করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে লকডাউনের মধ্যে সারা দেশে গণপরিবহণ বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে ১১টি আরো
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্ট থেকে নারীসহ হেফাজত নেতা মামুনুল হকের অবস্থানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ওই নারী তার স্ত্রী নন।’ রোববার (৪ এপ্রিল) হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামুনুল হকের বিষয়ে টেলিভিশনে প্রচারিত কথোপকথনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘ওই নারী আরো
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। রোববার (৪ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রোববার (৪ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আসলামুল হক ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী আরো
লঞ্চ, ট্রেন ও বিমান লকডাউনে বন্ধ ঘোষনার পর সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল গণপরিবহন যা রাস্তায় চলাচল করে সেগুলো বন্ধ হবে কিনা। অবশেষে জানা গেল, আগামীকাল (সোমবার- ৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৪ এপ্রিল) তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আরো
মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তবে এক সপ্তাহ নয়, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আরো
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তার স্ত্রীসহ হেনস্তার শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় নানা প্রশ্ন তৈরি হওয়ার প্রেক্ষাপটে তিনি কেন দ্বিতীয় বিয়ে করেছেন, রোববার এক ফেসবুক পোস্টে সেই ব্যাখ্যা দিয়েছেন। নিজের এই বিয়েকে ‘একটি মানবিক বিয়ে’ বলে আখ্যায়িত করেছেন দেশবরেণ্য আরো
লকডাউনের খবরে বাড়তি পণ্য কিনতে ক্রেতারা বাজারে হুমড়ি খেয়ে পড়ায় রোববার সকাল হতেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা। এর আগে গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন আরো
সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সপ্তাহের শেষে এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৩ এপ্রিল) রাতে সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় দফতরটি। এতে বলা হয়েছে, পাবনা, আরো
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, ‘লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।’ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস আরো
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করেছিল স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকে অবরুদ্ধ করে রাখা এসব লোকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আরো