিচ থেকে ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে। আজ শনিবার (৭ জুলাই) দুপুর একটায় সাইফুল ইসলাম (২৪), একটা পনের মিনিটে মো. আলা উদ্দিন (২০) আরো
নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। গত ২৯ জুন রাতে ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের শিশু কন্যা রাইফার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পেছনে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও ভুলের অভিযোগ তোলেন স্বজনরা। এ ঘটনায় স্বাস’্য অধিদপ্তর, ম্যাক্স আরো
আলোচিত স্কুলছাত্রী তাসফিয়ার হত্যা মামলার ডকেট পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাবেক তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা স্বপন সরকারের কাছে ডকেট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে নগর ডিবির উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, তাসফিয়া হত্যা মামলার ডকেট হাতে পেয়েছি। ডকেটগুলো পর্যালোচনা করে আরো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৬ সালের ১১ ডিসেম্বর জুয়েনা আজিজকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আরো
রাঙ্গামাটির নানিয়ারচরে ১৪ জন সাধারণ গ্রামবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার স্থানীয় কুতুকছড়ি বাজারে আসার পথে ইঞ্জিন নৌকা থামিয়ে এদের অপহরণ করা হয়। এব্যাপারে রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির জানান, ঘটনার খবর পেয়ে একটি পুলিশের টহল দল অপহৃতদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আগামী আরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়তে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই মেধাবীদের উৎসাহিত করতে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে তাদের পুরস্কৃত করা হচ্ছে। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীল মেধা অণ্বেষণ এর মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আরো
সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর হোটেল ওয়েসটিনে অনুষ্ঠিত ‘ভবিষ্যতের জন্য বাজেট : তারুণ্য, দক্ষতা ও কর্মসংস্থান’ শীর্ষক পলিসি ব্রেকফাস্ট শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কোটা নিয়ে আন্দোলন হলেও চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হয়ে আরো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার আঠারবাড়ীতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ফারুক আঠারবাড়ীর সিদ্দীক মিয়ার ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী তেলওয়ারী মোড়ে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে, এমন গোপন সংবাদে ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আরো
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-জিরো জিরো ওয়ান ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের আরো