সরকারের ৯ জন জ্যেষ্ঠ সচিব ও সচিব প্রশিক্ষণ নিতে বিদেশে যেতে চান। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য পাঠালে তাঁদের নথি প্রধানমন্ত্রীর কার্যালয় ফেরত পাঠিয়েছে। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ডলার বাঁচাতে গত ৯ নভেম্বর সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশভ্রমণ স্থগিতের ঘোষণা করেছে অর্থ বিভাগ। প্রশিক্ষণে যেতে চাওয়া আরো
বগুড়ায় বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করার পর দুটি আসন থেকেই উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বহুল আলোচিত ও সমালোচিত মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ার নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। হিরো আরো
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এ দাম কার্যকর হবে। সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি আরো
শেয়ারবাজারের চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীর দুবাই পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে আরো
ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের এক অনুষ্ঠানে খাবার বিতরণের সময় কম পড়ে যাওয়ায় চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খাবার না পেয়ে উত্তেজিত জনতা অনুষ্ঠানের প্যান্ডেলের সব চেয়ার ভাঙচুর করে চেয়ারম্যানবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ইউপি চেয়ারম্যানসহ সব গণ্যমান্য আরো
চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণের ঘোষণা আসছে আজ। দুপুর সাড়ে ১২টায় নতুন মূল্যের ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বিইআরসি নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে গ্যাসের মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। এর আগে ডিসেম্বর মাসে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের আরো
মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুতে করা হত্যা মামলায় পিবিআইর দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন নিহতের বড় বোন বাদী নুসরাত জাহান তানিয়া। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির সুপারিশ রেখে আদালতে প্রতিবেদন দেয় পিআইবি। তানিয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ রোববার এ নারাজি আবেদন জমা আরো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় বাবা জাহিদ হোসেনের (৪০) মৃত্যুর পর মারা গেলেন মেয়ে লাবনী আক্তার (১২)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় লাবনী আক্তার। এর আগে ২৫ ডিসেম্বর মারা যান জাহিদ আরো
নওগাঁর পত্মীতলায় ট্রাকচাপায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্মীতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার আরো
একটি মোরগের দাম ৫০ হাজার টাকা। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের গ্রিনল্যান্ড শিশুপার্কে। এর বিশেষত্ব হচ্ছে— মোরগটির ৪টি পা। আশপাশের গ্রামের মানুষ মোরগটি একনজর দেখতে পার্কে ভিড় জমাচ্ছেন। জানা গেছে, নাচোল উপজেলার পৌর এলাকার ইসলামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মেশিনের মাধ্যমে হাঁস-মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা আরো