বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোন্দলের কারণে নৌকার প্রার্থীরা পরাজিত হয়ে সরকার গঠন করতে না পারলে দলের সভাপতির পদ ছেড়ে দেবেন। গতকাল সকালে গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের উদ্দেশে রাখা আরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই-তিন দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার সকালে ইসিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আরো
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই যুবককে শনাক্ত করেছে পুলিশ। ওই যুবকের নাম শাহজালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় পুলিশের গাড়ির ওপর যে যুবককে লাফাতে আরো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের গাড়ি পুড়ানোর ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ঘটনাস্থলে উপস্থিতদের মধ্য থেকে জড়িত সন্দেহে আরও ৩০ জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১২ নভেম্বর) আরো
জানুয়ারিতে নির্বাচন আয়োজন করা কমিশনের জন্য কষ্টদায়ক হবে বলে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার (১৪ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া পল্টনের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে, এ বিষয়ে আরো
ফেনীর সোনাগাজী উপজেলায় মেয়ের বিয়ের বাজার শেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন এক বাবা। বুধবার দুপুরে স্বর্ণের চেইন ও বিভিন্ন জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে কৌশলে তিন যুবক তার সব কিছু নিয়ে যায়। পরে খালি হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন রিকশাচালক বাবা আবুল কালাম। বাড়ি গিয়ে ঘটনাটি খুলে বললে কান্নায় ভেঙে আরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে দিক নির্দেশনা দেন এই কমিশনার। মাহবুব তালুকদার বলেন, আমার বক্তব্যের প্রারম্ভে আমি আরো
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষিপ্ত মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা। জ্বালিয়ে দেয়া পুলিশের আরো
বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন। বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টন মোড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তায় থেকে সরে যেতে বলেছিল, যেন যান চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা এ কথা না আরো
নয়াপল্টনে বুধবার বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে বুক পেতে দিয়ে দাঁড়াতে দেখা যায় বিএনপির দুই কর্মীকে। ওই দুই কর্মী পুলিশের সামনে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, আরো